আজ পবিত্র আশুরা

আজ পবিত্র আশুরা
প্রতীকী ছবি

আজ পবিত্র আশুরা। বিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত শোকাবহ, তাৎপর্যপূর্ণ ও শোকাবহ একটি দিন।

হিজরি ৬১ সালের ১০ মহররম ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র হজরত ইমাম হুসাইন (রা.) সপরিবারে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাতবরণ করেন। ইসলামের ইতিহাসে এই মর্মন্তুদ বিয়োগাত্মক ঘটনা ছাড়াও মহররম মাসের ১০ তারিখ বিশ্বের মুসলিম উম্মাহর কাছে শোকাবহ, তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত একটি দিন। এজন্যই দিনটি গুরুত্বসহকারে পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা।

‘আশুরা’ নামটি আরবি শব্দ ‘আশারা’ থেকে এসেছে। যার অর্থ দশ। আর আশুরা মানে দশম। আর মহররম অর্থ সম্মানিত বা পবিত্র। ইসলামী পরিভাষায়, হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের ১০ তারিখকে ‘আশুরা’ বলে। সৃষ্টির শুরু থেকে মহররমের ১০ তারিখে অর্থাৎ পবিত্র আশুরার দিনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে।

হিজরি ৬১ সনের এই দিনে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসাইন (রা.) ও তার পরিবারের সদস্যরা শহীদ হয়েছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য তাঁদের আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। বিশ্বের মুসলমানদের কাছে এই দিনটি একদিকে যেমন শোকের, তেমনি অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা জোগায়। তবে কারবালার বিয়োগান্ত ঘটনা ছাড়াও ইসলামের ইতিহাসে এই দিনে অনেক তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে।

মুসলমানদের বিশ্বাস, হজরত মুসা (আ.) ফেরাউনের জুলুম থেকে এই দিনে পরিত্রাণ লাভ করেছিলেন তার অনুসারীদের নিয়ে। ইব্রাহিম (আ.) নমরুদের অগ্নিকুণ্ড থেকে এই দিনে মুক্তি পান। এমন অনেক তাৎপর্যময় ঘটনা ঘটেছিল এই দিনে। মহান আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা, নামাজ, দানখয়রাত ও জিকির-আসকারের মধ্য দিয়ে এই দিনটি পালন করেন। 

পবিত্র আশুরা উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন তার বাণীতে বলেন, ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম। পবিত্র আশুরার এ দিনে সাম্য, ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি মুসলিম উম্মার ঐক্য, সংহতি ও অগ্রগতি কামনা করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, আশুরার মর্মবাণী অন্তরে ধারণ করে জাতীয় জীবনে সত্য প্রতিষ্ঠায় জনকল্যাণমুখী কাজে অংশ নিতে হবে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা মহানগরী জামায়াতের যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫

দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত

বড়দিন উপলক্ষে আর্চ বিশপের হাউস পরিদর্শন সেনাবাহিনী প্রধানের

খ্রিষ্টান সম্প্রদায়সহ সকলকে দেশের উন্নয়নে এগিয়ে আসার উদাত্ত আহ্বান প্রধান উপদেষ্টার

১৫ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে হজ প্যাকেজের বাকি টাকা

ধর্ম-বর্ণের ঊর্ধ্বে আমরা সবাই এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা

৩১ জানুয়ারি শুরু বিশ্ব ইজতেমা

হজের সর্বনিম্ন খরচ ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা

১০

কুমিল্লায় মসজিদে নামাজের প্রস্তুতিকালে প্রাণ গেল মুসল্লির

১১

আগামী ৩০ অক্টোবর হজ প্যাকেজ ঘোষণা করা হবে

১২

আগামী জানুয়ারি মাসে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৩

বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণভাবে 'শুভ প্রবারণা পূর্ণিমা' উৎসব পালন

১৪

হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন শেষ করতে হবে ২৩ অক্টোবরেই

১৫

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধান উপদেষ্টার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন

১৬

দুর্গাপূজা পরিদর্শনে বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

১৭

সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানের রমনা কালী মন্দির পরিদর্শন

১৮

কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর শারদীয় দুর্গাপূজার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

১৯

সকল ধর্মের মানুষ শান্তি ও সৌহার্দ্যের মধ্যে বসবাস করে আসছে : গণশিক্ষা উপদেষ্টা

২০

রমজানে এবছরের ফিতরার হার নির্ধারণ

রমজানে এবছরের ফিতরার হার নির্ধারণ
সংগৃহীত

বৃহস্পতিবার (২১ মার্চ) রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় ১৪৪৫ হিজরি সনের সাদাকাতুল ফিতরের (ফিতরা) হার নির্ধারণ করা হয়।

রমজানে এ বছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৯৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর (২০২৩) সর্বোচ্চ ফিতরা ২ হাজার ৬৪০ টাকা, তবে সর্বনিম্ন ফিতরা ১১৫ টাকাই ছিল।

সভায় সভাপতিত্ব করেন সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। এতে ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের ফিতরার হার জানান।

সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয় যে, ইসলামী শরীয়াহ মতে মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম, আটা, খেজুর, কিসমিস, পনির ও যবের যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করতে পারবেন। এসব পণ্যের বাজার মূল্য হিসাব করে সর্বোচ্চ ও সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়। গম ও আটার ক্ষেত্রে এর পরিমাণ এক কেজি ৬৫০ গ্রাম (অর্ধ সা’)। খেজুর, কিসমিস, পনির ও যবের ক্ষেত্রে ৩ কেজি ৩০০ গ্রামের (এক সা’) মাধ্যমে সাদকাতুল ফিতর (ফিতরা) আদায় করতে হয়।

হাফেজ মুফতি মাওলানা মুফতি রুহুল আমিন জানান, উন্নতমানের আটা বা গমের ক্ষেত্রে ফিতরা এক কেজি ৬৫০ গ্রাম (অর্ধ সা’) বা এর বাজার মূল্য ১১৫ টাকা। যবের ক্ষেত্রে (এক সা’) ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ৪০০ টাকা ফিতরা দিতে হবে।

এছাড়া ৩ কেজি ৩০০ গ্রাম কিসমিস বা এর বাজার মূল্য দুই হাজার ১৪৫ টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে। খেজুরের ক্ষেত্রে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য দুই হাজার ৪৭৫ টাকা ও পনিরের ক্ষেত্রে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ২ হাজার ৯৭০ টাকা দিয়ে ফিতরা আদায় করতে হবে বলে জানান কমিটির সভাপতি।

ফিতরার পণ্যের স্থানীয় খুচরা বাজার মূল্যের তারতম্য রয়েছে। সে অনুযায়ী স্থানীয় মূল্য পরিশোধ করলেও ফিতরা আদায় হবে বলেও জানান মাওলানা রুহুল আমিন।

নেছাব পরিমাণ (সাড়ে ৭ তোলা স্বর্ণ বা সাড়ে ৫২ তোলা রুপার সমপরিমাণ) মালের মালিক হলে মুসলমান নারী পুরুষের ওপর ঈদের দিন সকালে সাদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব হয়। ঈদের নামাজে যাওয়ার আগে ফিতরা আদায় করতে হয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ বা ১১ এপ্রিল মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা মহানগরী জামায়াতের যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫

দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত

বড়দিন উপলক্ষে আর্চ বিশপের হাউস পরিদর্শন সেনাবাহিনী প্রধানের

খ্রিষ্টান সম্প্রদায়সহ সকলকে দেশের উন্নয়নে এগিয়ে আসার উদাত্ত আহ্বান প্রধান উপদেষ্টার

১৫ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে হজ প্যাকেজের বাকি টাকা

ধর্ম-বর্ণের ঊর্ধ্বে আমরা সবাই এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা

৩১ জানুয়ারি শুরু বিশ্ব ইজতেমা

হজের সর্বনিম্ন খরচ ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা

১০

কুমিল্লায় মসজিদে নামাজের প্রস্তুতিকালে প্রাণ গেল মুসল্লির

১১

আগামী ৩০ অক্টোবর হজ প্যাকেজ ঘোষণা করা হবে

১২

আগামী জানুয়ারি মাসে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৩

বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণভাবে 'শুভ প্রবারণা পূর্ণিমা' উৎসব পালন

১৪

হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন শেষ করতে হবে ২৩ অক্টোবরেই

১৫

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধান উপদেষ্টার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন

১৬

দুর্গাপূজা পরিদর্শনে বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

১৭

সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানের রমনা কালী মন্দির পরিদর্শন

১৮

কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর শারদীয় দুর্গাপূজার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

১৯

সকল ধর্মের মানুষ শান্তি ও সৌহার্দ্যের মধ্যে বসবাস করে আসছে : গণশিক্ষা উপদেষ্টা

২০

দেশের সর্ববৃহৎ জুমার নামাজ আদায় হলো বিশ্ব ইজতেমায়

সংগৃহীত ছবি

গাজীপুরের টঙ্গী তুরাগ তীরে আয়োজিত বিশ্ব ইজতেমার ময়দানে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হয়। লাখো মুসল্লি এ জুমার নামাজে অংশ নেন।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমার ২য় পর্বে জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদ'র বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বাদ জোহর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার ২য় পর্বের আনুষ্ঠানিকতা।

আজ লাখো মুসল্লির সঙ্গে শরিক হয়ে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ আদায় করতে সকাল থেকেই চারদিক থেকে মুসল্লিরা ইজতেমার ময়দানে আসতে শুরু করেন। ময়দানে, সড়ক-মহাসড়ক, খালি জায়গাসহ বিভিন্ন স্থানে পলিথিন, খবরের কাগজ ও চট বিছিয়ে জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা।

যানজট নিয়ন্ত্রণে ও মুসল্লিদের নিরাপত্তায় রয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক হাজার সদস্য।

আজ বয়ান করেন যারা:

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ফজরের পরে বয়ান করেন মাওলানা ইলিয়াস বিন সাদ। তার বয়ান বাংলায় তর্জমা করেন মাওলানা মনির বিন ইউসুফ। জুমার আগে জুমার ফাজায়েল বয়ান করেন মাওলানা মনির বিন ইউসুফ।

জুমার পরে বয়ান করবেন- শেখ মোফলে (আরবি) এবং বাংলা তর্জমা করবেন মাওলানা শেখ আব্দুল্লাহ মনসুর। আসরের পরে বয়ান করবেন মাওলানা মোশাররফ। মাগরিবের পরে বয়ান করবেন মাওলানা ইউসুফ বিন সাদ। পরে তা বাংলায় তর্জমা করবেন মাওলানা জিয়া বিন কাশেম।

মুসল্লির মৃত্যু-

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আয়োজকরা জানান, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে ৪ জন মুসল্লির মৃত্যু হয়েছে।

তারা হলেন, শেরপুর সদর থানার রামকৃষ্ণপুর এলাকার আবুল কালাম (৬৫), নেত্রকোনার কেন্দুয়া থানার কুতুবপুর এলাকার হেলিম মিয়া (৬৫),  দিনাজপুরের নবাবগঞ্জ থানার শিবনগর এলাকার জহির উদ্দিন (৭০) ও জামালপুরের ইসলামপুর থানার গোয়ালের চর এলাকার নবীর উদ্দিন (৬৫)।

রোববার (১১ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা মহানগরী জামায়াতের যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫

দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত

বড়দিন উপলক্ষে আর্চ বিশপের হাউস পরিদর্শন সেনাবাহিনী প্রধানের

খ্রিষ্টান সম্প্রদায়সহ সকলকে দেশের উন্নয়নে এগিয়ে আসার উদাত্ত আহ্বান প্রধান উপদেষ্টার

১৫ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে হজ প্যাকেজের বাকি টাকা

ধর্ম-বর্ণের ঊর্ধ্বে আমরা সবাই এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা

৩১ জানুয়ারি শুরু বিশ্ব ইজতেমা

হজের সর্বনিম্ন খরচ ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা

১০

কুমিল্লায় মসজিদে নামাজের প্রস্তুতিকালে প্রাণ গেল মুসল্লির

১১

আগামী ৩০ অক্টোবর হজ প্যাকেজ ঘোষণা করা হবে

১২

আগামী জানুয়ারি মাসে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৩

বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণভাবে 'শুভ প্রবারণা পূর্ণিমা' উৎসব পালন

১৪

হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন শেষ করতে হবে ২৩ অক্টোবরেই

১৫

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধান উপদেষ্টার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন

১৬

দুর্গাপূজা পরিদর্শনে বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

১৭

সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানের রমনা কালী মন্দির পরিদর্শন

১৮

কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর শারদীয় দুর্গাপূজার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

১৯

সকল ধর্মের মানুষ শান্তি ও সৌহার্দ্যের মধ্যে বসবাস করে আসছে : গণশিক্ষা উপদেষ্টা

২০

হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন শেষ করতে হবে ২৩ অক্টোবরেই

হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন শেষ করতে হবে ২৩ অক্টোবরেই
হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন শেষ করতে হবে ২৩ অক্টোবরেই

২৩ অক্টোবরের মধ্যেই সৌদি আরবে আগামী হজ পালনের জন্য গমনেচ্ছুদের প্রাথমিক নিবন্ধন শেষ করতে হবে। এ সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অণুবিভাগ।

রোববার (১৩ অক্টোবর) এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুসারে মিনা ও আরাফাতের ময়দানে তাঁবু নির্ধারণ ও সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদন কার্যক্রম ২৩ অক্টোবর হতে শুরু হবে। তাঁবু বরাদ্দ প্রদান করার ক্ষেত্রে ‘আগে এলে আগে পাবেন’ নীতি অনুসরণ করা হয়ে থাকে। এ কারণে ২৩ অক্টোবরের মধ্যে হজযাত্রী নিবন্ধন শেষ না হলে মিনা ও আরাফাতের ময়দানে কাঙ্ক্ষিত জোনে তাঁবু বরাদ্দ পাওয়া যাবে না। তাবু গ্রহণ ও সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদনে দেরি হলে হজযাত্রীদের জামারাহ হতে অনেক দূরে পাহাড়ি এলাকা কিংবা নিউ মিনা এলাকায় অবস্থান করতে হবে। ফলে হজযাত্রীদের সৌদি আরবে প্রখর রোদ ও গরমের মধ্যে দীর্ঘপথ হাঁটতে হবে, যা তাদের জন্য কষ্টকর হবে।

সে কারণে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে আগামী ২৩ অক্টোবরের মধ্যে হজগমনেচ্ছু ব্যক্তিদের ৩ লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করার জন্য ধর্ম মন্ত্রণালয় অনুরোধ করেছে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা মহানগরী জামায়াতের যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫

দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত

বড়দিন উপলক্ষে আর্চ বিশপের হাউস পরিদর্শন সেনাবাহিনী প্রধানের

খ্রিষ্টান সম্প্রদায়সহ সকলকে দেশের উন্নয়নে এগিয়ে আসার উদাত্ত আহ্বান প্রধান উপদেষ্টার

১৫ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে হজ প্যাকেজের বাকি টাকা

ধর্ম-বর্ণের ঊর্ধ্বে আমরা সবাই এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা

৩১ জানুয়ারি শুরু বিশ্ব ইজতেমা

হজের সর্বনিম্ন খরচ ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা

১০

কুমিল্লায় মসজিদে নামাজের প্রস্তুতিকালে প্রাণ গেল মুসল্লির

১১

আগামী ৩০ অক্টোবর হজ প্যাকেজ ঘোষণা করা হবে

১২

আগামী জানুয়ারি মাসে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৩

বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণভাবে 'শুভ প্রবারণা পূর্ণিমা' উৎসব পালন

১৪

হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন শেষ করতে হবে ২৩ অক্টোবরেই

১৫

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধান উপদেষ্টার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন

১৬

দুর্গাপূজা পরিদর্শনে বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

১৭

সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানের রমনা কালী মন্দির পরিদর্শন

১৮

কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর শারদীয় দুর্গাপূজার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

১৯

সকল ধর্মের মানুষ শান্তি ও সৌহার্দ্যের মধ্যে বসবাস করে আসছে : গণশিক্ষা উপদেষ্টা

২০

১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত

১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত
ফাইল ছবি

আগামী ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। 

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা মহানগরী জামায়াতের যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫

দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত

বড়দিন উপলক্ষে আর্চ বিশপের হাউস পরিদর্শন সেনাবাহিনী প্রধানের

খ্রিষ্টান সম্প্রদায়সহ সকলকে দেশের উন্নয়নে এগিয়ে আসার উদাত্ত আহ্বান প্রধান উপদেষ্টার

১৫ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে হজ প্যাকেজের বাকি টাকা

ধর্ম-বর্ণের ঊর্ধ্বে আমরা সবাই এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা

৩১ জানুয়ারি শুরু বিশ্ব ইজতেমা

হজের সর্বনিম্ন খরচ ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা

১০

কুমিল্লায় মসজিদে নামাজের প্রস্তুতিকালে প্রাণ গেল মুসল্লির

১১

আগামী ৩০ অক্টোবর হজ প্যাকেজ ঘোষণা করা হবে

১২

আগামী জানুয়ারি মাসে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৩

বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণভাবে 'শুভ প্রবারণা পূর্ণিমা' উৎসব পালন

১৪

হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন শেষ করতে হবে ২৩ অক্টোবরেই

১৫

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধান উপদেষ্টার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন

১৬

দুর্গাপূজা পরিদর্শনে বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

১৭

সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানের রমনা কালী মন্দির পরিদর্শন

১৮

কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর শারদীয় দুর্গাপূজার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

১৯

সকল ধর্মের মানুষ শান্তি ও সৌহার্দ্যের মধ্যে বসবাস করে আসছে : গণশিক্ষা উপদেষ্টা

২০

ধর্ম-বর্ণের ঊর্ধ্বে আমরা সবাই এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা

ধর্ম-বর্ণের ঊর্ধ্বে আমরা সবাই এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা
সংগৃহীত

ধর্ম-বর্ণ মতের পার্থক্য থাকলেও বাংলাদেশের সব মানুষ একই পরিবারের সদস্য বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ বৃহস্পতিবার ( ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মুসলিমসহ বিভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে কথা বলেন তিনি।

অন্তর্বর্তী সরকার গঠনের আগে বিমানবন্দরে দেওয়া নিজের একটি বক্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়ে . ইউনূস বলেন, তখন বলেছিলাম আমরা একটা পরিবার। আমাদের নানামত, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে কিন্তু আমরা সবাই একই পরিবারের সদস্য। এটাতে জোর দিয়েছিলাম। আমাদের শত পার্থক্য থাকা সত্ত্বেও আমরা পরস্পরের শত্রু নই। আমাদের জাতীয়তা, পরিচয়ের প্রশ্নে এক জায়গায় চলে আসি। আমরা বাংলাদেশি, এক পরিবারের সদস্য।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, শপথ গ্রহণের পরে শুনতে আরম্ভ করলাম, সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে। তখন মনটা খারাপ হয়ে গেল। এর পরপরই ঢাকেশ্বরী মন্দিরে গেলাম। সেখানেও বললাম, আমরা একই পরিবারের সদস্য।

তিনি বলেন, সব দাবিদাওয়া বাদ দিলেও একটা দাবি পরিষ্কার আমাদের সকলের সমান অধিকার, বলার অধিকার, ধর্মের অধিকার, কাজকর্মের অধিকার। সেটা এসেছে সংবিধান থেকে। নাগরিক হিসেবে প্রাপ্য, রাষ্ট্রের দায়িত্ব সেটা নিশ্চিত করা।

অধ্যাপক ড. ইউনূস বলেন, শুনলাম এখনো সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে।  তাই আমি সবাইকে নিয়ে বসলাম, এটা থেকে কীভাবে উদ্ধার করা যায়।

দুর্গাপূজার নিরাপত্তায় সরকারের উদ্যোগের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, সেটা পুরো জাতীয় উৎসবে পরিণত হয়েছিল। তখন তৃপ্তি পেলাম, একটু তো কাজ করেছি।

ভুল তথ্যের বিষয়ে সবাইকে সজাগ সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন আবার নতুন কথা, হামলা হচ্ছে, অত্যাচার শুরু হচ্ছে। বিদেশি গণমাধ্যম বলব না প্রচারমাধ্যমে প্রচারিত হচ্ছে, এটা হচ্ছে। আমি খোঁজ নিচ্ছি, কী হচ্ছে? সবদিকে দেখলাম এটা হচ্ছে না। এক খবরে বলা হচ্ছে, আরেক খবরে বলা হচ্ছে হচ্ছে না, তথ্যের মধ্যে ফারাক আছে। এটা ঠিক না। এটার অবসান হতে হবে।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা যে তথ্য পাচ্ছি তা ভুল হতে পারে। তথ্যের ওপর বসে থাকার কিছুই নাই, এটার অর্থ অন্ধের মতো বসে থাকা। ভেতরে গিয়ে দেখতে হবে। খোঁজ নিতে হবে তথ্যের গরমিল কেন? তাতে ওরা যা বলছে, তা কি মিথ্যা প্রচার? না আমরা যা বলছি তা মিথ্যা প্রচার। সত্যটা কোথায়।

তিনি বলেন, আমাদের লক্ষ্যের কোনো ফারাক নেই। সেখানে সঠিক তথ্য কীভাবে পাব, সেটা আমাদের জানার। প্রকৃত তথ্য, অনেক সময় সরকারি তথ্যের ওপর ভরসা করে লাভ নেই। কর্তা যা চায়, সেভাবে বলে। আসলটা মন খুলে বলতে চাই না। আমরা আসল খবরটা জানতে চাই। সেই প্রক্রিয়াটা প্রতিষ্ঠিত করতে চাই। এত বড় দেশে যেকোন ঘটনা ঘটতে পারে, কিন্তু প্রকৃত তথ্য জানতে চাই। তাৎক্ষণিক খবর পেলে যাতে সমাধান করা যায়। যেদিক থেকেই দোষী দোষীই। তাকে বিচারের আওতায় আনা সরকারের দায়িত্ব।

প্রধান উপদেষ্টা . ইউনূস বলেন, প্রথম কথাটা হলো না হওয়ার পরিবেশ সৃষ্টি করা। আর হয়ে গেলে তাৎক্ষণিক প্রতিকারের ব্যবস্থা করা। আমি যা বলছি, তা দেশের বেশির ভাগ মানুষ মনে করে। আমরা এক পরিবারের মানুষ হিসেবে সামগ্রিকভাবে দায়িত্ব পালন করতে পারি। সেখানে তথ্য প্রতিকার হলো বড় বিষয়।

তিনি বলেন, আমি পেলাম তথ্য কিন্তু প্রতিকার পেলাম না। সমস্যা হয়ে গেলে সমাধান করতে হবে। আজকের আলোচনা খোলাখুলি, আমরা সবাই আলোচনা করব। আমাদের লক্ষ্যে কোনো গোলমাল নেই। তথ্য প্রবাহ কীভাবে পাব, দোষীকে কীভাবে ধরব, যাতে সবাই সঠিক তথ্যটা পেয়ে যায়।

প্রধান উপদেষ্টা বলেন, এমন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, যার নাম দিয়েছি নতুন বাংলাদেশ। এটা আমাদের করতে হবে। আপনাদের কথা বলে সন্তুষ্ট করে আজকের মতো বিদায় দিলাম তা নয়। এটা দ্রুত করতে হবে। ভবিষ্যতের দিকে তাকিয়ে দেখলে হবে না, আমাদের বর্তমানেই করতে যেতে হবে।

সংখ্যালঘু সমস্যার বিষয়ে অবাধ, সত্য তথ্য কীভাবে সংগ্রহ করা যায়, সে বিষয়ে ধর্মীয় নেতাদের পরামর্শ চান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, কীভাবে নিরাপদে সংগ্রহ করব, যে তথ্য দিচ্ছে সে যেন বিব্রত না করে তাও নিশ্চিত হতে হবে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা মহানগরী জামায়াতের যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫

দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত

বড়দিন উপলক্ষে আর্চ বিশপের হাউস পরিদর্শন সেনাবাহিনী প্রধানের

খ্রিষ্টান সম্প্রদায়সহ সকলকে দেশের উন্নয়নে এগিয়ে আসার উদাত্ত আহ্বান প্রধান উপদেষ্টার

১৫ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে হজ প্যাকেজের বাকি টাকা

ধর্ম-বর্ণের ঊর্ধ্বে আমরা সবাই এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা

৩১ জানুয়ারি শুরু বিশ্ব ইজতেমা

হজের সর্বনিম্ন খরচ ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা

১০

কুমিল্লায় মসজিদে নামাজের প্রস্তুতিকালে প্রাণ গেল মুসল্লির

১১

আগামী ৩০ অক্টোবর হজ প্যাকেজ ঘোষণা করা হবে

১২

আগামী জানুয়ারি মাসে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৩

বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণভাবে 'শুভ প্রবারণা পূর্ণিমা' উৎসব পালন

১৪

হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন শেষ করতে হবে ২৩ অক্টোবরেই

১৫

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধান উপদেষ্টার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন

১৬

দুর্গাপূজা পরিদর্শনে বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

১৭

সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানের রমনা কালী মন্দির পরিদর্শন

১৮

কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর শারদীয় দুর্গাপূজার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

১৯

সকল ধর্মের মানুষ শান্তি ও সৌহার্দ্যের মধ্যে বসবাস করে আসছে : গণশিক্ষা উপদেষ্টা

২০

ইতিহাসে প্রথম পবিত্র কাবার গিলাফ পরিবর্তনে নারীদের অংশগ্রহণ

ইতিহাসে প্রথম পবিত্র কাবার গিলাফ পরিবর্তনে নারীদের অংশগ্রহণ
সংগৃহীত

ইতিহাসে প্রথমবারের মতো নারীরা পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের কাজে অংশ নিয়েছেন। পবিত্র কাবাঘর দৃষ্টিনন্দন কালো গিলাফে আবৃত থাকে। প্রতি বছর এ ঘরের গিলাফ পরিবর্তন করা হয়। প্রতিবারের ন্যায় এ বছরও পবিত্র কাবাঘরে নতুন গিলাফ (কিসওয়া) পরিবর্তন করা হয়েছে। তবে ইতিহাসে প্রথম গিলাফ পরিবর্তন কার্যক্রমে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষের দায়িত্বশীল নারীরা অংশগ্রহণ করেছেন।

জেনারেল অথরিটির ভাষ্যমতে, এবারই প্রথম নারীরা এ কার্যক্রমে অংশ নিয়েছেন।

গত ৬ জুলাই হিজরি নববর্ষের প্রথম রাতে মক্কায় পবিত্র মসজিদুল হারাম প্রাঙ্গণে গিলাফ পরিবর্তনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। মূলত গত কয়েক বছর ধরেই কাবার রীতিতে পরিবর্তন এসেছে। হারামাইন পরিচালনা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী হিজরি বর্ষের শুরুতে গিলাফ পরিবর্তনের নিয়ম করা হয়।

চার ঘণ্টাব্যাপী চলমান এ কার্যক্রম তত্ত্বাবধান করে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের সাধারণ কর্তৃপক্ষ। ইসলামের প্রথম যুগ থেকে প্রায় দেড় হাজার বছর ধরে জিলহজ মাসের ৯ তারিখ আরাফাত দিবসে কাবাঘরের গিলাফ পরিবর্তনের রীতি ছিল। তবে ২০২২ সাল মোতাবেক ১৪৪৪ হিজরি থেকে কাবার গিলাফ পরিবর্তনের সময়ে পরিবর্তন আনে সৌদি সরকার। তখন থেকে হিজরি নববর্ষকে স্মরণীয় করে রাখতে মহররমের প্রথম রাতে গিলাফ পরিবর্তন করা হয়।

সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, মক্কার কিং আবদুল আজিজ কমপ্লেক্সে পবিত্র কাবাঘরের কালো গিলাফ প্রস্তুত করা হয়। সেখানকার বিশেষজ্ঞ প্রকৌশলী ও প্রযুক্তিবিদের তত্ত্বাবধানে ১৫৯ জন দক্ষ কারিগর নতুন গিলাফ পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন করেন। এ ক্ষেত্রে তাঁরা প্রথমে কাবাঘর থেকে পুরনো গিলাফ সরিয়ে নেন। এরপর নতুন গিলাফ স্থাপন করেন।

বার্তা সংস্থা আরো জানায়, গিলাফ তৈরিতে ১২০ কেজি সোনা, ১০০ কেজি রুপা ও এক হাজার কেজি রেশমের সুতা ব্যবহার করা হয়। ওই কাপড়ে পবিত্র কোরআনের আয়াত ও আল্লাহর গুণবাচক নামের ক্যালিগ্রাফি থাকে। গিলাফের সব কাজ শেষ করতে ৬ থেকে ৮ মাস সময় লাগে। সব মিলিয়ে ১ হাজার ৩৫০ কেজি ওজন ও ১৪ মিটার উচ্চতার এই গিলাফ তৈরিতে ব্যয় হয় ২৫ মিলিয়ন সৌদি রিয়াল বা সাড়ে ছয় মিলিয়ন মার্কিন ডলার। এই গিলাফকে বিশ্বের ব্যয়বহুল কাপড় বলে মনে করা হয়।

উল্লেখ্য, পবিত্র কাবাঘরের গিলাফে থাকা কোরআনের আয়াতের ক্যালিগ্রাফি করেন মুখতার আলম নামের এক বাংলাদেশি। তিনি গিলাফ প্রস্তুতকারক প্রতিষ্ঠান কিং আবদুল আজিজ কমপ্লেক্সে প্রধান ক্যালিগ্রাফার হিসেবে কাজ করছেন। ২০২১ সালে তিনি সৌদি আরবের নাগরিকত্ব লাভ করেন।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা মহানগরী জামায়াতের যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫

দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত

বড়দিন উপলক্ষে আর্চ বিশপের হাউস পরিদর্শন সেনাবাহিনী প্রধানের

খ্রিষ্টান সম্প্রদায়সহ সকলকে দেশের উন্নয়নে এগিয়ে আসার উদাত্ত আহ্বান প্রধান উপদেষ্টার

১৫ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে হজ প্যাকেজের বাকি টাকা

ধর্ম-বর্ণের ঊর্ধ্বে আমরা সবাই এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা

৩১ জানুয়ারি শুরু বিশ্ব ইজতেমা

হজের সর্বনিম্ন খরচ ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা

১০

কুমিল্লায় মসজিদে নামাজের প্রস্তুতিকালে প্রাণ গেল মুসল্লির

১১

আগামী ৩০ অক্টোবর হজ প্যাকেজ ঘোষণা করা হবে

১২

আগামী জানুয়ারি মাসে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৩

বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণভাবে 'শুভ প্রবারণা পূর্ণিমা' উৎসব পালন

১৪

হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন শেষ করতে হবে ২৩ অক্টোবরেই

১৫

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধান উপদেষ্টার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন

১৬

দুর্গাপূজা পরিদর্শনে বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

১৭

সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানের রমনা কালী মন্দির পরিদর্শন

১৮

কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর শারদীয় দুর্গাপূজার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

১৯

সকল ধর্মের মানুষ শান্তি ও সৌহার্দ্যের মধ্যে বসবাস করে আসছে : গণশিক্ষা উপদেষ্টা

২০

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনী

২৬ আগস্ট ২০২৪ দেশ জুড়ে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী।

এ দিনটিকে কেন্দ্র করে আয়োজিত বিবিধ অনুষ্ঠান ও উপাসনালয় সমূহের বিশেষ নিরাপত্তায় অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিয়োজিত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

সেনাবাহিনীর এ তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বী জনগণ।

উল্লেখ্য যে, দেশব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। সংঘর্ষ ও অন্যায়কে পরাভূত করে শান্তি প্রতিষ্ঠা করাই শ্রীকৃষ্ণের শিক্ষা। এই শিক্ষাকে বুকে ধারণ করে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ একসাথে সোনার বাংলা গড়ে তুলবে এই সকলের প্রত্যাশা।

জনগণের এই প্রত্যাশা পূরণে বাংলাদেশ সেনাবাহিনী পাশে আছে এবং থাকবে। 

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা মহানগরী জামায়াতের যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫

দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত

বড়দিন উপলক্ষে আর্চ বিশপের হাউস পরিদর্শন সেনাবাহিনী প্রধানের

খ্রিষ্টান সম্প্রদায়সহ সকলকে দেশের উন্নয়নে এগিয়ে আসার উদাত্ত আহ্বান প্রধান উপদেষ্টার

১৫ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে হজ প্যাকেজের বাকি টাকা

ধর্ম-বর্ণের ঊর্ধ্বে আমরা সবাই এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা

৩১ জানুয়ারি শুরু বিশ্ব ইজতেমা

হজের সর্বনিম্ন খরচ ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা

১০

কুমিল্লায় মসজিদে নামাজের প্রস্তুতিকালে প্রাণ গেল মুসল্লির

১১

আগামী ৩০ অক্টোবর হজ প্যাকেজ ঘোষণা করা হবে

১২

আগামী জানুয়ারি মাসে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৩

বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণভাবে 'শুভ প্রবারণা পূর্ণিমা' উৎসব পালন

১৪

হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন শেষ করতে হবে ২৩ অক্টোবরেই

১৫

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধান উপদেষ্টার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন

১৬

দুর্গাপূজা পরিদর্শনে বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

১৭

সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানের রমনা কালী মন্দির পরিদর্শন

১৮

কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর শারদীয় দুর্গাপূজার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

১৯

সকল ধর্মের মানুষ শান্তি ও সৌহার্দ্যের মধ্যে বসবাস করে আসছে : গণশিক্ষা উপদেষ্টা

২০

সাইকেল চালিয়ে হজ করতে যাচ্ছেন বৃদ্ধ আইয়ুব আলী

সাইকেল চালিয়ে হজ করতে যাচ্ছেন বৃদ্ধ আইয়ুব আলী
সংগৃহীত ছবি

গাইবান্ধার আইয়ুব আলী (৬৫) টাকা জোগাড় করতে না পারায় সাইকেল চালিয়ে হজ করতে যাচ্ছেন। আইয়ুব আলী ফারাজিপাড়া গ্রামের মৃত কদের আকন্দের ছেলে। আইয়ুব আলীর পরিবারে স্ত্রী ও ৪ ছেলে ও ১ মেয়ে রয়েছে। হজে যাওয়ার সময় এলাকাবাসী এবং পরিবারের সদস্যদের কাছে দোয়া চেয়েছেন তিনি।

বুধবার (১০ জানুয়ারি) সকালে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ফারাজিপাড়া থেকে পবিত্র মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন আইয়ুব আলী।

আইয়ুব আলীর ছেলে আসাদুল বলেন, বাবার হজ করার ইচ্ছে অনেক দিনের। গত ৬ মাস ধরে তিনি ঢাকা, ময়মনসিংহ ও রংপুর ঘুরে সাইকেলে হজে যাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছেন। সব কাগজপত্র সংগ্রহের পরে বাড়িতে থাকা সাইকেল মেরামত করে বুধবার মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এতক্ষণে হিলি পোর্ট দিয়ে ভারতে পৌঁছানোর কথা। ভারত সীমান্ত হয়ে পাকিস্তান, আফগানিস্তান পৌঁছবেন। এরপর ইরান হয়ে মক্কায় পৌঁছবেন। এতে সময় লাগবে প্রায় ৬ মাস। প্রতিদিন অন্তত ৭০-৮০ কিলোমিটার পথ সাইকেল চালাতে হবে। পথে রাত হলে নিকটবর্তী মসজিদে রাত্রিযাপন করবেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।

স্থানীয় ইউপি সদস্য মমেদুল ইসলাম বলেন, তার এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। মক্কায় পৌঁছাতে তাকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। আমাদের সবার দোয়া তার সঙ্গে আছে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা মহানগরী জামায়াতের যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫

দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত

বড়দিন উপলক্ষে আর্চ বিশপের হাউস পরিদর্শন সেনাবাহিনী প্রধানের

খ্রিষ্টান সম্প্রদায়সহ সকলকে দেশের উন্নয়নে এগিয়ে আসার উদাত্ত আহ্বান প্রধান উপদেষ্টার

১৫ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে হজ প্যাকেজের বাকি টাকা

ধর্ম-বর্ণের ঊর্ধ্বে আমরা সবাই এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা

৩১ জানুয়ারি শুরু বিশ্ব ইজতেমা

হজের সর্বনিম্ন খরচ ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা

১০

কুমিল্লায় মসজিদে নামাজের প্রস্তুতিকালে প্রাণ গেল মুসল্লির

১১

আগামী ৩০ অক্টোবর হজ প্যাকেজ ঘোষণা করা হবে

১২

আগামী জানুয়ারি মাসে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৩

বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণভাবে 'শুভ প্রবারণা পূর্ণিমা' উৎসব পালন

১৪

হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন শেষ করতে হবে ২৩ অক্টোবরেই

১৫

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধান উপদেষ্টার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন

১৬

দুর্গাপূজা পরিদর্শনে বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

১৭

সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানের রমনা কালী মন্দির পরিদর্শন

১৮

কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর শারদীয় দুর্গাপূজার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

১৯

সকল ধর্মের মানুষ শান্তি ও সৌহার্দ্যের মধ্যে বসবাস করে আসছে : গণশিক্ষা উপদেষ্টা

২০

মুসলিমদের জন্য ইফতার আয়োজন জো বাইডেনের

মুসলিমদের জন্য ইফতার আয়োজন জো বাইডেনের
সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসে আজ মঙ্গলবার মুসলিম সম্প্রদায়ের সঙ্গে ইফতার অনুষ্ঠানে মিলিত হবেন। যদিও হোয়াইট হাউজের বাইরে কয়েকজন মুসলিম নেতা ইতিমধ্যে ইফতার অনুষ্ঠান বয়কটের ঘোষণা দিয়েছেন।

ইফতারের আগে জো বাইডেন মুসলিম সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় বসবেন বলে নিশ্চিত করেছেন প্রেসিডেন্টের মুখপাত্র জিন-পিয়েরে। তিনি এটিকে মুসলিম সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বর্ণনা করেছেন।

জিন পিয়েরে বলেন, আমরা মুসলিম সম্প্রদায়ের সবাইকে ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণের অনুরোধ করবো। এখানে গঠনমূলক আলোচনার মাধ্যমে তাদেরকে প্রতিক্রিয়া দেখানোর অনুরোধ করছি.প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে অনুষ্ঠানটিতে আরো যোগ দেবেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, বাইডেন প্রশাসনের ঊর্ধ্বতন মুসলিম কর্মকর্তারা এবং জাতীয় নিরাপত্তা দলের সদস্যরা।

যদিও বাইডেনের এ ইফতার আয়োজনের প্রতিক্রিয়ায় মুসলিম সম্প্রদায়ের একাংশ হোয়াইট হাউজের বাইরে একই ধরনের একটি ইফতার অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দিয়েছে। তারা এ অনুষ্ঠানের নাম দিয়েছে ‘পিপল সিজফায়ার নাউ ইফতার।’ 

প্রতিবাদ অনুষ্ঠানটি আয়োজনের ঘোষণা দিয়েছেন, ‘অর্গানাইজেশন ইউথ অ্যামেরিকান মুসলিম ফর পিস’, দ্য কাউন্সিল অন অ্যামেরিকান-ইসলামিক রিলেশন, ইসলামিক সার্কেল অফ নর্থ অ্যামেরিকা, মুসলিম অ্যামেরিকান সোসাইটি, প্যালেস্টাইন ইউথ মুভমেন্ট, কোড পিঙ্ক। তারা অবিলম্বে ইসরায়েল-গাজা যুদ্ধবিরতি কার্যকরে প্রেসিডেন্ট বাইডেনের উপর চাপ সৃষ্টি করতে চাইছে।

বাইডেনের বিরুদ্ধে অভিযোগ, হোয়াইট হাউস গোপনে ইসরায়েলকে ২ হাজার পাউন্ড বোমা ও বিমানসহ একটি নতুন সামরিক সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে। এর আগে প্রেসিডেন্ট জো বাইডেন অবরুদ্ধ গাজায় স্থায়ী যুদ্ধ বিরতির আহ্বানকে বারবার প্রত্যাখ্যান করে আসছিলেন। বাইডেনের এমন পদক্ষেপে বিক্ষোভকারীরা আরো বিক্ষুব্ধ হচ্ছিলো এবং তারা বারবার যুদ্ধ বিরতির দাবি জানিয়ে আসছিলো। 

উল্লেখ্য, ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামাসের হামলায় প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলিকে হত্যা করা হয়। এবং প্রায় ২০০ ইসরায়েলিকে অপহরণ করে গাজায় নিয়ে যায়। ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় এ পর্যন্ত ৩২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় ৭৫ হাজার। 

ইসরায়েল গাজায় একটি সর্বাত্মক অবরোধ আরোপ করেছে। ফলে উত্তর গাজার বাসিন্দারা অনাহারে আছে। অন্যদিকে আন্তর্জাতিক ত্রাণ প্রবেশের ক্ষেত্রেও ইসরায়েল কড়াকড়ি আরোপ করেছে।ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগ রয়েছে, যা গত সপ্তাহে তেল আবিবকে গাজায় দুর্ভিক্ষ প্রতিরোধে পদক্ষেপ নিতে আহ্বান জানায়। 

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা মহানগরী জামায়াতের যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫

দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত

বড়দিন উপলক্ষে আর্চ বিশপের হাউস পরিদর্শন সেনাবাহিনী প্রধানের

খ্রিষ্টান সম্প্রদায়সহ সকলকে দেশের উন্নয়নে এগিয়ে আসার উদাত্ত আহ্বান প্রধান উপদেষ্টার

১৫ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে হজ প্যাকেজের বাকি টাকা

ধর্ম-বর্ণের ঊর্ধ্বে আমরা সবাই এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা

৩১ জানুয়ারি শুরু বিশ্ব ইজতেমা

হজের সর্বনিম্ন খরচ ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা

১০

কুমিল্লায় মসজিদে নামাজের প্রস্তুতিকালে প্রাণ গেল মুসল্লির

১১

আগামী ৩০ অক্টোবর হজ প্যাকেজ ঘোষণা করা হবে

১২

আগামী জানুয়ারি মাসে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৩

বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণভাবে 'শুভ প্রবারণা পূর্ণিমা' উৎসব পালন

১৪

হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন শেষ করতে হবে ২৩ অক্টোবরেই

১৫

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধান উপদেষ্টার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন

১৬

দুর্গাপূজা পরিদর্শনে বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

১৭

সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানের রমনা কালী মন্দির পরিদর্শন

১৮

কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর শারদীয় দুর্গাপূজার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

১৯

সকল ধর্মের মানুষ শান্তি ও সৌহার্দ্যের মধ্যে বসবাস করে আসছে : গণশিক্ষা উপদেষ্টা

২০

হজের নিবন্ধন শুরু হবে আগামী ১৫ নভেম্বর

হজের নিবন্ধন শুরু হবে আগামী ১৫ নভেম্বর
ফাইল ছবি

আগামী বছর (২০২৪) হজে যেতে নিবন্ধন শুরু হবে আগামী ১৫ নভেম্বর। নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর।

৯ নভেম্বর বৃহস্পতিবার ২০২৪ সালের হজের নিবন্ধন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার (হজ এজেন্সি) হজযাত্রীরা ১৫ নভেম্বর থেকে নিবন্ধনের টাকা জমা দিতে পারবেন। নিবন্ধনের টাকা জমা নেওয়া হবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

চলতি বছরের মতো আগামী বছরও (২০২৪ সাল) বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি মাধ্যমের কোটায় ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারি এজেন্সির কোটায় এক লাখ ১৭ হাজার জন হজ পালন করতে পারবেন বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়।

সরকারিভাবে আগামী বছর হজে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ ধরা হয়েছে। বিশেষ হজ প্যাকেজের মধ্যমে হজ পালনে খরচ হবে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। সরকারি হজ প্যাকেজের সঙ্গে সমন্বয় করে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) হজ প্যাকেজ ঘোষণা করবে।

প্রাক-নিবন্ধনের সময় নেওয়া ২৯ হাজার টাকা বাদে প্যাকেজের বাকি টাকা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

হজযাত্রীর সুযোগ-সুবিধা উল্লেখ করে হজ এজেন্সি হজযাত্রীর সঙ্গে লিখিত চুক্তি সম্পাদন করবে। এজেন্সি তার নিবন্ধিত হজযাত্রীর সর্বোচ্চ ৫ শতাংশ প্রতিস্থাপন করতে পারবে বলে নিবন্ধনের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,নিবন্ধনের জন্য হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ আগামী বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে। হজযাত্রীরা নিবন্ধনের আগে হজ প্যাকেজ সম্পর্কে অবহিত হয়ে নিবন্ধন করবেন,নিবন্ধনের পর প্যাকেজ পরিবর্তনের সুযোগ থাকবে না। নিবন্ধনের পর হজে যেতে অসমর্থ্য হলে এরই মধ্যে ব্যয় করা অর্থ কর্তনের পর অবশিষ্ট অর্থ ফেরত দেওয়া হবে। হজের খরচ কোনো কারণে বাড়লে তা প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে এবং হজযাত্রীকে তা পরিশোধ করতে হবে। সৌদি আরবে হুইল চেয়ার ব্যবহারের প্রয়োজন হলে নিজ উদ্যোগে হুইল চেয়ার সংগ্রহ ও ব্যবহার করতে হবে। বিমান টিকিট পরিবর্তনের প্রয়োজন হলে এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে নিজ দায়িত্বে টিকিট পরিবর্তন করতে হবে। সব হজযাত্রীর জন্য বিমানের ইকোনমি ক্লাসের টিকিট সরবরাহ করা হবে।