অনলাইন জুয়া সাইটের অ্যাডমিনসহ গ্রেফতার ২

অনলাইন জুয়া সাইটের অ্যাডমিনসহ গ্রেফতার ২
সংগৃহীত ছবি

বিদেশ থেকে পরিচালিত অনলাইন জুয়া (বেটিং) সাইটের মাধ্যমে অর্থ লেনদেন ও পাচারের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার রাজশাহী ও ঝিনাইদহে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন—নড়াইলের সৈয়দ জামান (২৭) ও যশোরের রুহুল কুদ্দুস ওরফে বাপ্পী (২৮)।

বৃহস্পতিবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সিআইডি জানায়, সাইবার মনিটরিংয়ের সময় দেশের অভ্যন্তর ও বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন অনলাইন বেটিং সাইটের কার্যক্রম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এসব সাইটের বিজ্ঞাপন প্রচারের তথ্য পাওয়া যায়। এসব সাইটে ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাকে কেন্দ্র করে অর্থের বিনিময়ে বেটিং ও অনলাইন ক্যাসিনো পরিচালিত হচ্ছিল।

সিআইডি আরও জানায়, গ্রেফতাররা দেশের বিভিন্ন এলাকায় অনলাইন জুয়ার এজেন্ট নিয়োগ করে তাদের এমএফএস নম্বর ও ব্যাংক হিসাব সংগ্রহ করে বেটিং সাইটে যুক্ত করতেন। এসব হিসাবের মাধ্যমে জুয়ার অর্থ গ্রহণ ও উত্তোলন করা হতো। পরে কমিশন রেখে অবশিষ্ট অর্থ বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশে পাচার করা হতো বলে তদন্তে তথ্য পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৈয়দ জামান রাশিয়া থেকে নিয়ন্ত্রিত একটি অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন হিসেবে কাজ করতেন বলে তথ্য পাওয়া গেছে। দুই আসামিই নিজ নামে নিবন্ধিত এজেন্ট সিমের পাশাপাশি অন্যদের সিম সংগ্রহ করে জুয়া সাইটে যুক্ত এবং অর্থ জমা-উত্তোলন কার্যক্রম নিয়ন্ত্রণে জড়িত ছিলেন বলে জানিয়েছে সিআইডি।

এ মামলায় এর আগে আরও আটজনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার। চক্রটির দেশি-বিদেশি সহযোগী, এজেন্ট এবং অর্থ লেনদেনে ব্যবহৃত ব্যাংক ও এমএফএস হিসাবের মালিকদের শনাক্তে তদন্ত চলছে। গ্রেফতার দুজনকে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: কুমিল্লায় শিক্ষামন্ত্রী মিলন

১

কক্সবাজারে বেড়াতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল কুমিল্লার তরুণীর

২

টাকা না দেওয়ায় মেলেনি ট্রলি, অক্সিজেন নিয়ে ছোটাছুটির পর শিশুর মৃত্যু

৩

রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয়

৪

রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ২৮৮২

৫

বিয়ের আগেই মৃত্যু, নিথর দেহে সিঁদুর পরিয়ে স্ত্রীর মর্যাদা দিলেন হবু বর

৬

আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত

৭

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৮

কুমিল্লায় ভোক্তা অধিকার অভিযানে ২ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

৯

প্রেমিকা যোগাযোগ বন্ধ করে দিয়েছে, তাই বাবাকে তুলে নিয়ে গেলেন প্রেমিক

১০

তৃণমূল ছেড়ে এবার বিজেপির হয়ে নির্বাচনে লড়বেন কোয়েল মল্লিক

১১