আপনারা ডিসেম্বর, ডিসেম্বর করছেন কেন? ডিসেম্বর তো আমাদের বিজয়ের মাস: স্বরাষ্ট্রমন্ত্রী

আপনারা ডিসেম্বর, ডিসেম্বর করছেন কেন? ডিসেম্বর তো আমাদের বিজয়ের মাস: স্বরাষ্ট্রমন্ত্রী
সংগৃহীত ছবি

 ‘ডিসেম্বর ডিসেম্বর করছেন কেন, ডিসেম্বর তো আমাদের বিজয়ের মাস। ডিসেম্বরে কোনো অপশক্তি এখানে অস্থিরতা সৃষ্টি করতে পারবে বলে আমি বিশ্বাস করি না’- বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পরে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ডিসেম্বর মাসকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা সৃষ্টির আশঙ্কা নিয়ে প্রশ্ন করা হলে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আপনারা ডিসেম্বর ডিসেম্বর করছেন কেন, ডিসেম্বর তো আমাদের বিজয়ের মাস। ডিসেম্বরে কোনো অপশক্তি এখানে অস্থিরতা সৃষ্টি করতে পারবে বলে আমি বিশ্বাস করি না।’

দেশে যৌথ অভিযানের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি জানিয়ে তিনি বলেন, পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসারের সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়ার অংশ। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে এসব বাহিনী নিয়মিত সমন্বিতভাবে কাজ করছে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও জোরদার করা হবে।

আনসার বাহিনীর নতুন সদর দপ্তর নির্মাণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী সুপরিকল্পিত ও উপযুক্ত স্থানে বাহিনীর নিজস্ব সদর দপ্তর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। গণপূর্ত মন্ত্রণালয় সদর দপ্তর নির্মাণের জন্য ৩ দশমিক ৪২৮ একর বা প্রায় ১১ বিঘা জমি বরাদ্দ দিয়েছে।

তিনি বলেন, বর্তমানে খিলগাঁওয়ের অপরিসর জায়গায় আনসার সদর দপ্তরের কার্যক্রম চলছে। সেখানে জায়গার সংকটের পাশাপাশি যাতায়াত ব্যবস্থায়ও সীমাবদ্ধতা রয়েছে। এসব সমস্যা দূর করতে নতুন স্থানে আধুনিক ও বৃহৎ অবকাঠামো নির্মাণ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশে বর্তমানে প্রায় ২০ হাজার ব্যাটালিয়ন আনসার ও ৬০ হাজার অঙ্গীভূত আনসার সদস্য রয়েছেন। এ ছাড়া ৩৫ হাজার ভিডিপি দলনেতার অধীনে প্রায় ৬০ লাখ প্রশিক্ষিত জনবল রয়েছে। নিয়মিত ও অনিয়মিত সদস্য মিলিয়ে আনসার বাহিনী দেশের সর্ববৃহৎ ফোর্স বলেও উল্লেখ করেন তিনি।

কেন্দ্রীয়ভাবে দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের আবাসন সংকট কমাতে ঢাকার আশুলিয়া ও শেরেবাংলা নগরে ডরমিটরি ও ব্যারাক নির্মাণসহ বিভিন্ন সুযোগ-সুবিধা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

জুলাইয়ের গণঅভ্যুত্থানসহ বিভিন্ন জাতীয় সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার বাহিনীর ভূমিকার প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে বাহিনীর সদস্যদের আর্থিক ও অন্যান্য দাবিদাওয়া পর্যায়ক্রমে পূরণের বিষয়ে সরকারের অঙ্গীকারের কথা জানান তিনি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্বে অবহেলা বা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, কারও বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া গেলে শুধু দায়িত্ব থেকে প্রত্যাহার নয়, বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধের ধরন অনুযায়ী