কুমিল্লায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল, ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা

কুমিল্লায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল, ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা
ছবি

মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক:

কুমিল্লায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিল করার দায়ে মেসার্স জান্নাত ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১১ অক্টোবর) জেলার ঝাগরজুলি, কোরপাই ও বুড়িচং এবং দিঘির পাড় এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

অধিদপ্তর সূত্রে জানা যায়, মেসার্স জান্নাত ফিলিং স্টেশন দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডার রিফিল করে আসছিল বলে অভিযোগ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে গ্যাস রিফিলের সরঞ্জামসহ হাতেনাতে শনাক্ত করা হয়।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে। অন্যথায় আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা পুলিশের একটি দল, গ্যাস কোম্পানির প্রতিনিধি এবং কুমিল্লা ডিলার মালিক সমিতির সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিল বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল, ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা

১

কুমিল্লায় স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে ৯ দিন ধরে নিখোঁজ দশম শ্রেণির ছাত্র

২

প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী

৩

৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র মাহে রমজান

৪

কুমিল্লা মেডিকেল কলেজে শয্যা হবে এক হাজার: কৃষিমন্ত্রী

৫

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

৬

মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় সৌদি প্রবাসী নিহত

৭

কুমিল্লা-চাঁদপুর সড়কে মিলল মরদেহ

৮

কুমিল্লায় ৭ম শ্রেণির ছাত্রী জান্নাতুলের মরদেহ মিলল ধানক্ষেতে

৯

টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

১০

সম্পত্তি নিয়ে বিরোধ, বোন ও বোনজামাইয়ের হাতে ভাই খুন

১১

পেটে গজ রেখে সেলাই, ৬ মাস পর মারা গেলেন বিথী

১২

বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

১৩