কুমিল্লায় ফলের বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা ২৪,০০০ টাকা

কুমিল্লায় ফলের বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা ২৪,০০০ টাকা
ছবি

মজিবুর রহমান পাবেল, কুমিল্লা :

কুমিল্লায় ফলের বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৪ অক্টোবর) সকাল ১১টা থেকে জেলার কান্দিরপাড়ের ফলের দোকান, পুলিশ লাইন্স ও ঝাউতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ফল, ডিম, সিলিন্ডার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও বিক্রয় কার্যক্রম তদারকি করা হয়। অভিযানে সহকারী পরিচালক মো. কাউছারের নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন। এ সময় জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

অভিযানে মিজানের ফল দোকানকে ৫ হাজার টাকা, মায়ের দোয়া ফল বিতানকে ৫ হাজার, জাহির ফল দোকানকে ৩ হাজার, হোসের ফল দোকানকে ৩ হাজার, গাজীপুর ফলের দোকানকে ৩ হাজার এবং মাইশা ফলের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তর জানায়, মূল্যতালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে ফল বিক্রি এবং ক্রয়ের ভাউচার দেখাতে না পারায় এসব প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় জরিমানা করা হয়েছে।

অভিযানে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্টরা জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকা যোগাযোগ বন্ধ করে দিয়েছে, তাই বাবাকে তুলে নিয়ে গেলেন প্রেমিক

১

তৃণমূল ছেড়ে এবার বিজেপির হয়ে নির্বাচনে লড়বেন কোয়েল মল্লিক

২

নরসিংদী থেকে লোক ভাড়া করে এনে ব্রাহ্মণবাড়িয়ায় মারামারি, আহত ১০

৩

মেসি চলে গেলে আর্জেন্টিনা আর আগের মতো থাকবে না: স্কালোনি

৪

দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ

৫

নিজের কবর খুঁড়ে মৃত্যুর অপেক্ষা, বছরখানেক আগে করিয়েছেন চল্লিশাও

৬

আখতারুজ্জামান এখন শুধু জামায়াতের নেতা নন, নির্যাতিত মানুষের নেতা: জামায়াত আমির

৭

কুমিল্লায় ফলের বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা ২৪,০০০ টাকা

৮

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গেলেন সেনাবাহিনী প্রধান

৯

২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ

১০

কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি-একাডেমি লিংকেজ জোরদার করার তাগিদ

১১

সালমান মুক্তাদিরের শ্বশুরের বার থেকে ২৩০ বোতল অবৈধ মদ জব্দ

১২