

নেকবর হোসেন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই উপজেলা) আসনে বিএনপি সমর্থিত ধানের শীষের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।
আজ রোববার (২৫ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতের এই আদেশের ফলে মোবাশ্বের আলম ভূঁইয়ার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা রইল না বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
আদালতে মোবাশ্বের আলম ভূঁইয়ার পক্ষে শুনানি করেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। অন্যদিকে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মিজানুর রহমান।
এর আগে, যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিল। কমিশনের এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে এবং প্রার্থিতা ফিরে পাওয়ার আশায় তিনি হাইকোর্টে একটি রিট আবেদন করেন। সেই আবেদনের দীর্ঘ শুনানি শেষে আজ আদালত তার মনোনয়নপত্র গ্রহণ করার নির্দেশ দেন।
মন্তব্য করুন


পরিবেশ রক্ষার অংশ হিসেবে সরকারের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক ভ্রমণ দীর্ঘ সময়ের জন্য বন্ধ করা হচ্ছে। আগামীকাল রোববার থেকে টানা নয় মাস দ্বীপটিতে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। শনিবার চলতি পর্যটন মৌসুমের শেষ দিনে শেষবারের মতো পর্যটকবাহী জাহাজ দ্বীপে যাতায়াত করছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেন্ট মার্টিনগামী কোনো পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে না।
এই সিদ্ধান্তে দ্বীপের পর্যটননির্ভর ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও পরিবহন খাতের সঙ্গে যুক্তদের মধ্যে চরম দুশ্চিন্তা দেখা দিয়েছে। সাধারণত প্রতি বছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত সেন্ট মার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত থাকলেও চলতি মৌসুমে সময়সীমা কমিয়ে নভেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়। এর মধ্যে নভেম্বর মাসজুড়ে পর্যটকদের রাতযাপন নিষিদ্ধ ছিল।
স্থানীয়দের অভিযোগ, মৌসুম সংক্ষিপ্ত হওয়ায় ব্যস্ত সময়েও তারা কাঙ্ক্ষিত আয় করতে পারেননি। ফলে টানা নয় মাস পর্যটন বন্ধ থাকলে জীবিকা সংকট আরও তীব্র হবে বলে আশঙ্কা করছেন দ্বীপবাসী।
দ্বীপের স্থানীয় সূত্র জানায়, চলতি মৌসুমে প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার পর্যটক সেন্ট মার্টিনে এসেছেন। সব মিলিয়ে মোট পর্যটকের সংখ্যা দাঁড়ায় প্রায় এক লাখ ২০ হাজার। তবে পর্যটকের সংখ্যা তুলনামূলক বেশি হলেও স্থানীয় ব্যবসায়ীরা তেমন লাভবান হননি বলে জানান তারা।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন বলেন, শনিবার পর্যটকদের নিয়ে সব জাহাজ চলাচল করবে। রোববার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। ভবিষ্যতে সরকার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সেন্ট মার্টিন হোটেল-মোটেল-রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ আবদুর রহমান জানান, অধিকাংশ ব্যবসায়ী এবার লাভ করতে পারেননি, বরং অনেকেই আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। নির্বাচন শেষে যদি পুনরায় পর্যটন চালুর অনুমতি দেওয়া হয়, তাহলে কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, দ্বীপের প্রায় প্রতিটি পরিবার কোনো না কোনোভাবে পর্যটনখাতের ওপর নির্ভরশীল। হঠাৎ করে পর্যটক ভ্রমণ বন্ধ হয়ে যাওয়ায় সবাই মানসিকভাবে ভেঙে পড়েছেন।
রিকশাচালক নুর আজিম জানান, রিকশা কেনার জন্য ঋণ নিয়েছিলেন, কিন্তু দুই মাসেও তা শোধ করতে পারেননি। এখন পর্যটক না থাকায় ঋণ পরিশোধ করা নিয়ে তিনি চরম দুশ্চিন্তায় আছেন।
কটেজ মালিক মো. জাহাঙ্গীর অভিযোগ করে বলেন, কিছু বড় বিনিয়োগকারী ও ব্যবসায়িক সিন্ডিকেটের কারণে স্থানীয়রা প্রকৃত সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। সরকারের বিধিনিষেধে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন দ্বীপের সাধারণ মানুষ।
ব্যবসায়ীদের পক্ষ থেকে মানবিক দৃষ্টিকোণ বিবেচনায় অন্তত ফেব্রুয়ারি মাস পর্যন্ত বা আরও কয়েক মাস পর্যটন চালু রাখার দাবি জানানো হয়েছে।
সরকারি নির্দেশনায় সেন্ট মার্টিন দ্বীপে রাতের বেলায় সৈকতে আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি, বারবিকিউ আয়োজন, কেয়াবনে প্রবেশ ও কেয়া ফল সংগ্রহ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি সামুদ্রিক কাছিম, পাখি, প্রবালসহ কোনো ধরনের জীববৈচিত্র্যের ক্ষতি করা যাবে না। সৈকতে মোটরচালিত যান চলাচল এবং পলিথিনের ব্যবহারও সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
মন্তব্য করুন


ধানের
শীষে ভোট দিয়ে বিএনপিকে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপি কখনো দেশের মাটি ও মানুষকে ছেড়ে যায়নি বলেও মন্তব্য করেন তিনি।
আজ
সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজ নির্বাচনী এলাকার (ঢাকা-১৭) বনানী কামাল আতাতুর্ক এভিনিউ
খেলার মাঠে এক নির্বাচনী পথসভায় এ আহ্বান জানান তিনি।
বিএনপির
চেয়ারম্যান বলেন, বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে।
সেই
অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিএনপি রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিতে চায়। বিএনপির কাছে
সারা বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা আছে। আমরাও সেভাবেই পরিকল্পনা গ্রহণ করতে চেষ্টা
করেছি।
খালেদা
জিয়াকে স্মরণ করে তিনি বলেন, স্বৈরাচারের সময় দেশত্যাগের প্রস্তাব দেওয়া হলেও খালেদা
জিয়া দেশ ছেড়ে কোথাও যাননি।
খালেদা
জিয়া জীবনের শেষ পর্যন্ত এ দেশের মাটিতে ছিলেন। মানুষ ছেড়ে যাননি। সে জন্য আমাদেরও
শেষ ঠিকানা এই দেশ।
তিনি
আরো বলেন, বিএনপি সব সময় বিশ্বাস করে, জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস।
বিএনপি
সৃষ্টি থেকে সব সময় জনগণের সমর্থন ছিল। জনগণের সমর্থন ছিল বলে, বিএনপি জনগণকে রেখে
চলে যায়নি।
এ
সময় বিদেশগামীদের যেন জমিজমা বিক্রি করতে না হয়, সে জন্য সরকারিভাবে দ্রুত ব্যাংক ঋণের
ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, এই ঋণের মাধ্যমে তারা সহজেই বিদেশের যাওয়ার খরচ
মেটাতে পারবেন এবং বিদেশে গিয়ে উপার্জিত অর্থ দিয়ে পরবর্তী সময়ে তা পরিশোধ করতে পারবেন।
তিনি
বলেন, দেশের তরুণদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তুলতে দেশজুড়ে আধুনিক
প্রশিক্ষণ সেন্টার গড়ে তোলা হবে।
এর
মাধ্যমে তারা যেন দেশে এবং বিদেশে সম্মানজনক কাজ করে স্বাবলম্বী হতে পারে এবং দেশের
বেকারত্ব ঘুচাতে পারে।
মন্তব্য করুন


ভয়াবহ বন্যায় বিপর্যন্ত কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দক্ষিনাঞ্চল বটতলি, সাতবাড়িয়া ও বক্সগঞ্জ ইউনিয়নের পানিবন্দী মানুষের মাঝে টানা তৃতীয় দিনের মতো কয়েক হাজার মানুষের মাঝে রান্না করা খাবার, ঔষধ সামগ্রী ও বাচ্চাদের কাপড় বিতরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শাওন, সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূইয়া ইমন সহ একটি টীম নাঙ্গলকোটের বটতলি ইউনিয়নের উল¬াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্যাম্প স্থাপন করে এই কার্যক্রম পরিচালনা করছেন।
মন্তব্য করুন


কুমিল্লা প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা মহানগর জামায়াতের উদ্যোগে যুব র্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় কুমিল্লা টাউন হল মাঠ থেকে র্যালীটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে গিয়ে শেষ হয়।
র্যালী পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ।
মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমীর মু. মোছলেহ উদ্দিন, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল ও নাছির আহম্মেদ মোল্লা, কর্মপরিষদ সদস্য মিজানুর রহমান এবং যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি কাজী নজির আহম্মেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্য করুন


প্রধান
উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ মঙ্গলবার ( ১৭ ফেব্রুয়ারি ) ঢাকায় রাষ্ট্রীয়
অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।
সাক্ষাৎকালে
তোবগে একটি সংকটময় সময়ে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য
প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান।
বিএনপি
চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে
ভুটানের প্রধানমন্ত্রী আজ ঢাকায় এসে পৌঁছান। তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে
স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেন।
মন্তব্য করুন


নারী
শিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চার নারীর
হাতে রোকেয়া পদক ২০২৫ তুলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ
ইউনূস।
আজ
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে
রোকেয়া পদক তুলে দেন তিনি।
পদকপ্রাপ্তরা
হলেন নারী শিক্ষা শ্রেণিতে (গবেষণা) রুভানা রাকিব, নারী অধিকার শ্রেণিতে (শ্রম অধিকার)
কল্পনা আক্তার, মানবাধিকার শ্রেণিতে নাবিলা ইদ্রিস ও নারী জাগরণ শ্রেণিতে (ক্রীড়া)
ঋতুপর্ণা চাকমা।
জাতীয়
পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সুপারিশে এ চারজনকে রোকেয়া পদকের জন্য মনোনীত
করা হয়। গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তাদের নাম অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে
পাঠানো হয়েছিল। ৯ ডিসেম্বর নারী জাগরণ ও শিক্ষার পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের
জন্ম ও মৃত্যুদিন। ১৯৩২ সালের এ দিনে মারা যান তিনি। দিনটি জাতীয়ভাবে রোকেয়া দিবস
হিসেবে পালিত হয়। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদ্যাপন
করছে।
মন্তব্য করুন


আজ রবিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সঙ্গে তাঁর বসুন্ধরাস্থ কার্যালয়ে ঢাকায় নিযুক্ত মান্যবর ব্রিটিশ হাইকমিশনার মিস সারাহ কুক এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মি. জেমস গোল্ডম্যান, হেড অব পলিটিক্যাল মি. টিমোথি ডাকেট এবং সেকেন্ড সেক্রেটারি (পলিটিক্যাল) মিস কেট ওয়ার্ড।
সৌজন্য সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠানের বিভিন্ন দিক এবং উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। উভয় পক্ষ আশা প্রকাশ করেন যে, এ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ আরও শক্তিশালী হবে।
এছাড়াও উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ব্যবসা-বাণিজ্যসহ পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও গতিশীল হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
মন্তব্য করুন


হযরত
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ
রোববার ( ২২ ফেব্রুয়ারি ) সচিবালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক
রহমান।
প্রধানমন্ত্রীর
কার্যালয়ের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে ।
মন্তব্য করুন


গত ২০ এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা
রেকর্ড করা হয়েছে যশোরে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা
রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৩
ডিগ্রি, মোংলায় ৪১ দশমিক ৭ ডিগ্রি, ঈশ্বরদীতে ৪১ দশমিক ৬ ডিগ্রি, খুলনায় ৪১ দশমিক
২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া দেশের অন্যান্য স্থানেও মৃদু
থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে, এখনো যা বিদ্যমান আছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) আবহাওয়াবিদ মো.
শাহীনুল ইসলাম জানিয়েছেন, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ (২৫ এপ্রিল) হতে
পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এছাড়া জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি
বাড়তে পারে।
এর
আগের আরও তিনবার তথা গত ৩, ১৯ ও ২২ এপ্রিল তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি করা
হয়েছিল। তবে প্রথম দুইবার তাপমাত্রা বাড়ার আভাস ছিল।
চলতি
মাসে টানা তাপপ্রবাহ চলছে। মাঝে অতিতীব্র তাপপ্রবাহ বয়ে গেলে বর্তমানে কিছুটা
কমেছে।
২০২৩
সালের ১৬ এপ্রিল আগের ৫৮ বছরের মধ্যে ঢাকার তাপমাত্রা ছিল সর্বোচ্চ, ৪০ দশমিক ৬
ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ১৯৬৫ সালে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪২ ডিগ্রি
সেলসিয়াসে।
এর আগে ১৯৬০ সালে ঢাকার সর্বোচ্চ
তাপমাত্রা উঠেছিল ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে
সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, এই রেকর্ড
এখনো ভাঙেনি।
মন্তব্য করুন


মরক্কোর উপকূলীয় শহর সাফিতে হঠাৎ সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ৩৭ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। রবিবার ভারী বর্ষণের ফলে এই বিপর্যয় সৃষ্টি হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, রাজধানী রাবাত থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত সাফি শহরের প্রধান সড়কগুলো কাদাপানিতে ডুবে গেছে। অনেক এলাকায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।
কর্তৃপক্ষ জানায়, শহরের ঐতিহাসিক পুরোনো অংশে অন্তত ৭০টি বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। আটলান্টিক উপকূলবর্তী এই বন্দর শহরের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী একাধিক সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় বিভিন্ন রুটে যান চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় প্রশাসনের ভাষ্য অনুযায়ী, মাত্র এক ঘণ্টার প্রবল বর্ষণই সাফি শহরের স্বাভাবিক চিত্র বদলে দিয়েছে। হঠাৎ পানি ঢুকে পড়ায় অনেক মানুষ নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হন।
এদিকে, মরক্কোর আবহাওয়া অফিস মঙ্গলবার দেশজুড়ে আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, টানা সাত বছর ধরে মারাত্মক খরার মধ্য দিয়ে যাচ্ছে মরক্কো। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিনের শুষ্কতার কারণে মাটি পানি শোষণ করতে না পারায় অল্প সময়ের ভারী বৃষ্টিই দ্রুত বন্যায় রূপ নিচ্ছে।
পরিবেশবিদরা একে জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব হিসেবে দেখছেন। শুষ্ক ও শক্ত মাটির কারণে হঠাৎ বৃষ্টিপাত ভয়াবহ বন্যার জন্ম দিচ্ছে, যা পরিবেশের ভারসাম্যহীনতার স্পষ্ট ইঙ্গিত।
মরক্কোর আবহাওয়া অধিদফতরের জেনারেল ডিরেক্টরেট (ডিজিএম) জানিয়েছে, ২০২৪ সাল দেশটির ইতিহাসে সবচেয়ে উষ্ণতম বছর হিসেবে রেকর্ড হয়েছে। ওই বছর গড় বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় ২৪ দশমিক ৭ শতাংশ কম ছিল।
সাধারণত শরৎকালে মরক্কোয় তাপমাত্রা কমতে শুরু করে। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে এখন সেখানে অনিয়মিত বৃষ্টিপাত, অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি ও চরম আবহাওয়ার ঘটনা বাড়ছে, যা দেশটির জন্য নতুন করে উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
মন্তব্য করুন