কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা

সংগৃহীত ছবি

পটুয়াখালীর দশমিনায় এক লাখ টাকার বিনিময়ে ১৮ মাস বয়সী নিজের সন্তানকে বিক্রি করে নতুন মডেলের আইফোন কেনার অভিযোগে মারুফ মুন্সি নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনায় শিশুটিকে নেওয়া ইমরান হোসেনকেও আটক করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) রাতে উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের নিজ বাড়ি থেকে মারুফ মুন্সিকে আটক করা হয়। পরে ইমরান হোসেনকেও আটক করে পুলিশ।

পুলিশ জানায়, তদন্ত জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গলাচিপা উপজেলার চর কাজল এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে শিশুটিকে দশমিনা থানার ভিকটিম সহায়তা কেন্দ্রে পুলিশের তত্ত্বাবধানে রাখা হয়েছে। সময় শিশু হস্তান্তরের একটি লিখিত চুক্তিপত্রও জব্দ করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, পুরোনো আইফোনের সঙ্গে এক লাখ টাকা দিয়ে নতুন মডেলের আইফোন কিনেছেন মারুফ। শিশুটিকে বিক্রি করে পাওয়া ওই এক লাখ টাকা নতুন ফোন কেনার সময় ব্যবহার করা হয় বলে পুলিশের ধারণা।

পুলিশের তথ্যমতে, শিশুটিকে তার দাদী লালন-পালন করতেন। পারিবারিক কারণে শিশুটির বাবা ঢাকায় এবং মা সাভারে বাবার বাড়িতে থাকতেন। শনিবার বাড়িতে এসে বাজারে ঘুরতে যাওয়ার কথা বলে শিশুটিকে সঙ্গে নিয়ে বের হন মারুফ। পরে ইমরান হোসেনের সঙ্গে এক লাখ টাকার বিনিময়ে লিখিত চুক্তির মাধ্যমে শিশুটিকে হস্তান্তর করেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, ঢাকায় রাজমিস্ত্রির কাজ করার সময় ইমরান হোসেনের সঙ্গে মারুফের পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরেই শিশুটিকে ইমরানের কাছে হস্তান্তর করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, শিশুটিকে বিক্রির বিষয়টি মারুফ তার স্ত্রী দাদী কাউকেই জানাননি। উদ্ধার হওয়া শিশুটিকে পরবর্তীতে তার দাদীর কাছে হস্তান্তর করা হবে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কায় তৃতীয় হিজরির কোরআনের বিরল পাণ্ডুলিপি প্রদর্শনী

কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা

ড্রেন থেকে এসএমজির ৩৩৪ রাউন্ড গুলি উদ্ধার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

নেপালে বন্যার ৩ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার হলো এক শিশু

নেপালের বন্যায় আশপাশের ঘরবাড়ি ভেসে গেলেও অক্ষত দোতলা ভবন

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২৪০০

প্রেমে ব্যর্থ হয়ে দুধ দিয়ে গোসল, ভালো পথে ফেরার ঘোষণা

যেকোনও মুহূর্তে হ্রদের বাঁধ ভেঙে যেতে পারে, নেপালকে সতর্ক করল চীন

জামায়াত-এনসিপির লংমার্চের ঘোষণা, আ.লীগের ফেরার পথ তৈরি করছে: রাশেদ খান

১০

লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

১১

মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার

১২

সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

১৩

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

১৪

আগে বিদ্যুতের জন্য ফোন চার্জ দিতে পারতাম না: নয়ন

১৫

সাবেক স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখায় প্রবাসী প্রেমিককে কুপিয়ে আহত

১৬

হেরোইন ও ইয়াবাসহ মাদককারবারি কুত্তা মিজান গ্রেপ্তার

১৭

বাংলাদেশে ঢুকবে নেপালের পাহাড়ি ঢল, দেওয়া হলো পানির গতিপথ

১৮

আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ১২, আহত ৫৪

১৯

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

২০

সরকারি চাকরিতে ভেরিফিকেশন বিধিমালা চূড়ান্ত করলো পিএসসি

সংগৃহীত

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন বিধিমালা চূড়ান্ত করেছে ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) পিএসসি সূত্রে জানা গেছে , সরকারি চাকরি (প্রার্থীর প্রাক-পরিচয় যাচাই) বিধিমালা-২০২৫ চূড়ান্ত করেছে প্রতিষ্ঠানটি। বিধিমালা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে। বিসিএসসহ সকল সরকারি চাকরির পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে এই বিধি প্রযোজ্য।

এছাড়াও, নন-ক্যাডার বিধিমালা-২০২৩ সংশোধনের জন্য কমিশনের দ্বিতীয় বিশেষ সভায় আলোচনা চলমান রয়েছে।  

পাশাপাশি রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের পরীক্ষা পদ্ধতি, পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সময় নিয়েও কমিশন আলোচনা চলছে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কায় তৃতীয় হিজরির কোরআনের বিরল পাণ্ডুলিপি প্রদর্শনী

কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা

ড্রেন থেকে এসএমজির ৩৩৪ রাউন্ড গুলি উদ্ধার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

নেপালে বন্যার ৩ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার হলো এক শিশু

নেপালের বন্যায় আশপাশের ঘরবাড়ি ভেসে গেলেও অক্ষত দোতলা ভবন

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২৪০০

প্রেমে ব্যর্থ হয়ে দুধ দিয়ে গোসল, ভালো পথে ফেরার ঘোষণা

যেকোনও মুহূর্তে হ্রদের বাঁধ ভেঙে যেতে পারে, নেপালকে সতর্ক করল চীন

জামায়াত-এনসিপির লংমার্চের ঘোষণা, আ.লীগের ফেরার পথ তৈরি করছে: রাশেদ খান

১০

লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

১১

মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার

১২

সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

১৩

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

১৪

আগে বিদ্যুতের জন্য ফোন চার্জ দিতে পারতাম না: নয়ন

১৫

সাবেক স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখায় প্রবাসী প্রেমিককে কুপিয়ে আহত

১৬

হেরোইন ও ইয়াবাসহ মাদককারবারি কুত্তা মিজান গ্রেপ্তার

১৭

বাংলাদেশে ঢুকবে নেপালের পাহাড়ি ঢল, দেওয়া হলো পানির গতিপথ

১৮

আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ১২, আহত ৫৪

১৯

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

২০

চালু হলো ফেসবুকসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম

প্রতীকী ছবি

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক হোয়াটসঅ্যাপ টানা ১২ দিন বন্ধ থাকার পর চালু হয়েছে। 

বুধবার (৩১ জুলাই) দুপুর ২টার পর থেকে ব্যবহারকারীরা কোনো ধরনের ভিপিএন অ্যাপ্লিকেশন ছাড়াই ফেসবুকে হোয়াটসঅ্যাপ লগইন করতে পারছেন।

এর আগে ডাক, টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছিলেন, আজ (৩১ জুলাই) বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো খুলে দেওয়া হবে।

দুপুর ১টার দিকে  রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কার্যালয়ে ব্রিফিং করে ঘোষণা দেন ডাক, টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৈঠকে টিকটকের প্রতিনিধিরা সশরীরে এবং ফেসবুক ইউটিউবের প্রতিনিধিরা অনলাইন প্ল্যাটফর্মে অংশ নেন।

বৈঠক শেষে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জানান, বৈঠক শেষে আমরা ব্রিফিং করছি। এটা শেষ হলেই ফেসবুক খুলে দেওয়া হবে। তখন ভিপিএন ব্যবহার কমবে। ইন্টারনেটে গতিও বাড়বে। ফেসবুকের ক্যাশ সার্ভার ঠিক হয়ে গেলে স্বাভাবিকভাবে সবাই তা ব্যবহার করতে পারবেন। আমরা হোয়াটস্যাপ ওপেন করে দিচ্ছি। সবগুলোই ওপেন করে দিচ্ছি। তাদের কমিউনিটি গাইডলাইন মেনে চালু হবে। ফেসবুক-ইউটিউব টিকটককে বাংলাদেশে তাদের অফিস স্থাপনের অনুরোধ করেছি। আমরাও চাই দেশে তাদের বিনিয়োগ হোক। বাংলাদেশে অফিস ডেটা সেন্টার স্থাপন করলে আমরাও তাদের সঙ্গে যোগাযোগ করতে পারব।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কায় তৃতীয় হিজরির কোরআনের বিরল পাণ্ডুলিপি প্রদর্শনী

কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা

ড্রেন থেকে এসএমজির ৩৩৪ রাউন্ড গুলি উদ্ধার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

নেপালে বন্যার ৩ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার হলো এক শিশু

নেপালের বন্যায় আশপাশের ঘরবাড়ি ভেসে গেলেও অক্ষত দোতলা ভবন

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২৪০০

প্রেমে ব্যর্থ হয়ে দুধ দিয়ে গোসল, ভালো পথে ফেরার ঘোষণা

যেকোনও মুহূর্তে হ্রদের বাঁধ ভেঙে যেতে পারে, নেপালকে সতর্ক করল চীন

জামায়াত-এনসিপির লংমার্চের ঘোষণা, আ.লীগের ফেরার পথ তৈরি করছে: রাশেদ খান

১০

লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

১১

মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার

১২

সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

১৩

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

১৪

আগে বিদ্যুতের জন্য ফোন চার্জ দিতে পারতাম না: নয়ন

১৫

সাবেক স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখায় প্রবাসী প্রেমিককে কুপিয়ে আহত

১৬

হেরোইন ও ইয়াবাসহ মাদককারবারি কুত্তা মিজান গ্রেপ্তার

১৭

বাংলাদেশে ঢুকবে নেপালের পাহাড়ি ঢল, দেওয়া হলো পানির গতিপথ

১৮

আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ১২, আহত ৫৪

১৯

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

২০

দুদিন বন্ধ থাকছে বাংলাবান্ধা স্থলবন্দর

দুদিন বন্ধ থাকছে বাংলাবান্ধা স্থলবন্দর
সংগ্রহীত

কালীপূজা উপলক্ষে দুই দিন বন্ধ থাকছে দেশের চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা। ১২ এবং ১৩ নভেম্বর কালীপূজায় ২দিন বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম।

 তিনি জানিয়েছেন, রবিবার ১২ নভেম্বর থেকে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্রী শ্রী কালীপূজা। পূজা উদযাপন উপলক্ষ্যে উভয় দেশের এক্সপোর্টার, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা সভার ভিত্তিতে এই দুদিন স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ সংক্রান্ত চিঠি উভয় দেশের কাস্টমস,ব্যবসায়ী সংগঠন, ও বন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সব দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। ইমিগ্রেশন চেকপোস্টের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

 বাংলাবান্ধা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেছেন, পূজায় বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে তবে স্বাভাবিক থাকবে ইমিগ্রেশনে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত । 

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কায় তৃতীয় হিজরির কোরআনের বিরল পাণ্ডুলিপি প্রদর্শনী

কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা

ড্রেন থেকে এসএমজির ৩৩৪ রাউন্ড গুলি উদ্ধার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

নেপালে বন্যার ৩ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার হলো এক শিশু

নেপালের বন্যায় আশপাশের ঘরবাড়ি ভেসে গেলেও অক্ষত দোতলা ভবন

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২৪০০

প্রেমে ব্যর্থ হয়ে দুধ দিয়ে গোসল, ভালো পথে ফেরার ঘোষণা

যেকোনও মুহূর্তে হ্রদের বাঁধ ভেঙে যেতে পারে, নেপালকে সতর্ক করল চীন

জামায়াত-এনসিপির লংমার্চের ঘোষণা, আ.লীগের ফেরার পথ তৈরি করছে: রাশেদ খান

১০

লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

১১

মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার

১২

সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

১৩

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

১৪

আগে বিদ্যুতের জন্য ফোন চার্জ দিতে পারতাম না: নয়ন

১৫

সাবেক স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখায় প্রবাসী প্রেমিককে কুপিয়ে আহত

১৬

হেরোইন ও ইয়াবাসহ মাদককারবারি কুত্তা মিজান গ্রেপ্তার

১৭

বাংলাদেশে ঢুকবে নেপালের পাহাড়ি ঢল, দেওয়া হলো পানির গতিপথ

১৮

আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ১২, আহত ৫৪

১৯

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

২০

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের ৯ জনের বাড়ি নওগাঁয়, বইছে শোকের মাতম

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের ৯ জনের বাড়ি নওগাঁয়, বইছে শোকের মাতম
সংগৃহীত ছবি

টাঙ্গাইলের কালিহাতীতে রড বোঝাই ট্রাক উল্টে নিহতদের মধ্যে ১০ জনের নাম ও পরিচয় পাওয়া গেছে।

নিহতরা নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে রাজেন্দ্রবাটি গ্রামেরই সাতজন রয়েছেন।

একই সময়ে সাতজনের মৃত্যুর খবরে ভারশোঁ ইউনিয়নের রাজেন্দ্রবাটি গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারি ও বুকফাটা কান্নায় পুরো এলাকা ভারি হয়ে উঠেছে। স্থানীয় লোকজন নিহতদের বাড়িতে গিয়ে স্বজনদের সান্ত্বনা দিচ্ছেন।

নিহতরা হলেন, উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামের তারেক জিয়া (২১), বাদশা মিয়া (৩০), আব্দুল বারিক (২০), সোহাগ হোসেন (২১), রবিউল ইসলাম (২৮), মাইনুর ইসলাম (৩০), সাগর হোসেন (২০), পাকুড়িয়া গ্রামের সহোদর মাইনুর রহমান (২৫) ও গিয়াস উদ্দিন (২২) এবং মশিদপুর গ্রামের সুজন আলী (৩৫)।

জানা গেছে, নিহতরা সবাই ফেরিওয়ালা ছিলেন। তারা সাইকেলে করে বাড়ি বাড়ি ঘুরে প্লাস্টিকের তৈরি বিভিন্ন পণ্য বিক্রি করতেন। পাশাপাশি নারীদের চুল ও পুরোনো মোবাইল ফোন সংগ্রহের কাজও করতেন।

জীবিকার তাগিদে তারা দীর্ঘদিন ধরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার উত্তর নাজিরপুর কলোনিতে ভাড়া বাসায় থেকে ব্যবসা পরিচালনা করছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তারা রাজশাহীগামী একটি রড বোঝাই ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। পথে টাঙ্গাইলের কালিহাতীতে দুর্ঘটনার কবলে পড়ে তাদের মৃত্যু হয়।

রাজেন্দ্রবাটি গ্রামের ফিরোজ হোসেন জানান, উত্তর নাজিরপুর কলোনিতে এ এলাকার শতাধিক যুবক বছরজুড়ে হরেক পণ্যের ব্যবসা করেন। ঈদের সময় বাসে বাড়ি ফিরতে জনপ্রতি ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা গুনতে হয়। অতিরিক্ত ভাড়া এড়াতে অনেকেই পণ্যবাহী ট্রাকে যাতায়াত করেন। তারাও একইভাবে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন।

হঠাৎ দুর্ঘটনায় স্বামীকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন নিহত বাদশা মিয়ার স্ত্রী সাবিনা খাতুন। একমাত্র মেয়ে রাহী মনিকে নিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন তিনি। তাকে সান্ত্বনা দিতে গিয়ে স্বজনরাও কান্না থামাতে পারছেন না।

কান্নাজড়িত কণ্ঠে সাবিনা খাতুন বলেন, বাড়ি ফেরার পথে স্বামীর সঙ্গে কয়েকবার কথা হয়েছে। মেয়ের জন্য নতুন জামা আর মেহেদী কেনার কথাও বলেছিল। রাত ১০টার দিকে শেষ কথা হয়। সকালে তার মৃত্যুর খবর পাই।

নিহত তারেকের বাবা সুলতান হোসেন কান্নাজড়িত কণ্ঠে জানান, তারা নোয়াখালী এলাকায় ফেরি করে মানুষের ফেলে দেয়া চুল বাঁচানো, ভাঙা মোবাইল ও ছোট ছোট প্লাস্টিকের খেলনা বিক্রি করতো। ঈদের ছুটিতে বন্ধুবান্ধব মিলে সবাই এক সঙ্গে বাড়ি আসছিল। ফেনী থেকে তারা ট্রাকে যাত্রা শুরু করে।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বাসসকে বলেন, দুর্ঘটনায় নিহত সবার পরিচয় এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কায় তৃতীয় হিজরির কোরআনের বিরল পাণ্ডুলিপি প্রদর্শনী

কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা

ড্রেন থেকে এসএমজির ৩৩৪ রাউন্ড গুলি উদ্ধার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

নেপালে বন্যার ৩ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার হলো এক শিশু

নেপালের বন্যায় আশপাশের ঘরবাড়ি ভেসে গেলেও অক্ষত দোতলা ভবন

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২৪০০

প্রেমে ব্যর্থ হয়ে দুধ দিয়ে গোসল, ভালো পথে ফেরার ঘোষণা

যেকোনও মুহূর্তে হ্রদের বাঁধ ভেঙে যেতে পারে, নেপালকে সতর্ক করল চীন

জামায়াত-এনসিপির লংমার্চের ঘোষণা, আ.লীগের ফেরার পথ তৈরি করছে: রাশেদ খান

১০

লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

১১

মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার

১২

সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

১৩

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

১৪

আগে বিদ্যুতের জন্য ফোন চার্জ দিতে পারতাম না: নয়ন

১৫

সাবেক স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখায় প্রবাসী প্রেমিককে কুপিয়ে আহত

১৬

হেরোইন ও ইয়াবাসহ মাদককারবারি কুত্তা মিজান গ্রেপ্তার

১৭

বাংলাদেশে ঢুকবে নেপালের পাহাড়ি ঢল, দেওয়া হলো পানির গতিপথ

১৮

আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ১২, আহত ৫৪

১৯

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

২০

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর
সংগৃহীত ছবি

বাংলাদেশীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি আজ সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১ টায় পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বানের কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আরও বেশি বাংলাদেশী কর্মী নিয়োগ এবং দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়টি বিবেচনার কথা বলেছি। পাশাপাশি অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ এবং আটক বাংলাদেশীদের সম্ভাব্য প্রত্যাবাসনের বিষয়টিও উত্থাপন করেছি।

প্রধানমন্ত্রী বলেন,  'আমরা একমত হয়েছি যে শ্রমিক নিয়োগ প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী, যাতে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা কমে এবং শ্রমিকদের ব্যয় হ্রাস পায়।'

দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠকের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং প্রধানমন্ত্রী তারেক রহমান যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। প্রথমে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে আনোয়ার ইব্রাহিম বক্তব্য রাখেন। পরে তারেক রহমান দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়বস্তু তুলে ধরে বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনের শুরুতে আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানিয়ে তারেক রহমান বলেন, ‘গত ফেব্রুয়ারিতে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর প্রথম যে শুভেচ্ছা বার্তা পেয়েছিলাম, তা ছিল প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের। তিনি আমাকে অভিনন্দন এবং মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান।

তিনি বলেন,  তাঁর (আনোয়ার ইব্রাহিম)  আন্তরিক আমন্ত্রণ গ্রহণ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। প্রধানমন্ত্রী হিসেবে আমার প্রথম বিদেশ সফরে স্ত্রীকে সঙ্গে নিয়ে মালয়েশিয়ায় আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।'

পিতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯৭৯ সালে মালয়েশিয়া সফরে কথা স্মরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘সেই সফর দুই দেশের রাজনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করেছিল। একইসঙ্গে শ্রমবিষয়ক সহযোগিতার ভিত্তি স্থাপন করেছিল।

তিনি বলেন, 'আমি আমার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৯৯৩ সালের মালয়েশিয়া সফরের কথাও স্মরণ করছি। তাঁর সেই সফর আমাদের বন্ধুত্বকে আরও গভীর এবং দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করেছিল।'

প্রধানমন্ত্রী বলেন, ‘মালয়েশিয়া বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত ও ঘনিষ্ঠ অংশীদার। পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং জনগণের মধ্যে দৃঢ় সম্পর্কের ভিত্তিতে আমাদের এই বন্ধুত্ব গড়ে উঠেছে।'

মালয়েশিয়ায় তাঁকে উষ্ণ অভ্যর্থনা এবং আতিথেয়তা জানানোর জন্য প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, মালয়েশিয়ার সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, ‘আরও একবার মালয়েশিয়া সরকার এবং দেশটির জনগণকে তাদের বন্ধুত্ব ও আন্তরিক আতিথেয়তার জন্য ধন্যবাদ জানাই। আমরা মধুর স্মৃতি নিয়ে দেশে ফিরছি।'

দ্বিপাক্ষিক বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আমার ব্যাপক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কে মতবিনিময় করেছি।

তিনি বলেন,  'আজ আমরা বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ককে আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি। যৌথ কমিশন বৈঠক এবং দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্বিপক্ষীয় পরামর্শ প্রক্রিয়াসহ বিদ্যমান কাঠামোর মাধ্যমে সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে আমরা একমত হয়েছি। '

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দ্বিপক্ষীয় বাণিজ্যের প্রবৃদ্ধিকে স্বাগত জানিয়েছি এবং বাংলাদেশ-–মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনাকে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'

বৈঠকে সংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারকসহ সন্ত্রাসবাদ দমন  বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা সংক্রান্ত একটি দলিল এবং বিনিয়োগ সংক্রান্ত একটি দ্বিপাক্ষিক দলিল বিনিময় হওয়াকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এসব উদ্যোগ আমাদের সহযোগিতাকে আরও সুদৃঢ় এবং সম্পর্কের ইতিবাচক গতিধারা বজায় রাখতে সহায়তা করবে।

তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আজকের আলোচনা বাংলাদেশ-–মালয়েশিয়া সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা করবে। আমরা যৌথ সমৃদ্ধি, আঞ্চলিক শান্তি এবং আরও অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলতে একসঙ্গে কাজ করার প্রত্যাশা করছি।'

উল্লেখ্য, বৈঠকের পর দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ ছাড়া সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা সংক্রান্ত একটি দলিল এবং বিনিয়োগ সংক্রান্ত একটি দ্বিপাক্ষিক দলিল বিনিময় করা হয়। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দলিল দুটি বিনিময় করেন। এরপর দুদেশের প্রধানমন্ত্রী এ যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন।

মালয়েশিয়ার ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের কাছ থেকে শক্তিশালী জনসমর্থন পেয়েছে। জনগণের বিপুল সমর্থনের ভিত্তিতে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করেছি। আমাদের অগ্রাধিকার হলো কর্মসংস্থান সৃষ্টি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা। আমরা একটি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলছি এবং বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করছি।'

তিনি বলেন,  'আমি বিশ্বাস করি, বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং আমি মালয়েশিয়ার ব্যবসায়ীদের এসব সুযোগ কাজে লাগানোর আন্তরিক আহ্বান জানাচ্ছি।'

দ্বিপক্ষীয় বৈঠকের আলোচনায় ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), জ্বালানি, অবকাঠামো, জনশক্তি, হালাল শিল্প, কৃষিভিত্তিক প্রক্রিয়াজাতকরণ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, প্রতিরক্ষা, ডিজিটাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর এবং অন্যান্য উচ্চমূল্য সংযোজন খাত অন্তর্ভুক্ত ছিলো বলে জানান প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ‘মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশী শ্রমিক, শিক্ষার্থী, পেশাজীবী এবং উদ্যোক্তারা দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছেন। তাদের অবদান উভয় দেশের অর্থনীতি ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ।

রোহিঙ্গা সমস্যা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘ বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর দুর্দশা নিয়ে আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের বিষয়ে মালয়েশিয়ার অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। '

বাংলাদেশ আসিয়ানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক চায় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আঞ্চলিক সহযোগিতার বিষয়েও আলোচনা করেছি। বাংলাদেশ আসিয়ানের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পৃক্ততা চায় এবং আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার প্রত্যাশা করে। '

তিনি বলেন, 'একই সঙ্গে আমরা আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব (আরসিইপি)-এ যোগদানে আগ্রহী। বাংলাদেশের আঞ্চলিক সংযুক্তি প্রচেষ্টায় মালয়েশিয়ার সমর্থনের জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।'

বৈঠকে মধ্যপ্রাচ্য পরিস্থিতিসহ বিভিন্ন বৈশ্বিক বিষয় নিয়েও মতবিনিময় হয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, ‘আমরা জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতাকে সমর্থন করায় মালয়েশিয়াকে ধন্যবাদ জানাই। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আমাদের ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।'

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ আমি মাননীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তাঁর সহধর্মিণীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানাচ্ছি।বাংলাদেশের জনগণ তাদের স্বাগত জানাতে পারলে গর্ববোধ করবে।'

দুই দেশের দ্বিপক্ষীয় এই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্বে দেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বৈঠকে দুই দেশের দ্বি-পক্ষীয় বিভিন্ন বিষয় এবং সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয় নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশ প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, শিক্ষা ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আতিকুর রহমান রুমন রয়েছেন।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কায় তৃতীয় হিজরির কোরআনের বিরল পাণ্ডুলিপি প্রদর্শনী

কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা

ড্রেন থেকে এসএমজির ৩৩৪ রাউন্ড গুলি উদ্ধার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

নেপালে বন্যার ৩ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার হলো এক শিশু

নেপালের বন্যায় আশপাশের ঘরবাড়ি ভেসে গেলেও অক্ষত দোতলা ভবন

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২৪০০

প্রেমে ব্যর্থ হয়ে দুধ দিয়ে গোসল, ভালো পথে ফেরার ঘোষণা

যেকোনও মুহূর্তে হ্রদের বাঁধ ভেঙে যেতে পারে, নেপালকে সতর্ক করল চীন

জামায়াত-এনসিপির লংমার্চের ঘোষণা, আ.লীগের ফেরার পথ তৈরি করছে: রাশেদ খান

১০

লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

১১

মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার

১২

সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

১৩

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

১৪

আগে বিদ্যুতের জন্য ফোন চার্জ দিতে পারতাম না: নয়ন

১৫

সাবেক স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখায় প্রবাসী প্রেমিককে কুপিয়ে আহত

১৬

হেরোইন ও ইয়াবাসহ মাদককারবারি কুত্তা মিজান গ্রেপ্তার

১৭

বাংলাদেশে ঢুকবে নেপালের পাহাড়ি ঢল, দেওয়া হলো পানির গতিপথ

১৮

আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ১২, আহত ৫৪

১৯

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

২০

পুলিশ একাডেমিতে প্রশিক্ষণকালে এসআইয়ের মৃত্যু

পুলিশ একাডেমিতে প্রশিক্ষণকালে এসআইয়ের মৃত্যু
সংগৃহীত ছবি

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে অসুস্থ হয়ে এক উপপরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। জীবন রহমান (৪৫) নামের এই এসআই ২০০৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

সোমবার (০৮ জুন) বিকেলে প্রশিক্ষণের অংশ হিসেবে দৌড়ানোর সময় তিনি অসুস্থ হয়ে মারা যান।

পুলিশ একাডেমি সূত্রে জানা যায়, সোমবার বিকেলে প্রশিক্ষণরত এসআইদের এক কিলোমিটার দৌড়ের কর্মসূচি ছিল। বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে দৌড়ানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে মাঠে বসে পড়েন জীবন রহমান। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ও মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই এসআই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। যেহেতু এ ঘটনায় কারও কোনো অভিযোগ ছিল না, তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ পুলিশ একাডেমির কোনো কর্মকর্তা আনুষ্ঠানিক বক্তব্য দেননি। একাডেমির অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং পুলিশ সুপার (প্রশাসন) এর সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি।

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “তিনি বিষয়টি শুনেছেন এবং এ সংক্রান্ত আইনি প্রক্রিয়া চারঘাট থানায় সম্পন্ন হবে।“

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।“

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কায় তৃতীয় হিজরির কোরআনের বিরল পাণ্ডুলিপি প্রদর্শনী

কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা

ড্রেন থেকে এসএমজির ৩৩৪ রাউন্ড গুলি উদ্ধার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

নেপালে বন্যার ৩ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার হলো এক শিশু

নেপালের বন্যায় আশপাশের ঘরবাড়ি ভেসে গেলেও অক্ষত দোতলা ভবন

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২৪০০

প্রেমে ব্যর্থ হয়ে দুধ দিয়ে গোসল, ভালো পথে ফেরার ঘোষণা

যেকোনও মুহূর্তে হ্রদের বাঁধ ভেঙে যেতে পারে, নেপালকে সতর্ক করল চীন

জামায়াত-এনসিপির লংমার্চের ঘোষণা, আ.লীগের ফেরার পথ তৈরি করছে: রাশেদ খান

১০

লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

১১

মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার

১২

সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

১৩

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

১৪

আগে বিদ্যুতের জন্য ফোন চার্জ দিতে পারতাম না: নয়ন

১৫

সাবেক স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখায় প্রবাসী প্রেমিককে কুপিয়ে আহত

১৬

হেরোইন ও ইয়াবাসহ মাদককারবারি কুত্তা মিজান গ্রেপ্তার

১৭

বাংলাদেশে ঢুকবে নেপালের পাহাড়ি ঢল, দেওয়া হলো পানির গতিপথ

১৮

আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ১২, আহত ৫৪

১৯

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

২০

শহীদ সাদমানদের রক্ত দিয়ে 'নতুন সংবিধান' লেখা হয়ে গিয়েছে : কুমিল্লায় এনসিপি নেতা শিশির

শহীদ সাদমানদের রক্ত দিয়ে 'নতুন সংবিধান' লেখা হয়ে গিয়েছে। জীবিত সাদমানদের রক্তেই সেই নতুন সংবিধান প্রতিষ্ঠিত করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির।

যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেন, আমরা চাই, বাংলাদেশে একটি নতুন সংবিধান তৈরি হোক, যেখানে প্রকৃত অর্থেই জনগণের ক্ষমতায়ন হবে এবং একব্যক্তিকেন্দ্রিক, এক পরিবার কেন্দ্রিক ক্ষমতার কোনো সুযোগ থাকবে না।

শুক্রবার (৪ এপ্রিল) সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দিঘলগাঁও গ্রামে শহীদ হামিদুর রহমান মজুমদার সাদমানের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, শহীদ সাদমানরা বাংলাদেশকে এক অন্ধকার, রুদ্ধশ্বাস পরিবেশ থেকে মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিয়েছেন। এই দেশের মানুষ আজীবন তাদের স্মরণ করবে, তাদের জন্য দোয়া করবে এবং ইতিহাসের পাতায় তাদের অবদান অধ্যয়ন করবে। আমরা বিশ্বাস করি, সাদমানদের রক্তে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এই রক্তকে আমরা পবিত্র রক্ত মনে করি। এ রক্তের মাধ্যমেই বাংলাদেশে ফ্যাসিবাদ, সাম্রাজ্যবাদ ও সম্প্রসারণবাদ পরাজিত হয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, কারণ তারা শহীদ সাদমানদের হত্যাকারী, গণহত্যাকারী, শিশু হত্যাকারী। এসব হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগ ও তাদের দোসরদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকেই।

বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শহীদ সাদমানদের রাষ্ট্রীয়ভাবে আরও মূল্যায়ন করা হোক, যেন বাংলাদেশের মানুষ তাদের স্মৃতির প্রতি চিরকাল শ্রদ্ধা জানাতে পারে। আমরা চাই, তাদের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হোক, যাতে ভবিষ্যৎ প্রজন্ম তাদের সংগ্রাম ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানায়। এ বিষয়ে আমরা সরকারের প্রতি জোরালো আহ্বান জানাই।

এসময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগর কমিটির সদস্য সচিব মুহাম্মাদ রাশেদুল হাসান, লালমাই উপজেলা এএসপি নেতা গাজী হুমায়ুন কবির, ওমর ফারুক, মাঈন উদ্দিন,কবির হোসেন, ইঞ্জিনিয়ার রাসেল সিদ্দিকী,সদর দক্ষিণ উপজেলার সদস্য সচিব শরিফুল ইসলাম রাকিব, সদস্য হান্নান, ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জিয়া উদ্দিন আয়ান, যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ, লাল সবুজ সংঘের প্রতিষ্ঠাতা কাউসার আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লালমাই উপজেলা মুখপাত্র মো. জাহিদুল ইসলাম ফারাবী এবং মুখ্যসংগঠক মেহেদি হাসান শুভ। এছাড়াসদস্য ইয়ামিন, নাজমুল হাসান জয়, রাকিব, ফারুকসহ শহীদ সাদমানের আত্মীয়-স্বজনরা কবর জিয়ারতে উপস্থিত ছিলেন।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কায় তৃতীয় হিজরির কোরআনের বিরল পাণ্ডুলিপি প্রদর্শনী

কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা

ড্রেন থেকে এসএমজির ৩৩৪ রাউন্ড গুলি উদ্ধার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

নেপালে বন্যার ৩ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার হলো এক শিশু

নেপালের বন্যায় আশপাশের ঘরবাড়ি ভেসে গেলেও অক্ষত দোতলা ভবন

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২৪০০

প্রেমে ব্যর্থ হয়ে দুধ দিয়ে গোসল, ভালো পথে ফেরার ঘোষণা

যেকোনও মুহূর্তে হ্রদের বাঁধ ভেঙে যেতে পারে, নেপালকে সতর্ক করল চীন

জামায়াত-এনসিপির লংমার্চের ঘোষণা, আ.লীগের ফেরার পথ তৈরি করছে: রাশেদ খান

১০

লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

১১

মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার

১২

সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

১৩

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

১৪

আগে বিদ্যুতের জন্য ফোন চার্জ দিতে পারতাম না: নয়ন

১৫

সাবেক স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখায় প্রবাসী প্রেমিককে কুপিয়ে আহত

১৬

হেরোইন ও ইয়াবাসহ মাদককারবারি কুত্তা মিজান গ্রেপ্তার

১৭

বাংলাদেশে ঢুকবে নেপালের পাহাড়ি ঢল, দেওয়া হলো পানির গতিপথ

১৮

আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ১২, আহত ৫৪

১৯

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

২০

যৌথবাহিনীর অভিযানে ১১১ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫১

যৌথবাহিনীর অভিযানে ১১১ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫১
সংগৃহীত

গত ৫ আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা। সরকার পদত্যাগের পর সারাদেশে বিভিন্ন থানায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। থানা ও ফাঁড়িতে হামলার পর অস্ত্র-গোলাবারুদ লুট করে নেয় দুর্বৃত্তরা। গত ৪ সেপ্টেম্বর থেকে লুট ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। আর এ অভিযানে এখন পর্যন্ত বিভিন্ন ধরণের ১১১ টি অস্ত্র উদ্ধার ও ৫১ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একে-৪৭ একটি, রিভলবার ৭টি, পিস্তল ৩০টি, রাইফেল ৯টি, শটগান ১৫টি, পাইপগান ৩টি, শুটারগান ১৬টি, এলজি ১৫টি, বন্দুক ৫টি, গ্যাসগান একটি, চাইনিজ রাইফেল একটি, এয়ারগান একটি, এসবিবিএল ৩টি, এসএমজি ৩টি ও একটি টিয়ার গ্যাস লঞ্চার রয়েছে।

উল্লেখ্য, যৌথ অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্টগার্ড এবং র‌্যাব রয়েছে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কায় তৃতীয় হিজরির কোরআনের বিরল পাণ্ডুলিপি প্রদর্শনী

কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা

ড্রেন থেকে এসএমজির ৩৩৪ রাউন্ড গুলি উদ্ধার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

নেপালে বন্যার ৩ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার হলো এক শিশু

নেপালের বন্যায় আশপাশের ঘরবাড়ি ভেসে গেলেও অক্ষত দোতলা ভবন

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২৪০০

প্রেমে ব্যর্থ হয়ে দুধ দিয়ে গোসল, ভালো পথে ফেরার ঘোষণা

যেকোনও মুহূর্তে হ্রদের বাঁধ ভেঙে যেতে পারে, নেপালকে সতর্ক করল চীন

জামায়াত-এনসিপির লংমার্চের ঘোষণা, আ.লীগের ফেরার পথ তৈরি করছে: রাশেদ খান

১০

লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

১১

মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার

১২

সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

১৩

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

১৪

আগে বিদ্যুতের জন্য ফোন চার্জ দিতে পারতাম না: নয়ন

১৫

সাবেক স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখায় প্রবাসী প্রেমিককে কুপিয়ে আহত

১৬

হেরোইন ও ইয়াবাসহ মাদককারবারি কুত্তা মিজান গ্রেপ্তার

১৭

বাংলাদেশে ঢুকবে নেপালের পাহাড়ি ঢল, দেওয়া হলো পানির গতিপথ

১৮

আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ১২, আহত ৫৪

১৯

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

২০

স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে কঠোর ব্যবস্থা: রাশেদ খাঁন

স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে কঠোর ব্যবস্থা: রাশেদ খাঁন
সংগৃহীত ছবি

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি। দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বুধবার (২৩ আগস্ট) সকালে ঝিনাইদহ শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, জাতীয় নির্বাচনে অনেকেই বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন কিন্তু স্থানীয় নির্বাচনে সুযোগ দেওয়া হবে না। দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই।

এসময় তিনি আরও বলেন, লোডশেডিং নিয়ে দেশের জনগণ চরম কষ্টে আছে। আমরা তা অনুধাবন করছি এবং চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যা থেকে উত্তরণের। প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়ে দুঃখপ্রকাশ করেছেন। এর আগে কোন প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেনি।

তিনি জানান, জ্বালানী তেলের যে সংকট তা মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্টি হয়েছে। তারপরও বাংলাদেশ অনেক পরে এসে তেলের দাম সমন্বয় করেছে। অন্যদিকে, বিদ্যুতের যে সমস্যা তা বিগত আওয়ামীলীগের লুটপাটের কারণে অন্তর্বর্তীকালীন সরকারের অব্যবস্থাপনার কারণে হয়েছে

সময় তিনি জামায়াতে ইসলামকে উদ্দেশ্য করে বলেন, ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে না চাইলে জামায়াতকে সরকারের সহযোগিতা করা উচিত। কল্যাণ রাষ্ট্র ব্যবস্থার মধ্যে শরীয়াহ আইন রয়েছে

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কায় তৃতীয় হিজরির কোরআনের বিরল পাণ্ডুলিপি প্রদর্শনী

কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা

ড্রেন থেকে এসএমজির ৩৩৪ রাউন্ড গুলি উদ্ধার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

নেপালে বন্যার ৩ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার হলো এক শিশু

নেপালের বন্যায় আশপাশের ঘরবাড়ি ভেসে গেলেও অক্ষত দোতলা ভবন

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২৪০০

প্রেমে ব্যর্থ হয়ে দুধ দিয়ে গোসল, ভালো পথে ফেরার ঘোষণা

যেকোনও মুহূর্তে হ্রদের বাঁধ ভেঙে যেতে পারে, নেপালকে সতর্ক করল চীন

জামায়াত-এনসিপির লংমার্চের ঘোষণা, আ.লীগের ফেরার পথ তৈরি করছে: রাশেদ খান

১০

লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

১১

মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার

১২

সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

১৩

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

১৪

আগে বিদ্যুতের জন্য ফোন চার্জ দিতে পারতাম না: নয়ন

১৫

সাবেক স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখায় প্রবাসী প্রেমিককে কুপিয়ে আহত

১৬

হেরোইন ও ইয়াবাসহ মাদককারবারি কুত্তা মিজান গ্রেপ্তার

১৭

বাংলাদেশে ঢুকবে নেপালের পাহাড়ি ঢল, দেওয়া হলো পানির গতিপথ

১৮

আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ১২, আহত ৫৪

১৯

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

২০

নয় লাখ ভোটগ্রহণ কর্মকর্তার প্রশিক্ষণ ২ জানুয়ারির মধ্যে

নয় লাখ ভোটগ্রহণ কর্মকর্তার প্রশিক্ষণ ২ জানুয়ারির মধ্যে
সংগৃহীত

শুক্রবার (২৯ ডিসেম্বর) নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপপরিচালক মো. আলা উদ্দিন আল মামুন সব সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তাদের জন্য পাঠানো নির্দেশনাটিতে আগামী ২ জানুয়ারির মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করার জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এতে বলা হয়েছে, ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ আগামী ২ জানুয়ারির মধ্যে অবশ্যই সম্পন্ন করতে হবে। সে পরিপ্রেক্ষিতে পরিবর্তিত তারিখ পাঠিয়ে প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র রয়েছে ৪২ হাজার ১০৩টি। ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন ও নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। হিজড়া ভোটার রয়েছেন ৮৫২ জন।

নির্বাচনে ২৭টি দল ও স্বতন্ত্র প্রার্থী নিয়ে মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৮৯৬ জন। তবে উচ্চ আদালত থেকে নির্দেশনা এলে এ সংখ্যা আরও বাড়তে বা কমতে পারে।

চার লাখ ছয় হাজার ৩৬৪ জন প্রিসাইডিং কর্মকর্তা তাদের ভোটগ্রহণের জন্য দায়িত্ব পালন করবেন , দুই লাখ ৮৭ হাজার ৭২২ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পাঁচ লাখ ৭৫ হাজার ৪৪৩ জন পোলিং কর্মকর্তা। মোট নয় লাখ নয় হাজার ৫২৯ জন ভোটগ্রহণ কর্মকর্তা নির্বাচনে দায়িত্ব পালন করবেন।

ইসি ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে স্কুল-কলেজের শিক্ষক, ব্যাংক কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়োগ করেছে ।