

পাড়ার
মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল অনেকেরই থাকে। তবে সেই কৌতূহল মেটাতে প্রতিবেশীদের
সম্পর্ক, ঝগড়া কিংবা গোপন কর্মকাণ্ডের খবর সংগ্রহ করে অর্থের বিনিময়ে বিক্রি করার পেশা
বানিয়ে ফেলেছেন কলম্বিয়ার ৬৭ বছর বয়সী এক নারী। তার দাবি, এই অদ্ভুত ব্যবসা থেকে আয়
করে তিনি দুটি বাড়িও কিনেছেন।
গালফ
টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, মিরিয়ামের বাড়ি কলম্বিয়ার কুইন্দিও বিভাগের আর্মেনিয়া
শহরে। কনটেন্ট নির্মাতা লেডি দানিয়েলার সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের পেশা সম্পর্কে খোলামেলা
কথা বলেন তিনি। সেখানে নিজেকে পেশাদার ‘চিসমোসা’ হিসেবে পরিচয় দিয়ে মিরিয়াম বলেন,
‘আমি গসিপ ভালোবাসি।’ স্প্যানিশ ভাষায় ‘চিসমোসা’
বলতে গসিপপ্রিয় বা পরচর্চাকারী নারীকে বোঝায়।
আশপাশে
কী ঘটছে, কে কার সঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন, কার সংসারে সমস্যা চলছে কিংবা প্রতিবেশীদের
মধ্যে কোথায় ঝগড়া হচ্ছে—এসব বিষয়ে নজর রাখেন মিরিয়াম। পরে এসব
তথ্য আগ্রহী ক্রেতাদের কাছে বিক্রি করেন তিনি।
প্রতিবেশীদের
সম্পর্কে ছোটখাটো তথ্যের জন্য কয়েক হাজার কলম্বিয়ান পেসো নেন মিরিয়াম। তবে কোনো খবর
সংবেদনশীল কিংবা বিস্তারিত হলে তার দামও বেড়ে যায়। তিনি জানান, একবার এক ব্যক্তি তার
স্ত্রী ভ্রমণে গেলে তার পরকীয়ার বিষয়টি গোপন রাখার বিনিময়ে তাকে ৭ লাখ কলম্বিয়ান পেসো
দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।
মিরিয়ামের
দাবি, এই কাজের ক্ষেত্রে তার সবচেয়ে বড় শক্তি হলো পর্যবেক্ষণ ক্ষমতা। বাড়ির বাইরে সময়
কাটানোর সময় তিনি আশপাশের মানুষের কর্মকাণ্ড লক্ষ্য করেন এবং তাদের কথাবার্তাও শোনেন।
তথ্য ভুলে না যাওয়ার জন্য সঙ্গে একটি নোটবুক রাখেন তিনি। তার মতে, এতে বিভিন্ন ঘটনার
বিবরণ নির্ভুলভাবে মনে রাখা যায় এবং ক্রেতাদের কাছে দেওয়া তথ্যের পক্ষে প্রমাণ দেখানোও
সহজ হয়।
সাক্ষাৎকারের
সময় নিজের বাড়ির একটি বোর্ডও দেখান মিরিয়াম। সেখানে প্রতিবেশীদের ছবি এবং তাদের সম্পর্কে
বিভিন্ন তথ্য লেখা রয়েছে। কিছু ছবিতে পরকীয়ায় জড়িত ব্যক্তিদের দৃশ্য রয়েছে বলেও দাবি
করেন তিনি। তার কাছে এসব ছবি ও তথ্য পাড়ার বিভিন্ন ঘটনার একটি ব্যক্তিগত আর্কাইভের
মতো।
মিরিয়াম
জানান, গসিপ বিক্রির এই ব্যবসা থেকে আয় করে তিনি শুধু দৈনন্দিন খরচই চালান না, দুটি
বাড়িও কিনতে সক্ষম হয়েছেন। সাক্ষাৎকারে তিনি একটি বড় মাটির ব্যাংকও দেখান, যেখানে কয়েন
ও কাগজের নোট রাখা ছিল। তার দাবি, গসিপ বিক্রি করে সাধারণত যে অর্থ আয় করেন, সেগুলোই
সেখানে জমা করেন।
নিজের
কাজের বিষয়ে বেশ সিরিয়াস মিরিয়াম। তার দাবি, প্রমাণ ছাড়া তিনি কোনো তথ্য ছড়ান না। পাড়ায়
প্রায় সবকিছু সম্পর্কে জানেন—এমন পরিচিতির কারণে তার ডাকনাম হয়েছে
‘গসিপের রানি’। নিজের কাজ নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, ‘গসিপই আমার জীবন,
এটা আমার রক্তে মিশে আছে।’
তবে
মিরিয়ামের এই কর্মকাণ্ডে সবাই যে সন্তুষ্ট, তা নয়। কয়েকজন প্রতিবেশী তার বিরুদ্ধে ব্যক্তিগত
গোপনীয়তায় হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন। তাদের আপত্তি সত্ত্বেও মিরিয়ামের দাবি, যারা
একসময় তার কাজের সমালোচনা করতেন, তারাই পরে আশপাশে কী ঘটছে জানার কৌতূহল থেকে আবার
তার কাছে ফিরে আসেন।
মিরিয়াম
আরও জানান, অন্য কয়েকজনও তার এই ব্যবসার ধরন অনুসরণ করার চেষ্টা করছেন। তবে দীর্ঘদিনের
অভিজ্ঞতা এবং মানুষের কর্মকাণ্ড ও কথাবার্তা থেকে তথ্য সংগ্রহের দক্ষতার কারণে নিজের
অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী তিনি।
মন্তব্য করুন


প্রধান
উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস লুটপাট হওয়া সম্পদ ও অর্থ পুনরুদ্ধারের পর সেই
সম্পদ ব্যবস্থাপনার লক্ষ্যে একটি তহবিল গঠনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
আজ
সোমবার (১৯ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস বিফ্রিংয়ে প্রধান
উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, লুটপাট হওয়া অর্থ ব্যবস্থাপনার জন্য একটি তহবিল
গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা, যা জনকল্যাণে ব্যবহার করা হবে।
এর
আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের অগ্রগতি নিয়ে এক সভা অনুষ্ঠিত
হয়।
সভায়
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন।
প্রেস
ব্রিফিংয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, এই তহবিল বর্তমান আইন অনুযায়ী
গঠিত হবে। তবে প্রয়োজনে তহবিল গঠনের জন্য আইন সংশোধন করা হবে।
বাংলাদেশ
ব্যাংকের গভর্নর আরও বলেন, আমি আশা করি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে এই তহবিল গঠন
করা সম্ভব হবে। তবে পরবর্তী নির্বাচিত সরকারকে তা চালিয়ে নিতে হবে।
মন্তব্য করুন


জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব-এর ৬টি পদ সংরক্ষণ করেছেন। এই উপলক্ষ্যে সচিবালয়ের সকল শ্রেণীর কর্মকর্তা ও কর্মচারীর পক্ষে থেকে বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের প্রতিষ্ঠাতা মহাসচিব আবদুল খালেক এর নেতৃত্বে উপসচিব-এর ৬টি পদ সংরক্ষণের অফিস আদেশ হাতে পেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডিকে ফুলেল শুভেচ্ছা দিয়ে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়।
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী
সমিতির মহাসচিব মাহে আলম, পার্সোনাল অফিসার সমিতির সভাপতি মোহা: সালাহউদ্দীন, নজরুল
ইসলাম, জাহেদা, সেলিনা, নুরুল আলম, রফিক, হান্নান সরদার, নুর নওয়েজ, মনিরুজ্জামান,
আক্তার, কামাল হোসেন, গাজীউর রহমান, ফরিদ, রিয়াদ, সাদ্দাম হোসেন, আলমগীর, মুননাফসহ
এছাড়া বিভিন্ন সংগঠন-এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


সুনামগঞ্জে
সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন
আহত হয়েছেন।
মঙ্গলবার
(২ জুন) বেলা ১১টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের বড়কাপন পয়েন্টে এ ঘটনা ঘটে।
পুলিশ
ও স্থানীয় সূত্র জানায়, যাত্রী ওঠানোকে কেন্দ্র করে প্রথমে বাগবিতণ্ডা শুরু হলেও একপর্যায়ে
সেটি সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে
চিকিৎসা দেওয়া হয়েছে।
এ
বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ
পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মন্তব্য করুন


বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভারতের উত্তরপ্রদেশের কানপুরে গঙ্গা নদীর তীরবর্তী একটি মাঠে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। নিহতদের একজন প্রশিক্ষক এবং অন্যজন প্রশিক্ষণার্থী পাইলট। দুর্ঘটনাটি ঘটে গঙ্গা ব্যারেজের কাছে নাথুপুরওয়া গ্রামের এলাকায়।
পুলিশ
ও স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বিমানটি Garg Aviation-এর পরিচালিত একটি
Tecnam P2006T দুই-ইঞ্জিনের চার আসনের প্রশিক্ষণ বিমান। এর রেজিস্ট্রেশন নম্বর
VT-NBV। বিমানটি কানপুরের Garg Aviation Training Centre থেকে স্থানীয় প্রশিক্ষণ ফ্লাইটে
উড্ডয়ন করেছিল। সকাল সাড়ে ১১টার দিকে উড্ডয়নের প্রায় ২০ মিনিট পর সেটি গঙ্গার কাছের
একটি খোলা মাঠে বিধ্বস্ত হয়।
নিহতদের
পরিচয়ও নিশ্চিত করা হয়েছে। তারা হলেন গুজরাটের বাসিন্দা ও প্রশিক্ষক শচীন ভাটিয়া এবং
কর্ণাটকের প্রশিক্ষণার্থী পাইলট অভিষেক পূজারি। পুলিশ জানিয়েছে, শচীন ভাটিয়ার প্রায়
৩ হাজার ঘণ্টার উড্ডয়ন অভিজ্ঞতা ছিল। দুর্ঘটনার সময় বিমানটিতে এই দুজন ছাড়া আর কেউ
ছিলেন না।
দুর্ঘটনার
খবর পাওয়ার পর পুলিশ, দমকল ও জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনাস্থলটি
নিরাপত্তার আওতায় নিয়ে ধ্বংসাবশেষ ঘিরে রাখা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন,
বিমানটি একটি মাঠে পড়ে যায় এবং আশপাশের জনবসতিতে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী
ও ঘটনাস্থলের ছবি-ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনার পর বিমানটির কাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত
হয়েছে। ডানা ও বিমানের বিভিন্ন অংশ ভেঙে আশপাশে ছড়িয়ে পড়ে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ
সম্পর্কে এখনো কোনো চূড়ান্ত তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়েছিল
বলে কর্মকর্তারা জানিয়েছেন, কিন্তু যান্ত্রিক ত্রুটি, আবহাওয়া, পাইলটের সিদ্ধান্ত কিংবা
অন্য কোনো কারণে নিয়ন্ত্রণ হারানো হয়েছিল কি না, তা তদন্তের পরই পরিষ্কার হবে।
ভারতের
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ DGCA ঘটনাটি তদন্তের জন্য ব্যবস্থা নিয়েছে। একই সঙ্গে
সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বিমান দুর্ঘটনা তদন্তকারী সংস্থা Aircraft Accident
Investigation Bureau (AAIB)-ও আনুষ্ঠানিক তদন্ত করবে। ফলে দুর্ঘটনার আগে বিমানের উড্ডয়ন
পরিস্থিতি, রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ কার্যক্রম এবং সম্ভাব্য কারিগরি ত্রুটিসহ বিভিন্ন
বিষয় খতিয়ে দেখা হবে।
বিমানটি
Garg Aviation-এর প্রশিক্ষণ বহরের অংশ। DGCA-সংক্রান্ত নথিতে Garg Aviation-এর বহরে
Tecnam P2006T-এর পাশাপাশি Cessna 152, Cessna 172 ও অন্যান্য বিমান থাকার তথ্য পাওয়া
যায়। কোম্পানির নিজস্ব তথ্যেও তাদের বহরে একটি Tecnam P2006T থাকার কথা উল্লেখ রয়েছে।
ঘটনাটির
আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, একই VT-NBV বিমানটি চলতি বছরের জুনে কানপুরের চকেরি বিমানবন্দরে
একটি পৃথক ঘটনায় DGCA-এর নজরে এসেছিল। ২৬ জুন রাতে প্রশিক্ষণ ফ্লাইটের পর বিমান থেকে
নামার সময় একজন নারী ক্যাডেট আহত হন। DGCA তখন ওই ঘটনার তদন্তের পাশাপাশি সংশ্লিষ্ট
প্রশিক্ষককে ডিউটি থেকে সরিয়ে এবং বিমানটি গ্রাউন্ডেড করার নির্দেশ দিয়েছিল। তবে জুনের
ঘটনাটির সঙ্গে বৃহস্পতিবারের প্রাণঘাতী দুর্ঘটনার সরাসরি কোনো সম্পর্ক রয়েছে-এমন তথ্য
এখনো পাওয়া যায়নি।
Tecnam
P2006T একটি ইতালীয় নির্মিত হালকা দুই-ইঞ্জিনের বিমান, যা সাধারণ বিমান চলাচলের পাশাপাশি
পাইলট প্রশিক্ষণে ব্যবহৃত হয়। প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বিশেষ করে মাল্টি-ইঞ্জিন উড্ডয়ন
শেখানোর কাজে এ ধরনের বিমান ব্যবহার করা হয়।
কানপুরের
পুলিশ কমিশনার রঘুবীর লাল জানিয়েছেন, দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট বিমান চলাচল কর্তৃপক্ষকে
জানানো হয়েছে এবং তদন্তকারীরা ঘটনাস্থল পরিদর্শন করবেন। তদন্তের মাধ্যমে বিমানটি কেন
নিয়ন্ত্রণ হারাল এবং দুর্ঘটনার আগে কোনো অস্বাভাবিকতা তৈরি হয়েছিল কি না, তা নির্ধারণ
করা হবে।
এটি
কানপুরে Garg Aviation-এর প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে চলতি বছরে দ্বিতীয় বড় নিরাপত্তা-সংক্রান্ত
ঘটনা। তবে দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা বলার মতো কোনো প্রমাণ এখনো
প্রকাশিত হয়নি। তাই তদন্ত শেষ হওয়ার আগে দুর্ঘটনার কারণ নিয়ে কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে
পৌঁছানো ঠিক হবে না।
মন্তব্য করুন


গ্রেপ্তারের
এক দিন পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুরুল আলম নামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের
এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে তার মৃত্যু হয়।
মৃত
নুরুল আলম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক বলে
জানা গেছে।
কারাগার
সূত্রে জানা গেছে, বুধবার সকালে অসুস্থ বোধ করার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)
হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সনদে কারণ হিসেবে শ্বাসকষ্টজনিত
জটিলতার কথা উল্লেখ করা হয়েছে।
চট্টগ্রাম
কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন জানান, মঙ্গলবার বিকেলে ২০২৪
সালে চট্টগ্রামের সাতকানিয়া থানায় হওয়া বিস্ফোরক আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার
করে পুলিশ। মঙ্গলবার বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়। কারাগারে নেওয়ার পর তিনি অসুস্থ
হয়ে পড়েন। বুধবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত চমেক হাসপাতালে পাঠানো
হয়। সেখানে সকাল সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি
আরও বলেন, মঙ্গলবার বিকেলে নুরুল আলমকে যখন কারাগারে আনা হয়, তখন তিনি সুস্থ ছিলেন।
তার শরীরে কোথাও আঘাতের কোনো চিহ্ন ছিল না। রাতেও কোনো অসুবিধার কথা তিনি জানাননি।
ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সাতকানিয়া
থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, গোয়েন্দা পুলিশের একটি দল নুরুল আলমকে গ্রেপ্তার
করে থানায় নিয়ে আসে। পরে তাকে আদালতে পাঠানো হয়। থানায় যতক্ষণ ছিলেন, তিনি সুস্থ–সবল
ছিলেন। তাকে কেউ মারধর করেনি। মঙ্গলবার বিকেলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন।
মন্তব্য করুন


চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে একদিনে ৭৪৩ টন পেঁয়াজ এসেছে।
শনিবার (৯ ডিসেম্বর ২০২৩ইং) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২৭ ট্রাকে ৭৪৩ মেট্রিক টন পেঁয়াজ স্থলবন্দরে প্রবেশ করে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর ২০২৩ইং) ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৭ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকবে।
শনিবার রাতে সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম বলেন, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে। তবে এ ঘোষণার আগে যেসব পেঁয়াজের এলসি করা ছিল, সেগুলো এখন পর্যায়ক্রমে স্থলবন্দরে প্রবেশ করছে।
তিনি আরও জানান, শনিবার সকাল থেকে রাত পর্যন্ত ২৭টি ট্রাকে ৭৪৩ মেট্রিক টন পেঁয়াজ স্থলবন্দরে এসেছে। তবে আর কতদিন এভাবে পেঁয়াজ আসবে, তা জানি না।
মন্তব্য করুন


প্রধানমন্ত্রী
তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি)
নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
বৃহস্পতিবার
(৭ মে) সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই
সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর
অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, উভয়ে এ সময়ে দেশকে দুর্নীতিমুক্ত করার
করণীয় নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের
কথা তুলে ধরেন। সাক্ষাতের সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


প্রখ্যাত নজরুল গবেষক, কবি, সাংবাদিক, বাচিক শিল্পী, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ডিন এবং পাঠাগার আন্দোলনের জাতীয় কমিটির সম্মানিত ট্রাস্টি অধ্যাপক ড. আলী হোসেন চৌধুরী স্যার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহোদয় হতে 'নজরুল পদক' পাওয়ায় কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব ইউসুফ মোল্লা টিপু মহোদয় ফুলেল শুভেচ্ছা জানান।
মন্তব্য করুন


মাদকের
বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবে কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের
মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা।
মাদক সেবন, বিক্রি ও সরবরাহের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অংশ
হিসেবে এলাকায় মাদকসেবীদের দাফন না করাসহ পাঁচটি কঠোর সামাজিক বয়কটের সিদ্ধান্ত নেওয়া
হয়েছে।
শুক্রবার
(২১ আগস্ট) জুমার নামাজ শেষে মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাইতুশ শরফ জামে মসজিদে
আয়োজিত এক বিশেষ আলোচনা সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় মসজিদ কমিটি, মুসল্লি
ও এলাকার সচেতন সমাজের যৌথ উদ্যোগে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
সভায়
স্থানীয়রা জানান, কেবল আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মাধ্যমে পুরোপুরি মাদক নির্মূল
করা সম্ভব নয়; এজন্য পরিবার ও সমাজের প্রতিটি স্তর থেকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে
হবে। একই সঙ্গে, যুবসমাজকে রক্ষা করতে মাদকসংক্রান্ত যেকোনো তথ্য পেলে তা দ্রুত সমাজের
দায়িত্বশীল ব্যক্তি ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে।
এ
বিষয়ে মাদক নির্মূল কমিটির সভাপতি আব্দুর আল রহিম বলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও
মুসল্লিদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী মাদকের সঙ্গে জড়িতদের সামাজিকভাবে পাঁচটি বিষয়ে
বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে—
মৃত্যুর পর তাদের সামাজিকভাবে দাফন না করা, তাদের দাফনের কাজে মসজিদের খাটিয়া ব্যবহার
না করা, এলাকার ইমাম বা কোনো ধর্মীয় ব্যক্তিত্বের তাদের বাড়িতে খাবার গ্রহণ না করা,
তাদের পরিবারের কোনো সামাজিক অনুষ্ঠানে এলাকাবাসীর অংশ না নেওয়া এবং মাদকের সঙ্গে জড়িত
প্রমাণিত হলে তাকে সমাজ থেকে পুরোপুরি বয়কট ও বহিষ্কার করা।
তিনি
আরও বলেন, এই সিদ্ধান্তের উদ্দেশ্য কাউকে ব্যক্তিগতভাবে অপমান করা নয়, বরং মাদকের বিরুদ্ধে
সমাজকে ঐক্যবদ্ধ ও সচেতন করা এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
সমাজকে বাঁচাতে সবাইকে দলমত নির্বিশেষে মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান
জানান তিনি।
মন্তব্য করুন


ঢাকা
প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ভিসি নিয়োগকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষে
শিক্ষার্থী, পাঁচ পুলিশসহ ১৭ জন আহত হয়েছেন।
রোববার
(১৭ মে) শহীদ মিনারে নবনিযুক্ত ভিসি সমর্থিত শিক্ষার্থী, আন্দোলনকারী ও পুলিশের মধ্যে
এ সংঘর্ষ হয়।
জানা
গেছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের
ভিসি হিসেবে নিয়োগ দেয় সরকার। আর এই নিয়োগের প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান
করেন বিশ্ববিদ্যালয়ের একাংশের শিক্ষার্থীরা।
এ
নিয়ে গত বৃহস্পতিবার রাত থেকে শুরু হয় বিক্ষোভ। রোববার সকালে নবনিযুক্ত ভিসিকে লাল
কার্ড কর্মসূচি ব্যানারে বিক্ষোভের ডাক দেয় আন্দোলনরত ছাত্ররা। তারা শহীদ মিনারে জড়ো
নবাগত ভিসির সমর্থিত ছাত্রদের সাথে আন্দোলনকারীদের ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়।
শিক্ষার্থীদের
দাবি, ভাইস চ্যান্সেলর ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই নিয়োগ দিতে হবে। ডুয়েটের
শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের বাস্তবতা, একাডেমিক কাঠামো ও প্রশাসনিক চ্যালেঞ্জ সম্পর্কে
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতা ও ধারণা তুলনামূলক বেশি। ফলে ডুয়েটের উন্নয়ন
ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগ অধিক কার্যকর
হবে।
সদর
মেট্রো থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে রয়েছি, আমিসহ ৫ জন পুলিশ সদস্য আহত
হয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।
মন্তব্য করুন