

ইশায়াত
শাহরিয়ার অপ্রতিমকে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করেন আসামি তুহিন, ফাহাদ ও কামরুল। পরে
মৃত্যু নিশ্চিত করে তার হাতে থাকা আইফোনটি নিয়ে ফাহাদ ও কামরুল ঘটনাস্থল
ত্যাগ করেন।
রোববার
(২০ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টায় এক ব্রিফিংয়ে এসব
তথ্য জানান কুমিল্লা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান ।
তিনি
জানান, ঘটনার দিন আনুমানিক বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে সানন্দা নামক স্থানে চারপাশে পাহাড় ঘেরা নির্জন বনের মধ্যে নিয়ে যাওয়া হয় অপ্রতিমকে। সেখানে
তার হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে অপ্রতিম তাদের বাধা দেয়। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় প্রথমে
তুহিন এবং পরবর্তীতে ফাহাদ ও কামরুল বাঁশের
লাঠি দিয়ে অপ্রতিমকে মাথায় আঘাত করে। একপর্যায়ে অপ্রতিমের মৃত্যু নিশ্চিত হলে তুহিন অপ্রতিমের ফোনটি নিয়ে ফাহাদ ও কামরুলসহ ঘটনাস্থল
থেকে পালিয়ে যায়।
এসপি
জানান, অপ্রতিম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ রাতদিন এক করে কাজ
করছে। মূলত নিখোঁজের পর তার বাবার
করা জিডির সূত্র ধরেই পুলিশ তদন্তে নামেন। এ
ঘটনায় সিয়াম নামে আরও একজনকে আটক করা হয়েছে বলে এসপি জানান।
এর
আগে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে
মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে গিয়ে কুমিল্লা কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। রাত
পর্যন্ত অপ্রতিম বাসায় না ফেরায় তার
বাবা কেএম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। নিখোঁজের পরদিন গতকাল শনিবার দুপুর কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় সানন্দা গ্রামের ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
অপ্রতিম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের
একমাত্র সন্তান। তার বাবা কে এম ফিরোজ
শাহরিয়ার পেশায় একজন ব্যবসায়ী। অপ্রতিম কুমিল্লা কোটবাড়ি এলাকায় বর্ডার গার্ড পাবলিক স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী
ছিল।
এ
ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখে তুহিন নামে একজনকে প্রথমে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মোজাম্মেল হোসেন ফাহাদ ও মো. কামরুল
হাসানকে আটক করা হয়। হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি এই তিনজনই জড়িত
ছিলেন। পরে সিয়াম নামের আরও একজনকে আটক করা হয়। ঘটনার সঙ্গে সিয়ামের সম্পৃক্ততা কতটুকু সেটি যাচাই করে দেখা হচ্ছে।
এ
ঘটনায় শনিবার মধ্যরাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অপ্রতিমের বাবা কে এম ফিরোজ
শাহরিয়ার বাদি হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তুহিন,
ফাহাদ ও কামরুলকে গ্রেফতার
দেখানো হয়েছে।
এদিকে, রোববার সকাল ১০টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী