

দীর্ঘ
দুই শতকের অপেক্ষা। এর মধ্যে পেরিয়ে
গেছে টানা পাঁচ প্রজন্ম। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতের মহারাষ্ট্রের এক পরিবারে জন্ম
নিয়েছে কন্যাসন্তান। বহু প্রতীক্ষিত এই নবজাতককে ঘিরে
পরিবারজুড়ে এখন আনন্দ-উৎসবের আমেজ। হাসপাতাল থেকে মা ও মেয়েকে
ফুলে সাজানো রথে করে, ব্যান্ডপার্টি, ঢাকঢোল ও নানা আয়োজনের
মধ্য দিয়ে রাজকীয়ভাবে বাড়িতে নিয়ে আসা হয়েছে।
মহারাষ্ট্রের
বিড জেলার পারলি এলাকার দহিফলে পরিবারে ঘটেছে এই আনন্দের ঘটনা।
পরিবারের সদস্য কল্পনা হৃষিকেশ দহিফলের কোলজুড়ে এসেছে ফুটফুটে কন্যাশিশু। নাম রাখা হয়েছে ‘গার্গী’। হাসপাতাল থেকে
ছাড়পত্র পাওয়ার পর তাকে বরণ
করে নিতে আয়োজন করা হয় ব্যতিক্রমী এক
শোভাযাত্রার।
ঢাকঢোল,
কাঁসর ও ব্যান্ডপার্টির সুরের
সঙ্গে ফুল দিয়ে সাজানো রথে করে গার্গী ও তার মাকে
বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরিবারের নতুন সদস্যকে রাজকুমারীর মতো করে বরণ করার এ দৃশ্য দেখতে
আশপাশের অনেক মানুষও সেখানে ভিড় করেন। পুরো আয়োজনকে ঘিরে এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
নাতনির
জন্মে আবেগাপ্লুত গার্গীর দাদু লিম্বাজী দহিফলে। তিনি বলেন, পরিবারের ঘরে কন্যাসন্তানের আগমন তাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। দীর্ঘদিন ধরে পরিবারে কোনো মেয়েশিশু না থাকায় যে
আক্ষেপ ছিল, গার্গীর জন্মের মধ্য দিয়ে সেই অপেক্ষারও অবসান হয়েছে।
গার্গীর
ঠাকুমা সুরেশা দহিফলেও নাতনির জন্মে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তার ভাষায়, ‘আমাদের ঘরে আজ সাক্ষাৎ লক্ষ্মী
এসেছে।’ নাতনির আগমনে পরিবারের সবাই ভীষণ আনন্দিত বলেও জানান তিনি।
গার্গীর
বাবা বলেন, অনেক পরিবার এখনো ছেলেসন্তানের প্রত্যাশা করে। কিন্তু একটি মেয়েশিশুর জন্ম যে আনন্দ ও
আবেগ নিয়ে আসে, তা আলাদা। মেয়েরা
বাবার সঙ্গে বিশেষভাবে ঘনিষ্ঠ হয়। তাই গার্গীকে ফুলের মতো যত্নে বড় করার প্রত্যয়
ব্যক্ত করেছেন তিনি।
পরিবারটির
সদস্যরা জানান, কন্যাসন্তানের জন্ম কোনোভাবেই কম আনন্দের বিষয়
নয়—বরং এটি গর্ব ও উদযাপনের উপলক্ষ।
সমাজে মেয়েশিশুর জন্মকে ইতিবাচকভাবে দেখার বার্তা ছড়িয়ে দিতেই তারা এমন ব্যতিক্রমী আয়োজন করেছেন। একই সঙ্গে কন্যাসন্তানের জন্মকে আনন্দের সঙ্গে উদযাপনের আহ্বানও জানানো হয়েছে।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার তৃতীয় দিনে ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় দুই হাজার ৩৩৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল| এছাড়াও অসদুপায় অবল¤^নের দায়ে ৮ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে| সোমবার (৬ জুলাই) বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সালাহ&উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন|
তিনি জানান, বোর্ডের অধীন কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার মোট ৮৫ হাজার ১৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ৮২ হাজার ৭৯৫ জন পরীক্ষায় অংশ নেয়| অবশিষ্ট ২ হাজার ৩৩৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল| অনুপস্থিতির হার ২ দশমিক ৭৪ শতাংশ|
এদের মধ্যে কুমিল্লায় ৭৪৬ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৫০ জন, চাঁদপুরে ২১৪ জন, ফেনীতে ১৮০ জন, নোয়াখালীতে ৫৮২ জন এবং লক্ষ্মীপুর জেলায় ২৬৪ জন|
উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সালাহ&উদ্দিন আরও বলেন, অসদুপায় অবল¤^নের দায়ে কুমিল্লা জেলায় ৩ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৩ জন, নোয়াখালী জেলায় এক জন এবং ফেনী জেলায় এক জনসহ মোট ৮ জন পরীক্ষার্থীকে বিভিন্ন কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে|
মন্তব্য করুন


মন্তব্য করুন


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ইটভাটাজনিত বায়ুদূষণ রোধে আর কোনো নতুন ইটভাটার ছাড়পত্র দেওয়া হবে না।
বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিবেশ অধিদপ্তর এবং বাংলাদেশ ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশন (বিবিএমওএ)-এর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় পরিবেশ উপদেষ্টা তিনি আরো বলেন, পরিবেশগত ছাড়পত্রবিহীন ৩ হাজার ৪৯১টি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হবে। অবৈধভাবে পার্বত্য এলাকায় নির্মিত সব ইটভাটা স্থানান্তর করা হবে।
সভায় পরিবেশবান্ধব ইট উৎপাদন, ইটভাটার আধুনিকায়ন এবং কার্বন নির্গমন কমানোর বিষয়ে ও বিস্তারিত আলোচনা হয়।
সৈয়দা রিজওয়ানা হাসান ইটভাটার পরিবেশগত প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, শুধু ভবন নির্মাণই যথেষ্ট নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে হবে।
সভায় তিনি আরও বলেন, বায়ুদূষণের কারণে মানুষের গড় আয়ু ৫-৭ বছর কমে যাচ্ছে। তাই, লাইসেন্স এবং ছাড়পত্র ছাড়া কোনো ইটভাটা পরিচালনা করা যাবে না।
পাশাপাশি তিনি পরিবেশ অধিদফতরের কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও জানান।
বিবিএমওএ-এর নেতৃবৃন্দ ইটভাটা শিল্পের চ্যালেঞ্জ তুলে ধরে পরিবেশবান্ধব প্রযুক্তি গ্রহণের প্রস্তাব দেন। ইটভাটায় সবুজ প্রযুক্তির ব্যবহার উৎসাহিত করতে সরকারের সহযোগিতা কামনা করেন এবং উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করেন।
সভায় পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, বাংলাদেশ ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফিরোজ হায়দার খানসহ কেন্দ্রীয় এবং বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এর আগে, উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মন্ত্রণালয়ের বিশেষ সভায় বিভিন্ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিক-নির্দেশনা দেন।
মন্তব্য করুন


গাজীপুরের
শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদে (দায়পাড়া) খেলনা পিস্তল দিয়ে আতঙ্ক ছড়ানো ও ভয়ভীতি প্রদর্শন
করে স্ত্রীর কাছ থেকে যৌতুক আদায়ের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
সোমবার
(৩ আগস্ট) নারী ও শিশু নির্যাতন
দমন আইনে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন তার স্ত্রী।
পরে
পুলিশ অভিযান চালিয়ে আসামি ইমনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম
ইমন (২৩)।
জানা
গেছে, সম্প্রতি অভিযুক্ত ব্যক্তি তার টিকটক প্লাটফর্মে একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হয়।
শ্রীপুর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম এ প্রসঙ্গে বলেন,
“ইমন একটি পিস্তল প্রদর্শন করে ভিডিও তৈরি করে টিকটকের মাধ্যমে অনলাইনে প্রচার করে। বিষয়টি গাজীপুর জেলা পুলিশের নজরে আসে। পরে পুলিশ তার (ইমন) বসত বাড়িতে অভিযান চালিয়ে টিকটক অনলাইনে প্রদর্শনকৃত পিস্তল উদ্ধার করে। উদ্ধার ওই পিস্তলটি পরীক্ষা
করে দেখা যায় এটি আসল আগ্নেয়াস্ত্র নয়। এটি ‘পিস্তলসদৃশ লাইটার’।”
“যা
দিয়ে ওই ব্যক্তি তার
স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে প্রায় সময়ই যৌতুক দাবি করে আসছিলো বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
ইমন পিস্তল সাদৃশ্য লাইটারটি অনলাইনে প্রদর্শন করে টিকটকে ভিডিও প্রচার করতো। এতে এলাকায় ও জনগনের মধ্যে
ভীতির সঞ্চার করে আসছিলো।
মন্তব্য করুন


আজ
(২৮ ফেব্রুয়ারি) প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশের ৪৮৮ কর্মকর্তা ও সদস্য
পেলেন আইজিপিস এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ (আইজি’জ ব্যাজ)।
বুধবার
(২৮ ফেব্রুয়ারি) পুলিশ সপ্তাহের ২য় দিনে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড
গ্রাউন্ডে পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার এই ব্যাজ পরিয়ে দেন পুলিশ মহাপরিদর্শক
(আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
মঙ্গলবার
সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের
মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ-২০২৪ উদ্বোধন করেন।
আইজিপি
পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন বর্ণিল প্যারেড
পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক
ভাষণ দেন।
পরে
কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ মোট ৪০০ জন পুলিশ সদস্যকে বিপিএম ও পিপিএম পদক পরিয়ে
দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্তব্য করুন


বিদেশ
থেকে পরিচালিত অনলাইন জুয়া (বেটিং) সাইটের মাধ্যমে অর্থ লেনদেন ও পাচারের অভিযোগে দুইজনকে
গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার
রাজশাহী ও ঝিনাইদহে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন—নড়াইলের
সৈয়দ জামান (২৭) ও যশোরের রুহুল কুদ্দুস ওরফে বাপ্পী (২৮)।
বৃহস্পতিবার
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সিআইডি
জানায়, সাইবার মনিটরিংয়ের সময় দেশের অভ্যন্তর ও বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন অনলাইন
বেটিং সাইটের কার্যক্রম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এসব সাইটের বিজ্ঞাপন প্রচারের তথ্য
পাওয়া যায়। এসব সাইটে ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাকে কেন্দ্র করে অর্থের বিনিময়ে
বেটিং ও অনলাইন ক্যাসিনো পরিচালিত হচ্ছিল।
সিআইডি
আরও জানায়, গ্রেফতাররা দেশের বিভিন্ন এলাকায় অনলাইন জুয়ার এজেন্ট নিয়োগ করে তাদের এমএফএস
নম্বর ও ব্যাংক হিসাব সংগ্রহ করে বেটিং সাইটে যুক্ত করতেন। এসব হিসাবের মাধ্যমে জুয়ার
অর্থ গ্রহণ ও উত্তোলন করা হতো। পরে কমিশন রেখে অবশিষ্ট অর্থ বিভিন্ন ব্যাংক হিসাব ও
ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশে পাচার করা হতো বলে তদন্তে তথ্য পাওয়া
যায়।
প্রাথমিক
জিজ্ঞাসাবাদে সৈয়দ জামান রাশিয়া থেকে নিয়ন্ত্রিত একটি অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন
হিসেবে কাজ করতেন বলে তথ্য পাওয়া গেছে। দুই আসামিই নিজ নামে নিবন্ধিত এজেন্ট সিমের
পাশাপাশি অন্যদের সিম সংগ্রহ করে জুয়া সাইটে যুক্ত এবং অর্থ জমা-উত্তোলন কার্যক্রম
নিয়ন্ত্রণে জড়িত ছিলেন বলে জানিয়েছে সিআইডি।
এ
মামলায় এর আগে আরও আটজনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডির
সাইবার পুলিশ সেন্টার। চক্রটির দেশি-বিদেশি সহযোগী, এজেন্ট এবং অর্থ লেনদেনে ব্যবহৃত
ব্যাংক ও এমএফএস হিসাবের মালিকদের শনাক্তে তদন্ত চলছে। গ্রেফতার দুজনকে রিমান্ডের আবেদনসহ
আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এই দেশ আমাদের সবার, ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশ
সব মানুষের নিরাপদ আবাসভূমি।দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন
সর্বজনীন উৎসব।
বুধবার (৯ অক্টোবর) দুর্গাপূজা উপলক্ষে
প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
বলেন, হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে আমি দেশের হিন্দু
ধর্মাবলম্বী সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানাই। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের
উৎসবই নয়, এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের
আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।
আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। এই দেশ
আমাদের সকলের। ধর্ম-বর্ণ নির্বিশেষে এদেশ সকল মানুষের নিরাপদ আবাসভূমি। গত ৫ আগস্ট
ছাত্র-শ্রমিক-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী
নির্বিশেষে সকলের ভাগ্য উন্নয়ন এবং সমান অধিকার সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে
সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে সকলকে ঐক্যবদ্ধভাবে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত
ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। একইসঙ্গে
বাংলাদেশের সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন তিনি।
মন্তব্য করুন


গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী ২৭ এপ্রিল শনিবার থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২৪টি বিশ্ববিদ্যালয়ের সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য যাদের ছবি/সেলফি বা উভয়টি জিএসটির ফটো গাইডলাইন অনুযায়ী গৃহিত হয়নি, তাদের ৮ এপ্রিলের রাত ১০টার মধ্যে অবশ্যই জিএসটির ফটো গাইডলাইন অনুসরণ করে প্রযোজ্য ক্ষেত্রে ছবি/সেলফি অথবা উভয়টি আপলোড সম্পন্ন করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। অন্যথায় ভর্তি পরীক্ষায় তাদের অংশগ্রহণের কোনো সুযোগ থাকবে না।
জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়েছে।
গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৭ এপ্রিল শনিবার থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। ২৭ এপ্রিল এ ইউনিট-বিজ্ঞান, ৩ মে শুক্রবার বি ইউনিট-মানবিক এবং ১০ মে শুক্রবার সি ইউনিট-বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত এবং অন্য ২টি ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
২০২৩-২৪ শিক্ষাবর্ষের জিএসটি ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনপ্রক্রিয়া গত ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হয়েছে। এবার মোট ৩ লাখ ৫ হাজার ৩৪৬টি আবেদন জমা পড়েছে। তার মধ্যে বিজ্ঞান অনুষদের ‘ক’ ইউনিটে ১ লাখ ৭০ হাজার ৫৯৯টি, ব্যবসায় শিক্ষা অনুষদের ‘সি’ ইউনিটে ৪০ হাজার ১১৬টি এবং মানবিক অনুষদের ‘বি’ ইউনিটে ৯৪ হাজার ৬৩১টি আবেদন জমা পড়েছে।
মন্তব্য করুন


রাজধানীর
কামরাঙ্গীরচরে মুজিবরের ঘাট এলাকার একটি
বাসার ছাদে ফানুস ওড়ানোর
সময় ৩ জন দগ্ধ
হয়েছেন। রোববার (৩১ ডিসেম্বর) দিনরাত
সোয়া ১২টার দিকে এ ঘটনা
ঘটে। তারা হলেন- মো.
সিয়াম (১৬), মো. রাকিব
(১৮) ও মো. রায়হান
(১৬)।
পরে
দগ্ধ অবস্থায় রাত দেড়টার দিকে
তাদের ৩ জনকে শেখ
হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক ও সার্জারি ইনস্টিটিউটের
জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
দগ্ধ
সিয়ামের বাবা স্বপন জানান,
নতুন বছর উপলক্ষে বাসার
ছাদে ফানুসে আগুন দেওয়ার সময়
ছেলে সিয়াম ও আমার ২
ভাই আগুনে দগ্ধ হয়। বর্তমানে
তিনজন চিকিৎসাধীন।
ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ
ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: বাচ্চু মিয়া
বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি
জানান, তাদের মধ্যে সিয়ামের শরীরে বেশি অংশ পুড়ে
গেছে ও বাকি ২জনের
শরীরের সামান্য কিছু অংশ পুড়েছে।
তাদের জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
মন্তব্য করুন


চট্টগ্রামে সহকারী পাবলিক প্রসিকিউটর
(এপিপি) সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক ছয়জনকে ভিডিও ফুটেজ
দেখে শনাক্ত করা হয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আজ
বুধবার (২৭ নভেম্বর) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
ফেসবুক পোস্টে বলা হয়, হত্যার ঘটনায়
সন্দেহভাজন অন্তত ছয়জনকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। ভিডিও ফুটেজের
মাধ্যমে এই ছয়জনকে শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সংঘর্ষ চলাকালে ভাঙচুর
ও পুলিশের ওপর হামলার অভিযোগে ২১ জনকে আটক করেছে সিএমপি। বন্দরনগরে ককটেলসহ আওয়ামী
লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের
সঙ্গে সংঘর্ষ চলাকালে মঙ্গলবার সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি
নাজিম উদ্দিন চৌধুরী বলেন, বিক্ষোভকারীরা ওই আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছেন।
ঘটনার পর বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের
পক্ষ থেকে মঙ্গলবার হত্যাকাণ্ডের বিচার দাবি করা হয়েছে। পাশাপাশি সবাইকে শান্ত ও সতর্ক
থাকার আহ্বান জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
আইনজীবীকে হত্যার নিন্দা জানিয়েছেন এবং তিনি এ হত্যাকাণ্ডের তদন্ত ও যথাযথ আইনি প্রক্রিয়া
গ্রহণের নির্দেশ দিয়েছেন।
এদিকে সিএমপি জানিয়েছে, চট্টগ্রামে
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা ও আইনজীবী হত্যার অভিযোগে ৩০ জনকে আটক করা
হয়েছে। মঙ্গলবার রাতে নগরের কোতোয়ালি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে যৌথ বাহিনী।
মন্তব্য করুন