

আজ ৪ আগস্ট কুমিল্লার শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতার অঙ্গনে এক স্মরণীয় দিন। ২০০৩ সালের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমান কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, সাংবাদিক এবং দৈনিক রূপসী বাংলা-এর প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল ওহাব।
বহুমাত্রিক প্রতিভার অধিকারী অধ্যাপক আবদুল ওহাব শিক্ষা বিস্তার, সাহিত্যচর্চা, নাট্য-সংস্কৃতির বিকাশ এবং সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রেখে কুমিল্লার সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলকে সমৃদ্ধ করেছেন। তাঁর নেতৃত্ব, দূরদর্শিতা ও সৃজনশীল কর্মকাণ্ড আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
শিক্ষা, সংস্কৃতি ও গণমাধ্যমকে আলোকিত সমাজ গঠনের প্রধান হাতিয়ার হিসেবে বিশ্বাস করতেন তিনি। সেই লক্ষ্যেই তিনি বিভিন্ন শিক্ষামূলক, সাহিত্যিক ও সাংবাদিকতামূলক উদ্যোগ গ্রহণ করেন, যা নতুন প্রজন্মের জন্য এখনো অনুপ্রেরণার উৎস।
২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাহিত্যিক ও সাংবাদিক সংগঠন তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে। একই সঙ্গে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে তাঁর আদর্শ অনুসরণ করে সমাজ ও দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে।
কুমিল্লার গোমতী অববাহিকার এই কৃতী সন্তানের কর্ম, আদর্শ ও অবদান আজও মানুষের হৃদয়ে অম্লান। তাঁর ২৩তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও বিনম্র প্রণাম।
মন্তব্য করুন