

সূর্য
ও পৃথিবীর মধ্যকার কক্ষপথে চাঁদ এসে পড়লে চাঁদের ছায়ায় পৃথিবীর একটা অংশ সম্পূর্ণ ঢেকে
যায়।
সোমবার
(৮ এপ্রিল) বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। আর এদিন
ভরদুপুরে চাঁদের ছায়া সূর্যকে প্রায় ৪ মিনিট সম্পূর্ণ ঢেকে রাখবে।
ব্রহ্মাণ্ডের এই প্রাকৃতিক ঘটনায় চাঁদ যখন পৃথিবী
ও সূর্যের মাঝে চলে আসবে, সে সময়ে চাঁদের গতিবেগ থাকবে ঘণ্টায় ২ হাজার ৪০০
কিলোমিটার।
নাসা
বলছে, আগামী ৮ এপ্রিল মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে স্থানীয় সময় বেলা ১১টা
৭ মিনিটে প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে। এছাড়া আমেরিকা, কানাডা ও মেক্সিকো, পশ্চিম
ইউরোপ প্যাসিফিক, আটলান্টিক, আর্কটিক, আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের উত্তর পশ্চিম
অঞ্চল থেকেও মহাজাগতিক এ দৃশ্য দেখা যাবে। তবে বাংলাদেশ থেকে এ পূর্ণগ্রাস
সূর্যগ্রহণ দেখা যাবে না।
এবারের
এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণে চাঁদ সূর্যকে ৪ মিনিটের জন্য পুরোপুরি ঢেকে ফেলবে। এ
সময় দিন হবে রাতের মতো অন্ধকার। ফলে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, এইদিন গ্রহণ অঞ্চলে
শতাধিক গাড়ি দুর্ঘটনা ঘটতে পারে এবং এইসব দুর্ঘটনায় মারা যেতে পারেন সহস্রাধিক
মানুষ। এমনকি এর ফলে বেশকিছু রাজ্যের স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রতিবেদনে
বলা হয়, মেক্সিকোর স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে গ্রহণ শুরু হয়ে ধীরে ধীর
সূর্যকে ঢাকতে থাকবে চাঁদ। তবে পূর্ণগ্রাস শেষ হবে ৩টা ৩৫ মিনিটে। প্রায় চার মিনিট
স্থায়ী হতে পারে মহাজাগতিক ঘটনাটি। এ ধরনের বিরল আরেকটি ঘটনা দেখতে মানবজাতিকে
অপেক্ষা করতে হবে ২০৪৪ সাল পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে
সবশেষ সূর্যগ্রহণ ছিল ২০১৭ সালে। মাত্র ৭ বছরের ব্যবধানে আরেকটি পূর্ণগ্রাস
সূর্যগ্রহণ অস্বাভাবিক বলছেন বিশেষজ্ঞরা। ২০১৭ এর আগে সূর্যগ্রহণ ঘটেছিল ১৯৭৯ সালে
এবং যুক্তরাষ্ট্রে পরের সূর্যগ্রহণ দেখা যাবে ২০৪৪ সালের আগস্টের পর।
মন্তব্য করুন


কুয়েতে শ্রমিকদের থাকার একটি ভবনে ভয়াবহ
আগুনে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। বুধবার (১২ জুন) এ ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ ও স্থানীয় গণমাধ্যম
এ খবর জানিয়েছে। খবর গালফ নিউজের।
কর্মকর্তারা জানান, বুধবার স্থানীয়
সময় ভোরের দিকে মানগাফ শহরের ওই ছয়তলা ভবনের একটি রান্নাঘরে আগুনের সূত্রপাত হয়।
মেজর জেনারেল ইদ রাশেদ হামাদ বলেন,
স্থানীয় সময় ভোর ৬টায় আগুনের ঘটনা ঘটে।
রাষ্ট্রীয় টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে
জ্যেষ্ঠ এক পুলিশ কমান্ডার বলেন, যে ভবনটি আগুনের ঘটনা ঘটেছে, সেটি শ্রমিকদের থাকার
জন্য ব্যবহৃত হতো। সেখানে বহু শ্রমিক থাকেন। আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টে অনেকে মারা গেছেন,
অনেককে উদ্ধার করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসেফ
এ অগ্নিকাণ্ডকে ‘সত্যিকারের দুর্যোগ’ বলে বর্ণনা করেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে
মেজর জেনারেল ইদ রশিদ জানান, দ্রুত অগ্নিনির্বাপণকর্মী ও ফরেনসিক দল ঘটনাস্থলে পাঠানো
হয়।
ক্রিমিনাল এভিডেন্সের মহাপরিচালক মেজর
জেনারেল ইদ আল ওয়েইহান প্রাথমিকভাবে ৩৫ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেন। পরে হাসপাতালে
আরও ছয়জনের মৃত্যুর তথ্য জানান তিনি।
স্বাস্থ্য মন্ত্রণালয়কে উচ্চ সতর্কতায়
রাখা হয়েছে। আহত ৪৩ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে
নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আগুন নিয়ন্ত্রণে
এনেছে এবং কারণ তদন্ত করছে।
মন্তব্য করুন


বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারে জাতিসংঘ পাশে থাকবে বলে
মন্তব্য করেছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস।
শুক্রবার (১৪ মার্চ) এক এক্স বার্তায় এমন মন্তব্য করে তিনি
বলেন, আমি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের
জনগণকে তাদের উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানাই। বাংলাদেশের সাম্প্রতিক সংস্কার
ও রূপান্তরের এই গুরুত্বপূর্ণ সময়ে একটি টেকসই ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তোলার
লক্ষ্যে জাতিসংঘ সর্বদা আপনাদের পাশে থাকবে।
এর আগে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জাতিসংঘ মহাসচিব
ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠক করেন। শুক্রবার (১৪ মার্চ) সকাল ৯টায়
রাজধানীর ইন্টার কন্টিনেন্টালে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে প্রধান
উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব একই উড়োজাহাজে কক্সবাজার ভ্রমণ করেন
।
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার পৌঁছেছেন
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
কক্সবাজার বিমানবন্দরে তাকে স্বাগত জানান দুর্যোগ
ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।
কক্সবাজারে নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দর
ও খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন ড. ইউনূস। পরিদর্শন শেষে
উখিয়ায় ড. ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রায় এক লাখ রোহিঙ্গার
সঙ্গে ইফতারে যোগ দেবেন। জাতিসংঘ মহাসচিব সেখানে রোহিঙ্গা লার্নিং সেন্টার,
রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন।
পরিদর্শন ও ইফতার শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একসাথে সন্ধ্যায় ঢাকায়
ফিরবেন।
মন্তব্য করুন


ঘানার বাসিন্দা ২৯ বছর বয়সী আবু বকর তাহিরু ছোট থেকে বড় হয়েছেন কৃষক পরিবারে।
তাই প্রকৃতির প্রতি তার টান সেই ছেলেবেলা থেকে। পড়াশোনাও করছেন বনবিদ্যা বিভাগে।
আর এসময়ে এসে সেই গাছ নিয়েই গড়েছেন বিশ্ব রেকর্ড। মাত্র এক ঘণ্টায় এক হাজারের
বেশি গাছের সঙ্গে কোলাকুলি করে তিনি গিনেস বুকে তাঁর নাম লিখেছেন।
মার্কিন সংবাদমাধ্যম ইউপিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, আবু বকর এক ঘণ্টায় এক হাজার
১২৩টি গাছের সঙ্গে কোলাকুলি করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের তুস্কেগি
ন্যাশনাল ফরেস্টে গাছের
সঙ্গে কোলাকুলি ,করে নতুন এই বিশ্ব রেকর্ড গড়েছেন
।
তবে বিষয়টি ততটা সহজ ও ছিলো না কারণ এই রেকর্ড গড়ার সময় আবু বকরকে বেশ কিছু শর্ত
মানতে হয়েছে। যেমন দুই হাত দিয়ে গাছকে জড়িয়ে ধরতে হবে। তবে এই সময় গাছের কোনো ক্ষতি
হতে পারবে না। কোনো গাছকে এক বারের বেশি জড়িয়ে ধরা যাবে না।
আরও মজার ব্যাপার হলো তিনি রোজা রেখেই এই কাণ্ড করেছেন। এর ফলে তাকে যেমন চ্যালেঞ্জের
মুখে পড়তে হয়েছে, তেমনি সুফলও পেয়েছেন।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে আবু বকর বলেছেন, পুরো প্রক্রিয়ায় একবারও পানি পান
না করতে পারাটা একটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছিল, বিশেষ করে শারীরিক পরিশ্রমের দিক থেকে।
তবে পরে এটি একটি সহায়ক উপায় হিসেবে প্রমাণিত হয়েছে। কারণ আমাকে পানি পানের জন্য
কোনো বিরতি দিতে হয়নি। ফলে একটানে শুরু থেকে শেষ করতে পেরেছি।
মন্তব্য করুন


আমেরিকা মৃত্যুদণ্ড নিয়ে বিতর্কিত এক ইতিহাস গড়ল ।
বিশ্বে প্রথমবারের মতো গ্যাস দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করল দেশটি।
আসামি কেনেথ স্মিথ ১৯৯৬ সাল থেকে কারাগারে ছিলেন। বেশ কয়েকটি পদ্ধতিতে তাকে মৃত্যুদণ্ডের প্রস্তুতি নেওয়া হলেও তা সম্ভব হয়নি। অবশেষে গ্যাস দিয়েই নিভিয়ে দেওয়া হলো তার জীবনপ্রদীপ। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিতর্কিত উপায়ে এই মৃত্যুদণ্ড কার্যকর করে মার্কিন প্রশাসন।
এক ধর্মযাজকের স্ত্রীকে হত্যা করেছিলেন আসামি কেনেথ। আদালতে অপরাধ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড দেন আদালত। ৫৮ বছর বয়সী স্মিথকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ২৫ মিনিটে মৃত ঘোষণা করা হয়।
এলিজাবেথ সেনেটকে খুন করার জন্য কেনেথ স্মিথ এবং তার এক সহযোগীকে ভাড়া করেছিলেন সেনেটের স্বামী চার্লস। আইনজীবীরা বলেন, স্ত্রীর বিমার টাকা পেতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়। পরে অবশ্য চার্লসও আত্মহত্যা করেন। সেনেট হত্যার ঘটনায় স্মিথের সহযোগীকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়।
মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, মৃত্যুদণ্ড কীভাবে সেটি কার্যকর করা হবে তা নিয়ে ছিল জটিলতা। ২০২২ সালে আলাবামা প্রাণঘাতী ইনজেকশন দিয়ে স্মিথের মৃত্যুদণ্ড দেওয়ার চেষ্টায় ব্যর্থ হয়েছিল। পরের বছরের মে মাসে দ্বিতীয় দফায় মৃত্যুদণ্ড কার্যকরের প্রচেষ্টা চালানো হয়। তখন আদালতে চ্যালেঞ্জ করেছিলেন স্মিথ। এরপর অঙ্গরাজ্যটির গভর্নর মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া পর্যালোচনার ঘোষণা দেন। এর কয়েক মাস পর নাইট্রোজেন গ্যাস প্রয়োগ করে তার মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত নেয় ।
প্রতিবেদনটিতে বলা হয়, নাইট্রোজেন গ্যাস প্রয়োগের ফলে স্মিথ কয়েক সেকেন্ডের মধ্যে জ্ঞান হারান এবং কয়েক মিনিটের মধ্যে তার মৃত্যু হয়। চিকিৎসকরা এই পদ্ধতিতে মৃত্যুদণ্ড দেওয়ার নিন্দা জানিয়েছেন। তারা সতর্ক করেন, এই পদ্ধতিতে দেখে মনে হবে মৃত্যু হয়েছে কিন্তু আসলে ব্যক্তি সজাগ থাকেন।
এ নিয়ে চিকিৎসকরা জানান, অক্সিজেন ছাড়া নাইট্রোজেন গ্যাস নিঃশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলে কোষগুলো ভেঙে যায় এবং মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যায়। এ প্রক্রিয়ার জন্য বিশেষভাবে তৈরি একটি মাস্ক পরানো হয় আসামিকে। এ মাস্কের ভেতর দিয়ে অক্সিজেন চলাচলের কোনো সুযোগ নেই। মাস্কটি নাইট্রোজেনভর্তি একটি সিলিন্ডারের সঙ্গে যুক্ত থাকে।
এদিকে মৃত্যুর শেষ ৪৮ ঘণ্টা স্মিথ কীভাবে কাটিয়েছেন, তার বিবরণ প্রকাশ করা হয়েছে। স্মিথকে তার পরিবারের সদস্য, দুই বন্ধু, তার একজন উপদেষ্টা ও আইনজীবীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়। তিনি দুটি বিস্কুট, ডিম, আঙুরের জেলি, আপেল সস এবং কমলার জুস দিয়ে নাশতা করেন। তার শেষ খাবার ছিল স্টেক এবং ডিম।
মন্তব্য করুন


জাতিসংঘের
সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী
ড. খলিলুর রহমান।
আজ
(২ জুন) জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থীকে
হারিয়ে ড. খলিলুর রহমান বিজয়ী হন।
১৯০টি
ভোটের মধ্যে খলিলুর রহমান পেয়েছেন ৯৯টি দেশের ভোট। প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস
এস কাকৌরিস পেয়েছেন ৯১টি দেশের সমর্থন।
আগামী
সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ৮১তম অধিবেশনে বৈশ্বিক এই ফোরামের নেতৃত্ব দেবে বাংলাদেশ।
এই
নির্বাচনে জয়ের মধ্য দিয়ে খলিলুর রহমান এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। জাতিসংঘ সাধারণ
পরিষদের বর্তমান সভাপতি এবং জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত
হলেন খলিলুর রহমান।
প্রসঙ্গত,
নিউ ইয়র্ক সময় সকাল ১০টায় ইউএনএইচকিউর জেনারেল অ্যাসেম্বলি হলে নির্বাচন অনুষ্ঠিত
হয়। প্রতিষ্ঠিত আঞ্চলিক আবর্তন অনুযায়ী, সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি এশিয়া
প্যাসিফিক গ্রুপ থেকে নির্বাচিত হওয়ার লড়াইয়ে ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর
রহমান এবং সাইপ্রাসের বহুপাক্ষিকতা-বিষয়ক বিশেষ দূত রাষ্ট্রদূত আন্দ্রেয়াস কাকুরিস।
মন্তব্য করুন


ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক পদ্মা সেতু পরিদর্শন করেছেন ।
বুধবার (২৭ মার্চ) সকালে তিনি পদ্মা সেতু পরিদর্শন করেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত তাকে পদ্মা সেতু ঘুরে দেখান।
পদ্মা সেতু দেখার পর রাজা নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শনে গেছেন।
স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মার্চ চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন ভুটানের রাজা। সফর শেষে তিনি ২৮ মার্চ বুড়িমারী সীমান্ত দিয়ে বাংলাদেশ ছাড়বেন। তবে ভুটানের রাজার সফরসঙ্গীদের একাংশ ২৭ মার্চ বিশেষ ফ্লাইটে ঢাকা থেকে বিদায় নেবেন।
মন্তব্য করুন


গত সপ্তাহে ধূসর রঙের স্কচটেপ লাগানো
একটি ‘কলার শিল্পকর্ম’ ৬ দশমিক ২ মিলিয়ন ডলারে বিক্রি হয়। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য
ছিল ৭২ কোটি টাকারও বেশি। অবাক করা তথ্য হলো নিউইয়র্কের ম্যানহাটন শহরের এক বাংলাদেশি
ফল ব্যবসায়ীর কাছ থেকে মাত্র ৩৫ সেন্ট (৪২ টাকায়) কলাটি কেনা হয়। এরপর দেওয়ালে স্কচটেপের
মাধ্যমে সেঁটে দিয়ে এটিকে দেওয়া হয় ‘শিল্পকর্মের’ খেতাব।
নিলামের মাধ্যমে এই ‘শিল্পকর্ম কলাটি’
কেনেন চীনা বংশোদ্ভূত ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ী জাস্টিন মুন। ওই সময় তিনি জানান কলাটি
তিনি খেয়ে ফেলবেন। নিজের দেওয়া সেই কথা রেখেছেন জাস্টিন মুন। তিনি ৭২ কোটি টাকায় কেনা
সেই কলাটি সত্যিই খেয়ে ফেলেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি আজ শুক্রবার
(২৯ নভেম্বর) জানিয়েছে, তিনি হংকংয়ে সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের সামনে কলাটি খেয়েছেন।
২০১৯ সালে সর্বপ্রথম এই অদ্ভুত শিল্পকর্মটি
সামনে আসে। এটি তৈরি করেন মারিজিও ক্যাটেলান।
যখনই কোনো প্রদর্শনীতে এই ‘শিল্পকর্মটি’
নিয়ে যাওয়া হয় তার আগে কলাটি পরিবর্তন করা হয়। চীনা বংশোদ্ভূত জাস্টিন সান মূলত এই
অদ্ভুত শিল্পকর্মটির প্রদর্শনীর স্বত্ব কিনেছেন। কীভাবে এটি প্রদর্শন করতে হবে সেই
ব্যাপারেও তাকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। গত সপ্তাহে শিল্পকর্মটি নিলামে তোলার আগে
সেখানে নতুন কলা নেওয়া হয়। আর এই কলাটি এক বাংলাদেশির কাছ থেকে ৪২ টাকায় কেনা হয়।
এর আগেই এই শিল্পকর্মের প্রদর্শনীতে
রাখা কলা খেয়ে ফেলার ঘটনা ঘটেছিল। প্রথমবার ২০১৯ সালে একজন পারফরমেন্স আর্টিস্ট। দ্বিতীয়বার
২০২৩ সালে দক্ষিণ কোরিয়ার এক শিক্ষার্থী কলাটি দেওয়াল থেকে খুলে খেয়ে ফেলেন। তবে এরজন্য
৭২ কোটি টাকা তো দূরের কথা এক টাকাও তাদের দিতে হয়নি।
জাস্টিন সান একটি প্রতিষ্ঠান চালান
যেটির ব্যবহারকারীরা ক্রিপ্টোকারেন্সিতে ব্যবসা করতে পারেন। ধারণা করা হচ্ছে নিজের
প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণার স্বার্থে তিনি হয়ত কলাটি এত দাম দিয়ে কিনেছেন।
সূত্র:
বিবিসি
মন্তব্য করুন


ব্রাজিলের
দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্র্যান্ডে ডো সুলে বন্যায় মৃত্যের সংখ্যা বেড়ে
দাঁড়িয়েছে ৭৮ জন। আর নিখোঁজ রয়েছেন অন্তত
১০৫ জন।
দেশটির
বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
স্থানীয়
কর্তৃপক্ষ গতকাল রবিবার (৬ মে) জানিয়েছে, বন্যায় ১ লাখ
১৫ হাজারেরে বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এ বারের বিপর্যয় ১৯৪১ সালের ভয়ঙ্কর
বন্যাকেও ছাপিয়ে গিয়েছে। রিও গ্র্যান্ডে ডো সুলে ছাড়াও দক্ষিণাংশের কয়েকটি শহরে
জলস্তর ১৫০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে।
দেশটির
প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা
স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে উদ্ধার প্রচেষ্টা নিয়ে আলোচনা গতকাল রবিবার (৬ মে) সকালে রিও গ্র্যান্ডে ডো সুলে পৌঁছেছেন। রাজ্যের গভর্নর এডুয়ার্ডো লেইট
বলেছেন, ‘এটি
একটি যুদ্ধ পরিস্থিতি এবং যুদ্ধ-পরবর্তী ব্যবস্থার প্রয়োজন হবে।’ স্বেচ্ছাসেবকরা
চলমান উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করেছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
গতকাল
রবিবারেও ১০৫ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
মন্তব্য করুন


ভোটের আগে পরিস্থিতি পর্যবেক্ষণে বাংলাদেশ আসছে কমনওয়েলথের প্রি অ্যাসেসমেন্ট দল । আর এরপরেই নির্বাচন পর্যবেক্ষণে পর্যবেক্ষকও পাঠাতে পারে কমনওয়েলথ।
শুক্রবার (৩ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) থেকে এ তথ্য জানা গেছে।
এ সপ্তাহের শুরুতে কমনওয়েলথের এই চিঠি পেয়ে সিইসি জবাবও দিয়েছেন ।
সংস্থাটি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের কাছে আগ্রহ প্রকাশ করে। এ নিয়ে তিনি বলেন, নভেম্বরের তৃতীয় সপ্তাহে কমনওয়েলথের একটা প্রি অ্যাসেসমেন্ট টিম পাঠানোর আগ্রহ প্রকাশ করে আমার সঙ্গে কথা বলেছেন তাদের পরিচালক (ইলেকশন মনিটরিং), একটা বার্তাও পাঠানো হয়।
আর এরই পরিপ্রেক্ষিতে কমনওয়েলথ ছোট পরিসরের পর্যবেক্ষক দলও নির্বাচন পর্যবেক্ষণে আসবে বলে আশা করেন সিইসি।
তিনি বলেন, প্রি অ্যাসেসমেন্ট পরিস্থিতি পর্যবেক্ষণ করে নির্বাচনের সময়ও তাদের একটা দল আসবে আশা করছি আমরা।
দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী বিদেশি পর্যবেক্ষকদের আবেদন চেয়েছে নির্বাচন কমিশন।ঢাকায় বিভিন্ন দেশের দূতাবাস ও হাইকমিশনের কাছে আবেদন আহ্বানের বিষয়টি অবহিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আগামী ২১ নভেম্বরের মধ্যে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সংবাদ মাধ্যমের জন্য আবেদন জানানোর আহ্বান করা হয়েছে।
মন্তব্য করুন


সৌদি আরবে মাদক ব্যবসা ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে সাত বাংলাদেশিসহ ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
রোববার (৭ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি আরবের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক জানিয়েছেন, গ্রেফতার সাত বাংলাদেশির কাছ থেকে ৩ দশমিক ৩ কেজি উচ্চ আসক্তি সৃষ্টিকারী উদ্দীপক মেথামফেটামিন, ১২ হাজার ৪৩২ পিস অ্যামফিটামিন ট্যাবলেট পাওয়া গেছে। এ ছাড়া তাদের বিপুল পরিমাণ হাশিশের ব্যবসা ও চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত তারা।
তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ২১ হাজার অ্যামফিটামিন ট্যাবলেট চোরাচালানের দায়ে দুই সিরিয়ান ও এক সৌদি নাগরিককে গ্রেফতার করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পৃথক অভিযানে ৭৫ হাজার ৬০০ এমফিটামিনেস ট্যাবলেটসহ এক প্রবাসী এবং এক সৌদি নাগরিককে মদিনা থেকে গ্রেফতার করেছে। এ ছাড়া সীমান্ত রক্ষীরা দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিজানের লঙ্ঘনকারী দুই ইথিওপিয়ানকে গ্রেফতার করেছে। সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ মাদক পাচারের চেষ্টা করছিলেন তারা।
সৌদি আরব সাম্প্রতিক মাসগুলোতে মাদক পাচার ও চোরাচালানকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। দেমটিতে কার্যত মাদকের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে প্রশাসন।
এর আগে চলতি মাসের শুরুতে সৌদি আরবে জাকাত, ট্যাক্স এবং কাস্টমস কর্তৃপক্ষ (জাটকা) জানায়, কাস্টমসের কর্মকর্তারা জেদ্দা বন্দরে একটি চালানে লুকানো ৩৬ লাখ ৩৩ হাজার ৯৮৭টি ক্যাপ্টাগন পিল পাচারের চেষ্টা রুখে দিয়েছে।
এর আগে গত মে মাসে সৌদি আরবের মাদকবিরোধী পুলিশ কংক্রিটের ব্লকের চালানে লুকিয়ে রাখা ৪৭ লাখ অ্যামফিটামিন ট্যাবলেট জব্দ করেছিল। এ ছাড়া ওই সময়ে চালানের সঙ্গে জড়িত দুই প্রবাসীকেও গ্রেফতার করা হয়েছিল।
মন্তব্য করুন