

বিয়ের
রাত পার হতেই হাসপাতালে
ছুটতে হল পিয়া চক্রবর্তীকে ।
সোমবার
(২৭ নভেম্বর) অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে রেজিস্ট্রি করে বিয়ে করেছেন ভারতের
পশ্চিমবঙ্গের এই সঙ্গীতশিল্পী। আর বিয়ের পররদিনেই হঠাৎ কী হয়েছে তার?
জানা
যায়, বহুদিন ধরেই কিডনি স্টোনের সমস্যা রয়েছে পিয়া চক্রবর্তীর। এ নিয়ে বেশ ভুগতে হয়েছে
পিয়ার। একাধিকবার চিকিৎসকের কাছেও যেতে হয়েছে তার।
ভারতীয়
সংবাদ মাধ্যমের খবর, চিকিৎসকের পরামর্শ মতোই মঙ্গলবার (২৮ নভেম্বর) কলকাতার একটি বেসরকারি
হাসপাতালে ভর্তি হয়েছেন পিয়া। সেখানেই তার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।
সোমবার
সকাল থেকেই পরমব্রত ও পিয়ার বিয়ে নিয়ে চর্চা ছিল। দুপুরে রেজিস্ট্রি করে বিয়ে সারেন
দুই জনে। এই সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে সামাজিক মাধ্যমে বিয়ের ছবি
শেয়ার করেন পরমব্রত।
মন্তব্য করুন


২০২৪ নতুন বছরের
শুরুতেই বিয়ের হিড়িক পড়েছে দেশের শোবিজ অঙ্গনে। সঙ্গী খুঁজে নিয়ে জীবনের নতুন
অধ্যায় সূচনা করছেন অনেকেই। চলতি মাসেই শোবিজের
জনপ্রিয় বেশ কয়েকজন তারকার বিয়ের হিড়িক পড়েছে।
নতুন বছরের শুরুতেই
বিয়ে করেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। লেখক আবু সাইয়িদ রানার সঙ্গে ১২
জানুয়ারি এ অভিনেত্রীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
আবার একই দিন বিয়ের খবর
জানান ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। ফেসবুকে কনের সঙ্গে একটি ছবি
শেয়ার করে জোভান নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেন।
এর দুদিন পর ১৪
জানুয়ারি বিয়ের খবর প্রকাশ করেন অভিনেত্রী নাজিয়া হক অর্ষা ও অভিনেতা মোস্তাফিজুর
নূর ইমরান।
দীর্ঘ ১১ বছর প্রেমের
পর ওয়াহিদা রাহীকে বিয়ে করেছেন মডেল ও অভিনেতা পল্লব। ২০২৩ সালের ১১ জুলাই
পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে চলতি মাসের মাঝামাঝি
বিয়ের খবরটি প্রকাশ করেন নব্বই দশকের জনপ্রিয় এ মডেল-অভিনেতা।
আবার এদিকে বিয়ে করে
নতুন জীবন শুরু করেছেন উপস্থাপিকা-অভিনেত্রী মৌসুমী মৌ। পারিবারিকভাবেই ছোট
আয়োজনের মধ্যে দিয়ে আরিফ হকের সঙ্গে তার বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
অভিনেত্রী জিনাত শানু
স্বাগতা বিয়ে করেছেন । তার বরের নাম হাসান আজাদ। ২৪ জানুয়ারি রাজধানীর মহাখালীর
গাউসুল আজম মসজিদে তাদের বিয়ে হয় ।
বিয়ে করেছেন
সংগীতশিল্পী নাবিলা রাহনুম। ২৫ জানুয়ারি তার বিয়ে সম্পন্ন হয়। কিন্তু নাবিলা তার নিজের
বরের পরিচয় এখনও প্রকাশ করেননি।
মন্তব্য করুন


‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির
৩য় কিস্তি নিয়ে হাজির হলেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ জুটি। যশরাজ ফিল্মস
প্রযোজিত সিনেমাটি মুক্তি পেয়েছে ১২ নভেম্বর (রোববার)। কিন্তু সিনেমাটি মুক্তির কয়েক ঘণ্টা পরই অনলাইনে ফাঁস হয়েছে। মুক্তির
প্রথম দিনে ফাঁস হওয়ায় বক্স অফিসের আয়ে প্রভাব ফেলতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যম
ইন্ডিয়া ডট কম জানিয়েছে, মুক্তির কয়েক ঘণ্টার মধ্যে সালমান খানের ‘টাইগার ৩’
সিনেমা অনলাইনে ফাঁস হয়েছে। এইচডি কোয়ালিটির প্রিন্ট পাওয়া যাচ্ছে টরেন্ট
ওয়েবসাইটে। তা ছাড়াও তামিল রকার্স, টেলিগ্রাম, মুভিরুলসে পাওয়া যাচ্ছে সিনেমাটি।
মুক্তির প্রথম দিনে ফাঁস হওয়ায় বক্স অফিসের আয়ে প্রভাব ফেলতে পারে।
‘টাইগার ৩’ সিনেমায়
অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। সিনেমাটির অ্যাকশন দৃশ্যে সালমানের সঙ্গে
হাজির হবেন কিং খান।
‘টাইগার ৩’ সিনেমার অনান্য চরিত্রে আছেন ইমরান হাশমি,আশুতোষ রাণা, রেবতী, রণবীর শোরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরা।
মন্তব্য করুন


টলিউডের
জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জি বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন। অভিনেত্রীর বাড়িতে
আগুন লেগে গিয়েছিল। তবে তার ও পরিবারের কারো ক্ষতি হয়নি। এই বিষয়টি সামাজিক মাধ্যমে
জানিয়েছেন অভিনেত্রী পূজা ব্যানার্জি।
অভিনেত্রী
পূজা ব্যানার্জি জানিয়েছেন, গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লেগে যায় তার বাড়িতে। তবে
বড় কোনো ক্ষতি হয়নি। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন পূজা ও তার পরিবার।
তবে
একাধিক ভারতীয় প্রতিবেদন অনুসারে, বুধবার সকালে ঘটনাটি ঘটেছে।
ইনস্টাগ্রাম
স্টোরিতে পূজা লিখেছেন, একটুর জন্য আজ বেঁচে গেলাম। বাড়িতে আগুন লেগে গিয়েছিল। ভগবানের
অশেষ কৃপা যে আমাকে আর আমার পরিবারকে এই মারাত্মক দুর্ঘটনার হাত থেকে রক্ষা করেছে।
টলিউডের একসময়ের ব্যস্ত
অভিনেত্রী পূজা ব্যানার্জি অনেক দিন বড় পর্দা থেকে দূরেই ছিলেন। বাংলার পাশাপাশি হিন্দি
ছবিতেও কাজ করেছেন পূজা।
মন্তব্য করুন


‘টাইটানিক’
সিনেমায় নায়িকা কেট উইন্সলেট সমুদ্রে ভেসে ছিলেন বড় একটি কাঠের টুকরার সহায়তায়। এবার
সে কাঠের টুকরাটি নিলামে বিক্রি হয়েছে ৭ লাখ ১৮ হাজার ৭৫০ মার্কিন ডলারে।
যুক্তরাষ্ট্রের
টেক্সাসের ডালাসভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশন এ নিলামের আয়োজন করে। কাঠের
বড় এই টুকরোকে কেবল একটি দরজা বলা হলেও নিলামে এটিকে বাস্তবিকভাবে টাইটানিকের প্রথম
শ্রেণির লাউঞ্জের প্রবেশ দরজার ফ্রেমের একটি অংশ বলে উল্লেখ করা হয়েছিলো।
সিনেমাটিতে
উইন্সলেটের পরা পোশাকটিও নিলামে ১ লাখ ২৫ হাজার ডলারে বিক্রি হয়েছে।
মন্তব্য করুন


বলিউড ছেড়ে হলিউডে পোক্ত স্থান করে নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া । বিভিন্ন সিরিজের পাশাপাশি অভিনয় করেছে একাধিক সিনেমায়ও। আবারও দিলেন নতুন সিনেমার ঘোষণা।
ছবিটিতে এক ঝাঁক হলিউড তারকার পাশাপাশি দেখা যাবে প্রিয়াঙ্কাকেও। তার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। এমন চরিত্রে তাকে আগে দেখা যায়নি।
প্রিয়াঙ্কা ছাড়াও এই ছবিতে দেখা যাবে কার্ল আরবানকে। খবর অনুযায়ী, অনেকদিন পরে হলিউডে জলদস্যুদের নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। আর প্রিয়াঙ্কা এই প্রথম জলদস্যুর ভূমিকায় অভিনয় করতে চলেছেন। দেশি গার্ল নিজেও জানান, একটা সময় ছিল, যখন আমরা ভাবতাম, ভালো মানুষ হলে তাকে ঈশ্বর জলদস্যু হওয়ার সুযোগ করে দেন।
এই ছবির খবর প্রকাশ্যে আসতেই প্রিয়াঙ্কার বর নিক জোনাস কী বলেছেন, সেটা নিয়ে আলোচনা তুঙ্গে। স্ত্রীর উদ্দেশ্যে কথা বলার শব্দ নেই তার। তাই তো, ইমোজি দিয়েই কাজ চালালেন। প্রিয়াঙ্কার উদ্দেশ্যে লিখছেন, আগুন!
মন্তব্য করুন


এক ক্যালেন্ডারে পরপর ৩টি হিট সিনেমা উপহার দিয়েছেন বিগত বছরটা নিজের করে নিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। শোনা যাচ্ছে এবার, ২০২৪ সালের শুরুটা সঞ্জয় লীলা বানসালির ‘ইনশাআল্লাহ’ সিনেমা দিয়ে করবেন শাহরুখ। ইতোমধ্যেই নাকি এই সিনেমার প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়ে গেছে। আগামী মে-জুন মাসে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শাহরুখের সঙ্গে সিনেমা প্রসঙ্গে প্রাথমিক আলাপ সেরেছেন পরিচালক। তিনি নিজেও সিনেমাটি করতে আগ্রহ দেখিয়েছেন।
গত বছর ২০২৩ সালে শাহরুখর ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’ দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের দাবি, ২৪ সালেও ৩টি সিনেমা মুক্তি দেবেন শাহরুখ।
তবে বর্তমানে পরিবারকে নিয়ে লন্ডনে অবকাশ যাপন করছেন শাহরুখ। সেখানেই বেশ কয়েকটি সিনেমার স্ক্রিপ্ট পড়েছেন তিনি। ছুটি কাটিয়ে দেশে ফিরেই ৩টি সিনেমা ফাইনাল করবেন বাদশাহ ।
মন্তব্য করুন


মাঠে মাঠে শোভা পাচ্ছে হলুদের বিশাল সমারোহ। চারদিকে বিরাজ করছে শীত। কুয়াশা ও ঝলমলে রোদের খেলা এখন দিগন্ত বিস্তৃত হলদে বরণ সরিষার ফুলে ফুলে। সরিষা ক্ষেতের মাঝে দাঁড়িয়ে আবার অনেকেই ছবি তুলেন। সেই সব ছবি বেশ কিছু দিন ধরেই অনেকেই সামাজিকমাধ্যমে প্রকাশ করছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি। ছবির লোকেশন ট্যাগ দেখে জানা যায় বরিশালের কোন একটি স্থানে ছবিগুলো তুলেছেন পরীমনি। আর সঙ্গে রয়েছেন আরও কয়েকজন বোন।
পরীমণি
ছবিগুলো শেয়ার করে বোনদের উদ্দেশে ক্যাপশনের শুরুতেই লেখেন, তোরা যখন আমার বয়সের হবি
তখন আমার মতো করে তোদের ছোটদের সঙ্গেও এমন সুন্দর কিছু মেমোরি জীবনে বাঁধাই করে রাখিস।
এসব পাগলামি জীবনকে আনন্দে বাঁচায়। ছবিগুলোর পেছনের গল্পও যুক্ত করেছেন এই পোস্টে।
পরীমণি আরও লেখেন, ছবিগুলোর পেছনের গল্পটা অনেক অ্যাডভেঞ্চারাস ছিল। গাড়িতে বাবুকে
(পরীর পুত্র রাজ্য) ঘুমে রেখে একটা আননোন মার্কেটে নাক, মুখ চাদরে ঢেকে নেমে পরলাম
শাড়ি খুঁজতে। পাই না, পাই না, পাই তো পছন্দ মতো হয় না, যাই হোক হলো। হতেই হতো আর কি!
এবার পালা শাড়ির ব্লাউজ! ওহ সেকি কাণ্ড! সেটাও ম্যানেজ করে ফেললাম শেষ মেষ। ওদিকে
রোদ চলে যায় যায়। দুপুরের খাওয়া হয়নি তখনও। পেটে খিদে নিয়ে কি আর এমন সুন্দর মাঠে নেমে
হিহি করা যায়। উড়ে এসে ঘরে ঢুকেই পেট ভরে হাঁসের মাংস দিয়ে ভাত খেলাম। তখন সূর্য গাছের
নিচে! এর মধ্যে আমরা রেডি হয়ে মাঠে হিহি-হাহা করতে করতে এতো সুন্দর কিছু মুহুর্ত ধরে
রাখতে পারলাম।
মন্তব্য করুন


চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি নাকি প্রেমে মজেছেন- এমন গুঞ্জন ছড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে। ফেসবুকে নায়িকা দীঘি সঙ্গে এক ছেলের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ছবিগুলো প্রসঙ্গে দীঘির ভাষ্য ছিল,আমরা তো লুকোচুরি করছি না। ছবিগুলো বন্ধু হিসেবেই তোলা। যেহেতু সে মিডিয়ার কেউ নয়,তাই আমি চাই তাকে নিয়ে এ বিষয়ে কোনো আলোচনার সৃষ্টি না হোক। তার সঙ্গে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই। আমাদের মধ্যে বন্ধুত্বের বাইরে কিছু নেই।
এদিকে ওই নায়িকার সঙ্গে ছেলের ছবিগুলো নিয়ে অনেক সংবাদমাধ্যমেই সংবাদ প্রচার হয়েছে।
মন্তব্য করুন


জনপ্রিয় তুর্কি সিরিয়াল ‘কুরুলুস উসমান’ সিরিজের অভিনেতা বুরাক অ্যাজিভিট ঢাকায়
এসেছেন।
এর আগে বুরাক বৃহস্পতিবার (২৩ মে) তার সোশ্যাল মিডিয়ায় জানান, তিনি ঢাকার ভক্ত-অনুরাগীদের
উদ্দেশে রওনা হয়েছেন।
এ অভিনেতা ২৪ মে ঢাকায় এসে পৌঁছান বলে জানা গেছে।
তুর্কি সিরিয়ালের জনপ্রিয় এ অভিনেতা তিনি এখন হোটেল রেডিসন ব্লুতে অবস্থান করছেন।
একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণেই বাংলাদেশে এসেছেন কুরুলুস উসমানের নায়ক বুরাক
অ্যাজিভিট। আগামীকাল (২৬ মে) ঢাকার ভক্তদের সঙ্গে দেখা করবেন এ অভিনেতা।
এই মুহূর্তে হোটেল রেডিসন ব্লুতে অবস্থান করছেন তুর্কি সিরিয়ালের জনপ্রিয় এ অভিনেতা।
জানা গেছে, বহুজাতিক একটি প্রতিষ্ঠান তাদের রূপান্তর যাত্রার অংশ হিসেবে আমন্ত্রণ
জানিয়েছেন বুরাককে। আর সে আমন্ত্রণেই বাংলাদেশে এসেছেন কুরুলুস উসমানের নায়ক বুরাক
অ্যাজিভিট।
বাংলাদেশের সঙ্গে একটি ধারাবাহিক কার্যক্রমে অংশ নিতেই সফরে আসেন তিনি। দেখা
করবেন তার ভক্তদের সঙ্গেও।
বহুজাতিক সেই কোম্পানি থেকে যারা পণ্য কিনেছেন তাদের মধ্য থেকেই ভাগ্যবান বিজয়ী
এই প্রিয় অভিনেতার সঙ্গে একান্ত সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করতে পারবেন। আগামী ২৬
মে বিজয়ী ভক্তদের সঙ্গে দেখা করবেন বুরাক।
অভিনেতা বুরাক অ্যাজিভিটের তুরস্ক ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে অসংখ্য ভক্ত রয়েছে।
তিনি উসমানীয় সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের চরিত্রে রূপদান করে বিশ্বব্যাপী বিনোদনপ্রেমীদের
মন জয় করেছেন। তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বের প্রায় ১৬ মিলিয়ন মানুষ অনুসরণ করে।
বুরাক অ্যাজিভিটের ১৯৮৪ সালের ২৪ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি তুরস্কের মারমারা
বিশ্ববিদ্যালয়ের চারুকলায় পড়াশোনা করেছেন।
মন্তব্য করুন


পুষ্পা টিমের বিপদ যেন কাটছেই না!
ভারতের তুমুল হাইপ তোলা চলচ্চিত্র পুষ্পা’র ২য় কিস্তি আসার আগেই একের পর এক বাধার
সম্মুখীন হচ্ছেন সিনেমাটির নায়ক, নির্মাতা ও পুরো টিম। তার আগেও দুর্ঘটনার কারণে
বন্ধ ছিল সিনেমাটির শুটিং। সেই দুর্ঘটনায় সিনেমার একাধিক তারকা আহত হয়েছিলেন। তবে এবার
সিনেমাটির নায়ক আল্লু অর্জুন পড়লেন আঘাতের কবলে। ফের বন্ধ হলো পুষ্পার’
সিক্যুয়েলের শুটিং।
সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র
ভারতীয় বিনোদন মাধ্যম পিঙ্কভিলাকে জানিয়েছে, ভারী পোশাক পরে অ্যাকশন দৃশ্যে
স্টান্ট করার কারণে কোমরে ও কাঁধে চোট পেয়েছেন আল্লু অর্জুন। চিকিৎসক জানিয়েছেন,
তাকে কিছুদিন বিশ্রামে থাকতে হবে। সে কারণেই আপাতত বন্ধ ‘পুষ্পা ২’-এর শুটিং। অর্জুন
সুস্থ হলেই ফের শুরু হবে শুটিং।
ইন্ডাস্ট্রি সূত্র অনুসারে, ‘পুষ্পা’র
দ্বিতীয়ভাগে চিত্রনাট্যে আসবে বড়সড় পরিবর্তন। এমনকি সিনেমাটির ক্লাইম্যাক্স
একেবারে চমকে দেবে দর্শকদের! এর আগে পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন,
‘পুষ্পা’ যেভাবে গোটা দেশে দারুণ সাফল্য পায়, সে কথা মাথায় রেখেই এর দ্বিতীয়ভাগ
সাজানো হচ্ছে।
আল্লু অর্জুন অভিনীত পুষ্পা ২০২১ সালে
মুক্তি পায়। করোনা-পরবর্তী পর্যায়ে এই সিনেমাটির হাত ধরে ভারতীয় বিনোদন সংস্থা
সাফল্যের মুখ দেখেছিল।
মন্তব্য করুন