

ভারতের
উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরে যৌতুকের এক লাখ টাকা দিতে না পারায় মুফিদুন্নিশা নামে
এক তরুণীকে বিয়ের ৪৫ দিনের মধ্যে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
পুলিশ
জানায়, গত মে মাসে মুফিদুন্নিশার বিয়ে হয়েছিল সিদ্ধার্থনগরের শামসের আহমেদের সঙ্গে।
বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য স্ত্রীকে নানাভাবে মানসিক এবং শারীরিক নির্যাতন
করতেন স্বামী। বিষয়টি বাবার বাড়িতে জানিয়েছিলেন তরুণী। তাদের বাড়ি থেকে বিষয়টি মিটমাটের
চেষ্টাও করা হয়।
নিহত
মুফিদুন্নিশার মা জানান, গত ১৪ জুলাই তাকে মেয়ের জামাই ফোন করে হুমকি দিয়ে বলেন, ‘আপনার
মেয়েকে মেরে ঘরে পুঁতে দিয়েছি। এসে নিয়ে যান।’ এই ফোন পাওয়ার পরই আতঙ্কিত হয় পড়েন
তিনি। পরে বিষয়টি আত্মীয়দের জানান। এরপর বিষয়টি পুলিশে জানানো হয়।
অভিযোগ
পেয়ে মুফিদুন্নিশার শ্বশুরবাড়িতে গিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। আটক করা হয় মুফিদুন্নিশার
স্বামী, শ্বশুর এবং শাশুড়িকে। জিজ্ঞাসাবাদের সময় শামসের দাবি করেন, ঘরের মধ্যেই স্ত্রীকে
পুঁতে রেখেছেন।
শামসেরের
দাবি অনুযায়ী, ঘরের মেঝে খোঁড়া হয়। সেখানেই মেলে মুফিদুন্নিশার দেহ। তারপরই গ্রেপ্তার
করা হয় মুফিদুন্নিশার স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যদের।
মন্তব্য করুন


নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মিধিলি’ এর প্রভাবে নোয়াখালীর উপকূলীয় অঞ্চল হাতিয়া, কোম্পানীগঞ্জ ও সুবর্ণচর সহ বিভিন্ন স্থানে বৃহস্পতিবার রাত থেকে হালাকা থেকে মাঝারি ধরনের বর্ষন হচ্ছে। এদিকে ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট বৈরি আবহাওয়ার কারণে হাতিয়ার সাথে সারাদেশের নৌযান চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার ভোর থেকে হাতিয়ার মেঘনা নদীতে স্বাভাবিকের তুলনায় কয়েক ফুট জোয়ার বেড়েছে। গতকাল বিকেল থেকে মেঘনা নদী ও বঙ্গোপসাগরে থাকা মাছ ধরা ট্রলারগুলো তীরে ফিরে এসেছে।
ঘূর্ণিঝড় মোকাবেলায় গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সাথে ভার্চুয়ালি মিটিং করেছেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, দূর্যোগ মোকাবেলার জন্য জেলায় ৪৮৫টি আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছিলো। যেখানে ৩ লাখ ৪৮ হাজার উপকূলীয় এলাকার লোকজন আশ্রয় নিতে পারতেন। এছাড়া স্বেচ্ছাসেবী সংগঠন সিপিপি ৮৩৮০ জন, দুই শতাধিক রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী, ১০১টি মেডিকেল টিম ও দূর্যোগ পরবর্তী সময়ের জন্য ৪৭৯ মেট্রিকটন চাল ও নগদ ২৪লাখ টাকা প্রস্তুত রাখা হয়েছে।
মন্তব্য করুন


সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ।
দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।
ফলাফল ঘোষনা করবেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল ঘোষণার পর ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাবে। এছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও ফলাফলবিষয়ক তথ্য প্রকাশ করা হবে।
পাশাপাশি যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, তাদের আবেদনের সময় দেওয়া মোবাইল ফোন নম্বরে ক্ষুদেবার্তার (এসএমএস) মাধ্যমে ফল জানিয়ে দেবে অধিদপ্তর।
মন্তব্য করুন


বন্যা পরিস্থিতি মোকাবিলায় আজ (২৬ আগস্ট ২০২৪) বাংলাদেশ সেনাবাহিনী জল, স্থল ও আকাশ পথে উদ্ধার অভিযান ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে।
দ্রুততার সাথে উদ্ধার কার্যক্রম পরিচালনা ও ত্রাণ বিতরণের লক্ষ্যে সেনাবাহিনীর আর্মি এভিয়েশন গ্রুপ ১৫টি হেলিকপ্টার সর্টির মাধ্যমে উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে।
এখানে উল্লেখ্য যে, হেলিকপ্টারের মাধ্যমে ১১ জন মুমূর্ষ রোগীকে উদ্ধারপূর্বক হাসপাতালে স্থানান্তর ও ২৪ জন ব্যক্তিকে দুর্যোগপূর্ণ এলাকা হতে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়।
প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও ৪,৮৩৯ প্যাকেট ত্রান, ৫০,৪০০ লিটার বিশুদ্ধ পানি, ৫০০ মোবাইল ফোন ও এক লাখ পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সিলেট, চট্টগ্রাম,ফেনী সদর, ফাজিলপুর, ছাগলনাইয়া, সোনাগাজী, পরশুরাম ও মধুগ্রাম এলাকায় সেনাবাহিনীর হেলিকপ্টার এর মাধ্যমে বিতরণ করা হয়েছে।
দুর্যোগপূর্ণ
পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর এ কার্যক্রম চলমান থাকবে।
মন্তব্য করুন


ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসসহ একাধিক গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।
আজ রোববার (২২ ডিসেম্বর) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
হাসাড়া হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সগির মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এএসআই সগির মিয়া বলেন, রোববার সকাল ৬টার দিকে এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকার কাছে ঢাকা থেকে মাওয়াগামী গাড়িগুলোর মধ্যে এ সংঘর্ষ হয়।
মন্তব্য করুন


দেশের
কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ সোমবার (৮ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো
হয়।
এ
পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা
ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু’এক
জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি
অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে এবং
রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়ার
সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম
বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু বরিশাল, চট্টগ্রাম ও
সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। এটি আগামী ৩ থাকে ৪ দিনের মধ্যে সারা দেশে বিস্তার
লাভ করার জন্য অনুকূল অবস্থায় রয়েছে।
গতকাল
দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো রাজশাহীতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন
তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুমারখালী ও কয়রায় ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সকালে
ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার।
ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিলো ৮৭ শতাংশ।
আজ
ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ৫১
মিলিমিটার।
মন্তব্য করুন


ফেনীতে
অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনের একমাত্র স্থান ফেনী পৌর কবরস্থান। সেখানে অজ্ঞাত ব্যক্তির
মরদেহ পৌরসভার ময়লার গাড়িতে করে কবরস্থানে নিয়ে গোসল-জানাজা ছাড়াই দাফন করা অভিযোগ
উঠেছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগ
রয়েছে, ফেনী জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে অজ্ঞাত
মরদেহগুলো নিয়ে যাওয়া হয় পৌর কবরস্থানে। মরদেহ বহনের উপযুক্ত যানবাহনের পরিবর্তে মরদেহ
নেওয়া হয় পৌরসভার ময়লার গাড়িতে। এরপর গোসল-জানাজা ছাড়াই দাফর করা হয়।
সরেজমিনে
দেখা যায়, কবরস্থানের পবিত্রতা রক্ষায় পুরো এলাকাজুড়ে নেই সীমানা প্রাচীর। নিরাপত্তার
জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থাও নেই। কবরস্থানের ভেতরে গরু ও ছাগলের অবাধ বিচরণ।
সন্ধ্যার
পর অনেকটা অন্ধকার ও নির্জন হয়ে পড়ে পুরো এলাকা। স্থানীয়দের অভিযোগ, এই সুযোগে দিন-রাত
কবরস্থানে বসে মাদকসেবী ও তাসের আড্ডা বসে।
স্থানীয়
সূত্রে জানা যায়, ফেনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড সুলতান পুরো এলাকায় ১৯৬৬ সালে তৎকালীন
মহকুমা প্রশাসক সরকারি এই কবরস্থানের জায়গা নির্ধারণ করেন। নাম দেওয়া হয় মুসলিম
কবরগাহ। সে থেকে গত ৬০ বছরে এখানে হাজার হাজার পরিচিত-অপরিচিত মানুষের মরদেহের স্থান
হয়েছে।
বিশেষ
করে ফেনীর উপর দিয়ে রেল, সড়ক, মহাসড়ক বয়ে যাওয়ায় আশপাশের এলাকায় দুর্ঘটনায়
নিহত বেওয়ারিশ মরদেহের ঠিকানা এখানে। প্রতি বছর ৩৫ থেকে ৪০ জন অজ্ঞাত পরিচয়ের মানুষকে
দাফন করা হয় এই কবরস্থানে। ফেনী শহরতলীর সুলতানপুরে অবস্থিত এই পৌর কবরস্থানের রক্ষণাবেক্ষণ
ও সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে রয়েছে নানা অভিযোগ। সঠিকভাবে দাফন না করায় ক্ষোভ প্রকাশ
করেছেন স্থানীয় জনসাধারণ।
স্থানীয়
জনসাধারণের দাবি, অজ্ঞাত মরদেহ পরিবহনে ময়লার গাড়ির ব্যবহার বন্ধ করে দ্রুত একটি আলাদা
ও মর্যাদাপূর্ণ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি গোসল ও জানাজার মতো ধর্মীয়
ও মানবিক আনুষ্ঠানিকতাও যথাযথভাবে নিশ্চিত করার দাবি তাদের।
এদিকে
কবরস্থানের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ফেনী পৌরসভা কর্তৃপক্ষ বলছে তাদের
সামর্থ্য যেটুকু সেটুকুর আলোকে তারা কাজ করছেন। প্রতি বছর ৩৫ থেকে ৪০ জন অজ্ঞাত পরিচয়
মানুষকে দাফন করা হয় এই গোরস্থানে। কবরস্থানটিকে আরো উন্নত করার জন্যও তাদের পরিকল্পনা
রয়েছে।
এ
বিষয়ে পৌর নির্বাহী কর্মকর্তা সামছুদ্দিন কালের কণ্ঠকে জানান, ময়লার গাড়িতে একটি বেওয়ারিশ
লাশ নিয়ে দাফন করার অভিযোগ পাওয়া গেছে। তবে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন


বাগেরহাটের
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রী সংরক্ষণ নিয়ে
গুরুতর অনিয়মের অভিযোগ সামনে এসেছে। হাসপাতালের পরিত্যক্ত ভবন এবং বাথরুমে বিপুল পরিমাণ
সরকারি ওষুধ, স্যালাইন ও চিকিৎসাসামগ্রী পড়ে থাকার ঘটনা প্রকাশ্যে আসার পর স্বাস্থ্য
বিভাগ তদন্তে নেমেছে। একইসঙ্গে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পরিচালিত একটি
বেসরকারি ক্লিনিক বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার
দুপুরে হাসপাতালটি পরিদর্শন করেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ
হোসেন। তার সঙ্গে ছিলেন বিভাগীয় প্রশাসনিক কর্মকর্তা (স্বাস্থ্য) শফিউর রহমান এবং
বাগেরহাটের সিভিল সার্জন আ স ম মাহবুবুর রহমান।
পরিদর্শনের
সময় স্বাস্থ্য পরিচালক হাসপাতালের নারী ও পুরুষ ওয়ার্ড ঘুরে দেখেন। তিনি ভর্তি রোগীদের
সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান, ওষুধ সরবরাহ এবং খাবারের গুণগত মান সম্পর্কে সরাসরি
তথ্য নেন। পাশাপাশি হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনাও মূল্যায়ন করা হয়।
পরিদর্শন
শেষে হাসপাতালের পরিত্যক্ত ভবনে সংরক্ষিত প্রায় ৩০ ধরনের মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ
দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এসব ওষুধের আনুমানিক
মূল্য প্রায় ২৯ লাখ টাকা।
এ
বিষয়ে জেলা সিভিল সার্জনকে যথাযথ নিয়ম মেনে ওষুধ অপসারণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে
প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে দীর্ঘদিন ধরে এসব ওষুধ পরিত্যক্ত
অবস্থায় পড়ে থাকার কারণ জানতে সংশ্লিষ্ট সময়ে দায়িত্বে থাকা কর্মকর্তাদের কারণ
দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
হাসপাতাল
পরিদর্শনের পর বিকেলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামাল হোসেন মুফতির পরিচালিত ‘ফ্যামিলি
হেলথ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ বন্ধ করার নির্দেশ দেন বিভাগীয় স্বাস্থ্য
পরিচালক। বিষয়টি নিয়ে স্বাস্থ্য বিভাগ পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি
নিচ্ছে।
এর
আগে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আকস্মিকভাবে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্স পরিদর্শন করেন। দীর্ঘ সময় ধরে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার সময়
তিনি পরিত্যক্ত ভবনের কক্ষে বিপুল সরকারি ওষুধ, স্যালাইন, সিরিঞ্জ এবং চিকিৎসাসামগ্রী
সংরক্ষিত অবস্থায় দেখতে পান। এমনকি হাসপাতালের বাথরুমেও ওষুধ ও স্যালাইনের স্তূপ পাওয়া
যায়।
ঘটনাটি
নজরে আসার পরই সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। সেই
নির্দেশনার ধারাবাহিকতায় বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত
ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।
স্বাস্থ্য
বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি ওষুধ সংরক্ষণে অনিয়ম, মেয়াদোত্তীর্ণ ওষুধ
অপসারণে অবহেলা এবং হাসপাতাল ব্যবস্থাপনায় দায়িত্বে গাফিলতির বিষয়গুলো তদন্তের মাধ্যমে
পর্যালোচনা করা হবে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয়
প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।
মন্তব্য করুন


সন্ধ্যার
মধ্যে দেশের আট অঞ্চলে বজ্র বৃষ্টিসহ ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।
আজ
বুধবার (২০ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া মো. তরিফুল নেওয়াজ কবির-এর নদীবন্দরগুলোর
জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া
অফিস জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা,
চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম, উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে
৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে
সকালে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের
অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক
জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি
ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
রংপুর,
ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মন্তব্য করুন


আগামী
১১ জুন থেকে উত্তর আমেরিকায় বসছে বিশ্বকাপ ফুটবলের আসর। এই বিশ্বকাপ উপভোগে সারাবিশ্বের
দর্শকদের পাশাপাশি বাংলাদেশি ফুটবলপ্রেমীরা অপেক্ষার প্রহর গুনছেন।
বাংলাদেশ
টেলিভিশনে বিশ্বকাপ প্রচারের জন্য আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) থেকে সরাসরি ক্রয়
প্রক্রিয়ায় (ডিপিএম) ফিফা বিশ্বকাপ-২০২৬-এর ‘অল মিডিয়া রাইটস’
কিনছে সরকার। এজন্য ব্যয় হবে ৩ দশমিক ৮৫ মিলিয়ন ডলার বা ৪৭ কোটি ২৬ লাখ ৮৫ হাজার ৫০০
টাকা। ভ্যাট-ট্যাক্সসহ মোট খরচ হবে ৭২ কোটি ৭০ লাখ ৬৯২ টাকা।
তথ্য
ও সম্প্রচার মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি প্রস্তাব রোববার (৭ জুন) জাতীয় সংসদের ক্যাবিনেট
কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির জরুরি সভায় অনুমোদনের জন্য উপস্থাপন
করা হবে। সভায় সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে প্রস্তাবটি
নিয়ম অনুযায়ী অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় উপস্থাপন করা হবে।
সরকারের
এই উদ্যোগের ফলে প্রত্যন্ত অঞ্চলের ফুটবলপ্রেমীরাও কোনো ধরনের ক্যাবল নেটওয়ার্ক বা
স্যাটেলাইট সংযোগ ছাড়াই রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে বিশ্বকাপ খেলা দেখতে পারবেন। এতে
সর্বসাধারণের মধ্যে খেলার প্রতি আগ্রহ বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
মন্তব্য করুন


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বঙ্গবনের দরবার হলে প্রায় ৪০০ অতিথির উপস্থিতিতে শপথ নেন তিনি।
ড. ইউনূসের পর শপথ নেন ১৩ উপদেষ্টা। তারা হলেন- ড. সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, মো. নাহিদ ইসলাম (ছাত্র প্রতিনিধি), আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (ছাত্র প্রতিনিধি), ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, ফরিদা আখতার, ড. আ ফ ম খালিদ হোসেন, নুরজাহান বেগম এবং শারমিন মুরশিদ।
এদিকে ঢাকার বাইরে থাকায় উপদেষ্টার শপথ নেননি তিনজন। তারা হলেন- বিধান রঞ্জন রায় (চিকিৎসক), ফারুক-ই-আজম (বীর প্রতীক) ও সুপ্রদীপ চাকমা (পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত)।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসসহ উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন তাদের দায়িত্ব ও পরিচয় প্রতিবেদনে তুলে ধরা হলো:
১.
ড.
মুহাম্মদ
ইউনূস
ছিলেন শিক্ষকতা পেশায়। সেখান থেকে ব্যাংক প্রতিষ্ঠা। পরে ওই ব্যাংককে সাথে নিয়ে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সেই থেকে বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বেও সুনাম কুড়িয়েছিলেন অধ্যাপক ইউনূস।
২. সালেহউদ্দিন আহমেদ
ড. সালেহউদ্দিন আহমেদ ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর। ড. ফখরুদ্দীন আহমদ দায়িত্ব ত্যাগের পর তিনি ২০০৫ সালের ১ মে গভর্নর হিসেবে দায়িত্ব লাভ করেন এবং ২০০৯ সালের ৩০ এপ্রিল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত থাকেন।
ব্রাহ্মণবাড়িয়া
জেলার নবীনগর উপজেলার শ্রীরামপুর (দরিশ্রীরামপুর) গ্রামে তার জন্ম। তিনি ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ১৯৬৩ সালে এবং ঢাকা কলেজ থেকে ১৯৬৫ সালে বিজ্ঞান বিভাগ থেকে যথাক্রমে এসএসসি ও এইচএসসি পাস করেন। ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ অনার্স পাস করেন এবং ১৯৬৯ সালে একই বিষয়ে এমএ পাস করেন। ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির লেকচারার হিসেবে যোগ দেন। তৎকালীন পাকিস্তানের কেন্দ্রীয় প্রশাসনে সিভিল সার্ভিস অব পাকিস্তান (সিএসপি) ক্যাডারে যোগ দেন। ১৯৭৮ সালে কানাডার হ্যামিল্টন শহরে অবস্থিত ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
৩. ড. আসিফ নজরুল
আসিফ নজরুলের জন্ম ১২ জানুয়ারি ১৯৬৬। তিনি একাধারে লেখক, ঔপন্যাসিক, রাজনীতি বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ১৯৮৬ সালে স্নাতক ও ১৯৮৭ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ১৯৯৯ সালে সোয়াস (স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ) ইউনিভার্সিটি অব লন্ডন থেকে তাঁর পিএইচডি সম্পন্ন করেন। পরবর্তী সময় জার্মানির বন শহরের এনভায়রনমেন্টাল ল সেন্টার থেকে তিনি পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেন। তিনি স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে একজন কমনওয়েলথ ফেলো হিসেবে কাজ করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদানের পূর্বে ১৯৯১ সালে আসিফ নজরুল একটি বহুল প্রচারিত সাপ্তাহিক পত্রিকা বিচিত্রায় কাজ করতেন। তিনি কিছু সময় বাংলাদেশ সরকারের একজন সরকারি কর্মকর্তা (ম্যাজিস্ট্রেট) হিসেবে কাজ করেছেন।
৪. আদিলুর রহমান খান
আদিলুর রহমান খানের জন্ম ২৩ ডিসেম্বর ১৯৫২। একজন মানবাধিকার কর্মী এবং মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিষ্ঠাতা। তিনি বাংলাদেশের একজন আইনজীবী এবং সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। আদিলুর রহমান এবং সুশীল সমাজের অন্য সদস্যরা ১০ অক্টোবর, ১৯৯৪ সালে মানবাধিকার সংস্থা অধিকার প্রতিষ্ঠা করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার কর্তৃক ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হয়েছিলেন।
২০১৩ সালে, হেফাজতে ইসলাম বাংলাদেশ ২০১৩ সালের শাপলা স্কোয়ার বিক্ষোভের সময় নেতাকর্মীদের অপসারণের অভিযানে নিহতের সংখ্যা সম্পর্কে ‘বিভ্রান্তি ছড়ানোর’ জন্য খানের বিরুদ্ধে ঢাকায় একটি মামলা দায়ের করা হয়।
৫. এ এফ হাসান আরিফ
আইনজীবী এ এফ হাসান আরিফ বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল এবং ফখরুদ্দীন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। তিনি ১৯৪১ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। আরিফ সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা থেকে তার মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন।
হাসান আরিফ অক্টোবর ২০০১ থেকে এপ্রিল ২০০৫ পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি জানুয়ারি ২০০৮ থেকে জানুয়ারি ২০০৯ পর্যন্ত বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ছিলেন।
৬. তৌহিদ হোসেন
মো. তৌহিদ হোসেনের জন্ম ১ ফেব্রুয়ারি ১৯৫৫ সালে। তিনি একজন সাবেক পররাষ্ট্রসচিব। তিনি দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সাবেক হাইকমিশনার ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ১৯৮১ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগদান করেন।
৭. সৈয়দা রিজওয়ানা হাসান
সৈয়দা রিজওয়ানা হাসানের জন্ম ১৫ জানুয়ারি, ১৯৬৮ সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের ‘পরিবেশ পুরস্কার’ এবং প্রথম বাংলাদেশি হিসেবে ‘গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ’ প্রাপ্ত এবং ২০০৯ সালে টাইম সাময়িকীর ‘হিরোজ অব এনভায়রনমেন্ট’ খেতাবপ্রাপ্ত বাংলাদেশি আইনজীবী ও পরিবেশকর্মী।
৮. মো. নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন। নাহিদের জন্ম ১৯৯৮ সালে ঢাকায়। তার বাবা শিক্ষক। মা গৃহিণী। ছোট এক ভাই রয়েছে তার। তিনি সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন।
৯. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন।
১০. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন
এম সাখাওয়াত হোসেনের জন্ম ১ ফেব্রুয়ারি ১৯৪৮ সালে। তিনি একজন সাবেক নির্বাচন কমিশনার (২০০৭-২০১২)। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত)।
১১. সুপ্রদীপ চাকমা
সুপ্রদীপ চাকমা সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান। সুপ্রদীপ চাকমার জন্ম ১৯৬১ সালে খাগড়াছড়ির কমলছড়িতে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র ছিলেন। তিনি সপ্তম বিসিএসে সরকারি চাকরিতে যোগ দেন। মেক্সিকো ও ভিয়েতনামে রাষ্ট্রদূত ছিলেন সুপ্রদীপ চাকমা। এ ছাড়া রাবাত, ব্রাসেলস, আঙ্কারা ও কলম্বোতে বাংলাদেশ মিশনেও তিনি বিভিন্ন পদে কাজ করেছেন।
১২. ফরিদা আখতার
ফরিদা আখতার একজন লেখক, গবেষক ও আন্দোলনকর্মী। বেসরকারি সংস্থা উবিনীগের (উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা) নির্বাহী পরিচালক তিনি।
১৩. বিধান রঞ্জন রায়
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ছিলেন তিনি।
১৪. আ ফ ম খালিদ হাসান
আবুল ফয়েজ মুহাম্মদ খালিদ হোসেন (যিনি ড. আ ফ ম খালিদ হোসেন নামে সর্বাধিক পরিচিত। তিনি বাংলাদেশি সুন্নি দেওবন্দি ইসলামী পণ্ডিত। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা, মাসিক আত তাওহীদের সম্পাদক, বালাগুশ শরকের সহকারী সম্পাদক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কুরআনিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক।
১৫. নুরজাহান বেগম
তিনি গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক।
১৬. শারমিন মুরশিদ
ব্রতী প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ।
১৭. ফারুক-ই-আজম
তিনি মহান মুক্তিযুদ্ধের একমাত্র সমন্বিত যুদ্ধাভিযান ‘অপারেশন জ্যাকপট’। চট্টগ্রাম বন্দরে আক্রমণের জন্য গঠিত ওই অভিযানিক দলের উপ-অধিনায়ক ছিলেন তিনি। মুক্তিযুদ্ধ শুরু হলে অনেক বাধাবিপত্তি পেরিয়ে তিনি চট্টগ্রামে পৌঁছান। ৬ মে তিনি সীমান্ত পাড়ি দিয়ে ভারতের হরিণা ইয়ুথ ক্যাম্পে আশ্রয় নেন। এই অবস্থায় তিনি একদিন শুনলেন, নৌবাহিনীর জন্য মুক্তিযোদ্ধা রিক্রুট করা হবে। তিনি লাইনে দাঁড়ালেন। টিকে গেলেন। পলাশীতে দুই মাসের প্রশিক্ষণ শেষে ১ আগস্ট অপারেশনের জন্য তাঁকে মনোনীত করা হয়।
মন্তব্য করুন