

নিজস্ব
প্রতিবেদক
রাজগঞ্জের
দেশালীপট্টি এলাকায় দধি ও ফলের বাজারে
অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ২৯ হাজার টাকা
জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রঙের গোটা দিয়ে দধি তৈরি, মূল্যতালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত
দামে ফল বিক্রি এবং
ক্রয়ের ভাউচার দেখাতে না পারায় এসব
প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
২৭
নভেম্বর ২০২৬, সকাল ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত
এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এ সময় জেলা
পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা
করে।
অভিযানে
নন্দগুরু দধি ভান্ডারকে ২০ হাজার টাকা
জরিমানা করা হয়। এছাড়া নজরুলের ফল বিতান, ছুট্র
মিয়ার ফল দোকান এবং
শাহ আলমের ফল দোকানকে তিন
হাজার টাকা করে জরিমানা করা হয়। চারটি প্রতিষ্ঠানকে মোট ২৯ হাজার টাকা
জরিমানা করা হয়েছে।
অভিযানে
দধি, ফল, মিষ্টি, ডিম, চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকি করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী নন্দগুরু দধি ভান্ডারকে ৪২ ধারায় এবং
বাকি তিনটি ফলের দোকানকে ৩৮ ধারায় জরিমানা
করা হয়।
ভোক্তা
অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, বাজারে পণ্যের মান ও সঠিক মূল্য
নিশ্চিত করতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান
অব্যাহত থাকবে।
মন্তব্য করুন