আপন ঘরে ফেরা হলো না প্রবাসী আরিফের, মা-ভাই-বোনসহ সড়কেই ঝরল প্রাণ

আপন ঘরে ফেরা হলো না প্রবাসী আরিফের, মা-ভাই-বোনসহ সড়কেই ঝরল প্রাণ
সংগৃহীত ছবি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের মধ্যে তিন সন্তানসহ এক মা ছিলেন। প্রবাসফেরত ছেলেকে নিয়ে বাড়িতে ফিরছিলেন তারা। এ ছাড়া নিহত অন্যজন প্রাইভেট কারের চালক।

নিহতরা হলেন ঝিকরগাছার উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের ছেলে আরিফ (২৫) ও রাকিব (১৮), মেয়ে আয়েশা (২৮) এবং স্ত্রী নুরজাহান বেগম (৫০)। এ ছাড়া প্রাইভেট কারের চালক যশোরের মণিরামপুর উপজেলার গৌরীপুর গ্রামের জাহিদ (৩২)। পুলিশ জানিয়েছে, এদের মধ্যে আরিফ মালয়েশিয়া প্রবাসী। গত রাতে দেশে ফিরলে তাকে আনতে প্রাইভেট কারে নিয়ে যান মা নুরজাহান বেগম, ভাই রাকিব এবং বোন আয়েশাসহ পরিবারের সদস্যরা। ফেরার পথেই তিন সন্তানসহ নুরজাহানের মৃত্যু হয়। একই সঙ্গে প্রাইভেট কার চালক জাহিদও প্রাণ হারান। এ ঘটনায় আহত তিন বছরের শিশু তাসফিয়া ও সাত বছরের শিশু হোসাইন হাসপাতালে চিকিৎসাধীন। তারা নিহত আয়েশার সন্তান।

আজ মঙ্গলবার ( ০২ জুন ) ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার পর নিহতের পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের পরিচয় নিশ্চিত করা হয়। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় প্রাইভেট কারটি।

ঘটনাস্থলেই প্রবাসী আরিফ, তার মা নুরজাহান, বোন আয়েশা এবং চালকের মৃত্যু হয়। আহত অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান রাকিব।

আয়েশার স্বামী ইলিয়াস হোসেন বলেন, ‘আমার স্ত্রীর ভাই আরিফ দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিল। গতকাল আমার শাশুড়ি, আমার স্ত্রী, সন্তান এবং আরিফের ছোট ভাই রাকিব যশোর থেকে একটি প্রাইভেট কার নিয়ে তাকে আনতে ঢাকা বিমানবন্দরে যায়। বাড়ি ফেরার পথে ভাঙ্গা উপজেলার মালিগ্রামে সড়ক দুর্ঘটনায় আমার স্ত্রী, শাশুড়ি এবং  স্ত্রীর দুই ভাই মারা যান।’

নিহত চালক জাহিদের ভাই মাহবুবুর রহমান বলেন, ‘আমার ভাই গতকাল গাড়ি নিয়ে ঢাকা বিমানবন্দরে প্রবাসী যাত্রী আনার জন্য গিয়েছিল। সকালে তার মৃত্যুর খবর পাই। এখন লাশ নিয়ে ফিরছি।’

নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান। তিনি জানান, এ ঘটনায় শিবচর হাইওয়ে থানায় একটি মামলা করা হয়েছে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, পদ হারালেন জামায়াত নেতা

১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

২

কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

৩

৩৯৬টি কবর খুঁড়ে চিরবিদায় নিলেন হাফেজ শিকদার, অপূর্ণ রয়ে গেল ৪০০ ছোঁয়ার ইচ্ছা

৪

এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসা শিক্ষক

৫

কুমিল্লায় হাসপাতালে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

৬

কুমিল্লায় বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

৭

কুমিল্লা কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজের পেছনের গলিতে ছিনতাই

৮

কুমিল্লায় ৫ লাখ টাকার পণ্যের কার্টনে মিলল ইট ও বাঁশ

৯

কুমিল্লায় দধি ও ফলের দোকানে অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা

১০

কুমিল্লায় থামল কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস

১১