আসিফ বিয়ে না করলে বাঁচব না: তরুণী

আসিফ বিয়ে না করলে বাঁচব না: তরুণী
সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী (১৮)। প্রেমিক আসিফ মাহমুদের (২১) সঙ্গে বিয়ে না হলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা থেকে উপজেলার ঘুড়কা ইউনিয়নের হারনী মধ্যপাড়া গ্রামের প্রেমিক আসিফ মাহমুদের বাড়িতে অবস্থান নেন ওই তরুণী।

জানা গেছে, ওই তরুণী সিরাজগঞ্জের খোকসাবাড়ি এলাকার বাসিন্দা। আর আসিফ মাহমুদ একই গ্রামের আবু হাশেমের ছেলে। তারা সম্পর্কে খালাতো ভাইবোন। তবে ঘটনার পর থেকে লাপাত্তা প্রেমিক আসিফ।

স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে আসিফের বাড়িতে আসেন ওই তরুণী। এরপর তিনি আসিফের ঘরে প্রবেশ করলেও তাকে পাননি। পরে বাড়ির উঠানেই অবস্থান নেন।

তরুণীর অভিযোগ, আসিফের সঙ্গে তার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। এ সম্পর্কের সূত্র ধরে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে। এখন বিয়ের দাবি জানালেও আসিফ তাকে বিয়ে করতে রাজি হচ্ছেন না বলে জানান তিনি।

ওই তরুণী বলেন, ‘আসিফ বিয়ে না করলে বাঁচব না। এটাই আমার শেষ কথা।’

আসিফের বাবা আবু হাশেম বলেন, ‘আসিফের সঙ্গে ওই তরুণীর সম্পর্কের বিষয়টি জানতে পেরেছি। পরে ছেলেকে বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু সে বিয়ে করবে না বলে বাড়ি ছেড়ে চলে গেছে।’

এদিকে অভিযুক্ত প্রেমিক আসিফ মাহমুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেননি। অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, পদ হারালেন জামায়াত নেতা

১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

২

কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

৩

৩৯৬টি কবর খুঁড়ে চিরবিদায় নিলেন হাফেজ শিকদার, অপূর্ণ রয়ে গেল ৪০০ ছোঁয়ার ইচ্ছা

৪

এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসা শিক্ষক

৫

কুমিল্লায় হাসপাতালে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

৬

কুমিল্লায় বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

৭

কুমিল্লা কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজের পেছনের গলিতে ছিনতাই

৮

কুমিল্লায় ৫ লাখ টাকার পণ্যের কার্টনে মিলল ইট ও বাঁশ

৯

কুমিল্লায় দধি ও ফলের দোকানে অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা

১০

কুমিল্লায় থামল কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস

১১

কনকনে শীতেও কাজে ফাঁকি নয়, কর্মীদের BMW উপহার রেস্তরাঁ মালিকের

১২

কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

১৩