

কুমিল্লার
চান্দিনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ তিনজনকে আটক
করা হয়েছে। এ ঘটনায় চান্দিনা থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
শনিবার
(১৫ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুমিল্লার ‘খ’
সার্কেলের অভিযানে এসব গাঁজা উদ্ধার করা হয়।
অধিদপ্তর
সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে চান্দিনা পৌরসভা এলাকায় ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কের দক্ষিণ পাশে ঢাকা অভিমুখী চান্দিনা উপজেলা রাস্তার মোড়ে অভিযান চালানো হয়।
এ সময় STAR LINE পরিবহনের বাসের H3 ও H4 নম্বর আসনে থাকা মো. ইয়াসিন হোসেন (৩০) ও মো.
রাকিব হোসেন (২১)-কে আটক করা হয়। তাদের দখল থেকে স্কচটেপে মোড়ানো দুটি পোটলায় মোট ৮
কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরে
দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে একই এলাকায় HANIF পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে রোপালী
আক্তার (৩০)-কে আটক করা হয়। এ সময় তার দখল থেকে স্কচটেপে মোড়ানো একটি পোটলায় ৪ কেজি
গাঁজা উদ্ধার করা হয়।
পৃথক
দুই অভিযানে সর্বমোট ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
এদিকে,
একই দিনে চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা
করা হয়। চান্দিনা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কে এম ইন্জারুল
হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে এক ব্যক্তিকে অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট সংরক্ষণ
ও সেবনের অপরাধে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন