কুমিল্লায় র‍্যাব-১১ এর অভিযানে স্কাফ ও ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছবি

নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১, সিপিসি-২ এর একটি বিশেষ অভিযানে কুমিল্লা শহর থেকে বিপুল পরিমাণ স্কাফ ও ফেন্সিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

রোববার (৫ অক্টোবর ২০২৫) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোতোয়ালী মডেল থানার রাজমঙ্গলপুর মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব সদস্যরা। এসময় জেসমিন (৪০) নামে এক নারীকে আটক করা হয়। তিনি ওই এলাকার আবাদ মিয়া খন্দকারের স্ত্রী।

র‍্যাব জানায়, এ অভিযানে ২৮৫ বোতল স্কাফ ও ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেসমিন স্বীকার করেছেন, তিনি ও তার স্বামী দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে কুমিল্লা ও আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করতেন।

র‍্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গঠনে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ যাত্রী আটক

প্রশাসনিক কাঠামোয় দুর্নীতির প্রভাবে কর্মকর্তারা অনিয়মে জড়িয়ে পড়েন-কুসিক প্রশাসক

কুমিল্লায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

কুমিল্লায় অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে হাইওয়ে পুলিশের হাতে আটক ১

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২০ কেজি গাজা উদ্বার। নারীসহ আটক-২

কুমিল্লায় ডিবি সেজে মাদক ব্যবসা, র‌্যাবের হাতে ধরা

কুমিল্লায় জ্বালানি তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রি করায় জরিমানা

কুমিল্লায় চড়া দামে এলপিজি বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লার নিমসার বাজারে উচ্ছেদ অভিযান

কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনালে আগুন

১০

একই বিষয়ে পাঁচবার ফেল, আত্মহত্যা করলেন মেডিকেল শিক্ষার্থী

১১

কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান,বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

কুমিল্লায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান ও কর্মচারী গ্রেপ্তার

১৩

কুমিল্লা ধর্মসাগর পাড়ে পুলিশ দম্পতিকে ছুরিকাঘাত, ১২ ঘণ্টার মধ্যে মূল ঘাতকসহ গ্রেফতার ২

১৪

মওদুদ আব্দুল্লাহকে হয়রানি, অপহরণের চেষ্টা

১৫

কুমিল্লায় ভিডিও করায় ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

১৬

কুমিল্লায় তিনটা বগি রেখেই ১ কিলোমিটার দূরে গিয়ে থামলো ট্রেন

১৭

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

১৮

কুমিল্লার চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

১৯

কুমিল্লা সিটি কর্পোরেশনে ই-জিপি দরপত্রের লটারি উদ্বোধন

২০

কুমিল্লায় প্রাণী নির্যাতন রোধসহ জনসচেতনতা বাড়াতে প্রাণী প্রেমীদের মিলন মেলা

কুমিল্লায় প্রাণী নির্যাতন রোধসহ জনসচেতনতা বাড়াতে প্রাণী প্রেমীদের মিলন মেলা
ছবি

নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লা ও ক্যাট’স হোম বিড়ালের বাড়ির আয়োজনে ‘প্রানী নির্যাতন রোধসহ জনসচেতনতা বাড়াতে “প্রানী প্রেমীদের মিলন মেলা, গুনীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান- ২০২৫” অনুষ্ঠিত হয়েছে।

শনিবার নগরীর কবি নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রানী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ সামছুল আলম। দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লা ও ক্যাটস হোম বিড়ালের বাড়ি এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফ উদ্দিন রনীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়া, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, নাঙলকোট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইমরুল হাসান রাসেল, সংরাইশ সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক শরফুন্নাহার মনি, বার্ড এর উপপরিচালক ডা. বিমল চন্দ্র কর্মকার, কুমিল্লা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাহিদ হাসান, আনন্দধারা বিদ্যাপীঠের প্রধান উপদেষ্টা সিনিয়র শিক্ষক মোঃ কামাল উদ্দিন, ইথিক্যাল ড্রাগস এর ডেপুটি সেলস ম্যানেজার ডা. মোহাম্মদ মাহা্বুবুল হক, দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড এর ডেপুটি সেলস ম্যানেজার মুহাম্মদ সামছল হক পাটোয়ারী, রেনেটা পিএলসি কুমিল্লার সহকারী বিক্রয় ব্যবস্থাপক মোঃ আবুল কালাম আজাদ, এসিআই এ্যানিমেল হেলথ, কুমিল্লার সেলস ম্যানেজার প্রদীপ কুমার রায়, নাভানা ফার্মা পিএলসি কুমিল্লা রিজিওন এর আর.এস.এম. মোঃ মইনুল ইসলাম, স্কয়ার ফার্মাসসিউটিক্যালস অ্যাগোভেট বিভাগ, কুমিল্লা অঞ্চলের জোনাল সেলস ম্যানেজার নুর উদ্দিন আহমেদ, অপসোনিন এ্যাগ্রোভেট কুমিল্লার সহকারী বিক্রয় ব্যবস্থাপক ফিরোজ আহমেদ।

অনুষ্ঠানে সমাজ সেবায় অবদান রাখায়  চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রবীন শিক্ষক মোঃ মাহফুজ মিয়া (বিএসসি),   লক্ষ্মীপুর রামগতি আ স ম আবদুর রব সরকারি কলেজলের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. আহাম্মদ কাদের জামান, ক্যাটস হোম বিড়ালের বাড়ির উপদেষ্টা মাকসুদ রহমান, ইতালী প্রবাসী মোঃ মোশাররফ হোসেন,  মোহাম্মদ আলী সুমন সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও  প্রানি বিষয়ক সংবাদের জন্য এটিএন বাংলার কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিক, দৈনিক আজকের কুমিল্লা পত্রিকার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, সাপ্তাহিক বর্তমান প্রতিদিন পত্রিকার সম্পাদক তাওহিদ হোসেন মিঠু, মাছরাঙ্গা টেলিভিশনের কুমিল্লা রিপোর্টার জাহাঙ্গীর আলম ইমরুল, নাগরিক টিভির সাবেক প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাইদ ও সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার কুমিল্লা ব্যুারো প্রধান মোঃ আরিফুর রহমান মজুমদারকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান প্রায় অর্ধশতাধিক বিড়াল নানা রঙ্গে বর্ণিল সাজে বিড়ালের যেমন খুশি তেমন সাঁজ প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশী ও বিদেশী ক্যাটাগরিতে ৩ করে ৬ বিড়াল বিজয়ী হয়। অনুষ্ঠানের সভাপতি সাইফ উদ্দিন রনী, এই আয়োজন পোষা প্রাণীসহ রাস্তার অবহেলিত প্রাণীদের জন্য বিনা কারনে তাদের নির্যাতন না করে তাদের প্রতি সদয় থাকা, রাস্তার কুকুরদের না মেরে ভ্যাকসিনের আওতায় আনার দাবী জানান তিনি। এছাড়া দুর্ঘটনায় আক্রান্ত হওয়া অসহায় প্রাণীদের উদ্ধার কাজের জন্য একটা টিম গঠনে বিত্তবানরদের এগিয়ে আসার আহবান জানান।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ যাত্রী আটক

প্রশাসনিক কাঠামোয় দুর্নীতির প্রভাবে কর্মকর্তারা অনিয়মে জড়িয়ে পড়েন-কুসিক প্রশাসক

কুমিল্লায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

কুমিল্লায় অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে হাইওয়ে পুলিশের হাতে আটক ১

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২০ কেজি গাজা উদ্বার। নারীসহ আটক-২

কুমিল্লায় ডিবি সেজে মাদক ব্যবসা, র‌্যাবের হাতে ধরা

কুমিল্লায় জ্বালানি তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রি করায় জরিমানা

কুমিল্লায় চড়া দামে এলপিজি বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লার নিমসার বাজারে উচ্ছেদ অভিযান

কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনালে আগুন

১০

একই বিষয়ে পাঁচবার ফেল, আত্মহত্যা করলেন মেডিকেল শিক্ষার্থী

১১

কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান,বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

কুমিল্লায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান ও কর্মচারী গ্রেপ্তার

১৩

কুমিল্লা ধর্মসাগর পাড়ে পুলিশ দম্পতিকে ছুরিকাঘাত, ১২ ঘণ্টার মধ্যে মূল ঘাতকসহ গ্রেফতার ২

১৪

মওদুদ আব্দুল্লাহকে হয়রানি, অপহরণের চেষ্টা

১৫

কুমিল্লায় ভিডিও করায় ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

১৬

কুমিল্লায় তিনটা বগি রেখেই ১ কিলোমিটার দূরে গিয়ে থামলো ট্রেন

১৭

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

১৮

কুমিল্লার চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

১৯

কুমিল্লা সিটি কর্পোরেশনে ই-জিপি দরপত্রের লটারি উদ্বোধন

২০

কুমিল্লায় সৌদি প্রবাসীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে এ্যাম্বুলেন্স দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক: 

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রবাসী লাশ নিয়ে বাড়ি ফেরার পথে এ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে।

আজ শনিবার বিকেলে লাশবাহী এ্যাম্বুলেন্স যোগে সৌদি প্রবাসী রুবেলের মরদেহ নিয়ে ফটিকছড়ি যাচ্ছিল নিহত রুবেলের আপন ভাই বাবুল (৩২) ও তাহার প্রতিবেশীরা।

লাশবাহী এ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রন হারিয়ে কুমিল্লা চৌদ্দগ্রাম থানার দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা (কালিকাপুর) পৌঁছা মাত্রই ১৪ চাকার বড় লড়ির পিছনে ধাক্কা দেয়। এতে নিহত প্রবাসী রুবেলের বড় ভাই বাবুল (৩২), প্রতিবেশী ওসমান মিয়া (৪০) ঘটনাস্থলে নিহত হন এবং অপর প্রতিবেশী বশির মিয়া (৩০) গুরুতর আহত হয়ে মহাসড়কের পরে।

কালিকাপুর গ্রামের স্থানীয়রা দুর্ঘটনায় আহত ব্যাক্তি বশির মিয়াকে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন জানান, লাশবাহী গাড়িটি বেপরোয়া গতিতে চট্টগ্রামমুখী ১৪ চাকার লড়ির পিছনে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলে ২ জন নিহত ও গুরুতর একজন আহত হন। লাশবাহী এম্বুলেন্স দুর্ঘটনায় নিহত ও আহত সকলের গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার বুঝপুর গ্রামের বাসিন্দা। গত এক বছর পূর্বে সৌদি আরবে রুবেল মারা যায়। আইনী পক্রিয়া শেষে আজ সকালে রুবেলের মরদেহ ঢাকা এসে পৌছায়। পরবর্তীতে প্রবাসী রুবেলের মরদেহ সংগ্রহ করে বাড়ি ফেরার পথিমধ্যে এ দুর্ঘটনার শিকার হন। ঘটনার পর থেকে লাশবাহী এম্বুলেন্সের ড্রাইভার পলাতক রয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ যাত্রী আটক

প্রশাসনিক কাঠামোয় দুর্নীতির প্রভাবে কর্মকর্তারা অনিয়মে জড়িয়ে পড়েন-কুসিক প্রশাসক

কুমিল্লায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

কুমিল্লায় অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে হাইওয়ে পুলিশের হাতে আটক ১

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২০ কেজি গাজা উদ্বার। নারীসহ আটক-২

কুমিল্লায় ডিবি সেজে মাদক ব্যবসা, র‌্যাবের হাতে ধরা

কুমিল্লায় জ্বালানি তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রি করায় জরিমানা

কুমিল্লায় চড়া দামে এলপিজি বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লার নিমসার বাজারে উচ্ছেদ অভিযান

কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনালে আগুন

১০

একই বিষয়ে পাঁচবার ফেল, আত্মহত্যা করলেন মেডিকেল শিক্ষার্থী

১১

কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান,বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

কুমিল্লায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান ও কর্মচারী গ্রেপ্তার

১৩

কুমিল্লা ধর্মসাগর পাড়ে পুলিশ দম্পতিকে ছুরিকাঘাত, ১২ ঘণ্টার মধ্যে মূল ঘাতকসহ গ্রেফতার ২

১৪

মওদুদ আব্দুল্লাহকে হয়রানি, অপহরণের চেষ্টা

১৫

কুমিল্লায় ভিডিও করায় ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

১৬

কুমিল্লায় তিনটা বগি রেখেই ১ কিলোমিটার দূরে গিয়ে থামলো ট্রেন

১৭

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

১৮

কুমিল্লার চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

১৯

কুমিল্লা সিটি কর্পোরেশনে ই-জিপি দরপত্রের লটারি উদ্বোধন

২০

তরুণদের হাত ধরে কুমিল্লা মহানগরের ট্রাফিক ব্যবস্থাপনায় একটি আমূল পরিবর্তন সূচিত হবে : জেলা প্রশাসক

সংগৃহীত

শারদীয় দুর্গোৎসব ২০২৪ কে সামনে রেখে কুমিল্লা জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এবং জেলা পরিষদের অর্থায়নে  কুমিল্লা মহানগরের ট্রাফিক নিয়ন্ত্রণে নেয়া হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। 

অক্টোবর থেকে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করবে ১৫০ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী। ইতোমধ্যে স্বেছাসেবকগণকে উপজেলা  প্রশাসন, আদর্শ সদর এর আয়োজনে ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক বিশেষ প্রশিক্ষণও প্রদান করা হয়েছে।

কুমিল্লা জিলা স্কুলের অডিটোরিয়ামে আয়োজিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক আমিরুল কায়সার বলেন, "এই ধরণের জনকল্যাণমুখী স্বেচ্ছাসেবী কাজে তরুণরা এগিয়ে আসছে সেটি আমাদের জন্য একটি বড় পাওয়া। তরুণদের হাত ধরে কুমিল্লা মহানগরের ট্রাফিক ব্যবস্থাপনায় একটি আমূল পরিবর্তন সূচিত হবে বলে আমার বিশ্বাস।"

শারদীয় দুর্গাপূজা ২০২৪ এবং তৎপরবর্তী সময়ে ট্রাফিক ব্যবস্থাপনাকে ঘিরে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এই প্রস্তুতির মধ্যে রয়েছে রাস্তার উপর থেকে সকল প্রকার প্রতিবন্ধকতা অপসারণ, অটোর সংখ্যা কমিয়ে আনা, কিছু রাস্তাকে একমুখীকরণ প্রভৃতি অন্যতম।

জেলা প্রশাসন, কুমিল্লা এবং  ট্রাফিক বিভাগ, কুমিল্লা এর এই সমন্বিত পরিকল্পনা এবং ব্যবস্থাপনার ফলে কুমিল্লা মহানগরের ট্রাফিক ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আসবে এবং যানজট কমে আসবে বলে মনে করেন কুমিল্লা মহানগরের অধিবাসীরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোহাম্মদ নাজমুল হাসান, আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা, কুমিল্লা জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক (দিবা)নুরুল হক, পুলিশ পরিদর্শক মোঃ কামাল পাশা, পুলিশ পরিদর্শক মোঃ শফিকুজ্জামান সহ আরও অনেকে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ যাত্রী আটক

প্রশাসনিক কাঠামোয় দুর্নীতির প্রভাবে কর্মকর্তারা অনিয়মে জড়িয়ে পড়েন-কুসিক প্রশাসক

কুমিল্লায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

কুমিল্লায় অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে হাইওয়ে পুলিশের হাতে আটক ১

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২০ কেজি গাজা উদ্বার। নারীসহ আটক-২

কুমিল্লায় ডিবি সেজে মাদক ব্যবসা, র‌্যাবের হাতে ধরা

কুমিল্লায় জ্বালানি তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রি করায় জরিমানা

কুমিল্লায় চড়া দামে এলপিজি বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লার নিমসার বাজারে উচ্ছেদ অভিযান

কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনালে আগুন

১০

একই বিষয়ে পাঁচবার ফেল, আত্মহত্যা করলেন মেডিকেল শিক্ষার্থী

১১

কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান,বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

কুমিল্লায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান ও কর্মচারী গ্রেপ্তার

১৩

কুমিল্লা ধর্মসাগর পাড়ে পুলিশ দম্পতিকে ছুরিকাঘাত, ১২ ঘণ্টার মধ্যে মূল ঘাতকসহ গ্রেফতার ২

১৪

মওদুদ আব্দুল্লাহকে হয়রানি, অপহরণের চেষ্টা

১৫

কুমিল্লায় ভিডিও করায় ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

১৬

কুমিল্লায় তিনটা বগি রেখেই ১ কিলোমিটার দূরে গিয়ে থামলো ট্রেন

১৭

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

১৮

কুমিল্লার চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

১৯

কুমিল্লা সিটি কর্পোরেশনে ই-জিপি দরপত্রের লটারি উদ্বোধন

২০

মানবতার তরে মানব সেবায় বিবেক

মানবতার তরে মানব সেবায় বিবেক
মানবতার তরে বিবেক

বন্যার পানি কমে এলেও কমেনি মানুষের দুর্ভোগ, মানুষের কষ্ট।

গৃহহীন মানুষগুলো আশ্রয়হীন হয়ে পড়েছে।

এ মানুষগুলোর ঘরবাড়ি পুনর্বাসনে সহযোগিতার হাত বাড়িয়ে পাশে এসে দাঁড়িয়েছে বিবেক।

কুমিল্লায় স্মরণকালের ইতিহাসের ভয়াবহ বন্যায় অনেক পরিবার গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে দিন কাটাতে হচ্ছে। এ পরিস্থিতিতে বিবেক যেটি হলো মানবতার তরে কাজ করা সামাজিক সংগঠন মানুষদের আশ্রয়স্থল পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে। 

এ উদ্যোগেরই ধারাবাহিকতায় বুধবার ১১সেপ্টেম্বর বিবেক এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু এর নেতৃত্বে কুমিল্লা বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের নমষোদ পাড়া ও ইন্দ্রবতি গ্রাম এবং কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের বালেশ্বর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তের মাঝে গৃহ পূর্ণনির্মাণের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় ।

অসহায় মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে তাদের পাশে থাকার আশ্বাস নিয়ে বিবেকের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ যাত্রী আটক

প্রশাসনিক কাঠামোয় দুর্নীতির প্রভাবে কর্মকর্তারা অনিয়মে জড়িয়ে পড়েন-কুসিক প্রশাসক

কুমিল্লায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

কুমিল্লায় অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে হাইওয়ে পুলিশের হাতে আটক ১

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২০ কেজি গাজা উদ্বার। নারীসহ আটক-২

কুমিল্লায় ডিবি সেজে মাদক ব্যবসা, র‌্যাবের হাতে ধরা

কুমিল্লায় জ্বালানি তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রি করায় জরিমানা

কুমিল্লায় চড়া দামে এলপিজি বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লার নিমসার বাজারে উচ্ছেদ অভিযান

কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনালে আগুন

১০

একই বিষয়ে পাঁচবার ফেল, আত্মহত্যা করলেন মেডিকেল শিক্ষার্থী

১১

কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান,বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

কুমিল্লায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান ও কর্মচারী গ্রেপ্তার

১৩

কুমিল্লা ধর্মসাগর পাড়ে পুলিশ দম্পতিকে ছুরিকাঘাত, ১২ ঘণ্টার মধ্যে মূল ঘাতকসহ গ্রেফতার ২

১৪

মওদুদ আব্দুল্লাহকে হয়রানি, অপহরণের চেষ্টা

১৫

কুমিল্লায় ভিডিও করায় ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

১৬

কুমিল্লায় তিনটা বগি রেখেই ১ কিলোমিটার দূরে গিয়ে থামলো ট্রেন

১৭

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

১৮

কুমিল্লার চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

১৯

কুমিল্লা সিটি কর্পোরেশনে ই-জিপি দরপত্রের লটারি উদ্বোধন

২০

কুমিল্লায় ৬ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব

পৃথক দুইটি অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন শাসনগাছা ও সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার এলাকা থেকে ০৬ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১১, সিপিসি-২। 

গত (২১ জুন) বিকালে র‌্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আসামী ১। মোঃ জামাল হোসেন (৫০), ২। মোঃ শাহিন (৪৮), ৩। রাসেল আহমেদ (২৭) এবং ৪। মোঃ খোকন (৫০) নামক ০৪ জন চাঁদাবাজকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীদের হেফাজত হতে চাঁদাবাজির ২,৫৪০/- টাকা উদ্ধার করা হয়।

পৃথক অন্য একটি অভিযানে গত (২১ জুন) রাতে র‌্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আসামী ১। মিজানুর রহমান (২২) এবং ২। মোঃ আব্দুর রশিদ (৫০) নামক ০২ জন চাঁদাবাজকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীদ্বয়ের হেফাজত হতে চাঁদাবাজির ৯,৭৯০/- টাকা উদ্ধার করা হয়। 

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা হলো: ১। মোঃ জামাল হোসেন (৫০) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার শাসনগাছা গ্রামের মৃত শফিক ইসলাম এর ছেলে, ২। মোঃ শাহিন (৪৮) একই গ্রামের মৃত খয়েজ আলী এর ছেলে, ৩। রাসেল আহমেদ (২৭) একই গ্রামের মৃত আবুল হাশেম এর ছেলে, ৪। মোঃ খোকন (৫০) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার সাতোরা চম্পকনগর গ্রামের মৃত তাজুল এর ছেলে, ৫। মিজানুর রহমান (২২) কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার পরকরা গ্রামের আবুল হাশেম এর ছেলে এবং ৬। মোঃ আব্দুর রশিদ (৫০) কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার উত্তর বিজয়পুর গ্রামের মানিক মিয়া এর ছেলে।

আসামীদেরকে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, তারা সকলেই চাঁদাবাজ চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার কোতয়ালী ও সদর দক্ষিণ থানা এবং এর আশ-পাশের বিভিন্ন রাস্তায় অটো, সিএনজি ইত্যাদি পরিবহনের ড্রাইভার ও হেলপারদের নিকট হতে ক্ষয়ক্ষতি ও গুরুতর আঘাতের ভয়ভীতি দেখিয়ে বলপূর্বক টাকা গ্রহণ করে আসছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ যাত্রী আটক

প্রশাসনিক কাঠামোয় দুর্নীতির প্রভাবে কর্মকর্তারা অনিয়মে জড়িয়ে পড়েন-কুসিক প্রশাসক

কুমিল্লায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

কুমিল্লায় অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে হাইওয়ে পুলিশের হাতে আটক ১

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২০ কেজি গাজা উদ্বার। নারীসহ আটক-২

কুমিল্লায় ডিবি সেজে মাদক ব্যবসা, র‌্যাবের হাতে ধরা

কুমিল্লায় জ্বালানি তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রি করায় জরিমানা

কুমিল্লায় চড়া দামে এলপিজি বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লার নিমসার বাজারে উচ্ছেদ অভিযান

কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনালে আগুন

১০

একই বিষয়ে পাঁচবার ফেল, আত্মহত্যা করলেন মেডিকেল শিক্ষার্থী

১১

কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান,বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

কুমিল্লায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান ও কর্মচারী গ্রেপ্তার

১৩

কুমিল্লা ধর্মসাগর পাড়ে পুলিশ দম্পতিকে ছুরিকাঘাত, ১২ ঘণ্টার মধ্যে মূল ঘাতকসহ গ্রেফতার ২

১৪

মওদুদ আব্দুল্লাহকে হয়রানি, অপহরণের চেষ্টা

১৫

কুমিল্লায় ভিডিও করায় ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

১৬

কুমিল্লায় তিনটা বগি রেখেই ১ কিলোমিটার দূরে গিয়ে থামলো ট্রেন

১৭

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

১৮

কুমিল্লার চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

১৯

কুমিল্লা সিটি কর্পোরেশনে ই-জিপি দরপত্রের লটারি উদ্বোধন

২০

কুমিল্লা-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর দিনব্যাপী গণসংযোগ

কুমিল্লা-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর দিনব্যাপী গণসংযোগ
ছবি

মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক:

কুমিল্লা-৬ (আদর্শ সদর ও সদর দক্ষিণ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মাদ আজ শুক্রবার (১৪ নভেম্বর) সারাদিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নেন।

বিকেল ৫টা ৩০ মিনিটে আদর্শ সদর উপজেলার বারপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শ্রীনিবাস পশ্চিম পাড়ায় মোশাররফ হোসেনের বাড়ির প্রাঙ্গণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সভাপতি ডা. জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি প্রার্থী কাজী দ্বীন মোহাম্মাদ। বিশেষ অতিথি উপজেলা আমীর মোঃ মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ কুমিল্লা মহানগরীর সেক্রেটারী এডভোকেট জিল্লুর রহমান।

এ সময় আরও  উপস্থিত ছিলেন  ইউনিয়ন সেক্রেটারি মোঃ সেলিম, ১ নং ওয়ার্ডের সভাপতি  মোঃ হাবিবুর রহমান, জামাল ইকবাল, মাহে আলম, মোঃ মিজানুর রহমান, মোঃ রাসেল, প্রচার সম্পাদক মোঃ রবিউল, আকবর হোসেন, আবুল কাশেমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বিশেষ অতিথি উপজেলা আমীর মোঃ মিজানুর রহমান বক্তব্যে উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন, “বাস স্ট্যান্ড দখল করেছে কারা? টেম্পু স্ট্যান্ড দখল করেছে কারা?” তিনি দাবি করেন, “জামায়াতের কোনো কর্মী কখনো এসব হীন কাজে জড়িত হয়নি”—এতে উপস্থিত জনতা সম্মতি জানান।

প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মাদ বলেন, “বিজয় দাঁড়িপাল্লারই হবে ইনশাআল্লাহ। ছাত্ররা চেয়েছিল পদত্যাগ, আর আল্লাহর ইচ্ছায় তা হয়েছে দেশত্যাগ। অন্যায়কারীরা আর ফিরতে পারবে না; জনগণ তাদের ফিরতে দেবে না। গণহত্যার দায়ে বিচার হবে ইনশাআল্লাহ।”

কাজী দ্বীন মোহাম্মাদ বলেন আরও বলেন,

চাঁদার জন্য পাথর দিয়ে মানুষ হত্যা করে যারা তাদেরকে ভোট দিবেন না। এই ক্ষণস্থায়ী দুনিয়ায় ন্যায় ও ইনসাফের পক্ষে অবিচল থেকে পরকালীন মুক্তির আশায় কাজ করতে হবে। মানুষের সেবাই হবে আমাদের রাজনৈতিক অঙ্গীকার।”

এর আগে তিনি মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ডে রাজাপাড়ায় মোঃ আবুল কালামের ছেলে মোঃ রিয়াদ হোসেনের বৌভাতে অংশ নেন।

সন্ধা ৭ টায় বারপাড়া ইউনিয়নের ৬ নংওয়ার্ডে মোঙ্গল মোড়া দাখিল মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন সাবেক পোস্ট অফিস ইন্সপেক্টর মোহাম্মদ ইব্রাহীম খলিল,ইউনিয়ন সেক্রেটারী রাসেল মাহমুদ, ওয়ার্ড সভাপতি মাওলানা ইমাম হোসাইন, সেক্রেটারী নজরুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন  মোঃ নাজমুল হাসান, মাওলানা মামুন হোসাইন হাবিবী,আব্দুল কাদের সরদার,মোঃ আব্দুল হক,প্রমুখ।

একই দিনে সকাল ১১টায় ২ নং চৌয়ারা ইউনিয়নের ৭ নংওয়ার্ডের হেমজোড়া গ্রামের প্রবাসী মোঃ শাহ আলমের জানাজায় অংশ নেন জামায়াত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মাদ।

গত ১০ নভেম্বর ভোর ৫টায় দক্ষিণ আফ্রিকার কিং ভ্যালিতে ৫৮ বছর বয়সে মোঃ শাহ আলম ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর আগে তিনি তাঁর মায়ের সঙ্গে ৪১ মিনিট কথা বললেও অসুস্থতার বিষয়টি পরিবারের কাউকে জানাননি।

দীর্ঘ ৩৪ বছরের প্রবাস জীবনে তিনি কুয়েত, মালয়েশিয়া ও দক্ষিণ আফ্রিকায় কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই ছেলে, দুই ভাইবোনসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত জানাজায় হাজারো মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। জানাজায় অংশ নেন কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মাদ, সদর দক্ষিণ উপজেলা আমীর মোঃ মিজানুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক রুহুল আমীনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ যাত্রী আটক

প্রশাসনিক কাঠামোয় দুর্নীতির প্রভাবে কর্মকর্তারা অনিয়মে জড়িয়ে পড়েন-কুসিক প্রশাসক

কুমিল্লায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

কুমিল্লায় অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে হাইওয়ে পুলিশের হাতে আটক ১

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২০ কেজি গাজা উদ্বার। নারীসহ আটক-২

কুমিল্লায় ডিবি সেজে মাদক ব্যবসা, র‌্যাবের হাতে ধরা

কুমিল্লায় জ্বালানি তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রি করায় জরিমানা

কুমিল্লায় চড়া দামে এলপিজি বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লার নিমসার বাজারে উচ্ছেদ অভিযান

কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনালে আগুন

১০

একই বিষয়ে পাঁচবার ফেল, আত্মহত্যা করলেন মেডিকেল শিক্ষার্থী

১১

কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান,বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

কুমিল্লায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান ও কর্মচারী গ্রেপ্তার

১৩

কুমিল্লা ধর্মসাগর পাড়ে পুলিশ দম্পতিকে ছুরিকাঘাত, ১২ ঘণ্টার মধ্যে মূল ঘাতকসহ গ্রেফতার ২

১৪

মওদুদ আব্দুল্লাহকে হয়রানি, অপহরণের চেষ্টা

১৫

কুমিল্লায় ভিডিও করায় ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

১৬

কুমিল্লায় তিনটা বগি রেখেই ১ কিলোমিটার দূরে গিয়ে থামলো ট্রেন

১৭

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

১৮

কুমিল্লার চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

১৯

কুমিল্লা সিটি কর্পোরেশনে ই-জিপি দরপত্রের লটারি উদ্বোধন

২০

কুমিল্লায় একই পরিবারের ৩ জনকে পি-টি-য়ে হ-ত্যা

নেকবর হোসেন,কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানার কড়াইবাড়ি গ্রামে নারীসহ একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বাঙ্গরা থানার আকবপুর ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান।

এদিকে ঘটনাস্থলে গিয়ে বাঙ্গরা বাজার থানার উপপরিদর্শক মো. নাহিদ জানান, এ ঘটনায় নিহত হয়েছেন রুবি বেগম (৫৮), তার ছেলে রাসেল (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (২৭)।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন, গ্রামবাসীরা অভিযোগ করেছেন, এ তিনজন দীর্ঘদিন ধরে মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত। স্থানীয়রা তাদের পিটিয়ে হত্যা করেছেন। আমরা ঘটনা তদন্ত করছি। এ নিয়ে এলাকায় সামান্য উত্তেজনা থাকলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

সেখানে অতিরিক্তি পুলিশ মোতায়ন রয়েছে বলেও জানান বাঙ্গরা বাজার থানার ওসি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ যাত্রী আটক

প্রশাসনিক কাঠামোয় দুর্নীতির প্রভাবে কর্মকর্তারা অনিয়মে জড়িয়ে পড়েন-কুসিক প্রশাসক

কুমিল্লায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

কুমিল্লায় অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে হাইওয়ে পুলিশের হাতে আটক ১

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২০ কেজি গাজা উদ্বার। নারীসহ আটক-২

কুমিল্লায় ডিবি সেজে মাদক ব্যবসা, র‌্যাবের হাতে ধরা

কুমিল্লায় জ্বালানি তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রি করায় জরিমানা

কুমিল্লায় চড়া দামে এলপিজি বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লার নিমসার বাজারে উচ্ছেদ অভিযান

কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনালে আগুন

১০

একই বিষয়ে পাঁচবার ফেল, আত্মহত্যা করলেন মেডিকেল শিক্ষার্থী

১১

কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান,বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

কুমিল্লায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান ও কর্মচারী গ্রেপ্তার

১৩

কুমিল্লা ধর্মসাগর পাড়ে পুলিশ দম্পতিকে ছুরিকাঘাত, ১২ ঘণ্টার মধ্যে মূল ঘাতকসহ গ্রেফতার ২

১৪

মওদুদ আব্দুল্লাহকে হয়রানি, অপহরণের চেষ্টা

১৫

কুমিল্লায় ভিডিও করায় ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

১৬

কুমিল্লায় তিনটা বগি রেখেই ১ কিলোমিটার দূরে গিয়ে থামলো ট্রেন

১৭

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

১৮

কুমিল্লার চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

১৯

কুমিল্লা সিটি কর্পোরেশনে ই-জিপি দরপত্রের লটারি উদ্বোধন

২০

বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ

ছবি- কুমিল্লা টুয়েন্টিফোর টিভি

শরীফ প্রধান, কুমিল্লা প্রতিনিধি:

বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের আয়োজনে, জাতীয় অন্ধ কল্যাণ সমিতি ও চক্ষু হাসপাতাল কুমিল্লার পরিচালনায়, ফ্রেড হোলস ফাউন্ডেশনের সহযোগিতায় বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা, লেন্স ছানি অপারেশন, চশমা প্রদান সচেতনাতা লিফলেট বিতরণ ও স্কুল আঙ্গিনায় গাছের চারা রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ হাইস্কুল মাঠে শুক্রুবার দিন ব্যাপী চলে এসব কার্যক্রম। চক্ষু সেবার এই মানবিক কার্যক্রমটির ১৪তম বছরের আসর বসলো এবার।

সেবাকার্যক্রমে বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মাজেদ চৌধুরীর সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক এস এম মিজানের সঞ্চালনায়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি মন্ত্রনালয়ের সাবেক সচিব ফাউন্ডেশনের উপদেষ্টা আনোয়ার ফারুক, উদ্বোধক ছিলেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সভাপতি এডভোকেট আ হ ম তাইফুর আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ গোলাম মোস্তফা, ইলিয়টগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক ওমর ফারুক আহমেদ। সংগঠনের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রোগ্রাম কোঅর্ডিনেটর সহনির্বাহী পরিচালক উজ্জল হোসেন রানা, প্রোগ্রাম সমন্বয়ক সাংবাদিক শরীফ প্রধান ও নাসির আহমেদ শিশু। এসময় সদস্য ময়নাল, বিল্লালসহ আরো অনেকে উপস্থিত ছিলো।

উল্লেখ্য, দিনব্যাপী সেবা কার্যক্রমে দাউদকান্দি, চান্দিনা, মুরাদনগর, দেবিদ্বার, তিতাস ও কচুয়া উপজেলা থেকে আগত প্রায় ৬শতাধিক রুগীকে বিনামূল্য চক্ষু পরীক্ষা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। এছাড়াও প্রায় দেড় শতাধিক রুগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করানোর জন্য মনোনীত করা হয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ যাত্রী আটক

প্রশাসনিক কাঠামোয় দুর্নীতির প্রভাবে কর্মকর্তারা অনিয়মে জড়িয়ে পড়েন-কুসিক প্রশাসক

কুমিল্লায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

কুমিল্লায় অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে হাইওয়ে পুলিশের হাতে আটক ১

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২০ কেজি গাজা উদ্বার। নারীসহ আটক-২

কুমিল্লায় ডিবি সেজে মাদক ব্যবসা, র‌্যাবের হাতে ধরা

কুমিল্লায় জ্বালানি তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রি করায় জরিমানা

কুমিল্লায় চড়া দামে এলপিজি বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লার নিমসার বাজারে উচ্ছেদ অভিযান

কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনালে আগুন

১০

একই বিষয়ে পাঁচবার ফেল, আত্মহত্যা করলেন মেডিকেল শিক্ষার্থী

১১

কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান,বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

কুমিল্লায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান ও কর্মচারী গ্রেপ্তার

১৩

কুমিল্লা ধর্মসাগর পাড়ে পুলিশ দম্পতিকে ছুরিকাঘাত, ১২ ঘণ্টার মধ্যে মূল ঘাতকসহ গ্রেফতার ২

১৪

মওদুদ আব্দুল্লাহকে হয়রানি, অপহরণের চেষ্টা

১৫

কুমিল্লায় ভিডিও করায় ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

১৬

কুমিল্লায় তিনটা বগি রেখেই ১ কিলোমিটার দূরে গিয়ে থামলো ট্রেন

১৭

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

১৮

কুমিল্লার চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

১৯

কুমিল্লা সিটি কর্পোরেশনে ই-জিপি দরপত্রের লটারি উদ্বোধন

২০

মন্ত্রিসভায় কুমিল্লা থেকে স্থান পেল তিন মন্ত্রী

মন্ত্রিসভায় কুমিল্লা থেকে স্থান পেল তিন মন্ত্রী
সংগৃহীত

কুমিল্লা জেলা থেকে তিন মন্ত্রী পেলো মন্ত্রণালয়ের দায়িত্ব। এতে খুশি সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এরইমধ্যে এ নিয়ে অভিবাদন ও শুভেচ্ছা পোস্ট ছড়িয়ে দিচ্ছেন তারা। মনোনয়ন বঞ্চিত হয়ে সংসদ নির্বাচনে বিএনপির আকাঙ্ক্ষিত প্রতীক ধানের শীষ না পেলেও মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন আমিন উর রশীদ।

মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিলেও বিএনপি চেয়ারম্যানের নির্দেশে নিজেকে সরিয়ে নেন নির্বাচন থেকে। হতাশ না হয়ে বরং দলের চেয়ারম্যানের দেওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা দক্ষিণের সমন্বয়কের দায়িত্ব পালন করেন তিনি। দলের কোন্দল নিরসন এবং নির্বাচনি প্রচারণায় সক্রিয় অংশগ্রহণ করেন কুমিল্লা দক্ষিণের ৬টি আসনে। তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা দক্ষিণ জেলা আহ্বায়কের দায়িত্বও পালন করেছেন দীর্ঘদিন। অবশেষে বিএনপি সরকারের মন্ত্রীসভায় জায়গা পেয়েছেন আমিন উর রশীদ। শুধু তাই নয়, বরং কৃষি, মৎস ও প্রাণিজ সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ তিন মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়েছেন তিনি।

এ ছাড়া কুমিল্লা- ৮ বরুড়া আসন থেকে নির্বাচিত জাকারিয়া তাহের সুমনকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের মন্ত্রী এবং কুমিল্লা-৩ মুরাদনগর আসন থেকে শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে ধর্ম মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জাকারিয়া তাহের সুমন এ নিয়ে দুই এবং শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ৬ বারের এমপি নির্বাচিত হলে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেলেন এবারই প্রথম। এদিকে, কুমিল্লা জেলা থেকে তিন মন্ত্রী পাওয়ায় খুশি সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এরইমধ্যে এ নিয়ে অভিবাদন ও শুভেচ্ছা পোস্ট ছড়িয়ে দিচ্ছেন তারা।

কুমিল্লা জেলা থেকে তিন মন্ত্রী পেলো মন্ত্রণালয়ের দায়িত্ব। এতে খুশি সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এরইমধ্যে এ নিয়ে অভিবাদন ও শুভেচ্ছা পোস্ট ছড়িয়ে দিচ্ছেন তারা। মনোনয়ন বঞ্চিত হয়ে সংসদ নির্বাচনে বিএনপির আকাঙ্ক্ষিত প্রতীক ধানের শীষ না পেলেও মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন আমিন উর রশীদ।

মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিলেও বিএনপি চেয়ারম্যানের নির্দেশে নিজেকে সরিয়ে নেন নির্বাচন থেকে। হতাশ না হয়ে বরং দলের চেয়ারম্যানের দেওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা দক্ষিণের সমন্বয়কের দায়িত্ব পালন করেন তিনি। দলের কোন্দল নিরসন এবং নির্বাচনি প্রচারণায় সক্রিয় অংশগ্রহণ করেন কুমিল্লা দক্ষিণের ৬টি আসনে। তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা দক্ষিণ জেলা আহ্বায়কের দায়িত্বও পালন করেছেন দীর্ঘদিন। অবশেষে বিএনপি সরকারের মন্ত্রীসভায় জায়গা পেয়েছেন আমিন উর রশীদ। শুধু তাই নয়, বরং কৃষি, মৎস ও প্রাণিজ সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ তিন মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়েছেন তিনি।

কুমিল্লা- ৮ বরুড়া আসন থেকে নির্বাচিত জাকারিয়া তাহের সুমনকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের মন্ত্রী এবং কুমিল্লা-৩ মুরাদনগর আসন থেকে শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে ধর্ম মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জাকারিয়া তাহের সুমন এ নিয়ে দুই এবং শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ৬ বারের এমপি নির্বাচিত হলে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেলেন এবারই প্রথম। এদিকে, কুমিল্লা জেলা থেকে তিন মন্ত্রী পাওয়ায় খুশি সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এরইমধ্যে এ নিয়ে অভিবাদন ও শুভেচ্ছা পোস্ট ছড়িয়ে দিচ্ছেন তারা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ যাত্রী আটক

প্রশাসনিক কাঠামোয় দুর্নীতির প্রভাবে কর্মকর্তারা অনিয়মে জড়িয়ে পড়েন-কুসিক প্রশাসক

কুমিল্লায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

কুমিল্লায় অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে হাইওয়ে পুলিশের হাতে আটক ১

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২০ কেজি গাজা উদ্বার। নারীসহ আটক-২

কুমিল্লায় ডিবি সেজে মাদক ব্যবসা, র‌্যাবের হাতে ধরা

কুমিল্লায় জ্বালানি তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রি করায় জরিমানা

কুমিল্লায় চড়া দামে এলপিজি বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লার নিমসার বাজারে উচ্ছেদ অভিযান

কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনালে আগুন

১০

একই বিষয়ে পাঁচবার ফেল, আত্মহত্যা করলেন মেডিকেল শিক্ষার্থী

১১

কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান,বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

কুমিল্লায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান ও কর্মচারী গ্রেপ্তার

১৩

কুমিল্লা ধর্মসাগর পাড়ে পুলিশ দম্পতিকে ছুরিকাঘাত, ১২ ঘণ্টার মধ্যে মূল ঘাতকসহ গ্রেফতার ২

১৪

মওদুদ আব্দুল্লাহকে হয়রানি, অপহরণের চেষ্টা

১৫

কুমিল্লায় ভিডিও করায় ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

১৬

কুমিল্লায় তিনটা বগি রেখেই ১ কিলোমিটার দূরে গিয়ে থামলো ট্রেন

১৭

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

১৮

কুমিল্লার চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

১৯

কুমিল্লা সিটি কর্পোরেশনে ই-জিপি দরপত্রের লটারি উদ্বোধন

২০

কুমিল্লা বরুড়ায় প্রিয় নেতাকে ফুলেল ভালোবাসা

সুজন মজুমদার, কুমিল্লা :

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী, বরুড়া মাটি ও মানুষের নেতা  জাকারিয়া তাহের সুমন এর নিজ জেলা কুমিল্লার  বরুড়া উপজেলা  আগমন উপলক্ষে মন্ত্রীকে নিজ বাড়ি সোনাইমুড়ীতে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ জুয়েলারি এসোসিয়েশন (বাজুস) বরুড়া উপজেলা শাখার সভাপতি ও মেসার্স আল-মদিনা জুয়েলার্সের স্বত্বাধিকারী মোঃ আবুল কালাম আজাদ।

শুক্রবার ২০ ফেব্রুয়ারি রাতে কুমিল্লা জেলা বরুড়া উপজেলা আদ্রা ইউনিয়নের সোনাইমুড়ী গ্রামে মন্ত্রীর নিজ বাসভবনে ফুলেল শুভেচছা বিনিময় করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, মন্ত্রীর ছোট ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বরুড়া উপজেলা শাখার সংগ্রামী সভাপতি কাউসার আহমেদ সেলিম।

এছাড়াও উপস্থিত ছিলেন, কুমিল্লা জিলা স্কুলের সাবেক শিক্ষার্থী ও কুমিল্লা সরকারি কলেজের অধ্যয়নরত ছাত্র এবং আল-মদিনা জুয়েলার্সের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গাজী রবিউল বুখারী রাইহান।