কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে বিপুল মাদকসহ আটক ৪

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে বিপুল মাদকসহ আটক ৪
ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর যৌথ টহল দলের অভিযানে বিপুল মাদকসহ চারজনকে আটক করে। গতকাল বুধবার দিবাগত রাতে  লালার পুল এলাকার জোনাকি হোটেলের পেছনে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আজ বৃহস্পতিবার (৮ মে) কুমিল্লা চৌদ্দগ্রাম সেনা ক্যাম্প ৩৩ পদাতিক ডিভিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।

আটককৃতরা হলেন- রংপুর জেলার কাউনিয়া আল আমিন (২০), কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার আব্দুর রহিম (১৪), রাজীব (৩০) ও মোহাম্মদ ইউসুফ (২৭)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বুধবার রাত ১টার দিকে সেনা সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে লালারপুল এলাকার জোনাকি হোটেলের পেছনে অভিযান পরিচালনা করে। এসময় ১২৫ কেজি গাঁজা, ৪২৪ বোতল ফেনসিডিল, ৭ লিটার চোলাই মদ, মদ তৈরির কাঁচামাল, বিয়ার, ইয়াবা ও নগদ ১৭ হাজার টাকা জব্দ করে। এচাড়া চার কারবারিকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে একজন পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় হাসপাতালে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

১

কুমিল্লা কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজের পেছনের গলিতে ছিনতাই

২

কুমিল্লায় ৫ লাখ টাকার পণ্যের কার্টনে মিলল ইট ও বাঁশ

৩

কুমিল্লায় দধি ও ফলের দোকানে অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা

৪

কুমিল্লায় থামল কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস

৫

কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

৬

কুমিল্লার লালমাইয়ে পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

৭

কুমিল্লায় পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

৮

কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ২৭৫

৯

কুমিল্লা সীমান্তে ভারতীয় শাড়ি জব্দ

১০

অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট

১১

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

১২

কুমিল্লায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এনসিপির কেন্দ্রীয় নারী নেত্রী হাফসা জাহান

১৩