

মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক:
“থাকবে পুলিশ জনপদে, ভোট দিবেন নিরাপদে” — এই স্লোগানকে সামনে রেখে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লায় শুরু হয়েছে ৪র্থ পর্যায়ের ৩ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কোর্স।
“নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা সক্ষমতা বৃদ্ধি” শীর্ষক এই প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয় এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী।
বক্তব্যে তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই নির্বাচনকে শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনি দায়িত্ব পালনকালে প্রতিটি পুলিশ সদস্যকে আইন-শৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব প্রদর্শন করতে হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা তাদের দায়িত্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করবে এবং নির্বাচনকালীন যে কোনো পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হবে। প্রশিক্ষণে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন এবং নির্বাচন পরিচালনায় করণীয়, আচরণবিধি ও নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করা হয়।
মন্তব্য করুন


মজিবুর
রহমান পাবেল,
প্রতিবেদক:
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ইউনিসেফ বাংলাদেশ এর
সহযোগিতায় জেলা ক্রীড়া অফিস কুমিল্লার ব্যবস্থাপনায় কুমিল্লা জেলায় অনুষ্ঠিত হলো ‘স্পোর্টস
ফর ডেভেলপমেন্ট’ -ডে অবজারভেশন প্রোগ্রাম এবং বালিকাদের ৩ দিন ব্যাপী কাবাডি
প্রশিক্ষণের উদ্বোধন।
আজ বুধবার (১৪ মে) বিকেলে কুমিল্লা জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায়
ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৩দিনব্যাপী কাবাডি প্রশিক্ষণের উদ্বোধন করেন
অতিথিরা।
কুমিল্লা জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য কাজী গোলাম কিবরিয়া, খালেদ সাইফুল্লাহ, কুমিল্লা শিক্ষা বোর্ডের সহকারী ক্রীড়া কর্মকর্তা মোঃ সায়েম মিয়া, সোনালী অতীত ক্লাবের সভাপতি মোসলেহ উদ্দিন, হকির জাতীয় পর্যায়ের সাবেক খেলোয়াড় মোঃ তোফাজ্জল হোসেন, বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় জহিরুল হক, অ্যাথলেট সাফিয়া শেলী, ইউনিসেফ বাংলাদেশ কুমিল্লার কমিউনিটি ফ্যাসিলিলেটর সহ খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাবৃন্দ।
জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র জানান, ইউনিসেফ বাংলাদেশ
শিশু সুরক্ষায় কিভাবে ভূমিকা রাখছে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে বিভিন্ন ক্রীড়া
কর্মকান্ড তুলে ধরা হয়। ভবিষ্যতে ইউনিসেফ বাংলাদেশ ক্রীড়া উন্নয়নে আরো কর্মকান্ড বাড়ালে
তৃনমূলের খেলাধুলার উন্নয়নের পাশাপাশি মাদকাশক্তি থেকে দূরে থাকা, মোবাইল আশক্তি দূর
হওয়াসহ শারীরিক ও মানসিকভাবে সুস্থ সবল জাতি গঠনে সহসয়ক হবে।
উদ্বোধন শেষে ৩ দিন ব্যাপী বালিকাদের কাবাডি প্রশিক্ষণে শুরু
হয়। শিক্ষণে ২০ জন বালিকা কাবাডি প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে।
মন্তব্য করুন


মজিবুর
রহমান পাবেল,
প্রতিবেদক:
কুমিল্লা চৌদ্দগ্রামে স্ত্রীর ডিভোর্স লেটার পেয়ে গলায় ফাঁস
দিয়ে আত্মহত্যা করেছেন আজিজুল হক রবিন নামে এক যুবক।
উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
আজ রোববার (১৫ জুন) পুলিশ মরদেহ উদ্ধার করে
থানায় নিয়ে আসে। তিনি একই গ্রামের আবুল খায়েরের ছেলে।
তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজিজুল হক রবিন আট বছর আগে পার্শ্ববর্তী সদর দক্ষিণ উপজেলার গোয়ালগাঁও গ্রামের নাছিমা আক্তারকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে জান্নাত আরা নামের ছয় বছর বয়সী এক মেয়ে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে ‘পরকীয়া’ সন্দেহে উভয়ের ঝগড়া লেগে থাকত। ঝগড়ার জেরে ছয় মাস আগে নাছিমা আক্তার একমাত্র সন্তানকে রেখে বাবার বাড়িতে চলে যান। দুই মাস আগে নাছিমা আক্তার স্বামী আজিজুল হক রবিনের ঠিকানায় ডিভোর্স লেটার পাঠান। পরিবারের লোকজন আজিজুল হক রবিনকে বিষয়টি অবগত করেননি। আজিজুল হক রবিন ঈদের ছুটি শেষে গার্মেন্টসে চাকরিতে যোগদানের জন্য ‘পরিচয়পত্র’ খুঁজতে গিয়ে ডিভোর্স লেটার দেখতে পান। এরপর থেকে তার মন খারাপ হয়ে যায়। শনিবার বিকেল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর রোববার সকালে বাড়ির পাশের একটি গাছে তার লাশ ঝুলতে দেখা যায়।
আজিজুল হক রবিনের ভাই আশরাফুল ইসলাম শাওন বলেন,
দীর্ঘদিন ধরে ভাই রবিনের সঙ্গে ভাবি নাছিমা আক্তারের ঝগড়া
চলছিল। এরই জেরে ছয় মাস আগে ভাবি বাবার বাড়িতে চলে যান। দুই মাস আগে ডিভোর্স লেটার
পাঠান তিনি। বিষয়টি পরিবারের পক্ষ থেকে গোপন রাখলেও দুইদিন আগে ভাই ডিভোর্স
লেটারটি দেখে মানসিকভাবে ভেঙে পড়েন।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান,
আজিজুল হক রবিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে
ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
মন্তব্য করুন


নিজস্ব প্রতিবেদক - মজিবুর রহমান পাবেল
কুমিল্লার সুযোগ্য
জেলা প্রশাসক জনাব মোঃ আমিরুল কায়সার সম্পর্কে ইতিবাচক অভিজ্ঞতা শেয়ার করেছেন
সাংবাদিক এরশাদ রানা। নিজের ব্যক্তিগত কাজে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তিনি
দেখেছেন প্রশাসনিক সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্ব, যা কুমিল্লার ২৩৫ বছরের সমৃদ্ধ
ইতিহাসের অংশ।
এরশাদ রানা তার ফেসবুক
পোস্টে উল্লেখ করেছেন, শতাধিক জেলা প্রশাসকের পদচিহ্ন থাকলেও মোঃ আমিরুল কায়সার
ছিলেন ব্যতিক্রমী এক ব্যক্তি— অহংকারহীন, ক্ষমতার অপব্যবহার থেকে দূরে এবং অত্যন্ত বিনয়ী।
ব্যস্ততার মাঝেও তিনি ধৈর্যসহকারে সাংবাদিকের কথা শুনেছেন এবং তাৎক্ষণিক
সুপারিশসহ আবেদনপত্রে স্বাক্ষর করেছেন। শুধু তাই নয়, সংশ্লিষ্ট দপ্তরে সরাসরি
আবেদনপত্রটি পাঠানোর নির্দেশও দিয়েছেন, যা তার প্রশাসনিক দক্ষতা ও দায়িত্বশীলতার
পরিচয় বহন করে।
সাংবাদিক এরশাদ রানা বলেন, "এই প্রথমবারের মতো কুমিল্লার জেলা
প্রশাসকের কার্যালয়ে এতটা বিনয়ী ও মানবিক ডিসি দেখলাম।" তার এই মন্তব্য থেকে
বোঝা যায়, জনবান্ধব প্রশাসন গড়তে জেলা প্রশাসক কতটা আন্তরিক।
জনগণের প্রতি দায়িত্বশীল ও মানবিক প্রশাসনের এমন উদাহরণ নিঃসন্দেহে
প্রশংসনীয়। তবে তিনি কতদিন কুমিল্লায় জেলা প্রশাসকের দায়িত্বে থাকবেন, তা অজানা।
তবে যতদিন থাকবেন, কুমিল্লাবাসীর জন্য তা সৌভাগ্যের বিষয় হবে।
মন্তব্য করুন


কুমিল্লায় এক দিনে ০১ কোটি টাকার ঊর্ধ্বে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবি কয়েকটি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযান সমূহে বিজিবি টহলদল কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বাংলাদেশের অভ্যন্তরে পৃথক পৃথক স্থান হতে গত এক দিনে সর্বমোট ১,১০,১৯,৭৯৪/- (এক কোটি দশ লক্ষ উনিশ হাজার সাতশত চুরানব্বই) টাকা মূল্যের মোবাইল, মোবাইল ডিসপ্লে, বাজি এবং মাদকসহ বিভিন্ন ধরনের চোরাচালানী পণ্য সামগ্রী আটক করা হয়।
মন্তব্য করুন


কুমিল্লার নাঙ্গলকোটে ডাকাতির
মালামালসহ পাঁচ ডাকাতকে আটক করেছে পুলিশ।
গতকাল রোবাবার (১০ নভেম্বর)
রাতে পুলিশ প্রযুক্তির মাধ্যমে চট্টগ্রাম ও কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে
তাদেরকে আটক করে।
এসময় তাদের কাছ থেকে এনড্রয়েড
ও বাটন মোবাইল ফোন, স্মার্ট টিভি ও ল্যাপটপ উদ্ধার করা হয়।
আটককৃত ডাকাত দলের সদস্যরা
হলেন- নাঙ্গলকোটের আদ্রা উত্তর ইউপির শাকতলী মুন্সি বাড়ীর ওসমান গণির ছেলে মো. আবু
বক্কর (৫০), জোড্ডা পশ্চিম ইউপির নোয়াপাড়া মিস্ত্রি বাড়ির ওলি মিয়া প্রকাশ দেলু মিয়ার
ছেলে বাবুল (৪৫), আদ্রা দক্ষিণ ইউপির ভোলাইন গ্রামের আবদুল হাকিমের ছেলে শাহিন (৩৯),
বটতলী ইউপির জিনিয়ারা গ্রামের মফিজুর রহমানের ছেলে মোস্তফা (২৮), জোড্ডা পূর্ব ইউপির
পানকরা গ্রামের মোকছুদের ছেলে মো. রাবিক।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ
পরির্দশক মো: ওবাইদুল হক বলেন, গত ৬ নভেম্বর নাঙ্গলকোটের জোড্ডা ইউপির তালতলা এলাকায়
নাছিমা আক্তার পাখির রান্না ঘরের টিন কেটে ঘরে ডুকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার,
টাকা ও বিভিন্ন মালামাল ডাকাতি করে নিয়ে যায়। এ বিষয়ে মরিয়ম আক্তার বাদী হয়ে অজ্ঞাত
৬/৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযান চালিয়ে পাঁচ জনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে
বিভিন্ন থানায় চুরি ও ডাকাতির মামলা রয়েছে।
মন্তব্য করুন


মজিবুর
রহমান পাবেল,
প্রতিবেদক:
কুমিল্লার
সদর দক্ষিণ উপজেলায় অতিরিক্ত বাস ভাড়া নেওয়ার অভিযোগে দুটি পরিবহন সার্ভিসকে জরিমানা
করেছে কুমিল্লা ভোক্তা অধিদপ্তর।
সোমবার
(২৬ মে) বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত উপজেলার ঢুলিপাড়া এলাকায় এই অভিযান চালান ভোক্তা
অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।
ভোক্তা
অধিদপ্তর,কুমিল্লা জানায়- আজ সকাল থেকে দুপুর পযর্ন্ত কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার
ঢুলিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লা থেকে রংপুর, পঞ্চগড়গামী (দূরপাল্লা)
পরিবহনের কাউন্টারগুলোতে ভোক্তা অধিদপ্তরের অভিযানের সময় সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা পাওয়া যায়। এসব বাস কাউন্টারে নির্ধারিত ১ হাজার
২৮০ টাকার স্থলে অগ্রিম প্রতি টিকিট বিক্রি করছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায়। অতিরিক্ত
৬০০-৭০০ টাকা বেশি নেওয়ায় এলআরবি পরিবহনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা
ও নুর স্পেশাল পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে কুমিল্লা বাস মালিক
সমিতি, জেলা পুলিশসহ অন্যরা সহযোগিতা করেন।
ভোক্তা
অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক কাউছার মিয়া বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী
সেবা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকতে বিভিন্ন পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশনা
দেওয়া হয়েছে। ভোক্তাদের স্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


সারাদেশের মতো কুমিল্লা শিক্ষা বোর্ডের
অধীনে ৬ জেলার কলেজগুলোতে আজ রোববার (৩০ জুন) অনুষ্ঠিত হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট
(এইচএসসি) পরীক্ষা।
কুমিল্লা শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে,
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায়
৬ টি জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৩ হাজার ২৯০ জন। এর মধ্যে ছেলে পরীক্ষার্থী
৪৮ হাজার ৪৭১ জন এবং মেয়ে পরীক্ষার্থী ৬৪ হাজার ৮১৯ জন। এ ক্ষেত্রে দেখা যায়, ছেলেদের
তুলনায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ১৬ হাজার ৩৪৮ জন বেশি।
কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর,
চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ৪৩২টি কলেজের শিক্ষার্থীরা ১৯৫টি কেন্দ্রে পরীক্ষায়
অংশগ্রহন করেছেন।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
শিক্ষা বোর্ডের প্রাপ্ত তথ্য বিশ্লেষণে পাওয়া গেছে, বোর্ডে সবচেয়ে বেশি পরীক্ষার্থীর
সংখ্যা কুমিল্লা জেলায়। এখানে ১৬৩টি কলেজের ৩৯ হাজার ৪৯২ জন। নোয়াখালী জেলায় ৫৫টি কলেজের
পরীক্ষার্থীর সংখ্যা ১৯হাজার ৭৮৯ জন, ফেনী জেলায় ৪২ কলেজের ১১ হাজার ৮০ জন, লক্ষ্মীপুর
জেলায় ৪০টি কলেজের ১১ হাজার ৩৪৮ জন, চাঁদপুর জেলায় ৬৭টি কলেজের ১৬ হাজার ২৩২ জন ও ব্রাহ্মণবাড়িয়া
জেলায় ৬৫টি কলেজের ১৫ হাজার ৩৫৯ জন শিক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।
মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষায় এই তিন বিভাগের মধ্যে মানবিকে সবচেয়ে বেশিসংখ্যক
পরীক্ষার্থী এবার অংশ নিচ্ছেন। মানবিক বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ৫২ হাজার ৪১৪ জন,
বিজ্ঞান বিভাগে ২৮ হাজার ৯২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩২ হাজার ৭৪৮ জন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা
নিয়ন্ত্রক মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ৬ জেলায়
ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। পরীক্ষার্থী কিংবা পরীক্ষক যারাই কোনো অনিয়মের সঙ্গে
জড়িত হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. নিজামুল করিম বলেন, নানা সামাজিকও আর্থিক
কারণে মেয়ে পরীক্ষার্থী বেড়েছে এবং ছেলে পরীক্ষার্থী সংখ্যা কমেছে। বিশেষ করে এখন ছেলেরা
কম বয়সেই এসএসসি পরীক্ষায় পাস করেই কর্মসংস্থানে যুক্ত হচ্ছে আবার অনেকে বিদেশ চলে
যাচ্ছে। আর এসব কারণেই মেয়েদের অংশগ্রহণ বেশি।
মন্তব্য করুন


"মাদককে না বলি, মাদক ছেড়ে খেলা ধরি" এই মূল প্রতিপাদ্যে যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার উদ্যোগে কুমিল্লার মুরাদনগরে অনুষ্ঠিত হয়েছে বৈষম্য বিরোধী শহীদদের স্মরণে টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট।
গতকাল বিকেলে মুরাদনগর উপজেলার আকুবপুর ইয়াকুব আলী ভূইয়া পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেনের সভাপতিত্বে খেলা শেষে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সৈয়দ তৌফিক আহামেদ মীর। বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শাহআলম সরকার, ২নং আকুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিমুল বিল্লাল শিমুল, এডভোকেট আলী আশরাফ তাজু, ব্যবসায়ী আব্দুস ছাত্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
টুর্নামেন্টে ৬ জন শহীদের নামানুসারে ৬টি দল অংশগ্রহণ করে। ফাইনালে শহীদ শাকিল পারভেজ একাদশ ও শহীদ হোসাইন একাদশের মধ্যকার খেলায় নির্ধারিত সময়ে গোল শূন ড্র হয়। পরে ট্রাইব্রেকারে শহীদ শাকিল পারভেজ বিজয়ী এবং শহীদ হোসাইন একাদশ রানারআপ হয়।
খেলায় অংশগ্রহণ করা অন্য দলগুলো হলো শহীদ আবু সাইদ একাদশ, শহীদ ফয়সাল একাদশ, শহীদ হোসাইন একাদশ ও শহীদ শাকিল পারভেজ একাদশ।
মন্তব্য করুন


কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
সদর দক্ষিন মডেল থানাধীন মোস্তফাপুর বিশ্বরোডস্থ মেসার্স আবদুল আলী ফিলিং স্টেশনের সামনে কক্সবাজার হইতে ঢাকাগামী Imperial Express ltd নামীয় বাসের D3 এবং D4 নং সীটে বসা অবস্থায় অভিযুক্ত আসামীদের কাছে অবৈধ ইয়াবা উদ্ধার করা হয়।
আসামী মোহসেনা বেগম(৫৫) এর শরীরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১০টি নীল রং এর পলি জিপারের ভিতর প্রথম ৯ টি পলি জিপারের ভিতর ত্র্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ১৮০০ পিস এবং অন্য একটি পলি জিপারের ভিতর ত্র্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ২৫০ পিস, মোট ২০৫০ পিস এবং অপর আসামী আবদুল জলিল(৬৫) এর নিকট একটি শপিং ব্যাগের ভিতর নীল রং এর জিপারযুক্ত ৬(ছয়) টি পলি প্যাকেটের ভিতর মিথাইল ত্র্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট, প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে ১২০০ পিস, সর্বমোট ৩২৫০ পিস ইয়াব উদ্ধার করা হয়েছে।
আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়,দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবা এনে ঢাকা শহরে সরবরাহ করে আসছে।
মন্তব্য করুন


ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন
কুমিল্লার বাঘা শরীফ বলী।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত
জব্বারের বলী খেলার ১১৫তম আসরের ফাইনালে মুখোমুখি হয় কুমিল্লার বাঘা শরীফ ও রাশেদ।
ফাইনালে প্রায় ১১ মিনিট
লাড়াইয়ের পর কুমিল্লার
বাঘা শরীফের কাছে হার মানতে হয় রাশেদের।
এর আগে প্রথম সেমিফাইনালে মুখোমুখি
হয়ে রাঙামাটির সৃজন চাকমাকে হারিয়ে ফাইনালে যান রাশেদ। দ্বিতীয় সেমিফাইনালে রাসেলের
এর প্রতিপক্ষ ছিলেন কুমিল্লার
বাঘা শরীফ।
এদিকে
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয় পান সৃজন চাকমা। এর আগে বিকেল চারটায় শুরু হয় বলী
খেলার ১১৫ তম আসর। এতে অংশ
নেন ৮৪ জন বলী ।
মন্তব্য করুন