

প্রেমিকার
ভালোবাসার বহিঃপ্রকাশ। গাড়িজুড়ে লিপস্টিকের ৩ হাজার ৪০০টি চুমুর দাগ। সামাজিক যোগাযোগমাধ্যমে
সেই ভিডিও ভাইরাল হতেই অবশ্য আনন্দের বদলে বিপাকে পড়লেন ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রের
এক যুবক। ট্রাফিক আইন ভাঙার অভিযোগে তাকে গুনতে হয়েছে ৫ হাজার ৫০০ রুপি জরিমানা।
ঘটনাটি
গোয়ালিয়রের সিটি সেন্টার এলাকার। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও।
সেখানে দেখা যায়, একটি গাড়ির প্রায় পুরো শরীরজুড়ে লিপস্টিকের অসংখ্য দাগ। জানা যায়,
গাড়িটির মালিক আদিত্য সিকারওয়ারের প্রেমিকা এমন অভিনব কায়দায় গাড়িটি সাজিয়েছিলেন।
ট্রাফিক
পুলিশের পরিদর্শক অভিষেক রঘুবংশী জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি পুলিশের নজরে
আসে। গাড়িটিকে সিটি সেন্টার এলাকায় চলাচল করতেও দেখা যায়। পরে তদন্ত করে গাড়িটির মালিককে
থাটিপুর এলাকা থেকে শনাক্ত করা হয়। তাকে থানায় নিয়ে যাওয়ার পর মোটর ভেহিকেলস আইনে ৫
হাজার ৫০০ রুপি জরিমানা করা হয়।
আদিত্য
জানান, বিদেশে এমন একটি প্রবণতা দেখে তার প্রেমিকা গাড়িটি সাজানোর সিদ্ধান্ত নেন। প্রায়
সাড়ে তিন ঘণ্টা ধরে গাড়িজুড়ে ৩ হাজার ৪০০টি লিপস্টিকের চুমুর দাগ দেন তিনি। এরপর সেই
দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।
তবে
গাড়িতে এ ধরনের পরিবর্তন যে আইনের চোখে অপরাধ হতে পারে, তা জানতেন না আদিত্য। পুলিশের
নির্দেশ পাওয়ার পর গাড়ি থেকে সব লিপস্টিকের দাগ পরিষ্কার করেন তিনি এবং জরিমানাও পরিশোধ
করেন।
মন্তব্য করুন


বাংলাদেশ
নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপে টানা দুবার শিরোপা জিতেছে। এবার দেড় কোটি টাকা দেওয়ার
ঘোষণা দিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আজ
শনিবার (৯ নভেম্বর) বাফুফের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে
সাংবাদিকদের ব্রিফ করেন মিডিয়া কমিটির প্রধান আমিরুল ইসলাম বাবু। সেখানেই সাবিনা-মারিয়া-তহুরাদের
দেড় কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাটি দেন তিনি।
এর
আগে সাফ শিরোপা জেতায় চ্যাম্পিয়ন মেয়েদের ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল ক্রীড়া
মন্ত্রণালয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও এসেছিল পুরস্কারের ঘোষণা।
মন্তব্য করুন


রাজধানীর
রামপুরায় দুর্বৃত্তদের গুলিতে আহত তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে
‘কাইল্যা পলাশ’ মারা গেছেন। শুক্রবার রাত পৌনে ১টার দিকে রাজধানীর এভারকেয়ার
হাসপাতালে তার মৃত্যু হয় বলে স্বজনরা নিশ্চিত করেছেন।
হাতিরঝিল
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, পলাশের মৃত্যুর খবর তিনি
শুনেছেন।
এর
আগে ১২ জুন রামপুরা টিভি সেন্টারের বিপরীতে জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে তিনি
দুর্বৃত্তদের গুলিতে আহত হন। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। প্রথমে
তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রোববার রাত
সাড়ে ১২টার দিকে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আট
দিন কোমায় থাকার পর শুক্রবার রাতে তার মৃত্যু হয়।
তদন্তসংশ্লিষ্ট
সূত্রগুলো বলছে, কাইল্যা পলাশের ওপর হামলার নেপথ্যে আন্ডারওয়ার্ল্ডের আধিপত্য বিস্তার,
পুরোনো দ্বন্দ্ব এবং অপরাধ জগতের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।
হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পলাশ গুলিবিদ্ধ
হওয়ার পরদিন তার স্ত্রী মাহমুদা খানম বাদী হয়ে হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা মামলা করেন।
মামলায় আরেক শীর্ষ সন্ত্রাসী জিসানসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া আরও ৭-৮ জনকে
অজ্ঞাত আসামি করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে দুজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মন্তব্য করুন


গ্রুপ
পর্বের শেষ ম্যাচে আমেরিকার ডালাস স্টেডিয়ামে রোববার সকাল ৮টায় জর্ডানের মুখোমুখি হচ্ছে
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচ শুরুর আগেই আলবিসেলেস্তে শিবিরে বড়
এক ধামাকা দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে ইতিমধ্যেই
নকআউট পর্ব নিশ্চিত করে ফেলা আর্জেন্টিনা মাঠে নামছে তাদের সেরা তারকা ও ফুটবল জাদুকর
লিওনেল মেসিকে ছাড়াই! জর্ডানের বিপক্ষে আজ শুরুর একাদশে নয়, বরং বেঞ্চে বসে ম্যাচ শুরু
করবেন এলএমটেন।
চলতি
বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে এ পর্যন্ত হওয়া ৫টি গোলের সব কটিই এসেছে ইন্টার মায়ামির
এই মহাতারকার পা থেকে। এমন ফর্মে থাকা মেসিকে কেন বসিয়ে রাখা হচ্ছে, সংবাদ সম্মেলনে
আর্জেন্টাইন রেডিওর ৯১ বছর বয়সী কিংবদন্তি সাংবাদিক এনরিকে মাকায়া মার্কেজের (যিনি
নিজের ১৮তম বিশ্বকাপ কভার করছেন) এমন প্রশ্নে বেশ আন্তরিকতার সাথেই জবাব দেন স্কালোনি।
তিনি
বলেন, লিও আজ বেঞ্চ থেকেই ম্যাচ শুরু করবে। আপনি এই প্রশ্নটি করেছেন বলেই আমি একদম
সততার সাথে উত্তর দিচ্ছি। লিও আজ ম্যাচের একটু পরের দিকে বদলি হিসেবে মাঠে আসবে।”
মেসিকে
বেঞ্চে রাখা এবং নকআউটের কথা মাথায় রেখে আর্জেন্টিনা ‘দুর্বল’
দল নামাচ্ছে কি না, এমন গুঞ্জন ও সমালোচনাকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়েছেন স্কালোনি। কড়া
ভাষায় তিনি বলেন, যারা মাঠে নামছে, তারা প্রত্যেকেই খেলার যোগ্য এবং তারা এই দলেরই
অংশ। অনুশীলনে আমরা যত পরিশ্রম করি, তা এই ছেলেদের জন্যই। যখনই আমি সুযোগ পাই, সবাইকে
খেলার সময় দিতে ভালোবাসি এবং তা শুধু তারা যোগ্য বলেই। ওরাও অসাধারণ ফুটবলার।
স্কালোনি
আরও যোগ করেন, একজন কোচ হিসেবে আমার স্বপ্ন হলো, দলে যে খেলোয়াড়ই থাকুক না কেন, দলের
পারফরম্যান্স যেন সবসময় একই রকম থাকে। আপনি যখন আর্জেন্টিনার ঐতিহাসিক এই জার্সি পরে
মাঠে নামবেন, তখন ম্যাচের পয়েন্টের গুরুত্ব কম নাকি বেশি, তা কোনো বিষয় নয়। আপনাকে
জেতার জন্যই নিজের সেরাটা দিতে হবে। আমাদের মানসিকতা বিশ্বকাপের প্রথম দিনের মতোই আছে,
কোনো পরিবর্তন হয়নি।
বিশ্বকাপের
ইতিহাসে প্রথমবারের মতো সুযোগ পেয়েই টানা দুই ম্যাচ হেরে ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে
বিদায় নিয়েছে জর্ডান। বিদায়ী ম্যাচে তারা অল-আউট রক্ষণাত্মক ফুটবল খেলবে বলেই ধারণা
করছেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড। জর্ডানের রক্ষণভাগ নিয়ে স্কালোনি বলেন, জর্ডান পাঁচজন
ডিফেন্ডার নিয়ে রক্ষণাত্মক লাইনে খেলে। যদি মাঠে আমরা কোনো জটিল সমস্যায় পড়ি, তবে আমাদের
রণকৌশল কিছুটা বদলে ফেলার পথ খোলা রাখছি। প্রতিপক্ষ কেমন খেলছে, তার ওপর ভিত্তি করে
আমরা ভিন্ন কিছু করতে প্রস্তুত।
মেসি
প্রথমার্ধে না থাকলেও ডালাসের গ্যালারিতে আর্জেন্টাইন ঝড় থামার কোনো লক্ষণ নেই। এখন
দেখার বিষয়, মেসির অনুপস্থিতিতে আর্জেন্টিনার ‘বেঞ্চের শক্তি’
জর্ডানের ডিফেন্সিভ দেয়াল ভেঙে কতটা রাজকীয়ভাবে গ্রুপ পর্ব শেষ করতে পারে!
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি:
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ রোজী আকতারকে কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার ( ২৮ জুন) বদলি ও পদায়নের এ প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদায়নের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। নতুন দায়িত্বে যোগদানের পর তিনি কুমিল্লা জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন।
এই নিয়োগের মাধ্যমে কুমিল্লা জেলার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার। তার নিয়োগকে কেন্দ্র করে জেলার প্রশাসনিক অঙ্গনসহ বিভিন্ন মহলে ইতোমধ্যে আগ্রহ ও ইতিবাচক আলোচনা শুরু হয়েছে।
এদিকে, কুমিল্লার বিদায়ী জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তার নতুন কর্মস্থলের জন্য বিভিন্ন মহল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
মন্তব্য করুন


রাজধানীর
ব্যস্ত সড়কের পাশে একটি ব্যাংকের এটিএম বুথ। প্রতিদিনের মতো সেখানেই দায়িত্ব পালন করেন
আব্দুস সালাম নামে এক সাধারণ সিকিউরিটি গার্ড। কিন্তু দায়িত্ব পালনের পাশাপাশি তার
আরেকটি নীরব অভ্যাস ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর ওই পথ দিয়ে যাওয়ার সময়
হাতে ধানের শীষ নিয়ে সম্মান জানিয়ে দাঁড়িয়ে থাকা। সেই দৃশ্য নীরবে লক্ষ্য করেছেন প্রধানমন্ত্রী।
ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা সেই নিরাপত্তীরক্ষীকে উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী।
বুধবার
(৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান
রুমন রাজধানীর রমনা এলাকার গিয়ে আব্দুস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রধানমন্ত্রীর
পক্ষ থেকে তার হাতে কিছু উপহারও তুলে দেন। এ সময় আব্দুস সালামের শারীরিক অবস্থা ও তার
পরিবারের খোঁজখবরও নেন তিনি।
জানা
যায়, আব্দুস সালামের বাড়ি পাবনার নগরবাড়ি ঘাট এলাকায়। অর্থাভাবে গত ৮ মাস ধরে রাজধানীর
সাবেক রমনা থানার সামনের একটি বেসরকারি ব্যাংকের বুথে সিকিউরিটি গার্ডের কাজ করছেন।
এর
আগে, তিনি পেশায় একজন গাড়িচালকের কাজ করতেন। স্ট্রোক করার পর তিনি আর গাড়ি চালাতে পারেন
না। তারপর থেকেই গাড়ির স্টিয়ারিং ছেড়ে এই সিকিউরিটি গার্ডের কাজ নেন তিনি। অসুস্থ শরীর
নিয়েই বিরতিহীনভাবে প্রতিদিনই সকাল ৮ থেকে রাত ৮ টা পর্যন্ত ১২ ঘন্টা কাজ করেন তিনি।
জানা
যায়, প্রধানমন্ত্রী তার সচিবালয়ের কার্যালয়ে যাওয়ার সময় প্রতিদিন আব্দুস সালাম রমনা
পুরাতন থানার কাছে বুথের সামনে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকেন। তার এই নীরব শুভেচ্ছা
ও ভালোবাসার প্রকাশ একসময় প্রধানমন্ত্রীরও দৃষ্টি গোচর হয়। পরে তার অতিরিক্ত প্রেস
সেক্রেটারির আতিকুর রহমান রুমনকে ওই ব্যক্তির খোঁজ খবর নেওয়ার জন্য উপহার নিয়ে পাঠান
প্রধানমন্ত্রী।
এদিকে
প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন আব্দুস সালাম। কৃতজ্ঞতা প্রকাশ করে
তিনি জানান, 'তিনি কখনো কল্পনাও করেন নি, যে এটি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হবে, আর
প্রধানমন্ত্রীর তার জন্য উপহার পাঠাবেন।'
প্রধানমন্ত্রী
আমার জানের টুকরা জানিয়ে তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবাকে ভালোবাসি,
মাকে ভালোবাসি, প্রধানমন্ত্রীকে ভালোবাসি। তিনি যখন এই পথ দিয়ে যান, আমি সব দিনই প্রধানমন্ত্রীকে
সালাম দেই, তিনিও আমাকে গাড়ির ভিতর থেকে সবদিনই হেসে সালাম দেন। হাত নেড়ে শুভেচ্ছা
জানান। প্রধানমন্ত্রীর হাসি দেখলে আমার পরান জুড়িয়ে যায়। আজ আমার জীবনের সেরা দিন।
সবচেয়ে আনন্দের দিন। প্রধানমন্ত্রী আমার মত ক্ষুদ্র মানুষকে উপহার পাঠিয়েছেন, এর চেয়ে
আনন্দের আর কি হতে পারে।
এদিকে
একজন সাধারণ মানুষের নীরব ভালোবাসা ও শ্রদ্ধার প্রতি প্রধানমন্ত্রীর এই মানবিক সাড়া
স্থানীয়দের মধ্যেও প্রশংসার জন্ম দিয়েছে। দায়িত্ব পালনের পাশাপাশি একজন সাধারণ মানুষের
আন্তরিক অনুভূতির এমন মূল্যায়ন নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী মানবিক দৃষ্টান্ত বলে জানান
তারা।
মন্তব্য করুন


জুলাই-আগস্ট
মাসে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত
হোসেন। তবে তা নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর পর্যাপ্ত প্রস্তুতি রেখেছে
বলেও জানান তিনি। ঢাকা মেডিকেল কলেজে মেডিকেলের প্যাথলজি বিভাগে মাইক্রোস্কোপ ও ল্যাবরেটরি
যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি
বলেন, জুলাই-আগস্ট মাসে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে। তবে তা নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয়
ও অধিদপ্তর পর্যাপ্ত প্রস্তুতি রেখেছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে দুই মাস ধরে সরকার জেলা-উপজেলা
পর্যায়ে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে। চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং রোগীদের
চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
স্বাস্থ্যমন্ত্রী
বলেন, থানা, উপজেলা, জেলা পর্যায়ে ডেঙ্গুর এনএসওয়ান পরীক্ষার কিট পাঠানো হয়েছে। এছাড়া
ঢাকা ও বড় শহরগুলোতে হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। রোগী বাড়লে সেগুলো চালু করা হবে।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ইউনিয়ন পর্যায় থেকে শুরু
করে মসজিদের ইমামসহ সবাইকে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে আহ্বান জানানো হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর
মতে, শুধু চিকিৎসা নয়, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাই ডেঙ্গু
নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায়।
এডিস
মশা নিয়ন্ত্রণে নতুন প্রযুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, লার্ভা ধ্বংস করার জন্য
একটি বিশেষ মেডিকেল ট্যাবলেট আগামী ৭ দিনের মধ্যে সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ছোট ছোট জমে থাকা পানি, ডাবের খোসা বা টায়ারে এই ট্যাবলেট ব্যবহারে লার্ভা দ্রুত ধ্বংস
হবে।
ডেঙ্গু
রোগীদের চিকিৎসায় বিশেষ সতর্কতার কথা উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী
সাখাওয়াত হোসেন বকুল বলেন, প্লাজমা লিকেজের কারণে অনেক সময় রোগী মারা যায়। এজন্য বিশেষজ্ঞ
ডাক্তারদের সমন্বয়ে একটি 'ডেইলি ট্রিটমেন্ট প্রটোকল' তৈরি করে তা সব চিকিৎসকের মোবাইলে
ও ওয়েবসাইটে পাঠিয়ে দেওয়া হচ্ছে। হাসপাতালগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে, কোনো ডেঙ্গু
রোগীর জ্বর ভালো হয়ে গেলেও পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাকে ছাড়পত্র (ডিসচার্জ)
দেওয়া যাবে না।
অনুষ্ঠানে
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দীর্ঘ ২৫ বছর পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অত্যাধুনিক
টেন হেডেড মাইক্রোস্কোপ যুক্ত হয়েছে। এর মাধ্যমে ক্যানসার শনাক্তকরণ আরও নির্ভুল ও
কার্যকর হবে। পাশাপাশি চিকিৎসা শিক্ষাকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে
মেডিকেল কারিকুলামেও পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এ সময় তিনি
বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসন ও সার্বিক অবকাঠামো উন্নয়নের কাজও এগিয়ে
চলছে।
আক্ষেপ
প্রকাশ করে তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে ঢাকা মেডিকেল কলেজ উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থার
সঙ্গে তাল মিলাতে কিছুটা পিছিয়ে ছিল। বিশেষ করে প্যাথোলজি বিভাগ, যা চিকিৎসার মূল ভিত্তি,
সেখানে তিন বছর আগে একটি সরকারি মাইক্রোস্কোপ নষ্ট হওয়ার পর আর কোনো বরাদ্দ দেওয়া হয়নি।
তিনি
জানান, হস্তান্তরিত লেটেস্ট মডেলের এই আধুনিক মাইক্রোস্কোপটির মাধ্যমে এখন থেকে এক
সিটিংয়েই নিখুঁতভাবে ক্যানসার ডায়াগনোসিস করা সম্ভব হবে, যা চিকিৎসাসেবায় বড় পরিবর্তন
আনবে। একই সঙ্গে হাসপাতালের ডিআই সাপ্লাইয়ের অনিয়ম দূর করতে দ্রুত টেন্ডার প্রক্রিয়ায়
যাওয়ার ঘোষণা দেন তিনি।
বাংলাদেশ
মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালটি বেসরকারি খাতের মতো
চলবে কিনা—সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন,
এটি সম্পূর্ণ সরকারি মালিকানাধীন থাকবে, তবে এর ব্যবস্থাপনা হবে আধুনিক ও করপোরেট ধাঁচের।
কোম্পানি ফর্ম করে পরিচালনা করা হবে এবং হাসপাতালটি হবে অলাভজনক। থাইল্যান্ডের বামরুনগ্রাদ
বা সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের মডেলে ওয়ান-স্টপ ইমার্জেন্সি ও আধুনিক পদ্ধতিতে
এটি পরিচালিত হবে। আমরা একটি গঠনপ্রণালী তৈরি করে দিয়েছি এবং যন্ত্রপাতি দিয়েছি। এটি
উন্নত মানের হাসপাতাল হবে। সরকার এই হাসপাতালের রেট নির্ধারণ করে দেবে যাতে সাধারণ
মানুষ স্বল্পমূল্যে বিশ্বমানের সেবা পায়। প্রয়োজনে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়
ঘটানো হবে। আগামী ৬ মাসের মধ্যে এটি পূর্ণাঙ্গভাবে চালু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে
আগামী ১০ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী
ডা. জুবাইদা রহমানের সফরের কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী।
এসময়
উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক
অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক
ডা. নাজমুল হোসেন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীন ও উপাধ্যক্ষ
অধ্যাপক ডা. মোসাররাত সুলতানাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


গোপালগঞ্জের
কাশিয়ানীতে ১৩ বছরের এক মাদরাসাছাত্রীকে একা পেয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে এক রংমিস্ত্রিকে
আটক করেছে পুলিশ।
শুক্রবার
(১২ জুন) সন্ধ্যায় উপজেলার ফুকরা ইউনিয়নের সাফলীডাঙ্গা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আটক
রবিউল শেখ (৩৫) একই গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন রংমিস্ত্রি এবং তিন সন্তানের
বাবা।
কাশিয়ানী
থানার রামদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোল্লা আফজাল হোসেন জানান, শুক্রবার সন্ধ্যায়
ওই ছাত্রী তার দাদার বাড়ি থেকে নিজ বাড়িতে যাচ্ছিল। পথে সানোয়ার শিকদারের বাড়ির কাছে
পৌঁছালে রবিউল তাকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় সানোয়ার শিকদারের স্ত্রী
সাহেরা বেগম ঘটনাটি দেখে ফেললে রবিউল দ্রুত দৌঁড়ে পালিয়ে যায়।
পরে
ভুক্তভোগী ছাত্রীর মা রহিমা বেগম বাদী হয়ে রামদিয়া পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ
দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ রবিউলকে নিজ এলাকা থেকে আটক করে।
এ
ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দোষী রবিউলের দৃষ্টান্তমূলক
শাস্তির দাবি জানিয়েছেন।
এ
বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, এ
ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতের মাধ্যমে
জেলহাজতে পাঠানো হবে।
মন্তব্য করুন


শুক্রবার (২৯ ডিসেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ অনুষ্ঠানের লক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারাদেশে এক হাজার ১৫১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
তিনি বলেন, স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ইন এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় ২৯ ডিসেম্বর থেকে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত ঢাকাসহ সারাদেশের নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি টহল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।
ইসি জানিয়েছিল, ৩০০ সংসদীয় আসনে আগামী ৩ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনী নিয়োগের জন্য আদেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ।
এদিকে নির্বাচন উপলক্ষে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৩ জানুয়ারি থেকে সশস্ত্র বাহিনী মাঠে নামবে।
নির্বাচনকালীন সেনাবাহিনী মোতায়েনে গত ১৭ ডিসেম্বর নীতিগত অনুমোদন দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরদিন ১৮ ডিসেম্বর জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ও বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে সেনা মোতায়েনে সশস্ত্র বাহিনীকে চিঠি দেয় ইসি।
গত ১৫ নভেম্বর সন্ধ্যা ৭টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন।নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০২৪ সালের জানুয়ারি মাসের ৭ তারিখ রোজ রোববার ৩০০ আসনে দ্বাদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই হয় ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি করা হয় ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল ১৭ ডিসেম্বর। রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ দেওয়া হয় ১৮ ডিসেম্বর।
মন্তব্য করুন


স্ত্রী
আফরা ইভনাত ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় ছোট পর্দার জনপ্রিয়
অভিনেতা জাহের আলভী (মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া) এর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার
(২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুণী মীরের আদালত এ আদেশ দেন। মামলার
তদন্ত কর্মকর্তা ডিবির মিরপুর বিভাগের পরিদর্শক মো. আব্দুল মালেক আসামিকে আদালতে হাজির
করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডের
বিষয়টি নিশ্চিত করেছেন সিএমএম কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হারুনুর
রশিদ।
এর
আগে, গত ১৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ
করে জামিন আবেদন করেন জাহের আলভী। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে
কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার
এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে
আফরা ইভনাত ইকরাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্বজনরা
তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার
পর ইকরার বাবা কবির হায়াত খান মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের
পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।
উল্লেখ্য,
একই মামলায় গত ৪ জুন জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আদালতে আত্মসমর্পণ করে জামিন
লাভ করেন।
মন্তব্য করুন


পরিবেশ,
বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের
নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে
গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতা বলে জানিয়েছে পুলিশ।
রোববার
(২ আগস্ট) বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে মোংলা থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির
নাম টুকু শেখ (৩৫)। তিনি মোংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ
জানায়, আটকের সময় টুকু শেখের কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম ও পদবি সম্বলিত জাল সিল এবং
স্ট্যাম্প জব্দ করা হয়েছে। তদন্তে দেখা গেছে, তিনি সময়ে সময়ে রাজনৈতিক খোলস পাল্টে
প্রভাব বিস্তারের চেষ্টা করতেন। অতীতে আওয়ামী লীগ, জামায়াত ও এনসিপির পরিচয় বহন করলেও
সর্বশেষ তিনি নিজেকে শ্রমিক দলের কর্মী হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন।
মোংলা
থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান জানান, বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের সংসদ
সদস্য ও পরিবেশ প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম ব্যবহার করে একটি
সংঘবদ্ধ চক্র অবৈধ তদবির বাণিজ্য চালিয়ে আসছিলো। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে
চক্রের মূলহোতাকে আটক করা হয়েছে।
এই
ঘটনায় রোববার দিবাগত রাতে জাল-জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মোংলা থানায় একটি মামলা
দায়ের করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত
রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন