বিশ্বকাপ ভূমিকায় খুশি নন নেইমার

বিশ্বকাপ ভূমিকায় খুশি নন নেইমার
ফাইল ছবি

বিশ্বকাপে এখন পর্যন্ত নিজের সীমিত ভূমিকা নিয়ে মোটেই সন্তুষ্ট নন নেইমার —এমন মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তি। তবে পুরো পরিস্থিতি তিনি বেশ পেশাদারিত্বের সঙ্গে দেখছেন এবং পুরো দলের ওপর এর ইতিবাচক প্রভাব পড়েছে।

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতা ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র এক ম্যাচে বদলি হিসেবে খেলতে নেমেছিলেন। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে তিনি শেষ ১৪ মিনিট মাঠে ছিলেন।

মেটলাইফ স্টেডিয়ামে রোববার নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ৩৪ বছর বয়সি নেইমার আবারও বদলি বেঞ্চে থাকবেন।

ব্রাজিলিয়ান পত্রিকা ফোয়া ডি সাও পাওলোতে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেছেন, ‘নেইমার মোটেই সন্তুষ্ট নয়। কিন্তু সে শান্ত আছে। অনুশীলনেও ভালো করছে। নেইমার সতীর্থদের কাছে খুবই শ্রদ্ধার একজন খেলোয়াড়। সবাই তাকে অনেক ভালোবাসে। দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দলে নেইমারের প্রভাব অপরিসীম। ব্যক্তি হিসেবেও নেইমার অসাধারণ। তাকে দলে পেয়ে আমি দারুণ খুশী। অবশ্যই প্রতি ম্যাচেই সে খেলতে চায়।’

ডান পায়ের কাফ পেশিতে ইনজুরি নিয়ে টুর্নামেন্টে খেলতে এসেছে নেইমার।

নেইমার ইঙ্গিত দিয়েছেন নেইমার এখন পুরো ম্যাচ খেলার জন্য প্রস্তুত। যদিও বার্সেলোনা ও পিএসজির সাবেক এই সুপারস্টারের ম্যাচ ফিটনেস নিয়ে এখনও কিছু শঙ্কা রয়েছে। 

আনচেলত্তি বলেন, ‘গুরুত্বপূর্ণ হচ্ছে নেইমার খেলার জন্য প্রস্তুত। তবে কেউই জানেনা কতক্ষণ সে খেলতে পারবে। ম্যাচের ছন্দ ধরে রাখার মতো অভিজ্ঞতা তার রয়েছে। দলে যখনই তার প্রয়োজন হবে আমি তাকে মাঠে পাঠাবো।’

এর আগে চারবারের মোকাবেলায় কখনই নরওয়েকে হারাতে পারেনি ব্রাজিল। এর মধ্যে দুটি ম্যাচ ড্র ও দুটিতে পরাজিত হয়েছে সেলেসাওরা। এছাড়া ২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জয়ের পর এখন পর্যন্ত নকআউট পর্বে কোন ইউরোপীয়ান দলকে হারাতে পারেনি ব্রাজিল।

আনচেলত্তি বলেন, ‘নরওয়ের বিপক্ষে খেলা সবসময়ই কঠিন। কিন্তু একটি ভালো ম্যাচ উপহার দেওয়ার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। রক্ষণভাগে নরওয়ে বেশ গোছানো একটি দল। আমরা সবকিছুর জন্যই প্রস্তুতি নিয়েছি। হয়ত আমরা গোল হজম করতে পারি, কিন্তু তার থেকে বেরিয়ে আসার কৌশলও আমরা জানি।’

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ‘বিভাগ যুব বাইক ফোরাম’ গঠনের উদ্যোগ, টাউন হল মাঠে পরবর্তী সভা

১

গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

২

ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির চাপায় ৬ শিক্ষার্থী আহত

৩

এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী

৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাশ ফার্স্ট পাওয়া রমার ঠাঁই এখন বৃদ্ধাশ্রমে

৫

নিজেই নিজেকে চার্জ দিয়ে আলোচনায় রোবট

৬

বরুড়ায় বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ যাত্রী

৭

কুমিল্লায় গাড়িচাপায় গেল প্রাণ স্বামী-স্ত্রীর

৮

কুমিল্লায় জাবির নিখোঁজ ছাত্র মোহাইমিনুল উদ্ধার

৯

কুমিল্লায় ৩৭ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

১০

কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

১১

কুমিল্লায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল, ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা

১২

কুমিল্লায় স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে ৯ দিন ধরে নিখোঁজ দশম শ্রেণির ছাত্র