ভূমিকম্পে বুয়েটের আবাসিক ভবনের ছাদ ধস

ভূমিকম্পে বুয়েটের আবাসিক ভবনের ছাদ ধস
সংগৃহীত ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবাসিক এলাকায় একটি পুরোনো ভবনের ছাদের অংশ ধসে পড়ার ঘটনা ঘটেছে।

সোমবার (২২ জুন) ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় রাত ৯টা ২৯ মিনিট মৃদু ভূমিকম্প অনুভূত হয়। এর প্রভাবেই ভবনটির ছাদের কার্নিশের একটি অংশ ভেঙে নিচে পড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে পলাশী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউস কর্মকর্তা অপু কুমার মণ্ডল জানান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্পের কারণে ভবনের ছাদের কার্নিশের একটি অংশ ভেঙে নিচে পড়ে যায়। ঘটনার পরপরই এলাকাটি ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

তিনি আরও জানান, ভবনটিতে যেহেতু মানুষ বসবাস করছেন, তাই বাসিন্দাদের সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বুয়েট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভবনটির দায়িত্ব প্রাপ্ত প্রকৌশলীর সঙ্গে আলোচনা হয়েছে এবং তিনি দ্রুত প্রয়োজনীয় সংস্কারকাজ শুরু করার পরিকল্পনার কথা জানিয়েছেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করে কোনো গুরুতর আহত ব্যক্তিকে পায়নি।

ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ভলকানো ডিসকভারের তথ্য অনুযায়ী,  ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪। এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৬ কিলোমিটার (১০ মাইল) গভীরে, যা তুলনামূলকভাবে অগভীর হিসেবে বিবেচিত।

ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থার তথ্য অনুযায়ী,  সোমবার (২২ জুন) ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪। এর কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৬ কিলোমিটার গভীরে, যা তুলনামূলকভাবে অগভীর ভূমিকম্প হিসেবে বিবেচিত।

ঘটনার পর বুয়েটের প্রো-ভিসি ড. আব্দুল হাসিব চৌধুরী এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও খ্যাতিমান স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ড. খান মুহাম্মদ আমানত ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ভবনের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন বলে জানা গেছে। পাশাপাশি ভবনটির নিরাপত্তা মূল্যায়ন ও সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: কুমিল্লায় শিক্ষামন্ত্রী মিলন

১

কক্সবাজারে বেড়াতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল কুমিল্লার তরুণীর

২

টাকা না দেওয়ায় মেলেনি ট্রলি, অক্সিজেন নিয়ে ছোটাছুটির পর শিশুর মৃত্যু

৩

রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয়

৪

রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ২৮৮২

৫

বিয়ের আগেই মৃত্যু, নিথর দেহে সিঁদুর পরিয়ে স্ত্রীর মর্যাদা দিলেন হবু বর

৬

আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত

৭

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৮

কুমিল্লায় ভোক্তা অধিকার অভিযানে ২ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

৯

প্রেমিকা যোগাযোগ বন্ধ করে দিয়েছে, তাই বাবাকে তুলে নিয়ে গেলেন প্রেমিক

১০

তৃণমূল ছেড়ে এবার বিজেপির হয়ে নির্বাচনে লড়বেন কোয়েল মল্লিক

১১

নরসিংদী থেকে লোক ভাড়া করে এনে ব্রাহ্মণবাড়িয়ায় মারামারি, আহত ১০

১২