সেনাবাহিনী প্রধানের বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরি লিমিটেড পরিদর্শন

সেনাবাহিনী প্রধানের বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরি লিমিটেড পরিদর্শন
সংগৃহীত

আজ (১১ ফেব্রুয়ারি ২০২৫) সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) লিমিটেড এর চেয়ারম্যান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি গাজীপুরস্থ বিএমটিএফ লিমিটেড সরেজমিনে পরিদর্শন করেন। তিনি বিএমটিএফ লিমিটেড এর বোর্ড অফ ডিরেক্টরস মিটিং ১/২০২৫ এ যোগদান করেন। বোর্ড অফ ডিরেক্টরস মিটিং শেষে সেনাবাহিনী প্রধান বিএমটিএফ লিমিটেড এর বিভিন্ন কারখানা পরিদর্শন করেন। পরিদর্শনের সময় বিএমটিএফ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মোঃ নাহিদ আসগর, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি সেনাবাহিনী প্রধান'কে উৎপাদন ক্ষেত্রে বিএমটিএফের সর্বশেষ অগ্রগতি, জাতীয় শিল্প প্রবৃদ্ধিতে এর অবদান এবং বাংলাদেশের প্রতিরক্ষা খাতে এর ভূমিকা সম্পর্কে অবহিত করেন।
সেনাবাহিনী প্রধান বিভিন্ন উৎপাদন ইউনিট পরিদর্শনের সময় শিল্পপণ্য ও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে স্বনির্ভরতার জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি এবং উদ্ভাবনী উৎপাদন প্রক্রিয়ার উপর জোর দেন। তিনি স্থানীয় উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, উচ্চমান বজায় রাখা এবং বাংলাদেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত অগ্রগতিতে অবদান রাখার ক্ষেত্রে বিএমটিএফ লিমিটেডের অব্যাহত প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য সামরিক ও শিল্প খাতের মধ্যে সহযোগিতা জোরদার করার উপর গুরুত্বারোপ করেন। উল্লেখ্য যে, বিএমটিএফ লিমিটেড পরিচালিত আর্মি ফার্মা লিমিটেড দেশের প্রান্তিক জনগোষ্ঠির জন্য অত্যন্ত সাশ্রয়ী দামে, গুনগত মানসম্পন্ন ঔষধ ও প্রসাধনী সামগ্রী উৎপাদন করে আসছে।
পরিদর্শনকালীন, সেনাবাহিনীর কোয়ার্টার মাষ্টার জেনারেল ও বিএমটিএফ লিমিটেড এর ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মোঃ ফয়জুর রহমান, বিএসপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার

১

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গেলেন সেনাবাহিনী প্রধান

৩

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজের ছবি প্রকাশ

৪

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

৫

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

৬

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

৭

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

৮

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

৯

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

১০

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

১১

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

<