

স্বামীর
মুখে দুর্গন্ধের কারণে পারিবারিক অশান্তির অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ করেছেন চাঁদপুরের
এক গৃহবধূ। জেলার শাহরাস্তি উপজেলার বাসিন্দা ওই নারী শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে এ
অভিযোগ করেন। পরে পুলিশি হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয়।
উপজেলার
রায়েশ (সুদূরবাড়ী) এলাকার পারভীন আক্তার (৫০) তার স্বামী হেলাল আলীর বিরুদ্ধে শাহরাস্তি
থানায় অভিযোগ করেন। এতে বলা হয়, তাদের দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে অশান্তি চলছে। স্বামীর
মুখে দুর্গন্ধের কারণে একই ঘরে বসবাস করাও কঠিন হয়ে পড়েছে।
অভিযোগে
আরো বলা হয়, মুখের তীব্র দুর্গন্ধ দূর করতে স্বামীকে নিয়মিত মুখ পরিষ্কার রাখার অনুরোধ
করেও ফল পাননি পারভীন আক্তার। উল্টো এ কারণে প্রায়ই তাকে গালাগাল ও মারধর করা হয়।
শাহরাস্তি
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর দুই
পক্ষকে থানায় ডেকে আলোচনা করা হয়। স্বামী-স্ত্রী দুজনই বয়স্ক হওয়ায় বিষয়টি পারিবারিকভাবে
মীমাংসা করা হয়েছে। চিকিৎসাবিজ্ঞানে মুখের দুর্গন্ধের সমস্যাকে বলা হয় ‘হ্যালিটোসিস’।
এটি অনেকের ক্ষেত্রেই জটিল সমস্যা তৈরি করে, এমনকি ঘনিষ্ঠরাও অস্বস্তিতে ভোগেন।
ক্লিভল্যান্ড
ক্লিনিকের ওয়েবসাইটের তথ্য বলছে, অনেকে মুখে দুর্গন্ধের বিষয়টিকে সাময়িক সমস্যা ভেবে
অবহেলা করেন। তবে দীর্ঘদিন ধরে জটিলতা চললে তা মুখগহ্বরের রোগ কিংবা অন্য কোনো শারীরিক
জটিলতার ইঙ্গিত হতে পারে।
মুখে
দুর্গন্ধের সবচেয়ে বড় কারণ দাঁতের ক্ষয়, মাড়ির রোগ এবং জিভে জমে থাকা ব্যাকটেরিয়া।
দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার পচে দুর্গন্ধ তৈরি করে, যা সময়ের সঙ্গে আরো তীব্র হয়।
বিশেষজ্ঞরা বলছেন, লালা মুখ পরিষ্কার রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু পানি
কম পান করা বা দীর্ঘ সময় মুখ শুকনা থাকলে ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পায়। এ কারণে সকালে
ঘুম থেকে ওঠার পর অনেকের মুখে দুর্গন্ধ বেশি থাকে।
আবার
খাদ্যাভ্যাস ও জীবনযাপনও মুখে দুর্গন্ধের পেছনে ভূমিকা রাখতে পারে। পেঁয়াজ, রসুন, কফি
ও মসলাযুক্ত খাবার সাময়িকভাবে মুখে গন্ধ বাড়ায়। পাশাপাশি ধূমপান ও অ্যালকোহল সেবন এ
সমস্যাকে দীর্ঘস্থায়ী করে তুলতে পারে।
অনেক
ক্ষেত্রে সাইনাস ইনফেকশন, টনসিল স্টোন, গ্যাসট্রিক, ডায়াবেটিস, এমনকি কিডনি ও যকৃতে
সমস্যার কারণেও মুখে দুর্গন্ধ হতে পারে। অনেকের ক্ষেত্রে মাথা ও ঘাড়ের ক্যান্সারের
কারণেও মুখে দুর্গন্ধ পাওয়া যেতে পারে। তাই দীর্ঘদিন সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ
নেওয়া উচিত।
দন্তচিকিৎসকদের
পরামর্শ হলো, দিনে অন্তত দুইবার দাঁত ব্রাশ করা, নিয়মিত জিভ পরিষ্কার করা এবং ডেন্টাল
ফ্লস ব্যবহার করলে মুখের দুর্গন্ধ অনেকাংশে কমানো সম্ভব। এ ছাড়া পর্যাপ্ত পানি পান,
ধূমপান পরিহার এবং প্রয়োজন হলে মাউথওয়াশ ব্যবহার করা।
মন্তব্য করুন


বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,
‘আমাদের সামনে খুব ভালো সময় না, কঠিন সময়। মধ্যপ্রাচ্যের যুদ্ধটা আমাদের খুব ক্ষতি
করছে। সামনে তেলের দাম বেড়ে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। সেগুলো সয়ে নিয়ে আমাদের
আগাতে হবে।’
সোমবার (২৩ মার্চ) সকালে সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভাউলারহাটে
নেহা নদীর খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
খালকাটা কর্মসূচি প্রসঙ্গে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বলেন,
‘তারেক রহমানের সরকার জনগণকে যে কাজের প্রতিশ্রুতি দেয়, তা অক্ষরে অক্ষরে পালন করে।
কিছু নেতা আমাদের বেহেশতে নেওয়ার টিকিট দিতে চাইলেও তারা তো বেহেশতে নিতে পারেন না।
আমরা বেহেশতের টিকিট দিই না, ইনশাআল্লাহ আমরা আমাদের কাজ দিয়েই বেহেশতে যাবো।
‘যে খালকাটার মাধ্যমে এ দেশে সবুজ বিপ্লবের সূচনা করেছিলেন শহীদ
প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আজ তার ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান খালকাটা কর্মসূচি
শুরু করে সেই ধারাবাহিকতাই রক্ষা করছেন।’
তিনি বলেন, ‘বিএনপি কৃষকদের সমস্যাকে সব থেকে বেশি গুরুত্ব দেয়।
আর সে কারণেই জিয়াউর রহমানের খালকাটা কর্মসূচির পরে বেগম খালেদা জিয়া ৫ হাজার টাকা
পর্যন্ত কৃষিঋণ মওকুফ, ২৫ বিঘা কৃষিজমির খাজনা মাফসহ কৃষক কল্যাণে বিস্তৃত কর্মসূচি
নিয়েছিলেন। আজ তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার অল্প সময়ের মধ্যেই জনগণের কাছে
দেওয়া নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। ইতোমধ্যেই ফ্যামিলি কার্ড বিতরণ
করা শুরু হয়েছে, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এখন খাল কাটার মাধ্যমে
কৃষকদের পানি সমস্যার প্রাকৃতিক সমাধান শুরু করা হচ্ছে।’
তিনি প্রশাসন ও সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, ‘দয়া করে আল্লাহর
ওয়াস্তে এই কর্মসূচি বাস্তবায়নে কোনও দুর্নীতির আশ্রয় নেবেন না।’
ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ড আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন– পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত
ফারজানাসহ জেলার বিশিষ্ট ব্যক্তিরা।
মন্তব্য করুন


স্বাধীনতা
বিরোধীরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
(বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর ) সকালে মহান বিজয় দিবসে
রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি গণমাধ্যম কর্মীদের একথা বলেন।
এসময়
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা স্বাধীনতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তারা আজ
মাথাচাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে
দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অটুট রাখবে। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত
করবে। ইনশাল্লাহ।
তিনি
বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যে যুদ্ধ শুরু
হয়েছিল, ডিসেম্বর মাসের ১৬ তারিখে সেই যুদ্ধে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করেছিলাম। এজন্য
এদিন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা আমাদের দলের স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ
আমাদের দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের মাজারে এসেছিলাম তাঁর প্রতি
শ্রদ্ধা জানাতে। আমরা এই মাজারে শপথ নিয়েছি- ‘এ দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ন রাখার জন্য
আমাদের যে সংগ্রাম, সেটি অব্যাহত থাকবে।’
খালেদা
জিয়ার সুস্থতা কামনা করে তিনি বলেন, আজকের এই দিনে আমাদের দলের চেয়ারপার্সন বেগম খালেদা
জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ
হয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। শ্রদ্ধা জানাচ্ছি স্বাধীনতার ঘোষক
জিয়াউর রহমানের প্রতি। আমরা এদিনে আল্লাহর কাছে প্রার্থনা করছি এ দেশের প্রথম নারী
মুক্তিযোদ্ধা ও গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়ার রোগমুক্তির জন্য। আগামী ২৫
ডিসেম্বর তারেক রহমান দেশে আসবেন। তাঁর দেশে আসা যেন গণতন্ত্রের লড়াইকে আরও বেগবান
করে, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন
খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, আব্দুল
কাদের ভূইয়া জুয়েলসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


কুমিল্লার হোমনা পৌর এলাকার কারারকান্দি–বাহেরখোলা সড়কের পাশে আজ শুক্রবার সকালে এক যুবকের মরদেহ ভুট্টাক্ষেত থেকে উদ্ধার করা হয়। নিহতের পরিচয় পাওয়া গেছে শান্ত দাস, তিনি উপজেলার বিজয়নগর গ্রামের অরুণ চন্দ্র দাসের ছেলে।পরিবারের ভাষ্য অনুযায়ী, শান্ত বৃহস্পতিবার অটোরিকশা নিয়ে বের হন এবং রাতে আর বাড়ি ফেরেননি। সকালে স্থানীয়রা ক্ষেতের ভেতর তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। নিহতের বাবা মনে করছেন, অটোরিকশা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে ছিনতাইকারীরা তাকে হত্যা করেছে।
হোমনা থানার ওসি মো. রাশেদুল আলম চৌধুরী জানান, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তে মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন


দেশের বেশিরভাগ জায়গায় রাতের তাপমাত্রা কমেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ রাতেও তাপমাত্রা কিছুটা কমতে পারে ।
মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রায় ১১ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে। একদিন আগে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
তবে আগামী কয়েকদিন সারাদেশে কুয়াশা ফের বেড়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।
এ সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। কুয়াশার কারণে সারাদেশে দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।
বুধ ও বৃহস্পতিবার সারাদেশে ঘন কুয়াশা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে জানিয়ে তিনি বলেন, বুধবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
তবে পরবর্তী পাঁচদিনে তাপমাত্রা বাড়তে পারে বলেও জানান তরিফুল নেওয়াজ কবির।
মন্তব্য করুন


সংস্কার গভীর না হলে দেশে আবারও স্বৈরাচার
আসতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, সংস্কার মানে শুধু কয়েকটা
কাগজের সংস্কার নয়, মনের গভীরতর জায়গার সংস্কার করতে হবে।
আজ মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে রাজধানীর
হোটেল ইন্টারকন্টিনেন্টালে জুলাই বিপ্লবের এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশে জাতিসংঘ
মানবাধিকার মিশনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশকে একেবারে নতুন করে গড়ে তুলতে
হবে জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, শুধু ওপরে একটি প্রলেপ দিয়ে নয়,
গভীর থেকে পরিবর্তন আনতে হবে। সেই গভীরতম পরিবর্তন যদি না করি, যেই স্বৈরাচারের বিরুদ্ধে
আজ আমরা কথা বলছি, আবার ঘুরেফিরে সে চলে আসবে—যতই আমরা সামাল দিই, যতই সংস্কার করি।
আমাদের আরও গভীরের সংস্কার দরকার। এই সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, জুলাই গণহত্যার বিচার এমনভাবে
করা হবে যেন রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে কখনো নীরবতা দমন বা দেশের জনগণকে ধ্বংস
করা না যায়।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
বলেন, সংস্কার কর্মসূচির পাশাপাশি আমরা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ীদের আইনের আওতায়
আনতে কাজ করছি। কিন্তু বিচার মানে শুধু শাস্তি নয়—বিচার মানে এই নিশ্চয়তা প্রদান
করা যে রাষ্ট্রক্ষমতা আর কখনো জনগণের বিরুদ্ধে ব্যবহার হবে না।
রাজনৈতিক ব্যবস্থা গঠনের লক্ষ্যে জাতীয়
ঐকমত্য গড়ার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এই ঐকমত্য এমন একটি
ব্যবস্থাকে নিশ্চিত করবে, যা অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন
নিশ্চিত করে।
আমাদের লক্ষ্য একটাই, একটি বাংলাদেশ
গঠন করা, যেখানে প্রতিটি নাগরিক শান্তিতে, মর্যাদায়, গর্বে ও স্বাধীনতায় বাঁচতে পারে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে
রোহিঙ্গা সংকট পর্যন্ত, এমনকি গত বছরের জুলাই-আগস্টের সংকটকালীন সময়েও জাতিসংঘ সব সময়
বাংলাদেশের পাশে ছিল বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মন্তব্য করুন


ব্রাহ্মণবাড়িয়ার
সদর উপজেলার টিএ রোড বাজার এলাকায় প্যাটিসে তেলাপোকা পাওয়ার অভিযোগে মেসার্স শাহী বেকারিকে
১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ
রবিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে ও বাণিজ্য মন্ত্রণালয়ের
নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
জানা
যায়, ব্রাহ্মণবাড়িয়া শহরের সিরাজুল উলুম তালিমুল কুরআন মাদ্রাসার ছাত্রদের জন্য শাহী
বেকারি থেকে প্যাটিস কেনার পর তাতে তেলাপোকা পাওয়া যায়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে
ছড়িয়ে পড়লে মাদ্রাসা কর্তৃপক্ষ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা
কার্যালয়ে অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়।
অভিযানে
অভিযোগের সত্যতা পাওয়া যায়। কর্মকর্তারা দেখতে পান, বেকারিটিতে অস্বাস্থ্যকর ও অরক্ষিত
পরিবেশে খাদ্য প্রস্তুত করা হচ্ছে এবং রান্নাঘরে যত্রতত্র তেলাপোকা ঘোরাফেরা করছে।
এ
অবস্থায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোছলেহ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে ৪০
হাজার টাকা এবং অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুতের দায়ে অতিরিক্ত ৬০ হাজার টাকা,
মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ আদায় করা হয়। এ সময় কর্তৃপক্ষ বেকারিকে
নিরাপদ খাদ্য প্রস্তুতের নিয়ম মেনে উৎপাদন চালানোর নির্দেশ দেয় এবং ভবিষ্যতে একই ধরনের
অনিয়ম করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা প্রদান করে।
জনস্বার্থে
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এমন তদারকি ও নজরদারি কার্যক্রম চলমান থাকবে বলে
জানানো হয়।
মন্তব্য করুন


পাবনা শহরের শালগাড়িয়া এলাকার তালবাগানে জুলাই আন্দোলনের যোদ্ধা সিরাজুম মুনিরার পারিবারিক বাসার গেটে লাল রঙের একটি ক্রসচিহ্ন এঁকে গেছে অজ্ঞাত ব্যক্তিরা। এ ঘটনায় মুনিরা ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরিবারের দাবি, গত ১৯ ডিসেম্বর রাতের কোনো এক সময় এই চিহ্ন আঁকা হয়।সিরাজুম মুনিরা জানান, বর্তমানে তিনি পাবনায় বসবাস করেন না। তবে তার বাবা-মা শালগাড়িয়ার ওই বাসাতেই থাকেন। শনিবার সকালে তারা বাড়ির গেটে লাল রঙে আঁকা ক্রসচিহ্নটি দেখতে পান। তবে কে বা কারা এটি এঁকেছে, তা কেউ প্রত্যক্ষ করতে পারেননি। মেয়ের দুশ্চিন্তা বাড়তে পারে—এই আশঙ্কায় বিষয়টি তাৎক্ষণিকভাবে তাকে জানানো হয়নি।তিনি আরও জানান, রোববার রাতে বাসায় ফেরার পর পরদিন বিকেলে বাইরে যাওয়ার সময় তার নজরে বিষয়টি আসে। এরপর তিনি মৌখিকভাবে থানায় বিষয়টি অবহিত করেন।মুনিরার ভাষ্য, জুলাই আন্দোলনের সময় তিনি পাবনায় সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নেন। সে কারণেই আন্দোলনের শুরু থেকে বিভিন্নভাবে হুমকি ও চাপের মুখে পড়তে হয়েছে তাকে ও তার পরিবারকে। এই ঘটনার সঙ্গে কারা জড়িত তা নিশ্চিত না হলেও ভয়ভীতি সৃষ্টি করতেই এমন কাজ করা হয়েছে বলে তিনি মনে করছেন।তিনি বলেন, এখনো পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে মৌখিকভাবে জানানোতেই প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা পাওয়া যাচ্ছে। নিরাপত্তার স্বার্থে বাড়ির আশপাশে নিয়মিত পুলিশ টহল দেওয়া হচ্ছে।এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, এখনো এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত সে সম্পর্কেও নির্দিষ্ট তথ্য নেই এবং কোনো সিসিটিভি ফুটেজও পাওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট পরিবারের নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।
মন্তব্য করুন


তথ্য
ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বন্যার্তদের সহায়তার আহ্বান জানিয়েছেন ।
বুধবার (২১ আগস্ট) সচিবালয়ে
এক সংক্ষিপ্ত সভায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এ আহ্বান জানিয়ে বলেন, চারদিকে বন্যা
পরিস্থিতির অবনতি হচ্ছে। বন্যার্তদের পাশে দাঁড়াতে মানুষ যাতে এগিয়ে আসে সেজন্য
গণমাধ্যমকে কার্যকর ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে চাঁদাবাজি ও দখলদারিত্বের
বিরুদ্ধেও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য
যে, ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণের কারণে দেশের কয়েকটি জেলায় ভয়াবহ
বন্যা দেখা দিয়েছে। বন্যার ফলে প্রধান প্রধান নদীগুলোতে ভাঙন দেখা দিয়েছে। লাখ লাখ
মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। রাস্তাঘাট, বসতভিটা তলিয়ে সর্বস্তরের মানুষ অসহায় অবস্থায়
আছেন। শিশুসহ বয়স্ক নারী-পুরুষ, আসবাবপত্র, হাঁস-মুরগি, গবাদিপশু ইত্যাদি নিয়ে
মানুষ চরম বিপাকে পড়েছেন।
এমতাবস্থায় বন্যাকবলিত মানুষের
পাশে দাঁড়ানো অতিব জরুরি হয়ে পড়েছে।
দেশের
বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষ যাতে এগিয়ে আসে সেজন্য
গণমাধ্যমকে কার্যকর ভূমিকা রাখতে বলেছেন তথ্য ও সম্প্রচার
উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ।
মন্তব্য করুন


২০২৬
সালের হজযাত্রীদের ভিসার আবেদন প্রক্রিয়া আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। আবেদনগ্রহণ
চলবে আগামী ২০ মার্চ পর্যন্ত। গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য
জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে
বলা হয়েছে, ২০২৬ সালের হজের জন্য সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধনকারী সব যাত্রীর
সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।
এতে
আরো বলা হয়, সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ সম্পন্ন
করে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। এরপর ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে সৌদি নুসুক
মাসার পদ্ধতিতে ভিসার জন্য আবেদন করতে হবে। এ পরিপ্রেক্ষিতে নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিসহ
সব হজযাত্রীকে দেশের যেকোনো সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা এবং নির্ধারিত
টিকাকেন্দ্র থেকে টিকা নিয়ে ফিটনেস সনদ গ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে।
ধর্ম
মন্ত্রণালয় জানায়, এ বছর ফিটনেস সনদ ছাড়া কোনো হজযাত্রী হজে যেতে পারবেন না। একই
সঙ্গে ২০ মার্চের মধ্যে ভিসার আবেদন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্তব্য করুন


বান্দরবান
শহরের মেঘলা এলাকার পাহাড়ের নিচে পড়ে থাকা অবস্থায় মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার
(১৯ মার্চ) দুপুরে শহরের মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার গহীন এলাকা থেকে তাদের
লাশ উদ্ধার করা হয়।
নিহতরা
হলেন- রমেসিং মার্মা (৩০) ও তার মেয়ে বৃষ্টি মার্মা (৪)। তাদের বাড়ি বান্দরবান সদরের
মেঘলা কানা পাড়া এলাকায়।
পুলিশ
ও স্থানীয়রা জানায়, গতকাল রাত থেকে রমেসিং মার্মা ও তার মেয়ে বৃষ্টি মার্মাকে খুঁজে
পাচ্ছিল না আত্মীয় স্বজনরা। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা
পাড়ার গহীন এলাকার উঁচু এক পাহাড়ের নিচে তাদের পড়ে থাকতে দেখে। বিষয়টি পুলিশকে জানালে
পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল
মর্গে নিয়ে যায়।
ধারণা
করা হচ্ছে পাহাড়ের চূড়া থেকে পড়ে অথবা কেউ ধাক্কা দিয়ে মা-মেয়েকে হত্যা করতে পারে।
তবে ঘটনার প্রকৃত রহস্য উৎঘাটন ও সুস্পট কারণ তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা।
বান্দরবানের
অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে জানান, শহরের মেঘলা এলাকা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার
করেছি। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা
যাবে।
মন্তব্য করুন