কুমিল্লা টুয়েন্টিফোর টিভি ডেস্ক:
২০ দিন আগে , রবিবার, মার্চ ১৫, ২০২৬
কুমিল্লা টুয়েন্টিফোর টেলিভিশন

হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া , শারীরিক অবস্থা উন্নতির দিকে

ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে। তিনি বর্তমানে এভারকেয়ার হাসপাতালের কেবিনে চিকিৎসা নিচ্ছেন।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।

রোববার (২৩ নভেম্বর) রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে গুলশানের বাসভবন থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। পরে মেডিকেল বোর্ডের পরামর্শে খালেদা জিয়াকে ভর্তি রেখে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছে।

ডা. শাহাবুদ্দিন তালুকদার জানান, শারীরিক অবস্থায় উন্নতি হলেও এখনই বাসায় নেওয়ার মতো পরিস্থিতি হয়নি। আরও কয়েকদিন তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে।

এর আগে গত ১৫ অক্টোবর তিনি একদিনের জন্য হাসপাতালে ভর্তি হয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন। দীর্ঘদিন ধরে খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস চোখের নানা জটিল সমস্যায় ভুগছেন।

এদিকে লন্ডন থেকে তারেক রহমান তার স্ত্রী জুবাইদা রহমান নিয়মিত তার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিচ্ছেন। ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, নেত্রীর শারীরিক অবস্থা নিয়ে দলের ভেতরে উদ্বেগ থাকলেও চিকিৎসকদের পরামর্শই চূড়ান্ত ধরা হচ্ছে। তারা খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’বিষয়ে বৈঠক

খাল খনন কর্মসূচি শুরু হবে কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত

স্ত্রীর স্বীকৃতি চেয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান ষাটোর্ধ্ব নারীর

৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

সংসদে সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

কষ্ট পেয়েছি, বাংলাদেশকে আমিও কষ্ট দেব: মনিকা

বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় অঙ্গীকারবদ্ধ সরকার: তথ্যমন্ত্রী

১০

টোকিওতে আন্তর্জাতিক জ্বালানি ফোরামে অংশ নিচ্ছেন বাংলাদেশ

১১

ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

১২

সকল ধর্মের মানুষের জন্য শান্তির বাংলাদেশ গড়ে তুলব: প্রধানমন্ত্রী

১৩

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

অসুস্থ মির্জা আব্বাসকে হাসপাতালে দেখতে যান আমীরে জামায়াত

১৬

কুমিল্লায় ছন্দু হোটেলে ভোক্তা অধিকারের অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

১৭

রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের ওয়াকআউট

১৮

আসিফ মাহমুদের মধ্যরাতের ৩ শব্দের ফেসবুক পোস্ট ভাইরাল

১৯

আজকের এই সংসদ বাংলাদেশের জনগণের: তারেক রহমান

২০

সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী সদা প্রস্তুত: সেনাপ্রধান

সংগৃহীত

আজ শুক্রবার (৮ নভেম্বর) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের উদ্যোগে আয়োজিত শুভ কঠিন চীবর দান ও জাতীয় বৌদ্ধধর্মীয় মহাসম্মেলন-২০২৪ উপলক্ষে ঢাকার মেরুল বাড্ডায় অবস্থিত আন্তর্জাতিক বৌদ্ধ বিহার পরিদর্শন করেন। সেনাবাহিনী প্রধান সবাইকে শুভ কঠিন চীবর দান উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানান। সেই সাথে পার্বত্য জেলাসহ বাংলাদেশের বিভিন্ন স্থান হতে আগত সকলকে ধন্যবাদ জানান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে প্রতিটি ধর্মের নিজ নিজ উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সেনাবাহিনী প্রয়োজনীয় সকল কার্যক্রম গ্রহণে সদা প্রস্তুত। একইসাথে তিনি সম্প্রীতির দেশ গঠনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানে থেকে একে অপরকে সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি তিনি বাংলাদেশের অগ্রযাত্রায় উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্য অনুষ্ঠানে আগত ঢাকাস্থ বিদেশী মিশনের সম্মানিত কূটনীতিকগনকে ধন্যবাদ জানান।

সেনাবাহিনী প্রধান পার্বত্য জেলা সমূহে শান্তি ও সম্প্রীতির উন্নয়ন ঘটিয়ে সুন্দর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে পার্বত্য এলাকায় বসবাসরত পাহাড়ি ও বাঙালিদের সচেষ্ট থাকতে অনুরোধ করেন। এছাড়াও প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত পার্বত্য জেলাসমূহে পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি স্থানীয় ভাষা, সংস্কৃতি ও জীবন বৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, পার্বত্য জেলাসমূহে অধিকতর স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে স্থানীয় শিক্ষার্থীরা তাদের দক্ষতাকে দেশে ও বিদেশে ছড়িয়ে দিতে সক্ষম হবে।

সবশেষে তিনি সারা দেশব্যাপী বৌদ্ধ ধর্মাবলম্বীগণ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানসমূহ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সেনাবাহিনীসহ সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরাপত্তার দায়িত্ব পালনে সহযোগিতা করায় বুদ্ধিস্ট ফেডারেশনের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর ২০২৪ তারিখে সেনাসদরে সেনাবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের প্রতিনিধি দল। সেসময় সেনাবাহিনী প্রধান তিন পার্বত্য জেলায় শুভ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উদযাপন উপলক্ষে আর্থিক ও নিরাপত্তা সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন। এ ছাড়া ব্যক্তিগত ভাবে তিনি পার্বত্য চট্টগ্রামে উৎসব সমূহ পালন করার জন্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সকল কার্যক্রম গ্রহণের আশ্বাস প্রদান করেছিলেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের অনুকূলে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে এক কোটি টাকার চেক অনুদান হিসেবে প্রদান করেন। বিশেষভাবে উল্লেখ্য যে, এ বছর পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে ২৬৬টি বৌদ্ধ বিহারে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুভ কঠিন চীবর দান পালিত হয়েছে।

পরিদর্শনের সময় বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ও জিওসি ৯ পদাতিক ডিভিশন উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানের সভাপতি শাসনস্তম্ভ ভদন্ত ধর্মপ্রিয় মহাথের মহোদয়, প্রধান ধর্মদেশক ভদন্ত এস লোকজিৎ মহাথের মহোদয়সহ বিভিন্ন বিহার থেকে আগত পূজনীয় ভিক্ষুসংঘ, সরকারি ও বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, সামাজিক ও সাংগঠনিক ব্যক্তিত্ব, ঢাকাস্থ বিদেশী মিশনের কূটনীতিক ও সর্বস্তরের বৌদ্ধ ধর্মাবলম্বী গন এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’বিষয়ে বৈঠক

খাল খনন কর্মসূচি শুরু হবে কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত

স্ত্রীর স্বীকৃতি চেয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান ষাটোর্ধ্ব নারীর

৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

সংসদে সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

কষ্ট পেয়েছি, বাংলাদেশকে আমিও কষ্ট দেব: মনিকা

বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় অঙ্গীকারবদ্ধ সরকার: তথ্যমন্ত্রী

১০

টোকিওতে আন্তর্জাতিক জ্বালানি ফোরামে অংশ নিচ্ছেন বাংলাদেশ

১১

ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

১২

সকল ধর্মের মানুষের জন্য শান্তির বাংলাদেশ গড়ে তুলব: প্রধানমন্ত্রী

১৩

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

অসুস্থ মির্জা আব্বাসকে হাসপাতালে দেখতে যান আমীরে জামায়াত

১৬

কুমিল্লায় ছন্দু হোটেলে ভোক্তা অধিকারের অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

১৭

রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের ওয়াকআউট

১৮

আসিফ মাহমুদের মধ্যরাতের ৩ শব্দের ফেসবুক পোস্ট ভাইরাল

১৯

আজকের এই সংসদ বাংলাদেশের জনগণের: তারেক রহমান

২০

শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার
সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল শপথ গ্রহণ করেছেন।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ ) দুপুর ১২টার পর জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে আয়োজিত শপথ অনুষ্ঠানে তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এ সময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান উপস্থিত ছিলেন। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন।

এর আগে সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচিত হন ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। পরে সংসদের অধিবেশন ৩০ মিনিটের জন্য মুলতবি করে তাদের শপথ পড়ানো হয়।

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। হাফিজ উদ্দিন আহমদ এতদিন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এবং কায়সার কামাল ভূমি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’বিষয়ে বৈঠক

খাল খনন কর্মসূচি শুরু হবে কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত

স্ত্রীর স্বীকৃতি চেয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান ষাটোর্ধ্ব নারীর

৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

সংসদে সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

কষ্ট পেয়েছি, বাংলাদেশকে আমিও কষ্ট দেব: মনিকা

বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় অঙ্গীকারবদ্ধ সরকার: তথ্যমন্ত্রী

১০

টোকিওতে আন্তর্জাতিক জ্বালানি ফোরামে অংশ নিচ্ছেন বাংলাদেশ

১১

ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

১২

সকল ধর্মের মানুষের জন্য শান্তির বাংলাদেশ গড়ে তুলব: প্রধানমন্ত্রী

১৩

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

অসুস্থ মির্জা আব্বাসকে হাসপাতালে দেখতে যান আমীরে জামায়াত

১৬

কুমিল্লায় ছন্দু হোটেলে ভোক্তা অধিকারের অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

১৭

রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের ওয়াকআউট

১৮

আসিফ মাহমুদের মধ্যরাতের ৩ শব্দের ফেসবুক পোস্ট ভাইরাল

১৯

আজকের এই সংসদ বাংলাদেশের জনগণের: তারেক রহমান

২০

বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ইকবাল হাসান মাহমুদ

বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ইকবাল হাসান মাহমুদ
সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁচ দিনের মাথায় সরকার গঠন করছে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী, মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর দায়িত্ব পেলেন ইকবাল হাসান মাহমুদ।

মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিএনপি ও সচিবালয়ের ঘনিষ্ঠ এক সূত্র।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’বিষয়ে বৈঠক

খাল খনন কর্মসূচি শুরু হবে কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত

স্ত্রীর স্বীকৃতি চেয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান ষাটোর্ধ্ব নারীর

৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

সংসদে সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

কষ্ট পেয়েছি, বাংলাদেশকে আমিও কষ্ট দেব: মনিকা

বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় অঙ্গীকারবদ্ধ সরকার: তথ্যমন্ত্রী

১০

টোকিওতে আন্তর্জাতিক জ্বালানি ফোরামে অংশ নিচ্ছেন বাংলাদেশ

১১

ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

১২

সকল ধর্মের মানুষের জন্য শান্তির বাংলাদেশ গড়ে তুলব: প্রধানমন্ত্রী

১৩

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

অসুস্থ মির্জা আব্বাসকে হাসপাতালে দেখতে যান আমীরে জামায়াত

১৬

কুমিল্লায় ছন্দু হোটেলে ভোক্তা অধিকারের অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

১৭

রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের ওয়াকআউট

১৮

আসিফ মাহমুদের মধ্যরাতের ৩ শব্দের ফেসবুক পোস্ট ভাইরাল

১৯

আজকের এই সংসদ বাংলাদেশের জনগণের: তারেক রহমান

২০

স্ত্রীসহ সাবেক মেয়র তাপসের ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, তার দুই সন্তান—শেখ ফজলে নাশওয়ান ও শেখ ফজলে নাওয়ার—এবং তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ২১টি ব্যাংক হিসাব সাময়িকভাবে জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশন (দুদক) এ বিষয়ে আবেদন করলে ২৪ নভেম্বর (সোমবার) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। জব্দ করা হিসাবগুলোতে মোট ১০ কোটি ৩৮ লাখ ৪ হাজার ৭৯৫ টাকা রয়েছে বলে আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন নিশ্চিত করেন।

দুদকের পক্ষে সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. ফেরদৌস রহমান ব্যাংক হিসাব ফ্রিজের আবেদন করেন। আবেদনে বলা হয়, তাপসের সম্পদের পূর্ণ বিবরণ এখনো শনাক্ত করা যায়নি, তবে তার নিজ নাম, সন্তান এবং স্বার্থ সংশ্লিষ্টদের নামে মোট ২১টি ব্যাংক অ্যাকাউন্ট চিহ্নিত হয়েছে। এসব হিসাব থেকে সম্পদ যাতে সরানো বা বেহাত হওয়ার আশঙ্কা না থাকে সেজন্যই এগুলো অবরুদ্ধ করার প্রয়োজন দেখা দেয়।

এর আগে ৫ জানুয়ারি, তাপসের বিরুদ্ধে দুদক মামলা করে। মামলার নথিতে উল্লেখ করা হয়, তিনি ক্ষমতার অপব্যবহার করে ৭৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৩৭ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়া ২০১৩ সালের ২২ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ১৯ আগস্ট পর্যন্ত নিজের নামে থাকা ২৭টি ব্যাংক হিসাবে মোট ৩০৪ কোটি ৩৩ লাখ ৫৮ হাজার ৫২৮ টাকা জমা এবং ২৩৪ কোটি ৮২ লাখ ৬৬ হাজার ৭৫০ টাকা উত্তোলন করেছেন—অর্থাৎ মোট লেনদেনের পরিমাণ ৫৩৯ কোটি ১৬ লাখ ২৫ হাজার ২৭৮ টাকা।

এছাড়া তাপস বৈদেশিক মুদ্রায়ও অস্বাভাবিক লেনদেন করেছেন বলে অভিযোগ রয়েছে। তার হিসাবগুলোতে ২ লাখ ৬৩ হাজার ৭৩৬ মার্কিন ডলার জমা এবং ২ লাখ ৫৩ হাজার ৭৯১ মার্কিন ডলার উত্তোলন করা হয়েছে, যা মিলিয়ে ৫ কোটি ১৭ লাখ ৫২৭ মার্কিন ডলারের সমপরিমাণ লেনদেন হিসেবে উল্লেখ করা হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’বিষয়ে বৈঠক

খাল খনন কর্মসূচি শুরু হবে কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত

স্ত্রীর স্বীকৃতি চেয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান ষাটোর্ধ্ব নারীর

৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

সংসদে সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

কষ্ট পেয়েছি, বাংলাদেশকে আমিও কষ্ট দেব: মনিকা

বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় অঙ্গীকারবদ্ধ সরকার: তথ্যমন্ত্রী

১০

টোকিওতে আন্তর্জাতিক জ্বালানি ফোরামে অংশ নিচ্ছেন বাংলাদেশ

১১

ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

১২

সকল ধর্মের মানুষের জন্য শান্তির বাংলাদেশ গড়ে তুলব: প্রধানমন্ত্রী

১৩

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

অসুস্থ মির্জা আব্বাসকে হাসপাতালে দেখতে যান আমীরে জামায়াত

১৬

কুমিল্লায় ছন্দু হোটেলে ভোক্তা অধিকারের অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

১৭

রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের ওয়াকআউট

১৮

আসিফ মাহমুদের মধ্যরাতের ৩ শব্দের ফেসবুক পোস্ট ভাইরাল

১৯

আজকের এই সংসদ বাংলাদেশের জনগণের: তারেক রহমান

২০

সন্তানের লাশ রেখে পালালেন বাবা

সন্তানের লাশ রেখে পালালেন বাবা
প্রতীকী ছবি

৬ বছর বয়সী এক শিশুর লাশ ফেলে পালিয়েছেন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা এক ব্যক্তি।  হাসপাতালে আসার পর পুলিশকে নুরনবী নামের এক ব্যক্তি নিজেকে ওই শিশুটির বাবা পরিচয় দেন। তিনি জানিয়েছিলেন, রাজধানীর যাত্রাবাড়ী কাজলা এলাকায় বাসার পাশে ভ্যানের ধাক্কায় আহত হয়েছিল শিশুটি।

শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে শিশুটির মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান। 

তিনি জানান, সকালে নূরনবী নামে এক ব্যক্তি শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন। তখন তিনি নিজেকে শিশুটির বাবা পরিচয় দেন এবং জানান তার বাসা যাত্রাবাড়ী কাজলা এলাকায়। সকালে বাসার সামনের রাস্তায় একটি ভ্যানের ধাক্কায় আহত হয়েছে শিশুটি। পরে হাসপাতাল থেকে পালিয়ে যায় নূরনবী নামে ওই ব্যক্তি।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ও নার্সরা জানান, সকাল ১০টার দিকে জরুরি বিভাগের ৪ নম্বর রুমে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। এর পরপরই তাকে হাসপাতালে নিয়ে আসা ওই ব্যক্তি উধাও হয়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। নুরনবীর বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার ১ নম্বর ওয়ার্ডে বলে জানিয়েছিলেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’বিষয়ে বৈঠক

খাল খনন কর্মসূচি শুরু হবে কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত

স্ত্রীর স্বীকৃতি চেয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান ষাটোর্ধ্ব নারীর

৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

সংসদে সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

কষ্ট পেয়েছি, বাংলাদেশকে আমিও কষ্ট দেব: মনিকা

বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় অঙ্গীকারবদ্ধ সরকার: তথ্যমন্ত্রী

১০

টোকিওতে আন্তর্জাতিক জ্বালানি ফোরামে অংশ নিচ্ছেন বাংলাদেশ

১১

ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

১২

সকল ধর্মের মানুষের জন্য শান্তির বাংলাদেশ গড়ে তুলব: প্রধানমন্ত্রী

১৩

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

অসুস্থ মির্জা আব্বাসকে হাসপাতালে দেখতে যান আমীরে জামায়াত

১৬

কুমিল্লায় ছন্দু হোটেলে ভোক্তা অধিকারের অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

১৭

রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের ওয়াকআউট

১৮

আসিফ মাহমুদের মধ্যরাতের ৩ শব্দের ফেসবুক পোস্ট ভাইরাল

১৯

আজকের এই সংসদ বাংলাদেশের জনগণের: তারেক রহমান

২০

তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার
সংগৃহীত

রাজধানীর গুলশানের কালাচাঁদপুর এলাকার একটি বাসা থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর নাম সাদিয়া আক্তার মিমি (২৭)।

পুলিশের ভাষ্য, গত শুক্রবার দুপুর থেকে গতকাল শনিবার রাত নয়টার মধ্যে যেকোনো সময় এই হত্যাকাণ্ড ঘটতে পারে। শনিবার ( ১৮ জানুয়ারি ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুলশানের কালাচাঁদপুর পশ্চিম পাড়া পাকা মসজিদের পাশের একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. মারুফ আহমেদ বলেন, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খবর পেয়ে ওই বাসায় গিয়ে নারীর মরদেহ পাওয়া যায়। তাঁর গলা কাটা ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। আইনি প্রক্রিয়া শেষে আজ রোববার বিকেলে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

পুলিশ জানায়, ওই বাসায় দুই নারী ভাড়া থাকতেন। সাদিয়া একটি পারলারের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ঘটনার সময় অপর ভাড়াটে নুসরাত বাসায় ছিলেন না। হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সাদিয়ার বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায়। তিনি শহিদ আলী ও জাহানারা বেগমের মেয়ে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’বিষয়ে বৈঠক

খাল খনন কর্মসূচি শুরু হবে কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত

স্ত্রীর স্বীকৃতি চেয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান ষাটোর্ধ্ব নারীর

৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

সংসদে সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

কষ্ট পেয়েছি, বাংলাদেশকে আমিও কষ্ট দেব: মনিকা

বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় অঙ্গীকারবদ্ধ সরকার: তথ্যমন্ত্রী

১০

টোকিওতে আন্তর্জাতিক জ্বালানি ফোরামে অংশ নিচ্ছেন বাংলাদেশ

১১

ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

১২

সকল ধর্মের মানুষের জন্য শান্তির বাংলাদেশ গড়ে তুলব: প্রধানমন্ত্রী

১৩

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

অসুস্থ মির্জা আব্বাসকে হাসপাতালে দেখতে যান আমীরে জামায়াত

১৬

কুমিল্লায় ছন্দু হোটেলে ভোক্তা অধিকারের অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

১৭

রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের ওয়াকআউট

১৮

আসিফ মাহমুদের মধ্যরাতের ৩ শব্দের ফেসবুক পোস্ট ভাইরাল

১৯

আজকের এই সংসদ বাংলাদেশের জনগণের: তারেক রহমান

২০

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।

আজ  মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। এই সময় আগুন দ্রুত বস্তির ঘরগুলোতে ছড়িয়ে পড়ায় আগুনের তীব্রতা ভয়ংকর আকার ধারণ করেছে। দীর্ঘ যানজটে ৪০ মিনিট পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট কাজ করছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১৬টি ইউনিট পাঠানো হলেও ঢাকার তীব্র যানজটের কারণে ঘটনার ৩০ মিনিট পরও সব ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল সূত্র জানায়, বিকেল ৫টা ৩০ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে সন্ধ্যা ৬টা মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। বাকি পাঁচটি ইউনিট এখনো ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, বিকেল ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগার সংবাদ আসে। আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ১১টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। কিন্তু রাস্তায় প্রচণ্ড যানজট থাকায় আমাদের কোনো ইউনিট তাৎক্ষণিকভাবে পৌঁছাতে পারেনি।

ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর দীর্ঘ সময় ফায়ার সার্ভিসের ইউনিট না পৌঁছানোর কারণে আগুনের তীব্রতা বহুগুণে বৃদ্ধি পায়। আগুনের শিখা দ্রুত বস্তির এক টিনের চালা থেকে অন্য টিনের চালায় ছড়িয়ে যায়। সময় বস্তির মানুষজন আতঙ্কিত হয়ে যে যেভাবে পারছিলেন, ঘরের জিনিসপত্র বের করে আনার চেষ্টা করেন।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া কেউ হতাহত হয়েছে এমন কোনো সংবাদ এখনো ফায়ার সার্ভিসের কাছে আসেনি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’বিষয়ে বৈঠক

খাল খনন কর্মসূচি শুরু হবে কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত

স্ত্রীর স্বীকৃতি চেয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান ষাটোর্ধ্ব নারীর

৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

সংসদে সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

কষ্ট পেয়েছি, বাংলাদেশকে আমিও কষ্ট দেব: মনিকা

বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় অঙ্গীকারবদ্ধ সরকার: তথ্যমন্ত্রী

১০

টোকিওতে আন্তর্জাতিক জ্বালানি ফোরামে অংশ নিচ্ছেন বাংলাদেশ

১১

ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

১২

সকল ধর্মের মানুষের জন্য শান্তির বাংলাদেশ গড়ে তুলব: প্রধানমন্ত্রী

১৩

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

অসুস্থ মির্জা আব্বাসকে হাসপাতালে দেখতে যান আমীরে জামায়াত

১৬

কুমিল্লায় ছন্দু হোটেলে ভোক্তা অধিকারের অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

১৭

রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের ওয়াকআউট

১৮

আসিফ মাহমুদের মধ্যরাতের ৩ শব্দের ফেসবুক পোস্ট ভাইরাল

১৯

আজকের এই সংসদ বাংলাদেশের জনগণের: তারেক রহমান

২০

জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব : ড. আসিফ নজরুল

জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব : ড. আসিফ নজরুল
সংগৃহীত

জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব বলেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশের খসড়া তৈরি করেছে আইন মন্ত্রণালয়। শিগগিরই এটি অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে।

আজ বৃহস্পতিবার ( ০৮ জানুয়ারি ) বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড পেজ থেকে দেয়া এক পোস্টে এমনটা জানিয়েছেন তিনি।

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি শীর্ষক ওই পোস্টে আইন উপদেষ্টা লিখেছেন, ‘জুলাই যোদ্ধারা জীবন-বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছিল। অবশ্যই তাদের দায়মুক্তির অধিকার রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানকালে ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম করেছিল সেজন্য তাদের দায়মুক্তি দিয়ে আইন প্রণয়নের প্রয়োজনও রয়েছে।পোস্টে তিনি আরও লিখেছেন, ‘এ ধরনের আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ। আরব বসন্ত বা সমসাময়িককালে বিপ্লব (বা গণঅভ্যুত্থানে) জনধিকৃত সরকারগুলোর পতনের পর বিভিন্ন দেশে এ ধরনের দায়মুক্তির আইন হয়েছে। বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে দায়মুক্তির আইনের বৈধতা রয়েছে এবং ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায়মুক্তি আইন হয়েছিল।

আইন উপদেষ্টা আরও লিখেছেন, ‘এসব নজীর ও আইনের আলোকে আইন মন্ত্রণালয় দায়মুক্তি অধ্যাদেশের একটি খসড়া তৈরি করেছে। ইনশাআল্লাহ্ আগামী উপদেষ্টামণ্ডলীর বৈঠকে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’বিষয়ে বৈঠক

খাল খনন কর্মসূচি শুরু হবে কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত

স্ত্রীর স্বীকৃতি চেয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান ষাটোর্ধ্ব নারীর

৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

সংসদে সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

কষ্ট পেয়েছি, বাংলাদেশকে আমিও কষ্ট দেব: মনিকা

বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় অঙ্গীকারবদ্ধ সরকার: তথ্যমন্ত্রী

১০

টোকিওতে আন্তর্জাতিক জ্বালানি ফোরামে অংশ নিচ্ছেন বাংলাদেশ

১১

ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

১২

সকল ধর্মের মানুষের জন্য শান্তির বাংলাদেশ গড়ে তুলব: প্রধানমন্ত্রী

১৩

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

অসুস্থ মির্জা আব্বাসকে হাসপাতালে দেখতে যান আমীরে জামায়াত

১৬

কুমিল্লায় ছন্দু হোটেলে ভোক্তা অধিকারের অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

১৭

রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের ওয়াকআউট

১৮

আসিফ মাহমুদের মধ্যরাতের ৩ শব্দের ফেসবুক পোস্ট ভাইরাল

১৯

আজকের এই সংসদ বাংলাদেশের জনগণের: তারেক রহমান

২০

ককটেল ফাটিয়ে টেলিকম দোকানে হামলা ও ডাকাতি

মেহেরপুর সদর উপজেলায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে একটি টেলিকম ও মোবাইল ব্যাংকিং দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে দোকান মালিক গুরুতর আহত হয়েছেন। ডাকাতরা নগদ টাকা ও মোবাইল ব্যাংকিং লেনদেনে ব্যবহৃত একাধিক মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।

শুক্রবার (২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে সদর উপজেলার ১ নম্বর কুতুবপুর ইউনিয়নের তেরঘরিয়া গ্রামের টাওয়ারপাড়া এলাকায় অবস্থিত এন এস টেলিকমে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীর নাহিদ হোসেন (৩৪) তেরঘরিয়া উত্তরপাড়া এলাকার বেগা মোল্লার ছেলে। ঘটনার পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে করে তিনজন মুখোশধারী ডাকাত দোকানে প্রবেশ করে। তারা দেশীয় অস্ত্রের মুখে নাহিদকে জিম্মি করে ক্যাশ বাক্সে থাকা প্রায় তিন লাখ টাকা ছিনিয়ে নেয়। পাশাপাশি বিকাশ, নগদ, রকেট ও উপায় এই চারটি মোবাইল ব্যাংকিং সেবার লেনদেনে ব্যবহৃত চারটি মোবাইল ফোনও নিয়ে যায়। একপর্যায়ে ডাকাতরা নাহিদকে রামদা দিয়ে কুপিয়ে আহত করে। পালিয়ে যাওয়ার সময় দোকানের সামনে একটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটায় তারা। বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহত নাহিদ হোসেন বলেন, 'তিনজন মুখোশধারী ব্যক্তি অস্ত্র দেখিয়ে আমাকে জিম্মি করে টাকা ও মোবাইল ব্যাংকিংয়ের ফোনগুলো নিয়ে যায়। ফোনগুলোতে প্রায় সাত লাখ টাকার লেনদেন ছিল। যাওয়ার সময় বোমা ফাটিয়ে পালিয়ে যায়, এতে আমি ও আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ি।' এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে তেরঘরিয়া টাওয়ারের পাশে বিকাশের দোকান বন্ধ করার মুহূর্তে অজ্ঞাত তিন ব্যক্তি রামদা ও বাঁশের লাঠি নিয়ে নাহিদ হোসেনকে ভয়ভীতি দেখিয়ে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে আনুমানিক দুই লাখ টাকা ছিনিয়ে নেয়। বাধা দিলে তাকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, 'এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে মামলা নিয়ে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হবে। বোমা বিস্ফোরণের বিষয়টিও গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ টহল জোরদার করা হয়েছে।'

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’বিষয়ে বৈঠক

খাল খনন কর্মসূচি শুরু হবে কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত

স্ত্রীর স্বীকৃতি চেয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান ষাটোর্ধ্ব নারীর

৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

সংসদে সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

কষ্ট পেয়েছি, বাংলাদেশকে আমিও কষ্ট দেব: মনিকা

বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় অঙ্গীকারবদ্ধ সরকার: তথ্যমন্ত্রী

১০

টোকিওতে আন্তর্জাতিক জ্বালানি ফোরামে অংশ নিচ্ছেন বাংলাদেশ

১১

ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

১২

সকল ধর্মের মানুষের জন্য শান্তির বাংলাদেশ গড়ে তুলব: প্রধানমন্ত্রী

১৩

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

অসুস্থ মির্জা আব্বাসকে হাসপাতালে দেখতে যান আমীরে জামায়াত

১৬

কুমিল্লায় ছন্দু হোটেলে ভোক্তা অধিকারের অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

১৭

রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের ওয়াকআউট

১৮

আসিফ মাহমুদের মধ্যরাতের ৩ শব্দের ফেসবুক পোস্ট ভাইরাল

১৯

আজকের এই সংসদ বাংলাদেশের জনগণের: তারেক রহমান

২০

বলিউডের জনপ্রিয় অভিনেতা কিংবদন্তি ধর্মেন্দ্র আর নেই

বলিউডের আকাশে আরেকটি নক্ষত্র নিভে গেল, শেষ হয়ে গেল ভারতীয় সিনেমার জীবন্ত কিংবদন্তি ধর্মেন্দ্রের দীপ্তিময় অধ্যায়। আজ সোমবার (২৪ নভেম্বর) মুম্বাইয়ের নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় নিঃশব্দে থেমে যায় কিংবদন্তি এই অভিনেতার প্রাণ। ৮৯ বছরের জীবনের শেষ মুহূর্তে বলিউডের স্বর্ণযুগের এই নায়ক রেখে গেলেন অজস্র স্মৃতি, অসংখ্য অনুরাগীর অশ্রু আর পর্দায় অমর হয়ে থাকা চরিত্রগুলোর উপজীব্যতা। খবর ইন্ডিয়া টুডে

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ধর্মেন্দ্রর মৃত্যুর খবর জানিয়ে বলিউড সিনেমার গুণী পরিচালক করন জোহর ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন। গুণী তারকার একটি ছবি পোস্ট করে এই নির্মাতা-সঞ্চালক লেখেন, ‘একটি যুগের অবসান… এক মহাতারকার প্রস্থান… মূলধারার সিনেমার এক বীরের প্রতিচ্ছবি অবিশ্বাস্য রূপবান এবং পর্দায় এক অনন্য রহস্যময় উপস্থিতি… তিনি ছিলেন এবং চিরকাল থাকবেন ভারতীয় সিনেমার এক সত্যিকারের জীবন্ত কিংবদন্তি… যিনি সিনেমার ইতিহাসের পাতায় চিরস্থায়ী হয়ে আছেন। সবচেয়ে বড় ব্যাপার অসাধারণ একজন মানুষ ছিলেন।

শূন্যতার কথা জানিয়ে করন জোহর লেখেন, আজ আমাদের ইন্ডাস্ট্রিতে বিশাল শূন্যতা তৈরি হলো। এমন এক শূন্যতা, যা কোনোদিন কোনোভাবে পূরণ হবে না… তিনি চিরকালই আমাদের একমাত্র ধর্মজি… আমরা আপনাকে ভালোবাসি, সদয় মহাশয়… আমরা আপনাকে ভীষণ মিস করব। আজ স্বর্গ ধন্য হলো। আপনার সঙ্গে কাজ করা ছিল আমার আশীর্বাদ।

উল্লেখ্য, অনেক দিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন ধর্মেন্দ্র। গত ১১ নভেম্বর তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল। যদিও সেই খবর সঠিক ছিল না। তারপর থেকে বাড়িতে রেখে তার চিকিৎসা চলছিল। আজ সোমবার (২৪ নভেম্বর) ফের তার মৃত্যুর খবর নেট দুনিয়ায় প্রচারিত হয়। মূলত, আজ এ অভিনেতার বাড়িতে অ্যাম্বুলেন্স যাওয়ার পর এই গুঞ্জনের সূচনা। তাছাড়া শোবিজ অঙ্গনের অনেকে ধর্মেন্দ্রর বাড়িতে হাজির হয়েছেন। তবে এখন পর্যন্ত এ অভিনেতার মৃত্যুর খবর নিয়ে পরিবার থেকে কিছু জানানো হয়নি।