

মেঘনা
নদীতে জেলেদের জালে ধরা পড়া একটি রাজা ইলিশ নিলামে ১০ হাজার ৫৫০ টাকায় বিক্রি হয়েছে,
যার ওজন দুই কেজি ৩০০ গ্রাম।
লক্ষ্মীপুরের
কমলনগর উপজেলার কালকিনি ইউনিয়নের মতিরহাট ঘাটে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মাছটি নিলামে
তোলা হয়। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছ ব্যবসায়ী মো. রিয়াজ ১০ হাজার ৫৫০ টাকায়
ইলিশটি কিনে নেন।
ঘাটের
সারু মিয়ার মৎস্য আড়তের আড়তদার মো. খোকন জানান, স্থানীয় জেলে মনু মাঝিসহ কয়েকজন জেলে
মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে অন্যান্য ইলিশের সঙ্গে বড় আকৃতির এই রাজা ইলিশটি পান। পরে
মাছটি তার আড়তে নিয়ে আসা হলে উপস্থিত ব্যবসায়ীদের অংশগ্রহণে নিলাম অনুষ্ঠিত হয়। এতে
সর্বোচ্চ দর দিয়ে মাছটি কিনে নেন রিয়াজ বেপারি।
মাছের
ক্রেতা মো. রিয়াজ বেপারি বলেন, ‘বড় আকৃতির ইলিশের চাহিদা বেশি থাকায় নিলামে অংশ নিয়ে
মাছটি কিনেছি। এটি বিক্রির জন্য চাঁদপুরে পাঠানো হবে। সেখানে বড় ইলিশের ভালো বাজার
রয়েছে। আশা করছি, প্রতি কেজি প্রায় ছয় হাজার টাকা দরে মাছটি বিক্রি করা সম্ভব হবে।’
কমলনগর
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তূর্য শাহা বলেন, ‘বর্তমানে মেঘনা নদীতে ইলিশের পরিমাণ
তুলনামূলক কম। যে মাছ পাওয়া যাচ্ছে, তার বেশির ভাগই ৩০০ থেকে ৫০০ গ্রাম ওজনের। তাই
বড় আকৃতির ইলিশের চাহিদা ও দাম দুটোই বেশি। তবে আগামী মাসে নদীতে ইলিশের উৎপাদন আরও
বৃদ্ধি পাবে বলে আমরা আশাবাদী।’
মন্তব্য করুন


১ম
রোজার ইফতার আপনজনের সঙ্গে করতে অফিস শেষে ছুটে চলে মানুষ। তাই ঢাকায়
দেখা দেয় ভয়াবহ যানজট। এ অবস্থায় মানুষের
নির্বিঘ্নে ঘরে পৌঁছাতে অফিস শেষে রাস্তায় নেমে পড়েন খোদ । যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে বিভিন্ন নির্দেশনা দেন তিনি। এ অবস্থায় ইফতারের
সময় হলে তিনি রাস্তায় ইফতার করেন।
মঙ্গলবার
(১২ মার্চ) সোনারগাঁও ক্রসিংয়ে ট্রাফিক পুলিশের সঙ্গে তাকে ইফতার করতে দেখা যায়।
ট্রাফিক
ব্যবস্থা পর্যবেক্ষণ করে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, নগরবাসী কর্মস্থল থেকে নিরাপদে বাসায় ফিরে তাদের পরিবারের সঙ্গে ইফতার করতে পারেন, এজন্য ডিএমপির পক্ষ থেকে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সদস্যদের সঙ্গে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। সোনারগাঁও ক্রসিং ঢাকা শহরের ব্যস্ততম একটি স্থান। এখান থেকে উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম সবদিকে গাড়ি যায়। সেই হিসেবে এখানকার অবস্থা সন্তোষজনক। ইফতারের ২০ মিনিট আগে
দেখা গেছে রাস্তায় তেমন কোনো চাপ নেই।
এসময়
উপস্থিত ছিলেন, ডিএমপির
অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান, ট্রাফিক-তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার
(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোস্তাক আহমেদসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।
মন্তব্য করুন


প্রেমিকের কাছে ৩০ হাজার টাকা চাওয়ায় রাজধানীর কেরানীগঞ্জে কিশোরী তানজিলা আক্তারকে গলা কেটে হত্যা করা হয়। তবে ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই মূল আসামিকে গ্রেপ্তার করে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বৃহস্পতিবার
(৩০ জুলাই) রাজধানীর উত্তরায় পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য
জানান পিবিআই ঢাকা জেলার বিশেষ পুলিশ সুপার এম এন মোর্শেদ।
তিনি
জানান, দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর এলাকা থেকে তানজিলা হত্যা মামলার মূল
আসামি রানা হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত
চাকুও উদ্ধার করা হয়।
পিবিআই
জানায়, গত ২৭ জুলাই বিকেলে রানা হাওলাদার তার নিজস্ব অটোরিকশায় করে প্রেমিকা তানজিলাকে
ঘুরতে নিয়ে যান। একপর্যায়ে তাদের মধ্যে ৩০ হাজার টাকা নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। বিরোধের
একপর্যায়ে রানা প্রথমে তানজিলার গলা চেপে ধরেন। পরে ফল কাটার চাকু দিয়ে তার গলা কেটে
হত্যা করেন।সংবাদ প্রতিবেদন
হত্যাকাণ্ডের
পর ভুক্তভোগীর কাছে থাকা দুটি স্মার্টফোন ও একটি রুপার চেইন নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে
যান রানা। পরবর্তীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পিবিআই। জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের
সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন তিনি।
মন্তব্য করুন


স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম
চৌধুরী র্যাবকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার নির্দেশ দিয়েছেন ।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় র্যাব সদর
দপ্তরে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দিয়ে
বলেন, র্যাবকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। র্যাব গঠনের সময় বলা
হয়েছিল, বাহিনীটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে না। কিন্তু পরবর্তীকালে তা
মানা হয়নি।
তিনি আরো বলেন, র্যাব গঠনের শুরুর দিকে এটি একটি সুশৃঙ্খল ও
সুসংগঠিত বাহিনী হিসেবে মানুষের সম্মান, আস্থা ও বিশ্বাস অর্জন করে। পুলিশ ও
সশস্ত্র বাহিনীর সেরা অফিসারদের এখানে পদায়ন করা হতো। যখনই রাজনৈতিক বিবেচনায় এ
বাহিনীতে নিয়োগ ও পদায়ন শুরু হয়, তখন থেকে এতে পচন ধরতে শুরু করে। সাধারণ মানুষের
মনে বদ্ধমূল ধারণা এই যে, যখন থেকে র্যাবকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা শুরু
হয়, তখন থেকেই র্যাব গুম, খুনসহ বিভিন্ন বেআইনি ও অপকর্মের সঙ্গে জড়িত হতে শুরু
করে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ভালোবাসা, ব্যবহার ও পারফরম্যান্সের
মাধ্যমে র্যাবের হারানো গৌরব ও সম্মান পুনরুদ্ধার সম্ভব উল্লেখ করে স্বরাষ্ট্র
উপদেষ্টা বলেন, সেজন্য আইনের মধ্যে থেকে র্যাবকে কাজ করে যেতে হবে। ঊর্ধ্বতন
কর্তৃপক্ষের বেআইনি আদেশ মানা যাবে না। অননুমোদিত ও বেআইনিভাবে কাউকে আটক রাখা
যাবে না। ক্রসফায়ার, গুম, খুন থেকে র্যাবকে দূরে থাকতে হবে।
সভায় র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমানসহ বাহিনীর বিভিন্ন
পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
পরে অনুষ্ঠানে র্যাবের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে উপদেষ্টাকে
অবহিত করা হয়।
মতবিনিময় সভা শেষে উপদেষ্টা র্যাবের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন
এবং কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
মন্তব্য করুন


পুশির
হাতে কামড় দিয়ে ও ধস্তাধস্তি করে হাতকড়া নিয়েই দৌড়ে পালানোর চেষ্টা করেও লাভ হয়নি
এক ডাকাতের।
ব্রাহ্মণবাড়িয়ার
নাসিরনগরে ছদ্মবেশে জীবন মিয়া নামে এক ডাকাতকে ধরে কাঁধে করে থানায় নিয়ে আসেন পুলিশ।
ডাকাত জীবন মিয়া ছাড়া পাওয়ার জন্য পুলিশের হাতে কামড় দিতে থাকলেও হাল ছাড়েননি এসআই
রুপন নাথ।
শুক্রবার
(২৩ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের একটি জমি থেকে তাকে গ্রেফতার করা
হয়।
গ্রেফতারকৃত
জীবন মিয়া হরিপুর গ্রামের হুরন আলীর ছেলে। তার বিরুদ্ধে বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতি
মামলা রয়েছে। সম্প্রতি সে মাধবপুর-হরিপুর সড়কে ডাকাতি করে আসছিলেন।
পুলিশ
জানান, গোপন সংবাদের ভিত্তিতে জীবন মিয়ার অবস্থান সম্পর্কে জানতে পারে পুলিশ। জীবনকে
গ্রেফতারের দায়িত্বে থাকা নাসিরনগর থানা পুলিশের এসআই রুপন নাথ আরও একজন কর্মকর্তা
ও তিন পুলিশ কনস্টেবলকে নিয়ে হরিপুরে ছুটে যান। সেখানে গিয়ে দেখেন জীবন তার সঙ্গীদের
দিয়ে একটি জমিতে বসে ইয়াবা সেবন করছিলেন। একপর্যায়ে পুলিশ সদস্যরা গিয়ে জীবন ও তার
সঙ্গীদের কাছে ইফতার করার জন্য পানি চান। তখন একপর্যায়ে জীবনকে আটক করে পড়ানো হয় হাতকড়া।
এসময় জীবন মিয়া পুলিশ কনস্টেবল রানার হাতে কামড় দিয়ে ও ধস্তাধস্তি করে হাতকড়া নিয়েই
দৌড়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ সদস্যরাও ছুটে গিয়ে আবার তাকে আটক করে। একপর্যায়ে
এএসআই মো. কামরুল ডাকাত সদস্যকে কাঁধে তুলেনেন। কিছুদূর আনার পর তাকে সিএনজিচালিত অটোরিকশায়
করে কড়া পুলিশ পাহারায় থানায় নিয়ে আসা হয়।
এ
ব্যাপারে এসআই রূপন নাথ সাংবাদিকদের জানান, পাঁচজন মিলে এ অভিযান চালানো হয়। ডাকাত
জীবন খুবই চতুর। সে পালানোর চেষ্টা করেছিল। একপর্যায়ে তাকে বাধ্য হয়ে কাঁধে তুলে নিয়ে
আসা হয়। এ ঘটনায় রানা নামে এক পুলিশ কনস্টেবল আহত আহত হন।
এ
ব্যাপারে নাসিরনগর থানার ওসি মো. সোহাগ রানা বলেন, ডাকাত জীবন খুবই চতুর প্রকৃতির।
তাকে গ্রেফতার করা যাচ্ছিল না। শনিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
মন্তব্য করুন


ফের
দেশের ৩ জেলায় শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। আগামী সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি
হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গত
৩ জানুয়ারি উত্তরাঞ্চলের ৩ জেলায় মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু হয়। সেই শৈত্যপ্রবাহ
৩ দিন স্থায়ী ছিল।
আবহাওয়া
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বিস্তৃত অঞ্চল জুড়ে নির্দিষ্ট সময় ধরে সর্বনিম্ন তাপমাত্রা
৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে বলে মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ৬
থেকে ৮ ডিগ্রির মধ্যে হলে তাকে বলে মাঝারি এবং তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রির মধ্যে থাকলে
বলে তীব্র শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে তাকে
বলে অতি তীব্র শৈত্যপ্রবাহ।
শুক্রবার
(১২ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল কিশোরগঞ্জের
নিকলি ও চুয়াডাঙ্গায়। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা ঈশ্বরদীতে ৯ দশমিক ৮ ও দিনাজপুরে
১০ ডিগ্রি সেলসিয়াস ছিল।
বৃহস্পতিবার
দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াত ছিল নিকলিতে। শুক্রবার ঢাকার
সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি
সেলসিয়াস।
আবহাওয়াবিদ
মো. ওমর ফারুক জানিয়েছেন, কিশোরগঞ্জ, পাবনা, দিনাজপুর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে
মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
মন্তব্য করুন


অনলাইনে
আইফোন অর্ডার করেও পার্সেলে দাড়ির তেল পাওয়ার ঘটনায় এক গ্রাহকের পক্ষে
রায় দিয়েছেন ভারতের মুম্বাইয়ের একটি ভোক্তা আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী, সুদ, ক্ষতিপূরণ ও মামলার ব্যয়সহ
প্রায় ১ লাখ ৮২
হাজার রুপি পরিশোধ করতে হবে ই-কমার্স প্রতিষ্ঠান
ফ্লিপকার্ট এবং সংশ্লিষ্ট বিক্রেতাকে।
ভারতীয়
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মুম্বাইয়ের অতিরিক্ত জেলা ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশন ফ্লিপকার্ট ও পণ্য বিক্রেতা
ইন্টারন্যাশনাল ভ্যালু রিটেইল প্রাইভেট লিমিটেডকে যৌথভাবে এই অর্থ পরিশোধের
নির্দেশ দিয়েছে।
মামলার
বিবরণে বলা হয়, ২০২৩ সালের ২২ এপ্রিল মুম্বাইয়ের
পাওয়াই এলাকার এক বাসিন্দা ফ্লিপকার্ট
থেকে ১ লাখ ১১
হাজার ৭৯৩ রুপিতে ১২৮ জিবি স্টোরেজের একটি অ্যাপল আইফোন ১৪ প্রো অর্ডার
করেন। চার্জার ও মোবাইল কভার
ঠিকভাবে পেলেও আইফোনের পার্সেল খুলে তিনি দেখতে পান, সেখানে ফোনের পরিবর্তে দাড়ির তেল এবং কিছু প্যাকেজিং সামগ্রী রয়েছে।
এ
ঘটনায় তিনি এপ্রিল ও মে মাসজুড়ে
একাধিকবার ফ্লিপকার্টের গ্রাহকসেবা বিভাগের সঙ্গে যোগাযোগ করেন। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেও তার অভিযোগ বারবার ‘সমাধান হয়েছে’ উল্লেখ করে বন্ধ করে দেওয়া হয়। তবে তিনি না পান নতুন
ফোন, না ফেরত পান
অর্থ।
রায়ে
আদালত উল্লেখ করেন, কোনো ই-কমার্স প্রতিষ্ঠান
কেবল বিক্রির প্ল্যাটফর্ম হিসেবে দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। গ্রাহক সম্পূর্ণ ভিন্ন পণ্য পাওয়ার অভিযোগ করার পরও যথাযথ তদন্ত না করা, ভুল
পার্সেল উদ্ধার না করা এবং
কার্যকর প্রতিকার না দিয়ে অভিযোগ
নিষ্পত্তি দেখানো সেবায় ঘাটতি ও অন্যায্য বাণিজ্যিক
আচরণের শামিল।
আদালত
ফ্লিপকার্ট ও বিক্রেতাকে ২০২৩
সালের ২২ এপ্রিল থেকে
বার্ষিক ৯ শতাংশ সুদসহ
১ লাখ ১১ হাজার ৭৯৩
রুপি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি মানসিক ক্ষতির জন্য ৫০ হাজার রুপি
এবং মামলার ব্যয় হিসেবে আরও ২০ হাজার রুপি
পরিশোধ করতে হবে। রায় কার্যকরের জন্য ৪৫ দিনের সময়
বেঁধে দেওয়া হয়েছে।
অন্যদিকে
মামলায় বিবাদী করা হলেও অ্যাপল ইন্ডিয়ার বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করে দিয়েছেন আদালত। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ভুল পণ্য সরবরাহের ঘটনায় অ্যাপল ইন্ডিয়ার সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
মন্তব্য করুন


জুলাই শহীদ পরিবারদের এককালীন টাকার
পাশাপাশি মাসিক ভাতা ও চাকরির কথা বলা হয়েছে। তবে চাকরিতে এটা কোনো নতুন কোটা হিসেবে
যুক্ত হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।
এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য
ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম তার ফেরিভাইড ফেইসবুক পোস্টে লিখেছেন,
জুলাই শহীদ পরিবারদের এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা ও চাকরির কথা বলা হয়েছে। চাকরিতে
এটা কোনো নতুন কোটা হিসেবে যুক্ত হবে না। পরিবারের কর্মক্ষম কোনো একজন ব্যক্তিকে একবারের
জন্যই যোগ্যতার বিচারে সরকারি-আধা সরকারি অথবা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার
কথা বলা হয়েছে। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এটা বিবেচ্য হবে না। আহতদের ক্ষেত্রে
যারা সারাজীবনের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে (অন্ধ কিংবা অঙ্গহানী) এবং আর কখনো কর্মক্ষম
হতে পারবে না তাঁদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে। এরকম আহতদের একটা বড় অংশই
তরুণ এবং বাকি জীবন তাঁদেরকে আন্দোলনের ক্ষত বয়েই বেড়াতে হবে, অনেককে দীর্ঘকাল চিকিৎসার
মধ্য দিয়ে যেতে হবে। জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবার ও গুরুতর আহতদের পুনর্বাসন এবং
এই পরিবারগুলোর ভবিষ্যৎ নিশ্চয়তা দেওয়াটা আমাদের অঙ্গীকার ছিলো এবং রাষ্ট্রের দায়িত্বও
বটে। কয়েক হাজার পরিবার অচল হয়ে গিয়েছে এই অভ্যুত্থানে অংশগ্রহণের ফলে। তাঁদের এই ক্ষতি
আমরা কোনোকিছু দিয়েই পূরণ করতে পারবো না। আর এই পরিবারগুলো যে কোনো সুযোগ সুবিধার চেয়ে
কেবল সকলের থেকে সম্মান ও মর্যাদা চায়।
মন্তব্য করুন


মধ্যপ্রাচ্যের
মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে মক্কায় আরও তিন বাংলাদেশি
হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৩০ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো।
তাদের মধ্যে ২১ জন পুরুষ ও ৯ জন নারী।
মঙ্গলবার
(২৬ মে) হজ বুলেটিন থেকে জানা যায় নিহতরা হলেন- শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জের মো. আফরান
আলী, অপরজন কাজীপুর সিরাজগঞ্জের মো. আবদুর রহমান, আরেকজন রায়পুরা নরসিংদীর মো. হারুন-উর
রশীদ। নিহত তিনজনই মক্কায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন।
চলতি
বছর ৭৯,১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী হজ পালন করছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার
হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৬ জন। এদিকে মঙ্গলবার (২৬ মে) আরাফাত
ময়দানে পবিত্র হজ অনুষ্ঠিত হচ্ছে।
মন্তব্য করুন


রাষ্ট্রপতি
মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরুর পর আবারও আলোচনায়
উঠে এসেছে খাইরুল দেওয়ানের নাম। ফেসবুক ও ইউটিউবে রাষ্ট্রপতি
পদ নিয়ে বিভিন্ন পোস্টের মন্তব্যে অনেক ব্যবহারকারী তাকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাওয়ার কথা লিখছেন। এভাবেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তিনি।
খাইরুল
দেওয়ানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার শুরু ২০২৩ সালের ফেব্রুয়ারিতে। সে সময় রাষ্ট্রপতি
নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি। তবে নির্বাচন কমিশন তার কাছে মনোনয়নপত্র বিক্রি না করায় আগারগাঁওয়ে
নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে আরও কয়েকজনের সঙ্গে মানববন্ধন করেন এবং আইনি লড়াইয়ের ঘোষণা দেন।
মনোনয়ন
না পেলেও তিনি রাষ্ট্রপতি পদে নির্বাচনে অংশ নেওয়ার দাবিতে বিভিন্ন সময়ে সংবাদ সম্মেলন করেন এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে ব্যানার নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। তার এসব কর্মসূচি এবং বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক ব্যবহারকারী বিষয়টিকে ব্যঙ্গ-বিদ্রূপ বা ট্রলের উপাদান
হিসেবে গ্রহণ করেন। একই সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে তার ওপর হামলার অভিযোগও বিভিন্ন আলোচনায় উঠে আসে।
পরবর্তীতে
খাইরুল দেওয়ান ‘জনকল্যাণ পার্টি’ নামে একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা
দেন। এরপর রাজধানীর পল্টন, তোপখানা রোড, হাইকোর্ট এলাকা ও গুলিস্তানসহ বিভিন্ন
স্থানে নিজেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে তুলে ধরে বক্তব্য দিতে দেখা যায় তাকে।
রাষ্ট্রপতির
পদ শূন্য না থাকায় চলতি
বছরের ফেব্রুয়ারিতে তিনি গণমাধ্যমে প্রধানমন্ত্রী পদে নির্বাচন করার আগ্রহের কথাও জানান। তার ধারাবাহিক কর্মকাণ্ডের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে রসিকতার ছলে ‘রাষ্ট্রপতি পদপ্রার্থী নেতা’ এবং পরে ‘প্রিয় নেতা’ নামে উল্লেখ করতে শুরু করেন। বর্তমানে রাষ্ট্রপতির পদ নিয়ে আলোচনা
শুরু হলেই বিভিন্ন পোস্টের মন্তব্যে তার নাম উল্লেখ করে রসাত্মক মন্তব্য করতে দেখা যায়।
ভাইরাল
হওয়া এক ভিডিওতে খাইরুল
দেওয়ান জানান, তার পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায়। মুক্তিযুদ্ধের পর তাদের বাড়িটি
ধ্বংস হয়ে যায়। তার বাবা সরকারি চাকরিজীবী হওয়ায় শৈশব দেশের বিভিন্ন জেলা ও থানার সরকারি
কোয়ার্টারে কেটেছে। বর্তমানে তিনি ঢাকার কেরানীগঞ্জ দক্ষিণের আব্দুল্লাহপুর কুচিয়ামোড়া এলাকায় বসবাস করেন।
মন্তব্য করুন


শুক্রবার (২৯ ডিসেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ অনুষ্ঠানের লক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারাদেশে এক হাজার ১৫১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
তিনি বলেন, স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ইন এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় ২৯ ডিসেম্বর থেকে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত ঢাকাসহ সারাদেশের নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি টহল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।
ইসি জানিয়েছিল, ৩০০ সংসদীয় আসনে আগামী ৩ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনী নিয়োগের জন্য আদেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ।
এদিকে নির্বাচন উপলক্ষে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৩ জানুয়ারি থেকে সশস্ত্র বাহিনী মাঠে নামবে।
নির্বাচনকালীন সেনাবাহিনী মোতায়েনে গত ১৭ ডিসেম্বর নীতিগত অনুমোদন দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরদিন ১৮ ডিসেম্বর জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ও বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে সেনা মোতায়েনে সশস্ত্র বাহিনীকে চিঠি দেয় ইসি।
গত ১৫ নভেম্বর সন্ধ্যা ৭টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন।নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০২৪ সালের জানুয়ারি মাসের ৭ তারিখ রোজ রোববার ৩০০ আসনে দ্বাদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই হয় ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি করা হয় ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল ১৭ ডিসেম্বর। রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ দেওয়া হয় ১৮ ডিসেম্বর।
মন্তব্য করুন