

দিনাজপুরের ফুলবাড়ীতে ২৩ দিন পর নিহত সাব্বির হোসেন সবুজের মাথা উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৮ অক্টোবর) ভোরে উপজেলার মিরপুর এলাকায় বরেন্দ্র সেচ পাইপের ভেতর থেকে সবুজের মাথা উদ্ধার করা হয়।
সাব্বির হোসেন সবুজ উপজেলার ৩ নম্বর কাজিহাল ইউনিয়নের রশিদপুর গ্রামের মৃত ইবনে সাউদ সরকারের ছেলে। ফুলবাড়ী থানা চত্বরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পুলিশ সুপার “ মো. মারুফাত হুসাইন ” এ তথ্য জানান।
তিনি বলেন, সাব্বির হোসেন সবুজ ২৩ সেপ্টেম্বর নিখোঁজ হন। থানায় এ সংক্রান্ত একটি জিডি করে তার পরিবার। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ নিখোঁজ সাব্বির হোসেন সবুজকে খুঁজতে থাকে।
ঘটনার বর্ণনা দিয়ে মারুফাত হুসাইন বলেন, উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর মণ্ডলপাড়া গ্রামের আব্দুর হামেদ ২০০৫ সাল থেকে সবুজদের বাড়িতে কাজ করেন। গত ২৩ সেপ্টেম্বর সবুজ তাদের জমিতে আগাছা পরিষ্কার করার জন্য আব্দুর হামেদকে ডেকে নিয়ে যান।
এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হলে কোদাল দিয়ে সবুজের মাথায় আঘাত করেন হামেদ। এতে ঘটনাস্থলে মারা যান সবুজ। পরে মরদেহ পুকুরের পানিতে ডুবিয়ে রেখে বাড়ি থেকে একটি হাসুয়া এনে মরদেহটি ০৩ টুকরো করা হয়। পরে ০২ টুকরো ধান ক্ষেতে পুঁতে রেখে মাথাটি পাশে নলকূপের পাইপের ভেতরে রেখে দেওয়া হয়।
পুলিশ সুপার আরও বলেন, রিমান্ডে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে আব্দুর হামেদ। তার দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থল থেকে বিচ্ছিন্ন হওয়া মাথা, ব্যবহৃত হাসুয়া ও কোদাল উদ্ধার করা হয়েছে। মামলার সূত্র ধরে পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে রাতেই পাঁচজনকে গ্রেপ্তার করে। বর্তমানে হত্যার তদন্ত চলমান রয়েছে।
মন্তব্য করুন


শৈত্যপ্রবাহের প্রভাবে মঙ্গলবার (৬ জানুয়ারি) দেশের বিভিন্ন বিভাগে
তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের
আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
সোমবার (৫ জানুয়ারি) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, ওই দিন
সন্ধ্যার পর থেকে দেশের আট বিভাগের বিভিন্ন জেলা মাঝারি থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে
পড়ার আশঙ্কা রয়েছে।
তার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা
বিভাগের অধিকাংশ জেলায় দুপুর ১২টার আগে সূর্যের দেখা মিলতে না-ও পারে। তবে খুলনা ও
বরিশাল বিভাগের জেলাগুলোতে সকাল ১০টার পর সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিন সকালে শৈত্যপ্রবাহের তীব্রতা বাড়তে পারে রংপুর, রাজশাহী, ঢাকা,
ময়মনসিংহ ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায়। সকাল ৬টার দিকে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের
জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।
অন্যদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে চলতি জানুয়ারি মাসে দেশের
ওপর দিয়ে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। কোনো কোনো এলাকায় তাপমাত্রা নেমে আসতে
পারে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, সোমবার রাত থেকেই
তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করতে পারে এবং চলতি মাসে ১ থেকে ২টি তীব্র শৈত্যপ্রবাহ
বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
মন্তব্য করুন


আসন্ন জাতীয় নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কমনওয়েলথের পূর্ণ সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ের সঙ্গে তার বৈঠকে এ অনুরোধ জানান তিনি।
বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক ধারা সুসংহত করা এবং নির্বাচন কার্যক্রম সফলভাবে পরিচালনায় আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা অত্যাবশ্যক—বিশেষ করে কমনওয়েলথের সমর্থন গুরুত্বপূর্ণ।
প্রধান উপদেষ্টার অনুরোধের জবাবে মহাসচিব বচওয়ে আশ্বস্ত করে জানান, নির্বাচন এবং এর পরবর্তী উত্তরণ প্রক্রিয়ায় বাংলাদেশকে কমনওয়েলথ সর্বাত্মক সহায়তা দেবে। তিনি উল্লেখ করেন, ৫৬ সদস্যের এই সংগঠন—যার মধ্যে জি–৭ ও জি–২০–এর দেশও রয়েছে—একসঙ্গে কাজ করার বিস্তর সুযোগ তৈরি করে।
এছাড়া তিনি জানান, বাংলাদেশ সফরে তিনি প্রধান বিচারপতি, আইন ও পররাষ্ট্র উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনারসহ নানান গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করেছেন। তার কথায়, বাংলাদেশের আগামীর যাত্রা নিয়ে তিনি আশাবাদী।
মহাসচিব আরও বলেন, নির্বাচনকে ঘিরে একাধিক পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি ইতোমধ্যেই শুরু করেছে কমনওয়েলথ।
মন্তব্য করুন


অধস্তন
আদালতের বিচারক ও আদালত প্রাঙ্গণের
নিরাপত্তা জোরদারে পুলিশের মহাপরিদর্শকবরাবর চিঠি পাঠিয়েছে সুপ্রিম
কোর্ট সচিবালয়।
গত রোববার
প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিব (ভারপ্রাপ্ত) জ্যেষ্ঠ জেলা ও দায়রা
জজ মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এ চিঠি পাঠান।
চিঠিতে
বলা হয়েছে, বিচার বিভাগ রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। অধস্তন আদালতসমূহে প্রতিদিন বিপুল সংখ্যক বিচারপ্রার্থী, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ জনগণের
উপস্থিতিতে বিচারকাজ চলে।
বর্তমান
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন নিরাপত্তাজনিত
ঝুঁকির প্রেক্ষাপটে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিত করাটা জরুরি হয়ে পড়েছে।
নিরাপত্তাজনিত
কারণে সম্প্রতি সুপ্রিম কোর্টের উভয় বিভাগের এজলাস
কক্ষে আইনজীবী ব্যতীত বিচারপ্রার্থী ও ‘অপ্রত্যাশিত’ ব্যক্তিবর্গের
প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। সমাবেশ,
মিছিল, অস্ত্র ও মাদকদ্রব্য বহনও
নিষিদ্ধ করা হয়েছে সুপ্রিম
কোর্ট প্রাঙ্গণে।
আইজিপিকে উদ্দেশ করে চিঠিতে বলা হয়, “দেশের অধস্তন আদালতসমূহে বিচারকার্য নির্বিঘ্ন, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে পরিচালনার স্বার্থে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ ইউনিটসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে আপনাকে বিশেষভাবে অনুরোধ জানানো হলো।
মন্তব্য করুন


ছাত্র-জনতার
আন্দোলন চলাকালে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলার ভুক্তভোগীদের আইনি সহায়তা দিতে একটি
হেল্পলাইন নম্বর চালু করেছে আইন মন্ত্রণালয়।
আইন,
বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে,
“যদি কোনো ব্যক্তি গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক
ফৌজদারি মামলার শিকার হয়ে থাকেন, তবে তাকে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার
লিগ্যাল এইড হেল্পলাইন কল সেন্টারের ১৬৪৩০ নম্বরের (টোল ফ্রি) মাধ্যমে ভিকটিম
সাপোর্ট বা আইনি সহায়তা প্রদান করা হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”
সমাজের
দরিদ্র ও দুঃস্থদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে ২০১৬ সালে এই হেল্পলাইন সেবার
কার্যক্রম উদ্বোধন করেছিলেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণ
আন্দোলনে সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল দায়িত্ব
নিয়ে তার প্রথম কর্মদিবসে এই হেল্পলাইন নম্বর ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত
নিয়েছিলেন।
মন্তব্য করুন


মাগুরা শহরের ইসলামপুর পাড়ায় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় ও সরকারি সাব রেজিস্ট্রি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুষ্কৃতকারীরা। শনিবার (৬ ডিসেম্বর) ভোররাত ৩টার দিকে পৃথক দুই কার্যালয়ে এ ঘটনা ঘটে। এতে দুটি অফিসের গুরুত্বপূর্ণ দলিলপত্র, নথি এবং আসবাবপত্র পুড়ে যায়।
মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আলিম মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, দুটো জায়গাতেই পেট্রোল বোমার কারণে অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সহকারী কমিশনার (ভূমি) আসমা আক্তার জানান, রাতে দুষ্কৃতকারীরা ভূমি অফিসের পেছনের জানালা ভেঙে ভেতরে পেট্রোল বোমা ছুঁড়ে মারে। এতে নিচতলায় থাকা কম্পিউটার, আসবাবপত্র এবং জমি–জমা সংক্রান্ত দলিল ও নথিপত্র সম্পূর্ণ পুড়ে নষ্ট হয়ে যায়।
এদিকে একই সময়ে সাব রেজিস্ট্রার অফিসেও একই ধরনের হামলা হয়। সাব রেজিস্ট্রার শুভ্রা রানী দাস বলেন, পেট্রোল বোমার আগুনে সাব রেজিস্ট্রার কার্যালয়ের নিচতলা এবং সামনে থাকা দলিল লেখকদের অফিস পুড়ে ছাই হয়ে গেছে। জমিজমার দলিল, নথিপত্রসহ লেখকদের প্রয়োজনীয় কাগজপত্রও নষ্ট হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, আগুনে দুটি প্রতিষ্ঠানের কম্পিউটার, বৈদ্যুতিক লাইন, আসবাবপত্রসহ বহু গুরুত্বপূর্ণ সরকারি নথি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সদর থানার ওসি আয়ুব আলী জানান, ঘটনার তদন্ত চলছে। দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন


প্রধানমন্ত্রী
তারেক রহমানের সভাপতিত্বে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ বিষয়ক সভা অনুষ্ঠিত
হয়েছে।
আজ
শনিবার ( ২১ ফেব্রুয়ারি ) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা
অনুষ্ঠিত হয়।
সভায়
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তারেক
রহমান এর আগে সকাল ১০টা ১০ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস
করতে আসেন।
কার্যালয়ের
মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে
স্বাগত জানান।
প্রধানমন্ত্রী
নিজের কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের
সময় দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
প্রধানমন্ত্রী
তারেক রহমান কার্যালয়ের পুরনো অনেক কর্মকর্তা ও কর্মচারীর নাম ধরে কাছে ডেকে কথা বলেন।
প্রধানমন্ত্রী
একটি স্বর্ণচাঁপা ফুলের চারা কার্যালয় চত্বরে রোপণ এবং মহান আল্লাহপাকের কাছে শুকরিয়া
আদায় করে বিশেষ মোনাজাত করেন।
মন্তব্য করুন


সাবেক
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে আগামীকাল বুধবার
অতিরিক্ত মেট্রো রেল চলাচল করবে। ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তির
মাধ্যমে এ তথ্য জানিয়ছে।
ডিএমটিসিএল
তাদের বিজ্ঞপ্তিতে বলেছে, সম্মানিত যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের
সুবিধার্থে আগামীকাল ৩১ ডিসেম্বর (বুধবার) ডিএমটিসিএল নিয়মিত সময়সূচির অতিরিক্ত বিশেষ
মেট্রো ট্রেন সার্ভিস পরিচালনা করবে।
বিএনপির
পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর দুপুর ২টায় সাবেক
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।
জাতীয়
সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠ এবং মানিক মিয়া এভিনিউসংলগ্ন এলাকায় জানাজা অনুষ্ঠিত
হবে।
জানাজা
শেষে ‘জিয়া উদ্যানে’ জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে শায়িত
করা হবে।
মন্তব্য করুন


চাঁদপুরের
মতলব উত্তর উপজেলার বেলতলী এলাকার বদরপুরে ঐতিহ্যবাহী ১০৭তম সোলেমান লেংটার মেলা প্রশাসনিক
অনুমতি ছাড়াই শুরু হয়েছে।
মঙ্গলবার
(৩১ মার্চ) থেকে আনুষ্ঠানিকভাবে মেলা শুরু হওয়ার কথা থাকলেও ভক্তদের আগাম উপস্থিতির
কারণে একদিন আগেই সোমবার থেকে মেলা কার্যক্রম শুরু হয়ে যায়।
স্থাঈয়ব
সূত্রে জানা যায়, এর আগেও এই মেলা ঘিরে নানা অনিয়মের অভিযোগ ওঠায় এবার প্রশাসনের পক্ষ
থেকে কোনো ধরনের অনুমোদন দেওয়া হয়নি। তবে, বিগত বছরগুলোতে মেলায় সহস্রাধিক গাঁজার দোকান,
জুয়া, চাঁদাবাজি এবং অশ্লীলতার অভিযোগ সামনে আসে। এসব কারণ উল্লেখ করে কয়েকটি সংগঠন
মেলা বন্ধ রাখার দাবিতে প্রশাসনের কাছে লিখিত আবেদনও করে।
সরেজমিনে
মেলা ঘুরে দেখা গেছে, বেলতলী লঞ্চঘাট থেকে সাদুল্ল্যাপুর মোড় পর্যন্ত প্রায় চার কিলোমিটার
জুড়ে মেলার এই বিস্তৃতি। পুরো এলাকা জুড়ে বিভিন্ন ধরনের দোকানপাট বসার পাশাপাশি ভক্তদের
গান-বাজনা আয়োজনের জন্য অস্থায়ী আস্তানা গড়ে তোলা হয়েছে। সোলেমান লেংটার মাজারের আশপাশে
তার অনুসারীদের অন্তত ১৮ থেকে ২০টি মাজার এবং প্রায় দুই শতাধিক খানকা বা ভক্তদের আস্তানা
রয়েছে। এসব স্থানে নারী-পুরুষ একসঙ্গে গান-বাজনার সঙ্গে নাচানাচিতে অংশ নিচ্ছেন। বিগত
বছরগুলির ন্যায় এই মেলায় সহস্রাধিক গাঁজার দোকান বসে এবং এবারও যেন এর ব্যতিক্রম নয়।
স্থানীয়
বিভিন্ন পেশার মানুষ অভিযোগ করে জানান, এসব খানকার অনেকগুলোতেই গানের তালে তালে বিভিন্ন
বয়সী নারী-পুরুষের অশালীন নৃত্য অনুষ্ঠিত হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। তাদের দাবি, শুধু
খানকাতেই নয়, আশপাশের এলাকাজুড়েও কোনো ধরনের নিয়ন্ত্রণ ছাড়াই অশালীন নৃত্যসহ নানা অপরাধমূলক
কর্মকাণ্ড চলছে। তবে এসব বিষয়ে আপত্তি থাকলেও প্রতিবাদ করার মতো পরিবেশ বা সাহস তাদের
নেই বলে জানান স্থানীয়রা।
সোলেমান
শাহ (রহ.) এর মাজারের খাদেম মতিউর রহমান লাল মিয়া বলেন, ‘যেসব এলাকায় গাঁজার দোকান
বসে, ওই জায়গাগুলো আমার নিয়ন্ত্রণাধীন না। তাই আমি এগুলো বন্ধ করতে পারছি না।’
নদীর
তীরবর্তী এলাকায় ট্রলার ও লঞ্চ থেকে আসা যাত্রীদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে
তিনি বলেন, ‘এটা আমার সীমানার বাইরের বিষয়। তাই এ বিষয়ে আমি কিছু জানি না। তবে আমরা
চাই, এই লেংটার মেলা বা ওরশকে কেন্দ্র করে কোনো ধরনের অনৈতিক কাজ বা চাঁদাবাজি না হোক।
এ বিষয়ে আমি সবার সহযোগিতা চাই।’
মেলার
অনুমতি না পাওয়ার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ‘অনুমতি না পাওয়ার বিষয়টি ঠিক আছে।'
তবে এত বড় আয়োজনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দায় কে নেবে—এ
প্রশ্নের জবাব না দিয়ে তিনি এড়িয়ে যান।’
মতলব
উত্তর উপজেলা পরিষদ মসজিদের খতিব মাওলানা এনামুল হক জানান, ‘ইসলামে মাদক, নারী-পুরুষের
বেহালাপনা-অশ্লীলতা ইসলাম ধর্ম সমর্থন করে না। ধর্মীয় মূল্যবোধ থেকে ইসলাম পরিপন্থী
কার্যক্রম পরিহার করা উচিত।’
মতলব
উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান বলেন, ‘মেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক
রাখতে পোশাকধারী অর্ধশত পুলিশ সদস্য এবং সিভিল পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যই
এখানে কাজ করবে।’
উপজেলা
নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, ‘মতলবের সোলেমান লেংটার মেলা অনেক
বড় এবং বিশাল আকৃতির মেলা। জেলা প্রশাসন থেকে এখনো এই মেলার অনুমোদন দেওয়া হয়নি।
অনুমোদন পেলে এই মেলার শৃঙ্খলা বজায় রাখার জন্য কর্তৃপক্ষের সাথে আইনশৃঙ্খলা সভাকরে
প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে ভূমিকা রাখা হবে।’
উল্লেখ্য,
পীর ও সাধক হযরত শাহ সুফি সোলায়মান (রহ.) ওরফে লেংটা বাবা বাংলা ১৩২৫ সালের চৈত্র মাসে
মৃত্যুবরণ করেন। এরপর থেকেই প্রতি বছর তার মাজারকে কেন্দ্র করে চৈত্রের ১৭ তারিখে ওরশ
ও মেলার আয়োজন করা হয়। ‘লেংটার মেলা’ নামে পরিচিত এ আয়োজনে প্রতিবছর প্রায়
১৪ থেকে ১৫ লক্ষাধিক লোক সমাগম ঘটে। তবে সোলেমান লেংটা তার জীবদ্দশায় কোন ভক্ত তৈরি
করেননি। তার বাড়ি পার্শ্ববর্তী মেঘনা উপজেলায় হলেও তিনি মতলবের এই বদরপুরে বোনের
বাড়িতেই থাকতেন। নিজের পূর্ব বাসনার কারণেই এখানে তাকে সমাহিত করা হয়।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি :
জামায়াতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপি যদি সংস্কার প্রস্তাব না মানে তবে এটা তাদের দায়িত্বহীনতার পরিচয়। নতুন করে রাজনৈতিক সংকট তৈরির অপপ্রয়াস। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন সম্পর্কে জনগণের মাঝে সংশয় তৈরির অপপ্রয়াস।
আজ শুক্রবার (৩১ অক্টোবর) কুমিল্লায় নিজ নির্বাচনি এলাকা চৌদ্দগ্রামের নির্বাচন কেন্দ্র পরিচালক সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।
এ সময় ডা. তাহের বলেন, ‘যদি নির্বাচন না হয় তাহলে যারা পালিয়ে গিয়ে ভারতে বসে ষড়যন্ত্র করছে, তারাই একটা সুযোগ নিবে। বিগত সরকারের যে বাংলাদেশ, সংস্কারবিহীন যে বাংলাদেশ, মনে হয় যেন বিএনপি সেই জায়গায় ফিরে যেতে চায়। বাংলাদেশকে আওয়ামী জাহেলিয়াতের দিকে ফিরে যেতে এদেশের মানুষ দিবে না।’
জামায়াতের এই নেতা আরও বলেন, ‘সরকারের সিদ্ধান্ত থেকে যদি সরকার সরে যায়, তাহলে এটা পরিষ্কার হবে যে সরকার আর নিরপেক্ষ নেই। এ সরকার যদি নিরপেক্ষতা হারায় এবং কোনো দলের প্রতি যদি তাদের আনুগত্য প্রকাশ করে এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে এটা আশঙ্কা তৈরি হবে।’
উপজেলা জামায়াতে আমির মু মাহফুজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা অঞ্চল টিম সদস্য ও সাবেক জেলা আমির আব্দুস সাত্তার, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট, কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন।
উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম পৌরসভা আমির মাওলানা ইব্রাহীম, জামায়াত নেতা আয়ুব আলী ফরায়েজী, সাবেক চৌদ্দগ্রাম উপজেলা দক্ষিণ আমির শাহ মিজানুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রহিম, পৌরসভা জামায়াতের সেক্রেটারি, মোশাররফ হোসেন ওপেলসহ প্রমুখ।
মন্তব্য করুন


আসন্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী
ও পরশুরাম) আসন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া
হয়েছে।
সোমবার
(২৯ ডিসেম্বর) দুপুরে ফেনী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার মনিরা হকের কাছে
মনোনয়ন জমা দেন বিএনপির জাতীয় ও স্থানীয় নেতারা।
এ
সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু,
চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মুন্সি
রফিকুল আলম মজনু, জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহসম্পাদক বেলাল আহমদ, কর্মসংস্থান
বিষয়ক সহসম্পাদক রেহানা আক্তার রানু। এ ছাড়া নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, অ্যাডভোকেট
শাহানা আক্তার শানু, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্যসচিব আলাল উদ্দিন আলাল,
জাতীয়তাবাদী সমবায় দলের সাধারণ সম্পাদক ড. নিজাম উদ্দিন, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক
গাজী হাবিবুল্লাহ মানিক, এয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা যুবদলের সদস্য সচিব
নঈমুল্লাহ চৌধুরী বরাত, ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ
সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল সহ জেলা বিএনপি ও ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা
বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।
রফিকুল
আলম মজনু সাংবাদিকদের বলেন, বেগম খালেদা জিয়ার পক্ষে আজ আমরা মনোনয়নপত্র জমা দিলাম।
আশা করছি ফেনীর পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার জনগণ বেগম খালেদা জিয়াকে বিপুল
পরিমাণ ভোটে জয়যুক্ত করবেন।
মন্তব্য করুন