

কক্সবাজারের
রামুতে ৫৪ হাজার ইয়াবাসহ
মোহাম্মদ আলী মুন্না শিকদার (২৭) নামের আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্যকে গ্রেপ্তার
করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময়
তার কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি আইফোন ও নগদ ৫০
হাজার ৯৯০ টাকা জব্দ করা হয়েছে।
রোববার
(৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে রামুর মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় আরাকান সড়কে তাকে আটক করা হয়। পরে ইয়াবাসহ তাকে রামু থানায় সোপর্দ করা হয়।
মামলার
এজাহার সূত্রে জানা যায়, সন্দেহজনকভাবে একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানোর সময় চালক মোহাম্মদ আলী মুন্না শিকদারকে আটক করেন বিজিবি সদস্যরা। পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলের গোপন একটি বাক্সে বিশেষভাবে প্যাকেটজাত অবস্থায় ৫৪ হাজার ইয়াবা
পাওয়া যায়। এ সময় তার
সঙ্গে থাকা দুটি আইফোন ও নগদ ৫০
হাজার ৯৯০ টাকা জব্দ করা হয়।
এ
ঘটনায় ৩০ বিজিবির মরিচ্যা
যৌথ চেকপোস্টে দায়িত্বে থাকা নায়েক সুবেদার মোহাম্মদ আরিফুর রহমান বাদী হয়ে ওই দিনই মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনে রামু থানায় মামলা করেন। তবে মামলার এজাহারে আটক ব্যক্তি এপিবিএনের সদস্য এমন কোনো পরিচয় উল্লেখ করা হয়নি। এপিবিএনের পক্ষ থেকেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
মামলার
বাদী মোহাম্মদ আরিফুর রহমান বলেন, আটক ব্যক্তি এপিবিএনের সদস্য কি না, সে
বিষয়ে তিনি নিশ্চিত ছিলেন না। আটকের সময় তার কাছ থেকে পাওয়া নাম-পরিচয়ের ভিত্তিতে তাকে হেফাজতে নিয়ে থানায় সোপর্দ করা হয়েছে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক বলেন, বিজিবির
দেওয়া এজাহারের ভিত্তিতে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। আটক ব্যক্তি এপিবিএনের সদস্য কি না, সে
বিষয়েও তিনি নিশ্চিত নন।
তবে
ওসি বলেন, আটক ব্যক্তি যে বাহিনীর সদস্যই
হোন না কেন, অপরাধ
করলে কেউই আইনের আওতার বাইরে থাকবেন না। এদিকে মোহাম্মদ আলী মুন্না শিকদার এপিবিএনের ১৬ ব্যাটালিয়নের সদস্য
বলে নিশ্চিত করেছেন ওই ব্যাটালিয়নের অধিনায়ক
অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউসার সিদ্দিকী। তিনি বলেন, মুন্না ২১ দিনের ছুটিতে
ছিলেন। এর মধ্যে তাকে
১৬ এপিবিএন থেকে ঢাকায় বদলি করা হয়। তবে নতুন কর্মস্থলে এখনো যোগ দেননি তিনি। ছুটিতে থাকা অবস্থায়ই মুন্না এ ধরনের অপরাধে
জড়িয়েছেন।
বিজিবির
গণমাধ্যম শাখা থেকে নিয়মিত মাদক চোরাচালান ও ইয়াবা উদ্ধারের
তথ্য সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানানো হয়। এমনকি ১০ থেকে ১৪
হাজার ইয়াবা উদ্ধারের ঘটনাও অনেক সময় এসব বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়।
তবে
৫৪ হাজার ইয়াবাসহ একজন এপিবিএন সদস্যকে গ্রেপ্তার, তার কাছ থেকে দুটি আইফোন, মোটরসাইকেল ও নগদ টাকা
জব্দের মতো বড় ঘটনায় বিজিবির
পক্ষ থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এ বিষয়ে বিজিবির
গণমাধ্যম শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনার বিষয়ে
অবগত নন বলে জানান।
মন্তব্য করুন


কয়েকদিন
আগেই আর্জেন্টিনার জার্সি পরে চেম্বারে ঢোকা রোগীদেরকে অর্ধেক ফিতে চিকিৎসার ঘোষণা
দিয়ে আলোচনায় আসেন ডা. মো. হাবিবুর রহমান নামে পটুয়াখালীর এক চিকিৎসক। এবার আর্জেন্টিনা
সমর্থকদের জন্য নিজের ব্যক্তিগত চেম্বারে একেবারে ফ্রিতে চিকিৎসার ঘোষণা দিয়ে সামনে
এলেন সুনামগঞ্জের আরেক চিকিৎসক। তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই মেডিকেল
অফিসার একজন বিসিএস ডেন্টাল সার্জন।
৫
জুন (শুক্রবার) সন্ধ্যা ৭টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আর্জেন্টিনা
সমর্থকদের জন্য বিশেষ এ সুবিধার ঘোষণা দেন তিনি।
ফেসবুক
পোস্টে ডা. শরীফ জানান, আর্জেন্টিনার খেলা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে তার ব্যক্তিগত
চেম্বারে সমর্থকদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে।
ঘোষণা
অনুযায়ী, আর্জেন্টিনার জার্সি পরে অথবা দলটির সমর্থক পরিচয়ে তার চেম্বারে আসা রোগীরা
সম্পূর্ণ বিনা ভিজিটে দাঁত ও মুখের বিভিন্ন রোগের পরামর্শ গ্রহণ করতে পারবেন। পাশাপাশি
দন্ত চিকিৎসার ক্ষেত্রেও বিশেষ ছাড় দেওয়া হবে।
ডা.
শরীফ হোসাইন জানান, ফুটবলের প্রতি ভালোবাসা এবং প্রিয় দলের প্রতি সমর্থন জানাতেই এই
ব্যতিক্রমী উদ্যোগ তার। তিনি বলেন, খেলাধুলা মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও
আনন্দের বার্তা ছড়িয়ে দেয়। সেই আনন্দের অংশীদার হতেই আমি আর্জেন্টিনা সমর্থকদের জন্য
এ বিশেষ সুবিধার ব্যবস্থা করেছি।
এই
দন্ত চিকিৎসক আরও বলেন, আমরা সবাই আমাদের প্রিয় দলকে সমর্থন করি, পাশাপাশি নিজেদের
স্বাস্থ্য ও সুন্দর হাসিরও যত্ন নিই। সুস্থ ও সুন্দর হাসিই আমাদের কাম্য।
তার
এই ঘোষণাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক সাড়া পড়েছে। অনেক আর্জেন্টিনা
সমর্থক উদ্যোগটিকে অভিনব ও প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন। ডা. শরীফ হোসাইনের ফ্রিতে
চিকিৎসার ঘোষণা স্থানীয়ভাবেও ব্যাপক প্রশংসিত হয়েছে এবং বেশ আলোচনার জন্ম দিয়েছে।
মন্তব্য করুন


দিনাজপুরের
বীরগঞ্জে মাছবাহী পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায়
আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ভোগনগর ইউনিয়নের
দিনাজপুর-পঞ্চগড় সড়কের পাঁচপীর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা
হলেন- দিনাজপুরের কাহারোল উপজেলার মালগ্রামের মো. নাজমুল ইসলামের স্ত্রী ফাহিমা আক্তার
(২৮) ও তাদের ছেলে মো. আব্দুল্লাহ (৩)। এ ঘটনায় মো. নাজমুল ইসলাম আহত হয়ে হাসপাতালে
চিকিৎসাধীন।
পুলিশ
জানায়, নাজমুল তার স্ত্রী ও ছেলেকে হোমিওপ্যাথিক চিকিৎসক দেখানোর জন্য নিজ বাড়ি থেকে
মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও জেলার সদর থানার উত্তর গড়েয়া এলাকার উদ্দেশে রওয়ানা দেন।
তারা বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের পাঁচপীর নামক স্থানে পৌঁছালে পেছন থেকে একটি
মাছবাহী পিকআপ তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে নাজমুল রাস্তায় ছিটকে পড়লে পিকআপটি
দ্রুত পালিয়ে যাওয়ার সময় তার স্ত্রী ও ছেলের শরীরের উপর তুলে দেয়। ঘটনাস্থলেই দুজনের
মৃত্যু হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত নাজমুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বীরগঞ্জ
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিকআপটি
আটকের চেষ্টা চলছে।
মন্তব্য করুন


২০২৭
সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সূচি আবারও পরিবর্তন করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী
আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার
(২ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে
তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী
জানান, সম্প্রতি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা আগামী ৭ জানুয়ারি থেকে শুরু করার ঘোষণা
দেওয়া হয়েছিল। তবে পরীক্ষার সময় এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ
বিভিন্ন মহলে সমালোচনা দেখা দিয়েছে।
তিনি
বলেন, পরীক্ষার সময় এগিয়ে আনায় সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন জায়গায় সমালোচনা হচ্ছে। অংশীজনরা
চাইলে পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে।
শিক্ষামন্ত্রী
আরও বলেন, শিক্ষাখাতে দীর্ঘদিনের সেশনজট কমিয়ে আনার লক্ষ্যে সরকার পরিকল্পনা নিয়ে কাজ
করছে। এ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই পরীক্ষার সময়সূচিতে পরিবর্তনের উদ্যোগ নেওয়া
হয়েছে বলে জানান তিনি।
তবে
সম্ভাব্য নতুন সূচি সম্পর্কে তিনি তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য দেননি। শিক্ষা
মন্ত্রণালয় সংশ্লিষ্ট অংশীজনদের মতামত বিবেচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে
বলে ইঙ্গিত দেন তিনি।
মন্তব্য করুন


কিশোরগঞ্জ ও নরসিংদী জেলার মনোহরদী উপজেলার সব এলাকায় আগামীকাল (৫ ফেব্রুয়ারি) বুধবার সন্ধ্যা ৬টা থেকে ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস মিটারিং স্টেশন মোডিফিকেশনের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এই সময়ে নরসিংদী জেলা, রূপগঞ্জ উপজেলা, ঢাকা মহানগরীর পূর্বাঞ্চল, কালিগঞ্জ, জয়দেবপুর, কোনাবাড়ি, চন্দ্রা তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
মন্তব্য করুন


দেশের ইতিহাসে বিদ্যুৎ উৎপাদনে আজ নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার রাতে
বিদ্যুৎ, জ্বালানি ও
খনিজ
সম্পদ
মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য
কর্মকর্তা মীর
মোহাম্মদ আসলাম
উদ্দিন
সংবাদ
বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আজ সোমবার (২২
এপ্রিল)
রাত
৯টায়
১৬
হাজার
২৩৩
মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের এ
রেকর্ড
হয়।
আজকের দিনের এর
আগে পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড
ছিল
গতকাল
রবিবার
১৫
হাজার
৬৬৬
মেগাওয়াট।
বিজ্ঞপ্তিতে আরো বলা
হয়, দেশের ইতিহাসে
বিদ্যুৎ উৎপাদনে
রেকর্ড হয়েছে। এ
সময় ১৬ হাজার
২৩৩ মেগাওয়াট বিদ্যুৎ
উৎপাদন হয়েছে। বর্তমানে
দেশব্যাপী চলছে
তীব্র দাবদাহ। জনজীবনে
স্বস্তি বজায়
রাখতে এই মুহূর্তে
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ
উৎপাদনে আন্তরিকভাবে
কাজ করে যাচ্ছে
বিদ্যুৎ বিভাগ।
মন্তব্য করুন


৫ আগস্টের পর গিরগিটির মতো ভুয়া সমন্বয়ক
তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক
মো: সারজিস আলম।
শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার
দিকে মাদারীপুর পৌরসভার হলরুমে মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের
সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
সমন্বয়ক মো: সারজিস আলম বলেছেন, এসব
ভুয়া সমন্বয়কদের আলাদা করতে হবে। তাদের মধ্যে সুবিধাবাদী চরিত্রটা পূর্বেও ছিল এখনও
আছে, ভবিষ্যতেও থাকবে। এদেরকে আলাদা করা না হলে সমন্বয়কের নাম ভাঙিয়ে আমাদের ইমেজকে
খেয়ে ফেলবে। দেশের অনেকে জেলায় এমনটা হচ্ছে।
ভুয়া সমন্বয়কদের হুঁশিয়ারি দিয়ে মো:
সারজিস আলম বলেন, ছাত্রদের মধ্যে কেউ যদি ভবিষ্যতে ফ্যাস্টিস হওয়ার চিন্তা করেন কিংবা
ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করেন, তাদেরকে বহিষ্কার করে আইনের মাধ্যমে ব্যবস্থা
গ্রহণ করা হবে। আন্দোলনে অংশ নেওয়া ছাত্ররা কেউ আলাদা হবেন না। সবাই একত্রে থাকবেন।
তা না হলে পরিণতি খারাপের দিকে যাবে।
মন্তব্য করুন


বেসামরিক
বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত-এর
সাথে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতআবদুল্লাহ আলি আল হামুদি সাক্ষাৎ
করেছেন।
বৃহস্পতিবার(২১
মে) সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় ৷
সাক্ষাৎকালে
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ
করা হয়।
পাশাপাশি
দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে আলোচনা হয়।
রাষ্ট্রদূত,
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে
আরব আমিরাতের বিমান ও ভ্রমণ সেবাসংক্রান্ত প্রতিষ্ঠান, ডিনেটার আগ্রহের কথা উল্লেখ
করেন।
প্রতিমন্ত্রী
তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতি কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে জানান, টার্মিনালটির
অপারেশনাল রেডিনেস অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফার (ওআরএটি) কার্যক্রম সম্পূর্ণরূপে শুরু
হওয়ার পর এ বিষয়ে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ ও পরবর্তী কার্যক্রম সম্পর্কে অবহিত
করবে।
এ
সময় মন্ত্রী জানান, বিমানবন্দরে সেবার মান বৃদ্ধিতে সরকার সব ধরনের প্রয়োজনীয় কার্যক্রম
গ্রহণে সদা প্রস্তুত।
এসময়
রাষ্ট্রদূত বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য করুন


রাজধানীর
মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দুই
আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড সংক্রান্ত ডেথ রেফারেন্স (যাবতীয় নথি)
হাইকোর্টে পাঠানো হয়েছে।
মঙ্গলবার
(৯ জুন) বিচারিক আদালত থেকে এ নথি হাইকোর্টে পাঠানো হয়। এর আগে রোববার (৭ জুন) ঢাকা
মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন। রায়ে
ট্রাইব্যুনাল বলেন, ফৌজদারি কার্যবিধির ৩৬৮ ধারা অনুযায়ী আসামিদের মৃত্যুদণ্ড কার্যকর
না হওয়া পর্যন্ত গলায় ফাঁসিতে ঝুলিয়ে রাখা হবে।
একইসঙ্গে
ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে এই মৃত্যুদণ্ড
কার্যকর হবে। এ ছাড়া আসামি সোহেলকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্নাকে দুই লাখ টাকা জরিমানা
করা হয়েছে। জরিমানার টাকা রামিসার আইনি উত্তরাধিকারকে দিতে বলা হয়েছে।
জরিমানা
অনাদায়ে সংশ্লিষ্ট কালেক্টরেট অফিসকে আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক করে বিক্রির
মাধ্যমে ওই অর্থ রামিসার আইনি উত্তরাধিকারদের প্রদানের নির্দেশ দেওয়া হয়। রায়ে আরও
বলা হয়েছে, আসামিরা ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২৮ ধারার বিধান অনুযায়ী
নির্ধারিত সময়ের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবেন। হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায়
এ মামলার রায় ঘোষণা করা হয়। এর আগে ২৫ মে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক
অহিদুজ্জামান আদালতে চার্জশিট দাখিল করেন। একই দিন মামলাটি পরবর্তী বিচারের জন্য ট্রাইব্যুনালে
পাঠানো হয়।
১
জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। ২ জুন রাষ্ট্রপক্ষে ১৬
জন সাক্ষ্য দেন এবং একদিনেই সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ৩ জুন ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায়
আসামিদের পরীক্ষা করা হয়।
১৯
মে রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার পর জানালার গ্রিল কেটে আসামি সোহেল রানা
পালিয়ে যায়। পরে ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ স্বপ্না খাতুনকে হেফাজতে নেয় এবং নারায়ণগঞ্জের
ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
রামিসার
বাবা পল্লবী থানায় মামলা করেন। ২১ মে আসামি সোহেল রানা ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক
জবানবন্দি দেন।
ভিকটিম
রামিসার বাবা পরিবারের সঙ্গে পল্লবীর সেকশন-১১, ব্লক-বি এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং
বনানীতে একটি বেসরকারি অফিসে চাকরি করতেন। রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয়
শ্রেণির শিক্ষার্থী ছিল।
মন্তব্য করুন


সিরাজগঞ্জের
শাহজাদপুর উপজেলায় এইচএসসি পরীক্ষা চলাকালে মদ্যপান করে চিৎকার-চেঁচামেচি ও মাতলামি
করার অভিযোগে এক প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।
ঘটনার
একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার তাকে কারণ দর্শানোর নোটিশ
(শোকজ) দেয় উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়। শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা
(ইউএনও) সাবরিনা শারমিন বলেন, ঘটনাটি ওইদিন উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী বহুপার্শ্বিক
উচ্চ বিদ্যালয়ে ঘটে।
তিনি
বলেন, ভিডিওটি নজরে আসার পর ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম
প্রধান শিক্ষক রুহুল আমিনকে শোকজ করেন। তাকে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে
বলা হয়েছে।
ছড়িয়ে
পড়া ভিডিওতে প্রধান শিক্ষক রুহুল আমিনকে তার কক্ষে বসে আবোলতাবোল বকছেন। ভিডিওতে তাকে
মদ্যপানের কথা স্বীকার করতেও শোনা যায়। একপর্যায়ে তিনি উপস্থিত ব্যক্তিদের সঙ্গে আপত্তিকর
ভাষায় কথা বলেন।
পরে
তার স্বজনরা এসে তাকে বিদ্যালয় থেকে বাড়িতে নিয়ে যান। স্বজনরা এসে প্রধান শিক্ষককে
বিদ্যালয় থেকে বাড়িতে নিয়ে যান। এক অভিভাবক বলেন, “প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের
কক্ষে মদ্যপান করেন। তিনি স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের
অনেকেই প্রতিবাদ করতে সাহস পান না।”ঘটনার পর অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা
প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
শুক্রবার
দুপুরে প্রধান শিক্ষক রুহুল আমিন বলেন, মানসিক অশান্তির কারণে তিনি মদ্যপান করেছিলেন।
তখন তার মাথা ঠিক ছিল না। ওই অবস্থায় কী বলেছেন বা কী করেছেন, তা তার মনে নেই। বিদ্যালয়ে
ওই অবস্থায় যাওয়াটা তার ভুল হয়েছে বলেও তিনি স্বীকার করেন। এ বিষয়ে ইউএনও বলেন, প্রধান
শিক্ষককে শোকজের জবাব দিতে বলা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের
কাছে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।
মন্তব্য করুন


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.
মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইর্মা ভ্যান
ডুরেন সৌজন্য সাক্ষৎ করেছেন।
আজ মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ
সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে অধ্যাপক ইউনুস ডাচ রাষ্ট্রদূতকে
ধন্যবাদ জানিয়ে বলেন, নেদারল্যান্ডসের নেতৃত্ব ও ব্যবসায়ী সম্পম্প্রদায়সহ দেশটির
সঙ্গে তাঁর দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে।
এ সময় ডাচ রাষ্ট্রদূত তাঁর দেশের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে বলেন, নেদারল্যান্ডস কৃষি, সামুদ্রিক সম্পদ, শিল্প, যুব, জ্ঞানভিত্তিক অর্থনীতি, শ্রম, পরিবেশ এবং বন্যা ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করতে আগ্রহী।
অন্তর্বর্তী সরকারের উচ্চাকাঙ্ক্ষী সংস্কার
কর্মসূচির বাস্তবায়নে ড. ইউনূস নেদারল্যান্ডস সরকারের সহযোগিতা চান।
বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো নতুন করে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস বলেন, বর্তমান সরকার শিক্ষা, অর্থনীতি, শ্রম খাত, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন ও ব্যবসায় পরিবেশ-প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
সাক্ষাৎকালে রোহিঙ্গা সঙ্কটের বিষয়েও আলোচনায় উঠে আসে।
প্রধান উপদেষ্টা বলেন, কক্সবাজারের আশ্রয়
শিবিরগুলোতে বেড়ে ওঠা রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও প্রশিক্ষণ এমনভাবে দিতে হবে যেন
তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়।
ইর্মা ভ্যান ডুরেন উল্লেখ করেন- কৃষি, পানি ও
নবায়নযোগ্য জ্বালানিসহ সম্ভাবনাময় বেশ কিছু খাতে আরও বেশি ডাচ বিনিয়োগ নিয়ে আসার
জন্য সেদেশের ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানাবেন।
সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি
বিষয়ক মুখ্য সমন্বয়ক (সিনিয়র সচিব) লামিয়া মোরশেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের
মহাপরিচালক কাজী রাসেল পারভেজ, ডাচ উপ-রাষ্ট্রদূত থিজ ওয়ুডস্ট্রা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন