অ্যাম্বুলেন্সে করে গাঁজা পাচারের সময় দুই কারবারি আটক

অ্যাম্বুলেন্সে করে গাঁজা পাচারের সময় দুই কারবারি আটক
ছবি: সংগৃহীত

জেলার সিংড়া উপজেলায় অ্যাম্বুলেন্সে করে ৭০ কেজি গাঁজা পাচারের সময় ২ কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহীর গোয়েন্দা টিম।

৩০ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানানো হয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহীর গোয়েন্দা টিমের উপ-পরিচালক জিল্লুর রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন কুড়িগ্রাম থেকে রোগী পরিবহনের আড়ালে বিপুল পরিমাণ মাদক নিয়ে একটি অ্যাম্বুলেন্স পাবনার দিকে যাচ্ছে।

এই খবরের সূত্র ধরে সকালে সিংড়া উপজেলার খেজুরতলা বাজারে চেকপোস্ট বসানো হয়।

এ সময় রোগীবিহীন ওই অ্যাম্বুলেন্সের সিটের নিচ থেকে ১৯টি প্যাকেটে মোড়ানো ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় চালক কামরুল হাসান ও সহযোগী রবিউলকে আটক করা হয়। তাদের বাড়ি কুড়িগ্রাম ও রংপুরে। 

উপ-পরিচালক জানান, এই চক্রটি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নিয়মিত অ্যাম্বুলেন্সে মাদক পাচার করে আসছিলো।


global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার

১

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গেলেন সেনাবাহিনী প্রধান

৩

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজের ছবি প্রকাশ

৪

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

৫

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

৬

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

৭

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

৮

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

৯

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

১০

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

১১

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা

১৩