

মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক:
খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, আমাদের সংবিধানে বলা আছে। দেশের মালিক জনগণ জনগণের হাতেই সকল ক্ষমতা। তারা ঠিক করবে। আগামী পাঁচ বছর কারা দেশ চালাবে, কিভাবে চলবে। জেলা পর্যায়ের পরে প্রতিটি উপজেলা পর্যায়ে ভোটার গাড়ি যাবে।
৫ জানুয়ারি সোমবার কুমিল্লা টাউন হল মাঠে ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইন এর আওতায় নির্বাচনী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোটের গাড়ির মাধ্যমে নির্বাচনী প্রচার কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্য উপদেষ্টা বলেন, ভোটের গাড়ি এখন কুমিল্লায়। আপনারা সবাই নির্ভয়ে উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে গণভোটে অংশ নিবেন। দীর্ঘদিন ধরে আমরা বাংলাদেশে কোন অংশগ্রহণমূলক ভোট গ্রহণ পাইনি। যাদের বয়স ৩০ থেকে ৩৫ বের তারা কখনো ভোট দিতে পারেনি। এমন অনেকেই আছে। এই অবস্থার অবসান আমরা এবার করতে যাচ্ছি। এই অবস্থার অবসানের জন্য সরকার সক্রিয়ভাবে কাজ করছে।
তিনি আরো বলেন, কুমিল্লা জেলা পুলিশকে বলা হয়েছে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করার জন্য । জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাও নির্বাচন সুষ্ঠু করার জন্য বলেছেন ।
প্রশাসন বিএনপি'র দিকে ঢুকে গেছে এ বিষয়ে জানতে চাইলে খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, সরকারের পক্ষ থেকে বলা আছে প্রশাসন নিরপেক্ষ থাকবে। এ ধরনের কোন বিচ্যুতি যাতে না ঘটে প্রশাসনের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে বলা হয়েছে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে। আমি আশা করছি অনেকের আশঙ্কা ভুল প্রমাণ করে সুষ্ঠু নিরপেক্ষ ভোট কখনো তারা অঙ্গীকারবদ্ধ।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, জেলা সিনিয়র নির্বাচন অফিসার হাবিবুর রহমান কুমিল্লা জেলার প্রশাসনে কর্মকর্তা ও কর্মচারীরা।
মন্তব্য করুন


জুলাই
সনদ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক
উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কয়েক
মিনিটের মধ্যেই তার পোস্টটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
বুধবার
(১১ মার্চ) রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ওই স্ট্যাটাস দেন তিনি।
স্ট্যাটাসে
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লেখেন, ‘জুলাই সনদ Non-negotiable’।
মাত্র
৩ শব্দের এ স্ট্যাটাসটি ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
স্ট্যাটাসটিতে
প্রায় ২৫ হাজার রিঅ্যাক্ট পড়েছে। পাশাপাশি প্রায় এক হাজার ২০০ আইডি থেকে স্ট্যাটাসটির
মন্তব্যের ঘরে নানা মন্তব্য করা হয়েছে।
মন্তব্য করুন


মহান
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ
মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শুক্রবার
দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা
নিবেদন করেন রাষ্ট্রপতি। ঘড়ির কাঁটা রাত ১২টা বাজার চার মিনিট আগেই রাষ্ট্রপতি শহীদ
মিনার প্রাঙ্গণে পৌঁছান।
কেন্দ্রীয়
শহীদ মিনারে পৌঁছালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তাঁকে
অভ্যর্থনা জানান।
রাষ্ট্রপতি
ধীরগতিতে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদির দিকে এগিয়ে যান। এ সময় মহান একুশের অমর গান
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ... আমি কি ভুলিতে পারি?’ বাজানো হয়।
রাষ্ট্রপতি
ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
মন্তব্য করুন


বাংলাদেশের
সীমান্তে ঢুকে জলজ্যান্ত একটি ছাগল নিয়ে পালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
ভারতীয় চোরা চালানকারী ও কৃষকদের চৌর্যবৃত্তি সহায়ক হিসেবে কাজ করে বিএসফ। তবে এবার
তাদের সরাসরি ছাগল চুরির ভিডিও ভাইরাল হয়েছে। যা এখন দেশজুড়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
সামাজিক
যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, হেলমেট পরিহিত অবস্থায় সীমান্তের
গেট পেরিয়ে লাঠি হাতে একটি কালো ছাগলকে ধাওয়া করছেন দুই বিএসএফ জওয়ান।
ভিডিওতে
দেখা গেছে, হেলমেট পরিহিত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর দুই জওয়ান বাংলাদেশ
সীমান্ত পেরিয়ে লাঠি হাতে একটি কালো ছাগলকে ধরার চেষ্টা করছে। ছাগলটি পালাতে চেষ্টা
করছে,কিন্তু বিএসএফের জওয়ানরা তাকে থামানোর জন্য লাঠি ব্যবহার করছেন। ছাগলটি ধরার
পর তারা ছাগলটিকে সীমানার ওপারে নিয়ে যান।
ভিডিওটি
ধারণ করা হয়েছে দূর থেকে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনার পর নেটিজেনদের
মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ভারত-বাংলাদেশ
সীমান্তে এমন ঘটনা অপ্রত্যাশিত হলেও ভারতীয় বাহিনী তা হরহামেশাই করছে। সীমান্তে বাংলাদেশীদের
হত্যার করার মাধ্যমে শূন্য সীমান্তে লুটতরাজ করতে চায় ভারত। এদিকে, সীমান্তে সাধারণভাবে
পশুপালন এবং সীমানা পারাপারের বিষয়ে নিয়মকানুন কঠোর। এমনকি সাধারণ ছাগলও দেশের সীমান্ত
অতিক্রম করলে তা নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। অনেকে এই ভিডিও দেখে প্রশ্ন তুলেছেন,
বিএসএফের এমন আচরণ কতটুকু গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক প্রটোকলের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ।
মন্তব্য করুন


উন্নয়ন
প্রকল্প পরিকল্পনার ক্ষেত্রে নদীর পানিপ্রবাহ যাতে নিরবচ্ছিন্ন থাকে তা নিশ্চিত করার
জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ
ইউনূস।
আজ
বুধবার (১৮ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ‘টেকনাফ থেকে তেতুলিয়া সমন্বিত অর্থনৈতিক
করিডোর উন্নয়ন’ প্রকল্প নিয়ে আয়োজিত এক বৈঠকে এ নির্দেশ দেন তিনি।
বৈঠকে
এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হো ইউন জোং ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের
(ইআরডি) কর্মকর্তাদের একটি দল এই প্রকল্পের বিস্তারিত রূপকল্প, কৌশল এবং বাস্তবায়ন
প্রক্রিয়া উপস্থাপন করেন।
এসময়
উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার
আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ
এবং মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া।
বৈঠকে
প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিনটি বিষয়ের ওপর জোর দিতে নির্দেশ দেন।
তিনি
বলেন, ‘আমাদের অবশ্যই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে আমাদের নদীপ্রবাহকে। বাংলাদেশ একটি
বদ্বীপ। আমরা কোনোভাবেই আমাদের পানিপ্রবাহকে বাধাগ্রস্ত করতে চাই না।’
প্রধান
উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, আরেকটি বিষয় হলো, যেকোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের
ক্ষেত্রে ওই এলাকার জনসংখ্যা পরিস্থিতি বিবেচনায় রাখা প্রয়োজন। আমাদের দেশ বন্যাপ্রবণ।
তাই পানিপ্রবাহ বন্ধ করে এমন প্রকল্প বাস্তবায়ন করলে বন্যা পরিস্থিতি আরও খারাপ করে
তুলবে। বন্যার সময় আমাদের দেশের মানুষ উঁচু রাস্তা, সেতু এবং রেলপথে আশ্রয় নেয়। সুতরাং
সেতু শুধু নির্মাণ করলে হবে না, এটি জনগণের জন্য আশ্রয় হচ্ছে নাকি বিপদ ডেকে আনছে সেটাও
বিবেচনা করতে হবে।
ড.
মুহাম্মদ ইউনূস বলেন, তৃতীয়টি হলো আন্তর্জাতিক সংযোগ। আমরা এ অঞ্চলে একটি ইনভেস্টমেন্ট
হাব তৈরি করতে চাই। সেজন্য প্রকল্প এমন হতে হবে যা নেপাল, ভুটানসহ প্রতিবেশী দেশগুলোকেও
সংযুক্ত করবে।
বৈঠকে
এ উন্নয়ন প্রকল্পে পানি বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করতে এবং একটি মাস্টারপ্ল্যান তৈরির
নির্দেশ দেন তিনি।
মন্তব্য করুন


দীর্ঘ
দেড় যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক
রহমান।
আজ
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরের পর তিনি সেখানে যাবেন বলে জানা গেছে। এ উপলক্ষে দলীয়
কার্যালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
জানা
গেছে, সোমবার দুপুর ১২টা ৩৫ মিনিট থেকে কার্যালয়ের মূল ফটক বন্ধ করে রাখা হয়।
সীমিত
পরিসরে বিএনপির সিনিয়র নেতারা কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করছেন।
কার্যালয়ের
সামনে র্যাবের একটি ডগ স্কোয়াড টিম অপেক্ষমাণ রয়েছে। কিছুক্ষণের মধ্যে সুইপিং কার্যক্রম
শুরু হবে বলে জানা গেছে।
কেন্দ্রীয়
কার্যালয়ের সামনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী
রয়েছেন।
সিএসএফ
ঘিরে রেখেছে পুরো কার্যালয়। এ ছাড়া পুরো নয়াপল্টন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর রয়েছে
কঠোর নজরদারি।
তারেক
রহমানের আগমনকে কেন্দ্র করে বর্ণিল সাজে সাজানো হয়েছে দলীয় কার্যালয়। তাকে স্বাগত জানিয়ে
বিএনপির কেন্দ্রীয় দপ্তরের কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানাবেন।
মন্তব্য করুন


রাজধানীর
বনানী কবরস্থানে বিশিষ্ট ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কোকো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট
ছেলে।
আজ
শনিবার কোকোর কবর জিয়ারতের সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এ সময় তারা পবিত্র কোরআন তিলাওয়াত ও মোনাজাত করেন।
আরাফাত
রহমান কোকোর জন্ম ঢাকায়, ১৯৬৯ সালে। ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদ্রোগে আক্রান্ত হয়ে
মালয়েশিয়ার কুয়ালালামপুরে মারা যান আরাফাত রহমান কোকো। তিনি স্ত্রী ও দুই মেয়ে জাফিয়া
রহমান ও জাহিয়া রহমানকে রেখে যান। ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের
উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন আরাফাত রহমান কোকো।
মন্তব্য করুন


আজ
মঙ্গলবার ( ১৭ ফেব্রুয়ারি ) প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক
রহমান।
শপথ
গ্রহণ শেষে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিদায়ী
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
মন্তব্য করুন


তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ
ইসলাম বলেছেন, পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় কাঠামোগত সংস্কার প্রয়োজন। পাশাপাশি
পরিবহন খাতে রাজনৈতিক দুর্নীতি বন্ধ করতে হবে।
আজ শনিবার (২১ ডিসেম্বর) প্রেস ইনস্টিটিউট
বাংলাদেশে রোড সেফটি ফাউন্ডেশনের উদ্যোগে সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে
প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও কাঠামোগত সংস্কার বিষয়ক জাতীয় সংলাপে তিনি একথা বলেন।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ
ইসলাম বলেন, বিগত সরকারের কথিত উন্নয়নকে চ্যালেঞ্জ করে নিরাপদ সড়ক আন্দোলন গড়ে উঠেছিল।
ওই আন্দোলনের মাধ্যমে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাথায় নিরাপদ সড়কের বিষয়টি গেঁথে
গিয়েছে।
সড়ক নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে
উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় কাঠামোগত সংস্কার প্রয়োজন।
পাশাপাশি পরিবহন খাতে রাজনৈতিক দুর্নীতি বন্ধ করতে হবে।
তিনি বলেন, যেসব কাঠামোগত উন্নয়ন মানুষের
জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, সেসব উন্নয়ন অর্থহীন। তাই, আমাদের মৌলিক উন্নয়ন
পরিকল্পনায় ইতিবাচক পরিবর্তনের প্রয়োজন।
সড়ক দুর্ঘটনাকে কাঠামোগত হত্যাকান্ড
হিসাবে বিবেচনা করা হচ্ছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, সড়কে বিশৃঙ্খলার জন্য প্রাতিষ্ঠানিক
ও কাঠামোগত দুর্বলতা অনেকাংশে দায়ী।
পরিবহন খাতে বহুমুখী সমস্যার বর্ণনা
দিয়ে তিনি বলেন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় রাজনৈতিক সদিচ্ছার কোনো বিকল্প নেই।
এ সময়ে তথ্য উপদেষ্টা সড়ক নিরাপত্তা
নিশ্চিত করতে পরিবহন খাত সংশ্লিষ্টদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
রোড সেফটি ফাউন্ডেশনের তথ্যের বরাত
দিয়ে সংলাপে জানানো হয়, ২০২০ সাল থেকে ২০২৪ সালের নভেম্বর মাস পর্যন্ত বাংলাদেশে সড়ক
দুর্ঘটনায় ৩৭ হাজার মানুষ নিহত ও ৬৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।
সংলাপে আরও জানানো হয়, গণপরিবহন ৫৩
শতাংশ যাত্রী বহন করে, আর ব্যক্তিগত যানবাহন ১১ শতাংশ যাত্রী বহন করে। অথচ ব্যক্তিগত
যানবাহন ৭০ শতাংশ সড়ক দখল করে চলে। ৩০ শতাংশের কম জায়গায় চলে গণপরিবহন। এটি সাধারণ
মানুষের প্রতি চরম বৈষম্য।
সংলাপের শুরুতে সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা
প্রতিষ্ঠায় করণীয় বিষয়ে একটি তথ্যচিত্র উপস্থাপন করেন রোড সেফটি ফাউন্ডেশনের সহ-সভাপতি
আব্দুলাহ এম ফেরদৌস খান।
রোড সেফটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক
ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে সংলাপে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক
ফারুক ওয়াসিফ, রোড সেফটি ফাউন্ডেশনের সহ-সভাপতি সৈয়দ জাহাঙ্গীর ও রোড সেফটি ফাউন্ডেশনের
নির্বাহী পরিচালক সাইদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
মন্তব্য করুন


সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও সামাজিক কল্যাণ নিশ্চিত করতে সরকার সব ধরনের উদ্যোগ নেবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় আইন ও বিধিমালা প্রণয়নের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
সোমবার রাজধানীর সার্কিট হাউজ রোডে তথ্য ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ২০২৫–২৬ অর্থবছরের দ্বিতীয় পর্যায়ের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার জন্য যেমন অবাধ ও সুষ্ঠু নির্বাচন জরুরি, তেমনি দায়িত্বশীল ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের স্বার্থ রক্ষায় সাংবাদিকদের পেশাদার ও দায়িত্বশীল ভূমিকা আরও জোরদার করতে হবে। তিনি বলেন, সরকারের গণতান্ত্রিক অঙ্গীকারের অংশ হিসেবেই সাংবাদিকদের জন্য এই আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।
এ সময় ভবিষ্যতে সাংবাদিকদের আর্থিক সহায়তার অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বিতরণের সম্ভাবনা খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন উপদেষ্টা। পাশাপাশি সাংবাদিকরা যেন স্বাধীনভাবে ও নিরাপদ পরিবেশে দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার ও প্রেস) ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ. এস. এম. জাহীদ, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগমসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দুইজন প্রয়াত সাংবাদিকের পরিবারের সদস্যদের মাঝে ৬ লাখ টাকা, ১১৪ জন সাংবাদিকের চিকিৎসা সহায়তায় ৬৯ লাখ টাকা এবং ৫২ জন অসচ্ছল সাংবাদিককে ২৬ লাখ টাকা প্রদান করা হয়। সব মিলিয়ে মোট ১ কোটি ১ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে তথ্য উপদেষ্টা গণযোগাযোগ অধিদপ্তর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পরিদর্শন করেন।
মন্তব্য করুন


বড়দিন
উপলক্ষ্যে আগামীকাল ২৫ ডিসেম্বর দেশব্যাপী র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব ‘বড়দিন’।
খ্রিষ্টান সম্প্রদায়ের বৃহত্তম এই ধর্মীয় অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেছে র্যাব
ফোর্সেস।
আজ
বুধবার ( ২৪ ডিসেম্বর ) র্যাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে
দেশের সকলে উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে নিজেদের উৎসব উদযাপন করে। খ্রিষ্টান ধর্মাবলম্বীদের
বড়দিনকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি বছরের ন্যায় এ বছরও র্যাব ফোর্সেস
বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।
ক.
বড়দিন উদযাপন উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব গত ২৩ ডিসেম্বর থেকে
দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।
খ.
র্যাব ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিকভাবে গুরুত্বপূর্ণ গির্জা, উপাসনালয়সমূহ
ও গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় স্যুইপিং কার্যক্রমে অংশগ্রহণ করছে। যে কোনো
উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় র্যাব স্পেশাল ফোর্স-এর কমান্ডো টিমকে সার্বক্ষণিক প্রস্তুত
রাখা হয়েছে।
গ.
যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সকল মেট্রোপলিটন শহর, জেলা শহর ও উপজেলা পর্যায়ে
গির্জাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে চেকপোস্ট স্থাপন, পর্যাপ্ত সংখ্যক টহল মোতায়েন এবং
সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সকল মেট্রোপলিটন শহর ও গুরুত্বপূর্ণ
জেলা শহরসমূহে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক প্রয়োজনীয় সংখ্যক ফোর্স রিজার্ভ
রাখা হয়েছে।
ঘ.
চক্রান্তকারী, উসকানিদাতা ও সংঘবদ্ধ অপরাধী চক্রের বিষয়ে আগাম তথ্য সংগ্রহপূর্বক নাশকতামূলক
কর্মকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও যে কোনো ধরনের
নাশকতার পরিকল্পনা নস্যাৎ করতে কাজ করছে র্যাব।
ঙ.
ভার্চুয়াল জগতে যে কোনো ধরনের গুজব, মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে র্যাব সাইবার মনিটরিং
টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখছে। যারা সাইবার জগতে মিথ্যা তথ্য ও গুজব
ছড়িয়ে উসকানি দেওয়ার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা করবে, তাদের
শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ গির্জা, উপাসনালয় ও অনুষ্ঠানস্থলে
অপতৎপরতাকারীদের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বড়দিন উদযাপন কমিটি সিসিটিভি ক্যামেরার
মাধ্যমে মনিটরিং করা হচ্ছে।
চ.
এছাড়াও বড়দিন উদযাপন কমিটি নিয়োগকৃত স্বেচ্ছাসেবক এবং কর্তব্যরত র্যাব সদস্যদের মাধ্যমে
সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ব্যবস্থা করা হচ্ছে। কোনো দুষ্কৃতকারী গির্জা ও অনুষ্ঠান
এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা
হবে।
ছ.
গুরুত্বপূর্ণ গির্জা, উপাসনালয় এবং অনুষ্ঠানস্থলসমূহে আগত নারীদের উত্ত্যক্ত, ইভটিজিং,
যৌন হয়রানি রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জ.
গির্জাসমূহের নিরাপত্তা রক্ষায় সেখানে দায়িত্বরত র্যাব সদস্যদের গির্জা কর্তৃপক্ষের
স্বেচ্ছাসেবক টিম সর্বদা সহায়তা করার জন্য অনুরোধ করছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ গির্জাসমূহে
নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণের জন্য যে সকল সিসিটিভি স্থাপন করা হয়েছে, তা যথাযথভাবে
মনিটরিং করার জন্য গির্জা কর্তৃপক্ষকে আহ্বান করছে র্যাব।
ঝ.
ব্যাটলিয়নসমূহ নিজ নিজ কন্ট্রোল রুমের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি ও অন্যান্য আইন-শৃঙ্খলা
বাহিনীর সাথে সমন¦য় করে কাজ করছে। র্যাব সদর দপ্তরে কন্ট্রোল রুমের (কন্ট্রোল রুমের
হটলাইন নম্বর : ০১৭৭৭৭২০০২৯) মাধ্যমে ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ
ও সমন্বয় করা হচ্ছে। বড়দিনকে কেন্দ্র করে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট
করার লক্ষ্যে কেউ নাশকতার চেষ্টা করছে এমন কোনো তথ্য আপনারা পেলে সে ব্যাপারে র্যাবকে
অবহিত করুন।
ঞ.
বড়দিন এর উৎসবকে কেন্দ্র করে চক্রান্তকারী গোষ্ঠী রাজনৈতিক দুরভিসন্ধি নিয়ে জনস্বার্থ
বিরোধী পদক্ষেপ নিতে না পারে, সেজন্য কঠোর গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ প্রতিরোধমূলক
ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব।
ট.
বড়দিনের উৎসবকে কেন্দ্র করে বিদেশি কূটনৈতিক মিশনের কর্মকর্তা এবং ভিআইপি কর্মকর্তাগণ
অনুষ্ঠানস্থলে গমনাগমন করে থাকেন। এছাড়াও, খ্রিষ্টান সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি
এবং ধর্মযাজকগণের নিরাপত্তার বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহপূর্বক ঝুঁকি পর্যালোচনা ও
অনুষ্ঠানস্থলের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঠ.
বড়দিন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানসমূহ বিশেষ করে ঢাকার বনানী, গুলশান, উত্তরা, পূর্বাচল,
৩০০ ফিট, হাতিরঝিল ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের অভিজাত হোটেল ও ক্লাবগুলোতে এবং
কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকতে আয়োজিত অনুষ্ঠানের আড়ালে অশ্লীল কর্মকাণ্ড, ইভটিজিং
ও নারীদের শ্লীলতাহানির ঘটনা রোধকল্পে বড়দিন উদযাপন কমিটিসমূহসহ অন্যান্য আইন-শৃঙ্খলা
রক্ষাকারী বাহিনীর সাথে প্রয়োজনীয় সমন্বয় করে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ
করা হয়েছে।
ড.
বঙ্গভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার অফিস এবং
গণভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও কেপিআই-এর নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে র্যাবের
গোয়েন্দা নজরদারির পাশাপাশি টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
ঢ.
বড়দিনের অনুষ্ঠান উপলক্ষ্যে পটকা, আতশবাজিসহ আগুন দ্বারা পরিচালিত ফানুস ওড়ানো যাবে
না। আতশবাজি বা পটকা ফোটানো বা ফানুস ওড়ানো বন্ধ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা
হয়েছে।
ণ।
পূর্বের বছরগুলোর ন্যায় এ বছরও অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে সারা দেশব্যাপী বড়দিন
উদযাপিত হবে এবং সকলেই উৎসব মুখরভাবে বড়দিন উদযাপন করবে। র্যাব ফোর্সেস অন্যান্য আইন-শৃঙ্খলা
বাহিনী সম্মিলিতভাবে দায়িত্ব পালন করবে।
মন্তব্য করুন