

গরমের তীব্রতা বাড়ায় শনিবার (২০ এপ্রিল)
থেকে দেশজুড়ে চলছে তিন দিনের হিট অ্যালার্টের সতর্কতা।
তাপপ্রবাহ নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের
চিফ হিট অফিসার বুশরা আফরিন গত এক বছরে নিজেদের কাজ তুলে ধরে বলেন, গত বছর হিট মওসুমে
নিয়োগ হওয়ায় তখন বেশি কাজ করতে পারেননি। কাজ শুরু করলে রাতারাতি পরিবর্তন হবে না। আস্তে
আস্তে এই পরিবর্তনের ফল পাওয়া যাবে। দায়িত্ব
পেয়ে আমরা বসে নেই। পরিস্থিতি মোকাবিলায় কী কী পদক্ষেপ নেওয়া যায় যত দ্রুত সম্ভব আমরা
তা নিয়েছি। নগরবাসীর সচেতনতা বাড়াতে ‘হিট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন’ চলছে। নগরে গাছ লাগানোর
পাশাপাশি তার পরিচর্যা নিশ্চিত করার বিষয়টিও আমরা দেখছি।
এ ছাড়াও নগরের তাপমাত্রা ও দূষণ কমাতে
‘টু অ্যাবেল ফরেস্ট’ (দুটি বন করার চেষ্টা) তৈরির পরিকল্পনা রয়েছে। কল্যাণপুর ও বনানীতে
পাইলট প্রজেক্ট হিসেবে আমরা নগর বন তৈরি করতে যাচ্ছি। যা একই সঙ্গে শীতলীকরণ, বায়ুদূষণ
রোধ এবং মাটির গুণাগুণ বৃদ্ধি করবে। আবহাওয়া অধিদপ্তরসহ আরও কিছু সরকারি-বেসরকারি ও
এনজিওর সঙ্গে আমরা যুক্ত হয়ে বেশ কিছু কার্যক্রম চালু করতে যাচ্ছি।
ঢাকায় পানীয় জলের সুব্যবস্থা বাড়ানোর জন্য চেষ্টা করছি। পাশাপাশি জনগুরুত্বপূর্ণ স্থানে ‘কুলিং স্পেস’ এর ব্যবস্থা করার জন্য সিটি করপোরেশনকে পরামর্শ দিয়েছি। যেন পথচারীরা বিশ্রাম নেওয়ার সুযোগ পান। ঢাকার অন্যতম প্রবল ঝুঁকিপূর্ণ বস্তির জনগোষ্ঠী। তাদের মধ্যে তাপপ্রবাহের ভয়াবহ চিত্র তুলে ধরার চেষ্টা করছি। তাদের মধ্যে জনসচেতনতা বাড়াতে বেশি গুরুত্ব দিয়েছি। এর পাশাপাশি বস্তি এলাকায় গাছ লাগানোর মাধ্যমে তাদের সম্পৃক্ত করা হয়েছে। এখন তারাই গাছের রক্ষণাবেক্ষণ করছেন। ‘গত বছর আমরা শহরের অনুন্নত অন্তত ১৫টি এলাকায় সবুজায়ন প্রোগ্রাম করেছি। যেখানে পাঁচ হাজারেরও বেশি বৃক্ষরোপণ করা হয়েছে।
তাৎক্ষণিক
গরম থেকে বাঁচতে চিফ হিট অফিসার বুশরার পরামর্শ-
চিফ হিট অফিসার বুশরা আফরিন বলেন, আমি
চাইলেও একরাতে সব পরিবর্তন করে দিতে পারবো না। গরমে বেশি বেশি পানি পান ও শরীরের প্রতি
নজর রাখতে হবে। যেহেতু এমন গরম আগে বাংলাদেশে ইতিহাসে হয়নি, তাই এই পরিস্থিতি মানিয়ে
নিতে আগের অভ্যাস বাদ দিতে হবে। ব্যাগে পানির বোতল, হাতপাখা, ছাতার মতো জিনিসপত্র রাখা
জরুরি এখন। মাথায় টুপি পরলেও সমস্যা কিছু এড়ানো সম্ভব। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে
বের না হওয়াই ভালো। সবাইকে তরল খাবার খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিতে হবে। তাহলেই গরম জনিত
রোগ কিছুটা হলেও এড়ানো সম্ভব। তবে নগরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে আমাদের অবশ্যই
আরও বেশি করে গাছ লাগাতে হবে এবং পরিবেশ বান্ধব অবকাঠামো নির্মাণে এগিয়ে আসতে হবে।
আর এদিকে তীব্র গরমে সারা দেশে আরও
৩ দিনের জন্য সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস।
মন্তব্য করুন


অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিধি আরও বড় হচ্ছে।
নতুন করে ৫ উপদেষ্টা যুক্ত হচ্ছেন। এরমধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন- ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, লে.ক. (অব.) জাহাঙ্গীর আলম ও মুহাম্মদ ফাওজুল কবির খান।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, আগামীকাল শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করাবেন।
বঙ্গভবন সূত্র জানায়, শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যান্য উপদেষ্টাগণ উপস্থিত থাকবেন।
এর আগে, গত ৮ আগস্ট রাতে নবীন-প্রবীণের সমন্বয় গঠিত হলো দেশের বহুল আলোচিত অন্তর্বর্তী সরকার। এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস। বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় আরও ১৩ জন উপদেষ্টা রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেন। শপথ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামরিক-বেসামরিক কর্মকর্তা ও কূটনীতিকেরা দরবার হলে উপস্থিত ছিলেন।
পরবর্তীতে ১১ ও ১৩ আগস্ট আরও তিন জন উপদেষ্টা শপথ নেন। তারা ঢাকার বাইরে থাকায় পরে শপথ নেন।
অন্তর্বর্তী
সরকারের উপদেষ্টারা হলেন- ড. সালেহ উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত
হোসেন, ড. আসিফ নজরুল, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, শারমিন মুরশিদ,
ফারুক-ই-আজম (বীর প্রতীক), আদিলুর রহমান খান, সুপ্রদীপ চাকমা, ফরিদা আখতার, বিধান রঞ্জন
রায়, আ ফ ম খালিদ হাসান, নুরজাহান বেগম, মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মন্তব্য করুন


মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপ্রধান কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ভাষা বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এছাড়া, এর আগে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টা থেকেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য পলাশী প্রান্তে অপেক্ষা করতে থাকেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
মন্তব্য করুন


নওগাঁর
পত্নীতলা উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় শ্যামল তিগ্গা (৪০) নামে এক মোটরসাইকেল
আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার
(১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নজিপুর-ধামইরহাট আঞ্চলিক সড়কের বিজিবি ক্যাম্প সংলগ্ন
এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্যামল তিগ্গা উপজেলার আকবরপুর ইউনিয়নের রায়তারা গ্রামের
বিরশা তিগ্গার ছেলে।
স্থানীয়রা
জানান, বেলা সাড়ে ১১টার দিকে শ্যামল তিগ্গা মোটরসাইকেল নিয়ে রাস্তা থেকে সড়কে উঠছিলেন।
এসময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী সড়কে
ছিটকে পড়ে গুরুতর হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পত্নীতলা
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো
হয়েছিল। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের
সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপ-কমিটির একটি প্রতিনিধি দল আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকায় চীনা দূতাবাসে গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে একটি অর্থবহ ও ফলপ্রসূ বৈঠকে মিলিত হয়।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কমিটির প্রধান ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য নাভিদ নওরোজ শাহ্, আলাউদ্দিন মোহাম্মদ, জনাব মাহবুব আলম মাহির এবং অ্যাডভোকেট মনজিলা ঝুমা।
বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোলামেলা ও গঠনমূলক মতবিনিময় করেন। চীনের ব্যবসায়ীরা বৈদ্যুতিক গাড়ি ও যন্ত্রাংশ খাতে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী। দেশের অবকাঠামোগত উন্নয়নে অংশীদার হতে চায় চীন। বাংলাদেশ থেকে চীনে কাঁঠাল ও অন্যান্য নতুন কিছু পণ্য রপ্তানিও শীঘ্রই শুরু হবার পথে যা নিয়ে আলোচনা হয়। এছাড়াও প্রধানমন্ত্রীর সফরের বিভিন্ন দিক নিয়ে আলাপ হয় এবং চীনের রাষ্ট্রদূত বিরোধী দলের পর্যালোচনা সম্পর্কে জানতে চান।
বাংলাদেশ ও চীনের মধ্যে অব্যাহত সহযোগিতার গুরুত্বের ওপর জোর দিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নকে এগিয়ে নিতে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বৈঠক শেষ হয়।
মন্তব্য করুন


আগামীকাল শনিবার (৩০ নভেম্বর) কুমিল্লার মুরাদনগরে নিজ জন্মভূমিতে সংবর্ধিত হবেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আয়োজক কমিটি জানিয়েছে, জুলাই বিপ্লবের অন্যতম এ নেতাকে বরণে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
জানা যায়, শনিবার দুপুর ২টায় মুরাদনগর ডিআর সরকারি হাইস্কুল মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এরপর যাবেন পৈত্রিক বাড়ি আকুবপুরে। অনুষ্ঠানে প্রতিটি ওয়ার্ড থেকে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করবেন। উপদেষ্টার আগমন ঘিরে উপজেলা জুড়ে উৎসব আমেজ বিরাজ করছে। তরুণ এ উপদেষ্টার সংবর্ধনা অনুষ্ঠান বাস্তবায়নে উচ্ছ্বসিত ছাত্র সমন্বয়ক ও আয়োজকবৃন্দ।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান জানান, মধ্যাহ্ন ভোজের আগে উপদেষ্টা উপজেলার কর্মকর্তাদের সাথে একটি মতবিনিময় করবেন। এরপর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে শীত বস্ত্র বিতরণ কমসূচিও রয়েছে। মুরাদনগরবাসীর পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন।
মন্তব্য করুন


বিয়ের
সংবর্ধনা থেকে নবদম্পতির হেলিকপ্টারে করে নতুন জীবনের যাত্রা শুরু হওয়ার কথা ছিল। পরিকল্পনা
ছিল ডিকালব-পিচট্রি বিমানবন্দরে গিয়ে সেখান থেকে আটলান্টার একটি হোটেলে রাত কাটানো।
কিন্তু আনন্দের সেই মুহূর্ত নিমেষেই রূপ নেয় ভয়াবহ ট্র্যাজেডিতে।
বলছি
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিয়ের অনুষ্ঠানের কথা। ডসনভিলের কাছে ‘দ্য
রিভিয়ার’ নামের একটি ভেন্যুতে ডেভ ও জেসনির বিয়ে সম্পন্ন হয়েছিল।
পরিবারের কয়েকশ' অতিথি ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
বর
একজন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। নাম ডেভ ফিজি। তিনি আটলান্টার বাসিন্দা এবং
ডেল্টা এয়ারলাইন্সের একজন পাইলট ছিলেন।
শুক্রবার
(২৯ জুন) ডসন কাউন্টির ডসনভিলের কাছে পাঁচ আসনের একটি 'রবিনসন' হেলিকপ্টার বিধ্বস্ত
হয়ে ডেভ এবং ওই হেলিকপ্টারের পাইলট মারা যান। ডেভের স্ত্রী জেসনিকে আহত অবস্থায় উদ্ধার
করে কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখনো চিকিৎসাধীন।
স্থানীয়
সময়, শুক্রবার (২৯ মে) রাতে আটলান্টার উত্তরে ডসনভিল এলাকার একটি ঘন বনাঞ্চলে এই দুর্ঘটনা
ঘটে।
২৬
বছর বয়সী ডেভ ফিজি এবং তার স্ত্রী জেসনি বিয়ের রিসেপশন শেষে 'রোবিনসন আর-৬৬' হেলিকপ্টারে
করে আটলান্টার একটি হোটেলে যাচ্ছিলেন। পথেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
নববধূ
জেসনি দুর্ঘটনায় আহত হয়ে ধ্বংসাবশেষের ভেতরে কয়েক ঘণ্টা আটকে ছিলেন। পরে জ্ঞান ফিরলে
তিনি নিজেই জরুরি সেবায় যোগাযোগ করেন এবং উদ্ধার অভিযান শুরু হয়। বর্তমানে তিনি হাসপাতালে
চিকিৎসাধীন রয়েছেন।
পরিবারের
বরাত দিয়ে জানা যায়, জেসনি দুর্ঘটনার পর প্রথমে অচেতন হয়ে পড়েন এবং কয়েক ঘণ্টা পর জ্ঞান
ফিরে স্বামীর নিথর দেহ দেখতে পান।
পরিবারের
সদস্যদের দাবি, উড্ডয়নের আগে খারাপ আবহাওয়ার কারণে ফিজি নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ
করেছিলেন। কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়।
বিধ্বস্ত
হেলিকপ্টারটির মালিকানা প্রতিষ্ঠান 'প্রেস্টিজ হেলিকপ্টারস'-এর অপারেশন ডিরেক্টর অ্যান্ডি
হুইটেকার বলেন, কোম্পানির ইতিহাসে এমন দুর্ঘটনা এই প্রথমবারই হয়েছে। এছাড়া, সংশ্লিষ্ট
পাইলটও ওই রুটের বিষয়ে বেশ অভিজ্ঞ ছিলেন।
মার্কিন
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এরইমধ্যে এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। আগামী
৩০ দিনের মধ্যে তারা একটি প্রাথমিক প্রতিবেদন জমা দেবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন


কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় ফুটবল খেলা দেখার চমৎকার ব্যবস্থা করে দিয়েছেন চৌদ্দগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেন। তাঁর এই দ্রুত ও প্রশংসনীয় উদ্যোগের ফলে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও যুবসমাজের মধ্যে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি চৌদ্দগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠ পরিদর্শনে যান। ঐ সময় মাঠে থাকা ফুটবলপ্রেমী তরুণেরা ইউএনও মহোদয়কে কাছে পেয়ে একসাথে বড় পর্দায় খেলা দেখার জন্য একটি প্রজেক্টরের ব্যবস্থা করে দেওয়ার আবদার জানান।
তরুণদের এই সুস্থ বিনোদন ও ক্রীড়ামুখী আবেগকে অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেন ইউএনও শাহাদাৎ হোসেন। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে প্রজেক্টর দেওয়ার প্রতিশ্রুতি দেন।
মুখের কথার মাঝেই সীমাবদ্ধ থাকেনি এই প্রতিশ্রুতি; পরিদর্শনের ঠিক পরদিনই প্রজেক্টরের সম্পূর্ণ ব্যবস্থা নিশ্চিত করা হয়। বর্তমানে চৌদ্দগ্রাম হাইস্কুলে ক্রীড়াপ্রেমী মানুষ দলবেঁধে, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বড় পর্দায় ফুটবল খেলা উপভোগ করছেন।
ইউএনও মহোদয়ের এই তাৎক্ষণিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে স্থানীয় তরুণ ও ফুটবলপ্রেমীরা বলেন, "আমাদের ছোট একটা আবদারকে ইউএনও স্যার এত দ্রুত মূল্যায়ন করবেন তা ভাবিনি। প্রজেক্টরের ব্যবস্থা হওয়ায় আমরা সবাই মিলে খেলার আসল আনন্দ উপভোগ করতে পারছি। আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।"
এ বিষয়ে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, যুবসমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে মাঠমুখী করতে এবং সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করে দিতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই দ্রুত উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্তব্য করুন


আগামীকাল (২৬ নভেম্বর) রবিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে ।
এদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল হস্তান্তরের পর বেলা ১১টায় স্ব স্ব কলেজ ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে একযোগে পরীক্ষার ফল প্রকাশ করা হবে আর এবার শিক্ষার্থীরা কলেজে না গিয়ে ঘরে বসেই ফল দেখতে পারবে।
আন্তঃশিক্ষাবোর্ড জানিয়েছে, পরীক্ষার্থীরা কলেজ নোটিশ বোর্ড ছাড়াও বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে ।
ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে শিক্ষার্থীকে প্রথমে www.educationboardresults.gov.bd এ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।সেখানে থাকা ফলাফল অপশনে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সাবমিট করলেই শিক্ষার্থী তার রেজাল্ট শিট দেখতে পারবে।
ঢাকা বোর্ডের ওয়েবসাইটে www.dhakaeducationboard.gov.bd রেজাল্ট ক্লিক করে প্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।
এছাড়াও পরীক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ফল পেতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজি অক্ষরে এইচএসসি (HSC) লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখতে হবে। এরপর ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে। যেমন ঢাকা বোর্ডের একজন পরীক্ষার্থীকে- HSC DHA 123456 2023 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। সঙ্গে সঙ্গেই ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য,দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা গত ১৭ আগস্ট শুরু হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে পিছিয়ে যাওয়া চট্টগ্রাম, মাদরাসা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হয় ২৭ আগস্ট।
এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ পরীক্ষার্থী।
মন্তব্য করুন


রাজধানীর
সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের ছাত্রাবাসে সমকামিতায় জড়িত থাকার অভিযোগে
চার শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল করেছে কলেজ প্রশাসন। এই ঘটনায় এক বহিরাগতসহ মোট পাঁচজনকে
কাফরুল থানায় সোপর্দ করা হয় পরে ভ্রাম্যমাণ আদালত তাদের ১৫ দিনের কারাদণ্ড দেন।
অভিযুক্ত
শিক্ষার্থীরা হলেন- বিএএএমএস (আয়ুর্বেদিক) ৩৩ ব্যাচের আহসানুল ইসলাম চৌধুরী, ৩৪ ব্যাচের
মহিবুর রহমান নয়ন ও রাব্বি হোসেন ওরফে আরিয়ান শাহ রাব্বি এবং বিইউএমএস (ইউনানী) ৩৫
ব্যাচের শাহরিয়ার পলক। এর মধ্যে আরিয়ান শাহ রাব্বি ও মহিবুর রহমান নয়ন কলেজ শাখা ছাত্রদলের
যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন।
কলেজ
সূত্রে জানা গেছে, গত ২২ এপ্রিল রাতে কলেজের মসজিদসংলগ্ন গলি থেকে শাহরিয়ার পলককে এক
বহিরাগতের সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে আরও কয়েকজন শিক্ষার্থীর
নাম উঠে আসে। এরপর কলেজ কর্তৃপক্ষ তাদের পুলিশে দেয়।
নাম
প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক দাবি করেন, অভিযুক্তদের মোবাইল ফোন থেকে একাধিক সমকামী
গ্রুপের তথ্য ও আপত্তিকর ছবি পাওয়া গেছে। এছাড়া অভিযোগ রয়েছে, তারা হোস্টেলের অন্য
শিক্ষার্থীদেরও এ ধরনের কর্মকাণ্ডে উৎসাহিত করতেন।
অন্যদিকে,
আটক এক শিক্ষার্থীকে ঘিরে আরও একটি দাবি উঠে এসেছে। তিনি নিজেকে এইডস আক্রান্ত বলে
জানিয়েছেন। একই সঙ্গে অভিযোগ রয়েছে, ওই শিক্ষার্থী এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
থেকে শৃঙ্খলাজনিত কারণে বহিষ্কৃত হয়ে পরে এই ক্যাম্পাসে আসেন।
তবে
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, সিট বাতিল হলেও আপাতত তাদের ছাত্রত্ব বহাল থাকবে। কলেজের
অধ্যক্ষ ডা. মো. রাশিদুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ভ্রাম্যমাণ
আদালতের সাজা শেষে তারা মুক্ত হয়েছে। ক্যাম্পাসের শৃঙ্খলা রক্ষায় প্রশাসন প্রয়োজনীয়
ব্যবস্থা নিয়েছে।"
মন্তব্য করুন


জাপানের
বিরুদ্ধে ২-১ ব্যবধানের নাটকীয় জয়ের পর স্বভাবসুলভ শান্ত ও আত্মবিশ্বাসী দেখা গেল
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিকে। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পরও ম্যাচে ফিরে আসার ব্যাপারে
তার মনে কোনো সন্দেহ ছিল না জানিয়েছেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। সঙ্গে প্রতিপক্ষের
জন্য ব্রাজিল বসের প্রচ্ছন্ন সতর্কবার্তা—তার দল দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছে।
ম্যাচের
অতিরিক্ত সময়ে বদলি খেলোয়াড় গ্যাব্রিয়েল মার্তিনেল্লির শট জাপানি গোলরক্ষক জিওন সুজুকিকে
পরাস্ত করে জালে জড়ালে উল্লাসে মেতে ওঠে ব্রাজিল শিবির, আর তাতেই ভেঙে যায় জাপানি সমর্থকদের
হৃদয়। এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টের রাউন্ড অব ৩২-র বাধা টপকে শেষ ষোলো নিশ্চিত করল
সেলেসাওরা।
ম্যাচ
শেষে ব্রাজিল কোচ আনচেলত্তি বলেন, ‘প্রথমার্ধের বিরতিতে আমি খেলোয়াড়দের ধৈর্য ধরতে
বলেছিলাম, কারণ আমি জানতাম আজ হোক বা কাল আমরা গোল পাবই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়
ছিল আমাদের খেলার গঠন ও কৌশল বজায় রাখা। আমরা জানি আমরা সঠিক পথেই এগোচ্ছি এবং আমাদের
এই ধারা বজায় রাখতে হবে।’
ম্যাচের
প্রথমার্ধে কাইশু সানোর গোলে লিড নিয়েছিল জাপান। বিপরীতে ব্রাজিলের পারফরম্যান্স এতটাই
অগোছালো ছিল যে, ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের রাউন্ড অব ৩২ থেকে তাদের বিদায়
নেওয়ার শঙ্কা জেগেছিল। তবে দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বের হয় রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
দ্বিতীয়ার্ধের
প্রথমে ক্যাসেমিরো গোল করে দলকে সমতায় ফেরান। এরপর অন্তিম মুহূর্তে মার্তিনেল্লির সেই
জয়সূচক গোল। ২০০২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর এই প্রথম বিশ্বকাপের
কোনো নকআউট ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছাড়ল ব্রাজিল।
নিজেদের
রণকৌশল নিয়ে আনচেলত্তির ব্যাখ্যা, ‘শুরুতে আমরা মাঝমাঠে আধিপত্য বিস্তার করে প্রতিপক্ষের
রক্ষণভাগে ঢোকার চেষ্টা করছিলাম। কিন্তু ওদের মার্কিং খুব শক্ত থাকায় তা কাজ করেনি।
তাই বিরতির পর আমরা বক্সে ক্রস বাড়িয়ে আক্রমণ করার কৌশল নিই। এটি আমাদের খেলার একটি
ইতিবাচক বিবর্তন। শুরুতে জায়গা পেতে কষ্ট হলেও পরে আমরা সমস্যাটির দারুণ সমাধান করতে
পেরেছি।’
ম্যাচে
আরও একটি চমক জমিয়ে রেখেছিলেন ব্রাজিলিয়ান বস। তিনি জানান, ‘আমি নেইমারকে বলে রেখেছিলাম,
একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা সমতায় ফিরতে না পারলে আমি তাকে মাঠে নামাব।’ তবে আপাতত ৩৪ বছর বয়সি এই তারকার বিশ্বকাপ যাত্রা
কেবল স্কটল্যান্ডের বিপক্ষে নিশ্চিত জয়ের ম্যাচে বদলি হিসেবে খেলা ১৫ মিনিটেই সীমাবদ্ধ
রইল।
প্রথমার্ধে
জাপানের আধিপত্যের কথা মেনে নিলেও, আনচেলত্তির মতে এটিই ছিল গ্রুপ পর্বের যেকোনো ম্যাচের
চেয়ে ব্রাজিলের সেরা পারফরম্যান্স। তিনি বলেন, ‘এটি আমাদের খেলা এখন পর্যন্ত সবচেয়ে
পরিপূর্ণ ম্যাচ। মরক্কোর বিরুদ্ধে ড্র হওয়া ম্যাচটির মতো এবার আমরা প্রথমার্ধে খেই
হারিয়ে ফেলিনি। ফুটবলে আপনাকে ভুগতে হবেই, এটাই নিয়ম। এতে নতুন কিছু নেই। কষ্ট সহ্য
করা যেমন খেলার অংশ, তেমনি স্বস্তি পাওয়াটাও এর অংশ।’
এদিকে ম্যাচ হেরেও আত্মবিশ্বাসী জাপানের হেড কোচ হাজিমে মোরিয়াসু।
মন্তব্য করুন