কুবিতে প্রত্নতত্ত্ব বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু

কুবিতে প্রত্নতত্ত্ব বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু
ছবি

মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাংলাদেশ ইতিহাস সমিতি ও প্রত্নতত্ত্ব বিভাগের যৌথ উদ্যোগে প্রত্নতত্ত্ব বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

আজ শুক্রবার (১৬ মে) সকাল ১০ টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মেলন শুরু হয়। সামাজিক বিজ্ঞান অনুষদের হল রুমে দুই দিনব্যাপী এই অনুষ্ঠান চলবে।