কুমিল্লায় অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিল ও পরিমাপে কম দেওয়ার অভিযোগ, পাম্পসহ ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা

কুমিল্লায় অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিল ও পরিমাপে কম দেওয়ার অভিযোগ, পাম্পসহ ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা
ছবি

মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক:

কুমিল্লার চান্দিনায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিল এবং গ্রাহকদের পরিমাপে কম গ্যাস দেওয়ার অভিযোগে একটি সিএনজি ফিলিং স্টেশনসহ তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২২ নভেম্বর) কুমিল্লার চান্দিনা উপজেলার বাগুর বাজার ও বেলাশ্বর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে মেসার্স আরএনআর সিএনজি ফিলিং স্টেশনে অবৈধভাবে বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডার রিফিলের সরঞ্জামসহ প্রতিষ্ঠানটির কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৫ লিটার গ্যাস সরবরাহের ক্ষেত্রে ১৫০ মিলিলিটার কম দেওয়ার অভিযোগও ছিল। দীর্ঘদিন ধরে এ ধরনের অনিয়মের অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে বিষয়টি হাতেনাতে শনাক্ত করা হয়।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৪৮ ও ৫২ ধারায় মেসার্স আরএনআর সিএনজি ফিলিং স্টেশনকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অতিরিক্ত মূল্যে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ফি আদায়ের দায়ে মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা এবং অনিয়মের দায়ে মাতৃভূমি মিষ্টি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার পরিচালিত এ অভিযানে মোট তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে। অন্যথায় আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

এ সময় কুমিল্লা জেলা পুলিশের একটি দল, গ্যাস কোম্পানির প্রতিনিধি এবং কুমিল্লা ডিলার মালিক সমিতির প্রতিনিধিরা সার্বিক সহযোগিতা করেন।

জনস্বার্থে ভোক্তা অধিকার রক্ষা ও বাজারে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিল ও পরিমাপে কম দেওয়ার অভিযোগ, পাম্পসহ ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা

১

কুমিল্লায় বেকারিতে কাপড়ের রং ও সিঁদুরের রং ব্যবহার, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

২

পাগলা মসজিদে ৩ ঘণ্টায় মিলল ১০ কোটি টাকা

৩

ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, আছেন ‘লাস্ট স্টেজে’

৪

অফিসের কর্মীদেরকে সোনার আংটি উপহার দিলেন সানরাইজার্সের মালিক

৫

ইউরেশিয়ান ইউনিভার্সিটিজ ইউনিয়নের সঙ্গে সিসিএন বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত

৬

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার চেষ্টা, আটক ৬

৭

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১

৮

এবার খড়বোঝাই ট্রাকে আগুন, ঘুমিয়ে ছিলেন চালক ও হেলপার

৯

আজ থেকে আর গোপালগঞ্জ যাবে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস

১০

এমপি হয়েও ছাড়েননি চিকিৎসাসেবা, আগের মতোই চেম্বারে রোগী দেখছেন জামায়াত নেতা