

মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক:
কেক,
বিস্কুট, পাউরুটি, লাড্ডু ও মিষ্টি সিঙ্গাড়ায়
নিষিদ্ধ কাপড়ের রং (ইন্ডাস্ট্রিয়াল ডাই) ও সিঁদুরের রং
ব্যবহারের দায়ে কুমিল্লায় দুটি বেকারিকে মোট ৭০ হাজার টাকা
জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার
(২১ নভেম্বর) কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালির বাজার ও হাতিগারা এলাকায়
বিভিন্ন বেকারিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা
হয়।
অভিযানকালে
বেকারির খাদ্যসামগ্রীতে নিষিদ্ধ কাপড়ের রং ও সিঁদুরের
রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি ও সংরক্ষণের বিষয়টিও
নজরে আসে অভিযান পরিচালনাকারী দলের।
এ
সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী জিহাদ বেকারিকে ৩০ হাজার টাকা
এবং ইউনাইটেড ফুড প্রডাক্টসকে ৪০ হাজার টাকা
জরিমানা করা হয়। অভিযান শেষে প্রতিষ্ঠান দুটির মালিকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। পাশাপাশি বেকারি মালিক সমিতির জিম্মায় সংশোধনের সুযোগ দিয়ে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম
না করার জন্য সতর্ক করা হয়।
শনিবার
সকাল ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত
পরিচালিত এ অভিযানে নেতৃত্ব
দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।
এ
সময় সহযোগিতা করেন কুমিল্লা জেলা পুলিশের একটি দল, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ এবং অফিস সহকারী ফরিদা ইয়াসমিন। জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান
অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মন্তব্য করুন