

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আগামীকাল সোমবার(৪ মার্চ) দেশের বিভিন্ন স্থানে ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আজ রবিবার(৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী সোমবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৬ ঘণ্টা গোদনাইল, এনায়েতনগর, বৌবাজার, লাকী বাজার, হাজীগঞ্জ, ওয়াবদাপুল, কাইয়ুমপুর, চাষাঢ়া, খানপুর, কিল্লারপুল, তল্লা, কুতুবাইল, ধর্মগঞ্জ, তক্কারমাঠ, পাগলা, চিতাশাল, দেলপাড়া, জালকুড়ি, নয়ামাটি, দাপা ইদ্রাকপুর, ভুঁইগড়, কুতুবপুর ইউনিয়ন, ঢাকা ম্যাচ, সেনপুর, মোক্তারপুর, ফতুল্লা, সস্তাপুর, জেলখানা সড়ক, হাজীগঞ্জ মোড় থেকে শিবু মার্কেট হয়ে পোস্ট অফিস রোড, পঞ্চবটি, মাইজদাইর, ইজদাইর,নারায়ণগঞ্জ বিসিক এলাকা, কাশিপুর ইউনিয়ন থেকে পঞ্চবটি হয়ে মোক্তারপুর পর্যন্ত এলাকা, ধর্মগঞ্জ, শাসনগাঁও, সিদ্ধিরগঞ্জ, আদমজী, সাহেবপাড়া, মিজমিজি হতে চিটাগাং রোড, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানার আওতাধীন সংশ্লিষ্ট এলাকা, মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ শহরের আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত বা স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।’
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি :
ঈদুল আজহার পর প্রথম কর্মদিবসে জেলার বিভিন্ন সরকারি দপ্তরে আকস্মিক পরিদর্শন করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী। এ সময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাকে অনুপস্থিত পেয়ে তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন।প্রথমে সোমবার (১ জুন) সকালে কুমিল্লা জেলা সাব-রেজিস্টার কার্যালয় পরিদর্শন করেন সংসদ সদস্য মনিরুল হক। সেখানে নির্ধারিত সময়ে কর্মকর্তাদের উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।
পরে বেলা ১১টার দিকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কুমিল্লা কার্যালয়ে গিয়ে ভিন্ন চিত্র দেখতে পান এমপি।
তার ব্যক্তিগত সহকারী আনোয়ার হোসেন জানান, পরিদর্শনের সময় চট্টগ্রাম বিভাগীয় সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, কুমিল্লা বিভাগের নির্বাহী প্রকৌশলী, প্রাক্কলনিক কর্মকর্তাসহ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে অনুপস্থিত দেখতে পান এমপি।
এ সময় এমপি হাজিরা খাতা দেখতে চাইলে কয়েকজন কর্মচারী তড়িঘড়ি করে স্বাক্ষর করেন। এমনকি একজনকে পাওয়া যায়, যিনি ঈদের আগে চার কর্মদিবসের স্বাক্ষর একসঙ্গে করেছেন। বিষয়টি এমপি তাৎক্ষণিক উধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করেন।
সরেজমিনে আরও দেখা যায়, বেলা ১১টা পর্যন্ত দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। অফিসের সাধারণ শাখা ছিল অপরিচ্ছন্ন। সরকারি অফিসের একটি কক্ষে গবাদিপশু রাখা হয়েছিল। এছাড়া ওয়াশরুমের কল খোলা থাকায় পানি পড়ে অফিস কক্ষের একটি অংশ ভেজা ছিল।
সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী কালবেলাকে বলেন, ‘নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, প্রাক্কলনিক কর্মকর্তা কেউই ছুটি ছাড়াই অফিসে আসেননি। এমনকি বেলা ১১টায় দপ্তরে জাতীয় পতাকাও উত্তোলন করতে দেখা যায়নি।’
সার্বিক অবস্থা তাৎক্ষণিক জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের প্রধান প্রকৌশলীকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
অভিযোগের বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কুমিল্লার বিভাগীয় প্রকৌশলী মো. শফিউল হক বলেন, ‘প্রাক্কলনিক কর্মকর্তা তারেক মোল্লা ছুটিতে রয়েছেন। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়, এখানেও অতিরিক্ত দায়িত্বে আছি। আমি গাড়িতে কুমিল্লা অফিসে আসতেছি৷’
এছাড়া জাতীয় পতাকা উত্তোলন না হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন বিভাগীয় প্রকৌশলী
মন্তব্য করুন


ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কের দাউদকান্দির টামটা এলাকায় একটি অদ্ভুত সড়ক দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬
আগস্ট) সকালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া একটি মাইক্রোবাসের ভিডিও করতে গিয়ে আরেকটি
মাইক্রোবাস বাসের চাপে খাদের কিনারে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা
জানান, প্রথম মাইক্রোবাসটি খাদে পড়ার পর পেছনের মাইক্রোবাসের চালক ভিডিও করার চেষ্টা
করছিলেন। ঠিক সেই মুহূর্তে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে দ্বিতীয় মাইক্রোবাসটিও
দুর্ঘটনার শিকার হয়। তবে গাড়িতে যাত্রী না থাকায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, চালকদের অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে এবং গাড়ি দুটি
উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
মন্তব্য করুন


শেরপুরের
নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে মানহা মনি নামে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু
হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। পরিবারের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে
এসে নানার কর্মস্থল বিদ্যালয়ে গিয়ে শিশুটি এই দুর্ঘটনার শিকার হয়।
নিহত
মানহা মনি সিলেটের বাসিন্দা ও ব্যাংক কর্মকর্তা মো. রুবেলের মেয়ে। তার নানা মোস্তফা
আহমেদ নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী বাজার ব্যাপারীপাড়ার বাসিন্দা এবং মোস্তফা তন্তর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
পরিবার
ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নানার সঙ্গে তার বিদ্যালয়ে যায় শিশু মানহা
মনি। দুপুরের দিকে বিদ্যালয় প্রাঙ্গণে তাকে বাদাম খেতে দেয়া হয়। বাদাম খাওয়ার একপর্যায়ে
একটি বাদাম তার শ্বাসনালীতে আটকে যায়। এতে সে হঠাৎ তীব্র শ্বাসকষ্টে ছটফট করতে শুরু
করে।
অবস্থা
গুরুতর দেখে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে রওনা হন। তবে দুর্ভাগ্যবশত হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে শিশুটির মৃত্যু
হয়।
ঘটনার
সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তানভীর
ইবনে কাদের জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা
হচ্ছে, শ্বাসনালীতে বাদাম আটকে শ্বাসরোধ হওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে।
মন্তব্য করুন


আজ শনিবার (১০ মে) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন
যমুনায় শুরু হওয়া এ বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ
ইউনূস।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার
রাত ৮টা ৫০ মিনিটে গণমাধ্যমকে এ তথ্য জানান।
এদিকে এনসিপিসহ বেশকিছু রাজনৈতিক দল ও সংগঠন আওয়ামীলীগকে
নিষিদ্ধ করার দাবিতে তিন দিন ধরে টানা কর্মসূচি পালন করছে। শুক্রবার থেকে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি পালিত হচ্ছে।
শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে বলা
হয়,
সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল,
সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী
কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে,
তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ ব্যাপারে সরকার
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছে। তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত
সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী
কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে। সে পর্যন্ত সকলকে
ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছে। উল্লেখ্য যে, ইতিমধ্যে সরকার জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের
অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। চলমান তদন্তে সহযোগিতা করার
পরিবর্তে,
দলটি দেশের স্থিতিশীলতাকে বিপন্ন করার জন্য স্পষ্টতই চেষ্টা
চালিয়ে যাচ্ছে।
মন্তব্য করুন


কুমিল্লা
নগরীর জলাবদ্ধ এইচএসসি পরীক্ষার কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্র প্রধানমন্ত্রী
তারেক রহমানের ফোনকলে পরিবর্তন করা হয়েছে। এছাড়া একই দিন জলাবদ্ধতায় দেরি করে শিক্ষার্থীরা
কেন্দ্রে আসায় ৩০ মিনিট সময় বাড়তি দেওয়া হয়েছে।
সোমবার
(১৩ জুলাই) কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. শফিকুল ইসলাম বিষয়টি
নিশ্চিত করেছেন।
কেন্দ্র
পরিদর্শন করে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু বলেন, জলাবদ্ধ
কেন্দ্রে শিক্ষার্থীদের নৌকা দিয়ে নিয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে
পড়লে প্রধানমন্ত্রীর নজরে আসে। তিনি কিছুক্ষণ আগে আমাকে কল দিয়ে পরিস্থিতি সম্পর্কে
জানতে চেয়েছেন। আমরা সর্বাত্মক চেষ্টার কথা জানিয়েছি। পরে কুমিল্লার এই কেন্দ্রের
পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের কথা জানিয়েছি তার সঙ্গে ৩০ মিনিট সময় বৃদ্ধি করার কথাও
জানিয়েছি।
এর
আগে, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টার টানা বৃষ্টিতে তলিয়ে যায় কুমিল্লার মনোহরপুরের
সরকারি মহিলা কলেজ কেন্দ্র। এতে চরম ভোগান্তিতে পড়ে এইচএসসি পরীক্ষার্থীরাসহ সাধারণ
বাসিন্দারাও। নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেনি অনেক পরীক্ষার্থী। এ অবস্থায়
নৌকায় চড়ে কেন্দ্রে ঢুকছে দেখা গেছে পরীক্ষার্থীদের।
নগরীর
মনোহরপুরের কুমিল্লা মহিলা কলেজ কেন্দ্রের ভেতর শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা
করা হয়। সকাল সাড়ে ৯টায় কুমিল্লা মহিলা সরকারি কলেজ কেন্দ্রে কয়েকজন শিক্ষার্থীকে নৌকায়
করে পরীক্ষা কেন্দ্রে যেতে দেখা গেছে। অনেকে কোমর পানি দিয়ে গেছেন পরীক্ষা কেন্দ্রে।
আবহাওয়া
অধিদপ্তর সূত্রে জানা গেছে, সোমবার মাত্র তিন ঘণ্টায় ১০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে কুমিল্লায়।
এতে তলিয়ে গেছে নগরীর প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকা। কোথাও হাঁটু সমান, কোথাও
কোমর সমান পানি জমে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে
পড়েছেন মানুষ।
মন্তব্য করুন


আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) সেনাসদরে
সেনাবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের প্রতিনিধি
দল।
উল্লেখ্য, আগামী ১৬ই অক্টোবর ২০২৪ তারিখে
বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব 'শুভ প্রবারনা' অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বাংলাদেশসহ বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বী ব্যক্তিবর্গ উৎসবটি অত্যন্ত ধর্মীয় মর্যাদায়
ও ভাবগম্ভীর্যে উদযাপন করে থাকেন। এ উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বৌদ্ধ পল্লী, জনপদ
ও বিহার গুলোতে সপ্তাহব্যাপী বিবিধ কর্মসূচি আয়োজন করা হয়। উক্ত উৎসব চলাকালীন শান্তি-শৃঙ্খলা
ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার স্বার্থে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের প্রতিনিধি
দল সেনাবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং উৎসবে অংশগ্রহণের জন্য সেনাবাহিনী
প্রধানকে আমন্ত্রণ জানান। এ সময় সেনাবাহিনী প্রধান সমতলের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে
'শুভ প্রবারনা' ও 'কঠিন চীবরদান' উদযাপন উপলক্ষে আর্থিক ও নিরাপত্তা সহযোগিতা প্রদানের
অঙ্গীকার ব্যক্ত করেন। এ ছাড়া ব্যক্তিগত ভাবে তিনি পার্বত্য চট্টগ্রামে উৎসব সমূহ
পালন করার জন্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সকল কার্যক্রম গ্রহণের আশ্বাস প্রদান
করেন এবং প্রতিনিধি দলের সদস্যগণকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতকল্পে নিবিড়ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। বর্তমানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশব্যাপী জেলায় জেলায় সেনাবাহিনী মোতায়েন থেকে পূজামন্ডপ সমূহের নিরাপত্তা নিশ্চিতকল্পে সদা তৎপর রয়েছে। জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক বাংলাদেশী তার নিজ নিজ ধর্মীয় উৎসবসমূহ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে উদযাপন করবেন- এই প্রত্যাশা বাংলাদেশ সেনাবাহিনীর।
মন্তব্য করুন


গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী ২৭ এপ্রিল শনিবার থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২৪টি বিশ্ববিদ্যালয়ের সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য যাদের ছবি/সেলফি বা উভয়টি জিএসটির ফটো গাইডলাইন অনুযায়ী গৃহিত হয়নি, তাদের ৮ এপ্রিলের রাত ১০টার মধ্যে অবশ্যই জিএসটির ফটো গাইডলাইন অনুসরণ করে প্রযোজ্য ক্ষেত্রে ছবি/সেলফি অথবা উভয়টি আপলোড সম্পন্ন করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। অন্যথায় ভর্তি পরীক্ষায় তাদের অংশগ্রহণের কোনো সুযোগ থাকবে না।
জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়েছে।
গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৭ এপ্রিল শনিবার থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। ২৭ এপ্রিল এ ইউনিট-বিজ্ঞান, ৩ মে শুক্রবার বি ইউনিট-মানবিক এবং ১০ মে শুক্রবার সি ইউনিট-বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত এবং অন্য ২টি ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
২০২৩-২৪ শিক্ষাবর্ষের জিএসটি ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনপ্রক্রিয়া গত ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হয়েছে। এবার মোট ৩ লাখ ৫ হাজার ৩৪৬টি আবেদন জমা পড়েছে। তার মধ্যে বিজ্ঞান অনুষদের ‘ক’ ইউনিটে ১ লাখ ৭০ হাজার ৫৯৯টি, ব্যবসায় শিক্ষা অনুষদের ‘সি’ ইউনিটে ৪০ হাজার ১১৬টি এবং মানবিক অনুষদের ‘বি’ ইউনিটে ৯৪ হাজার ৬৩১টি আবেদন জমা পড়েছে।
মন্তব্য করুন


রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ নামে একটি প্রতিষ্ঠানে ঢুকে হামলা ও লুটের ঘটনা ঘটেছে। ‘বাপে ফোন দেয়, ধরিস না ক্যান? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো’— এরকম কথা বলতে বলতে ওই প্রতিষ্ঠানে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল
মঙ্গলবার (৯ জুন) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির
করপোরেট কো-অর্ডিনেটর অফিসার সগীর হোসেন আসিফ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা
করেন।
বুধবার
(১০ জুন) হামলার বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার
(এসি) আব্দুল্লাহ আল মামুন।
তিনি
বলেন, ডট ইন্টারনেট অফিসে হামলার ঘটনায় মামলা রুজু হয়েছে। জড়িতদের শনাক্তের পর গ্রেফতার
করা হবে।
হামলার
ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, মাস্ক পরা অবস্থায় সাতজন অফিসে
প্রবেশ করে। প্রথমে তারা অ্যাকাউন্ট শাখায় যায়। সেখানে গ্রাহকের সঙ্গে কথা বলা অবস্থায়
অ্যাকাউন্টস ম্যানেজার ইব্রাহিম হাওলাদারকে মারধর করা হয়। এসময় হামলাকারীরা বলে, ‘মিঠু
(মিঠু হাওলাদার) ও প্রদীপ (প্রদীপ ঢালী) কই? বাপে ফোন দেয়, ধরিস না ক্যান? বাপের সঙ্গে
কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো।’
পুরো
ঘটনা আবার পাশের একজন ভিডিওকলে বাইরের কাউকে দেখাচ্ছিল। একই সময়ে অফিসে আসার কারণ জানতে
চাওয়ায় প্রতিষ্ঠানটির ইলেকট্রিশিয়ান জালালকেও মারধর করা হয়। পরে সবাইকে অফিস থেকে বের
করে দেওয়া হয়।
দুর্বৃত্তরা
যে মিঠুকে খুঁজতে এসেছিল তিনি প্রতিষ্ঠানটির অংশীদার। ফোন আসার বিষয়ে তিনি বলেন, ‘আমাকে
কেউ কখনো ফোন করেনি। কারা কী কারণে আমার অফিসে হামলা করেছে, কিছুই বলতে পারবো না। অজ্ঞাত
মাস্ক পরা দুর্বৃত্তরা আমার অফিসে এসে আমার অ্যাকাউন্টস ম্যানেজার ও ইলেকট্রিশিয়ানকে
মারপিট করে। মাস্ক পরে থাকায় তাদের কাউকে চেনা যায়নি। তাদের এই অফিসে আসার উদ্দেশ্য
কী, কেন তারা এসেছে—সে বিষয়টি আমার কাছে এখনো স্পষ্ট নয়।
তারা
এমন একটি সময় এসেছিল, যখন অফিসে তেমন কোনো লোক ছিল না। থানায় আমাদের প্রতিষ্ঠানের
পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে, বাকি ব্যবস্থা পুলিশ নেবে’—বলছিলেন
ভুক্তভোগী মিঠু।
মামলার
এজাহার সূত্রে জানা যায়, মোহাম্মদপুর থানার লালমাটিয়া ই-ব্লকের একটি ভবনের তৃতীয় তলায়
অবস্থিত প্রতিষ্ঠানটির অফিসে ২০-২৫ জনের একটি দল মাস্ক পরা অবস্থায় জোরপূর্বক প্রবেশ
করে। পরে কর্মীদের মারধর করে প্রতিষ্ঠানটির মালিক প্রদীপ ঢালী এবং সিটিও মিঠু হাওলাদারকে
খুঁজতে থাকে।
সে
সময় অফিসে উপস্থিত অ্যাকাউন্টস ম্যানেজার ইব্রাহিম হাওলাদার এবং ইলেকট্রিশিয়ান মো.
জালাল তাদের আসার কারণ জানতে চাইলে দুর্বৃত্তরা উত্তেজিত হয়ে তাদের এলোপাতাড়ি মারধর
শুরু করে। এতে তারা শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান এবং পরবর্তীসময়ে শহীদ সোহরাওয়ার্দী
মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
হামলাকারীরা
অফিস থেকে একটি সিপিইউ, একটি ওয়াইফাই রাউটার এবং একটি আইফোন মোবাইল চুরি করে, যার আনুমানিক
মূল্য ২ লাখ ২৩ হাজার ৫০০ টাকা। যাওয়ার সময় তারা স্টাফদের বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়।
মন্তব্য করুন


শ্রীলঙ্কার
একটি কারাগারে বন্দি ও রক্ষীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায়
আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। সোমবার দেশটির নেগোম্বো শহরের একটি কারাগারে এই সহিংসতা
হয়।
স্থানীয়
গণমাধ্যম ও পুলিশের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। নিহতদের মধ্যে অন্তত
১৬ জন বন্দি এবং ৪ জন কারারক্ষী আছেন।
নেগোম্বো
হাসপাতালের পরিচালক পুষ্প গামলাথ জানান, হাসপাতালটিতে এখন পর্যন্ত ২৩টি মরদেহ এসেছে।
এছাড়া শতাধিক আহত বন্দি ও কারারক্ষীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রীলঙ্কান
পুলিশের মুখপাত্র চন্দনা হেরাথ কারাগারে সংঘর্ষ ও প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি। ঠিক কী কারণে এই রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত,
তাও জানা যায়নি।
স্থানীয়
ডেরানা টিভির ফুটেজে দেখা গেছে, কারাগারের বাইরে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। এতে,
আহত বন্দিদের নিয়ে পুলিশের বাসগুলোকে কারাগার থেকে বের হয়ে হাসপাতালের দিকে যেতে দেখা
গেছে। এগুলোর ভেতরে অনেকজনকে আহত ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
মন্তব্য করুন


বন্যা পরিস্থিতি মোকাবিলায় আজ (২৬ আগস্ট ২০২৪) বাংলাদেশ সেনাবাহিনী জল, স্থল ও আকাশ পথে উদ্ধার অভিযান ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে।
দ্রুততার সাথে উদ্ধার কার্যক্রম পরিচালনা ও ত্রাণ বিতরণের লক্ষ্যে সেনাবাহিনীর আর্মি এভিয়েশন গ্রুপ ১৫টি হেলিকপ্টার সর্টির মাধ্যমে উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে।
এখানে উল্লেখ্য যে, হেলিকপ্টারের মাধ্যমে ১১ জন মুমূর্ষ রোগীকে উদ্ধারপূর্বক হাসপাতালে স্থানান্তর ও ২৪ জন ব্যক্তিকে দুর্যোগপূর্ণ এলাকা হতে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়।
প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও ৪,৮৩৯ প্যাকেট ত্রান, ৫০,৪০০ লিটার বিশুদ্ধ পানি, ৫০০ মোবাইল ফোন ও এক লাখ পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সিলেট, চট্টগ্রাম,ফেনী সদর, ফাজিলপুর, ছাগলনাইয়া, সোনাগাজী, পরশুরাম ও মধুগ্রাম এলাকায় সেনাবাহিনীর হেলিকপ্টার এর মাধ্যমে বিতরণ করা হয়েছে।
দুর্যোগপূর্ণ
পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর এ কার্যক্রম চলমান থাকবে।
মন্তব্য করুন