কুমিল্লা তরুণ ওলামা ফোরামের কমিটি ঘোষণা সভাপতি মুফতি গোলাম রাব্বানী কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন

কুমিল্লা তরুণ ওলামা ফোরামের কমিটি ঘোষণা সভাপতি মুফতি গোলাম রাব্বানী কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন
ছবি

কুমিল্লায় তরুণ আলেম-ওলামাদের সমন্বয়ে ‘কুমিল্লা তরুণ ওলামা ফোরাম’-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মুফতি গোলাম রাব্বানী কাসেমীকে সভাপতি, মাওলানা মহিউদ্দিনকে সাধারণ সম্পাদক এবং মাওলানা আব্দুল কাদেরকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) কুমিল্লা নগরীর রাজগঞ্জ হিলটন টাওয়ারের ক্যাপসিকাম অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে আগত তরুণ আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও আহলে সুন্নাত মতাদর্শের প্রতিনিধিরা অংশ নেন। এতে তরুণ ওলামাদের পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি, দ্বীনি ও সামাজিক কার্যক্রমে তরুণদের সম্পৃক্ততা এবং জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

নবগঠিত ফোরামের নেতারা বলেন, তরুণ আলেমদের মেধা, যোগ্যতা ও আন্তরিকতাকে কাজে লাগিয়ে দ্বীনি, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সমন্বিতভাবে কাজ করাই ফোরামের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আয়োজকরা জানান, কুমিল্লার বিভিন্ন উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তরুণ আলেমদের সম্পৃক্ত করে পর্যায়ক্রমে ফোরামের কার্যক্রম বিস্তৃত করা হবে। পাশাপাশি তরুণ ওলামাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য নিয়মিত সভা, আলোচনা ও বিভিন্ন কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।

প্রতিনিধি সভায় বক্তারা তরুণ আলেমদের ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে নবগঠিত নেতৃত্বের প্রতি আস্থা ও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

১

কুমিল্লায় এইচআইভি প্রতিরোধ ও চিকিৎসা কার্যক্রম জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

কুমিল্লায় মাদ্রাসায় যাওয়ার পথে ২ কিশোরী নিখোঁজ

৩

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ দুই অস্ত্রধারী গ্রেপ্তার

৪

কুমিল্লার ১৮টি থানায় পুলিশ এবং ডিবির সমন্বয়ে "কিশোর গ্যাং" এর বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৪১৫

৫

কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৬২৪, আদালতে ১৭৩

৬

দাউদকান্দিতে যাত্রীবাহী বাস উল্টে আহত ২৫

৭

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

৮

কুমিল্লা তরুণ ওলামা ফোরামের কমিটি ঘোষণা সভাপতি মুফতি গোলাম রাব্বানী কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন

৯

কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

১০

আমার ছেলে কোনো ভুল করে থাকলে ওকে মাফ করে দিয়েন: অপ্রতীমের বাবা

১১

কুমিল্লায় আইফোনের জন্যই এই হত্যাকাণ্ড

১২