

মজিবুর
রহমান পাবেল, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার
মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ বাজারে অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ
২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার
(২৩ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের
সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে
কোম্পানিগঞ্জ বাজারের মিষ্টির দোকান, কাঁচাবাজার, মুদি দোকান ও ডিলার, বিরিয়ানি-কাচ্চি
এবং বিভিন্ন উৎপাদন ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
অভিযানকালে
মিষ্টির ওজনে কারচুপি, মিষ্টির প্যাকেটের ওজনে অসঙ্গতি, মূল্য তালিকা প্রদর্শন না করা,
নকল ওটস বিক্রি এবং উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
এসব
অনিয়মের দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় আশা মিষ্টি ঘরকে ১০
হাজার টাকা, শ্রী লক্ষ্মীভান্ডারকে ৭ হাজার টাকা, মাতৃভান্ডার ও লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডারকে
৮ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এ
ছাড়া নকল ওটস ও ডিটারজেন্ট বিক্রির দায়ে ইভা এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা করা
হয়। সব মিলিয়ে অভিযানে মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জাতীয়
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, নিরাপদ ও মানসম্মত
খাদ্যপণ্য নিশ্চিত করা এবং ভেজাল ও অনিয়ম প্রতিরোধে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত
থাকবে।
অভিযানে
কুমিল্লা জেলা পুলিশের একটি দল, কোম্পানিগঞ্জ মার্কেট কমিটির সদস্যরা, উপজেলা স্যানিটারি
ইন্সপেক্টর এবং অফিস সহকারী ফরিদা ইয়াসমিন সহযোগিতা করেন।
মন্তব্য করুন