গভীর রাতে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে আগুন

গভীর রাতে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে আগুন
সংগৃহীত ছবি

নেত্রকোনা শহরের জয়ের বাজার মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ২৫ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

৯ জুন মঙ্গলবার রাতে শহরের মগড়া নদীর মোক্তারপাড়া সেতু সংলগ্ন এলাকায় অবস্থিত স্মৃতিস্তম্ভটিতে দুর্বৃত্তরা আগুন দেয়। ১০ জুন বুধবার সকালে স্মৃতিস্তম্ভের বিভিন্ন স্থানে আগুনে পোড়া দাগ দেখা গেছে।

স্থানীয়রা জানান, গভীর রাতে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় উদ্বেগ ও আলোচনা শুরু হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে স্মৃতিস্তম্ভে আগুন জ্বলছে। আগুন লাগানোর পর তিন যুবককে স্মৃতিস্তম্ভের মূল বেদি থেকে নেমে যেতে দেখা যায়। ভিডিওতে উপস্থিত কয়েকজনকে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতেও শোনা যায়।

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বলেন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেরোসিনজাতীয় দাহ্য পদার্থ ব্যবহার করে স্মৃতিস্তম্ভে আগুন লাগানো হয়েছিল।

তিনি আরও জানান, স্মৃতিস্তম্ভটি স্টিল দিয়ে নির্মিত হওয়ায় এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

১

কুমিল্লায় সাঁড়াশি অভিযানে ২৯৯ আটক, ১৫৯ জনের বিরুদ্ধে মামলা

২

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের পেছনে ছিনতাই-ভিডিও ভাইরাল, আটক ৪

৩

জমি লিখে নেওয়া শেষে গাছতলায় ফেলে গেলেন ৬ সন্তান, কাতরে মরছেন ৯৫ বছরের শামসুল

৪

চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, যা জানাল পেট্রোবাংলা

৫

লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক সার্ভেয়ার আসাদুল

৬

যে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে: জামায়াত আমির

৭

ভারতীয় নাগরিকের পায়ুপথ থেকে দেড় কোটি টাকার সোনার বার উদ্ধার

৮

আসামে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার আগে নারীদের কান্না ও মোনাজাত

৯

ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা

১০

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩৮৫

১১

জাতীয় যুব দিবসে কুমিল্লায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সভা

১২

নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ২ বৃদ্ধ নিহত

১৩

কুমিল্লায় ৩০০ পরীক্ষার্থীর মধ্যে ফেল ২৪৭, শিক্ষকদের ফুল দিয়ে ছা