জাতীয় যুব দিবসে কুমিল্লায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সভা

জাতীয় যুব দিবসে কুমিল্লায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সভা
ছবি

জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে কুমিল্লার লাকসামে মাদক ও ইভটিজিংয়ের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, লাকসাম এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার তরে মানবপ্রেমী’র যৌথ উদ্যোগে নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুন্নাহার লাইলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়জুননেছা পান্না, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দীন এবং বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শাহ আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘মানবতার তরে মানবপ্রেমী’ সংগঠনের সভাপতি মিজানুর রহমান। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তির ভয়াবহ পরিণতি, সামাজিক অবক্ষয়, ইভটিজিংয়ের ক্ষতিকর প্রভাব এবং এসব সামাজিক অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

বক্তারা বলেন, মাদক ও ইভটিজিং শুধু ব্যক্তির জীবনকেই বিপর্যস্ত করে না, বরং পরিবার, সমাজ ও দেশের ভবিষ্যৎকেও হুমকির মুখে ঠেলে দেয়। একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হবে। একই সঙ্গে ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তারা আরও বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাই শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার পাশাপাশি মাদকসহ সব ধরনের সামাজিক অপরাধের বিরুদ্ধে প্রতিরোধমূলক সচেতনতা গড়ে তোলা জরুরি।

কর্মসূচিতে প্রশাসনের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং ‘মানবতার তরে মানবপ্রেমী’ সংগঠনের স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে সচেতন, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি লিখে নেওয়া শেষে গাছতলায় ফেলে গেলেন ৬ সন্তান, কাতরে মরছেন ৯৫ বছরের শামসুল

১

চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, যা জানাল পেট্রোবাংলা

২

লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক সার্ভেয়ার আসাদুল

৩

যে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে: জামায়াত আমির

৪

ভারতীয় নাগরিকের পায়ুপথ থেকে দেড় কোটি টাকার সোনার বার উদ্ধার

৫

আসামে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার আগে নারীদের কান্না ও মোনাজাত

৬

ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা

৭

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩৮৫

৮

জাতীয় যুব দিবসে কুমিল্লায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সভা

৯

নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ২ বৃদ্ধ নিহত

১০

কুমিল্লায় ৩০০ পরীক্ষার্থীর মধ্যে ফেল ২৪৭, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ

১১

আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে কমবে গ্যাস সরবরাহ

১২