ঘন কুয়াশায় বাস-গাড়ির সংঘর্ষ, নিহত ৪

ঘন কুয়াশায় বাস-গাড়ির সংঘর্ষ, নিহত ৪
ছবি

ভারতের উত্তর প্রদেশে ঘন কুয়াশার কারণে একের পর এক যানবাহনের সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজনের প্রাণহানি হয়েছে এবং আরও ২৫ জন আহত হয়েছেন।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে মথুরা জেলার দিল্লি–আগ্রা এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। কুয়াশার কারণে দৃশ্যমানতা অত্যন্ত কম থাকায় সাতটি বাস ও তিনটি ব্যক্তিগত গাড়ি পরপর একে অপরের সঙ্গে ধাক্কা খায়।দুর্ঘটনার পর কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।মথুরার সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) শ্লোক কুমার জানান, ঘন কুয়াশার কারণে চালকদের সামনে দেখা সীমিত হয়ে যাওয়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের প্রভাবেই কয়েকটি যানবাহনে আগুন লেগে যায় বলেও তিনি নিশ্চিত করেন।তিনি আরও জানান, দুর্ঘটনায় আহত ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কারও অবস্থা আশঙ্কাজনক নয়। আহত ও নিরাপদ যাত্রীদের সরকারি ব্যবস্থাপনায় নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।এসএসপি শ্লোক কুমার বলেন, উদ্ধার ও তল্লাশি কার্যক্রম প্রায় শেষের দিকে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে দ্রুত সড়কে যান চলাচল স্বাভাবিক করার কাজ চলমান রয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেফতার

বন্ধুর বিয়েতে জুতা চুরি ঠেকিয়ে ভাইরাল শাহরুখপুত্র আরিয়ান খান

অন্তঃসত্ত্বা অবস্থায় রাকা ও কিং এর শুটিং চালিয়ে যাবেন দীপিকা

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

‘ইমো হ্যাকার’ দম্পতিসহ আটক ৬ জন

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

১০

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

১১

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

১২

আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৩

কুমিল্লা নগরীতে ৮ হাজার ৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

১৪

এসএসসি ক্যালকুলেটর ও ঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা

১৫

মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

১৬

নিজের বাল্যবিয়ে ঠেকানো ছাত্রী পেল ‘কন্যা সাহসিকা’ সম্মাননা

১৭

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৮

হার্ট অ্যাটাকে দিনে ৭০০ মানুষের মৃত্যু

১৯

ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম

২০

হাদির ওপর হামলার অসৎ উদ্দেশ্য খতিয়ে দেখতে হবে: তারেক রহমান

হাদির ওপর হামলার অসৎ উদ্দেশ্য খতিয়ে দেখতে হবে: তারেক রহমান
ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজের করা ভবিষ্যদ্বাণী সত্য হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যে কথাটা আমি আগে বলেছিলাম, নির্বাচন অত সহজ হবে না, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। গত কয়েকদিনের ঘটনা, শুক্রবারের (হাদির ওপর গুলি) ঘটনা এবং চট্টগ্রামে আমাদের প্রার্থীর উপরে গুলিবর্ষণের ঘটনা; এ সবকিছু নিয়েই প্রমাণিত হচ্ছে যে, যা আমি বলছিলাম তা কিন্তু সত্য হচ্ছে আস্তে আস্তে। এজন্য দেশের বর্তমান পরিস্থিতিতে মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

গত শনিবার সন্ধ্যায় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।  

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা যদি নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে নিয়ে না আসি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই। এ দেশ ধ্বংস হয়ে যাবে। 

তিনি বলেন, প্রত্যেকবার এ দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়েছে, প্রত্যেক বার আপনারা, কখনো শহীদ জিয়ার নেতৃত্বে, কখনো দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে, আস্তে আস্তে সেই খাদের কিনারা থেকে দেশকে আবার বের করে নিয়ে এসেছেন। 

ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিভিন্ন সূত্রের খবর বলছে, এ ষড়যন্ত্রগুলো আরও খারাপও হতে পারে। আমাদের ভয় পেলে চলবে না, মানুষদের সাহস দিতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যত ঐক্যবদ্ধ হবো, আমরা যত সামনে এগিয়ে আসব, যেকোনো মূল্যে নির্বাচন হবে; এ পরিস্থিতি যত আমরা তৈরি করব, ষড়যন্ত্রকারীরা তত পিছু হটতে বাধ্য হবে।

চট্টগ্রামে ও ঢাকায় দুই সম্ভাব্য প্রার্থীর ওপর গুলিবর্ষণের ঘটনা সম্পর্কে তারেক বলেন, চট্টগ্রামে ঘটনা ঘটেছে, গতকাল (শুক্রবার) একটা ঘটনা ঘটেছে। এ ঘটনা দিয়ে কেউ কোনো ফায়দা লোটার অবশ্যই প্রচেষ্টা চালাচ্ছে। সবাইকে সজাগ থাকতে হবে।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলার পেছনে কারো কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা ভেবে দেখার পরামর্শ দিয়েছেন এই নেতা।

নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, এখন আমাদের সময় এসেছে আমি কী পেলাম এটা বাদ দিতে হবে। সময় এসেছে আমি দেশ এবং জাতির জন্য কতটুকু করতে পারলাম। আজকে আপনি যদি দেশ এবং জাতির জন্য কিছু করেন, তাহলে আগামী দিনে আপনার

যুদ্ধে নামার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, এখন আর ঘরে বসে থাকার সময় নেই। দয়া করে আসুন, এ যুদ্ধে আমাদের জিততে হবে, এ যুদ্ধে জেতার সবচেয়ে বড় সহযোগী কে? বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে এ যুদ্ধে আমাদেরকে জিততে হবে। এর কোনো বিকল্প নেই। 

তারেক রহমানকে ‘গণতন্ত্রের পথপ্রদর্শক’ আখ্যা আমির খসরু বলেন, এখন যার অপেক্ষায় বাংলাদেশ, গণতন্ত্রের টর্চ বেয়ারার তারেক রহমান আগামী ২৫ তারিখে (ডিসেম্বর) বাংলাদেশে ফিরে আসবেন। এটা আমাদের আনন্দের সংবাদ।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের নেতা ২৫ তারিখ আসছেন। সেদিন থেকে বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক অঙ্গনে এক নতুন জোয়ার সৃষ্টি হবে। আপনাদের সবাইকে সেদিনের জন্য, নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেফতার

বন্ধুর বিয়েতে জুতা চুরি ঠেকিয়ে ভাইরাল শাহরুখপুত্র আরিয়ান খান

অন্তঃসত্ত্বা অবস্থায় রাকা ও কিং এর শুটিং চালিয়ে যাবেন দীপিকা

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

‘ইমো হ্যাকার’ দম্পতিসহ আটক ৬ জন

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

১০

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

১১

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

১২

আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৩

কুমিল্লা নগরীতে ৮ হাজার ৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

১৪

এসএসসি ক্যালকুলেটর ও ঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা

১৫

মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

১৬

নিজের বাল্যবিয়ে ঠেকানো ছাত্রী পেল ‘কন্যা সাহসিকা’ সম্মাননা

১৭

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৮

হার্ট অ্যাটাকে দিনে ৭০০ মানুষের মৃত্যু

১৯

ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম

২০

বিএনপি সংস্কার চায় না এটা ‘সম্পূর্ণ মিথ্যা’ প্রচারণা: মির্জা ফখরুল

বিএনপি সংস্কার চায় না এটা ‘সম্পূর্ণ মিথ্যা’ প্রচারণা: মির্জা ফখরুল
সংগৃহীত

বিএনপি সংস্কার চায় না-এমন বক্তব্যকে ‘সম্পূর্ণ মিথ্যা দাবি করে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি শুধু সংস্কার চায় না, সংস্কার বাস্তবায়নও করবে।

শনিবার (৪ এপ্রিল) হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে ‘তেলিয়াপাড়া দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি সংস্কার চায় না এমন প্রচারণা চালিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, জিয়াউর রহমান বহুদলীয় রাজনীতি প্রবর্তনের মাধ্যমে সংস্কারের সূচনা করেন এবং খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসনব্যবস্থা থেকে সংসদীয় পদ্ধতি চালু করেন।

কোনো একক ব্যক্তির নির্দেশে স্বাধীনতা যুদ্ধ হয়নি মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর বর্বর হামলায় যখন নিরস্ত্র বাঙালি দিশেহারা, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কণ্ঠ বাঙালিকে বিদ্যুতায়িত করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কোনো একক ব্যক্তির নির্দেশে হয়নি।

মির্জা ফখরুল আরও বলেন তেলিয়াপাড়া চা বাগানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী-এর নেতৃত্বে এবং জিয়াউর রহমানের উদ্যোগে সেক্টর কমান্ডাররা একত্রিত হয়ে যুদ্ধের পরিকল্পনা করেন। ১৯৭১ সালের এই দিনে অনুষ্ঠিত বৈঠকে মুক্তিযুদ্ধকে ১১টি সেক্টরে ভাগ করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়, যা স্বাধীনতা সংগ্রামের ‘সূতিকাগার হিসেবে পরিচিত।

তিনি দাবি করেন, সে সময় শেখ মুজিবুর রহমান পাকিস্তানে বন্দি ছিলেন এবং খালেদা জিয়া মুক্তিযুদ্ধের সময় নানা ঝুঁকি মোকাবিলা করেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, জাতীয় সংসদের হুইপ জি কে গউছ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আমিনুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক গোলাম মোস্তফা রফিক। অনুষ্ঠান শেষে তেলিয়াপাড়া চা বাগানের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন অতিথিরা।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৪ এপ্রিল তেলিয়াপাড়ায় অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য দেশকে ১১টি সেক্টরে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই স্মৃতিকে ধারণ করে প্রতি বছর ৪ এপ্রিল ‘তেলিয়াপাড়া দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেফতার

বন্ধুর বিয়েতে জুতা চুরি ঠেকিয়ে ভাইরাল শাহরুখপুত্র আরিয়ান খান

অন্তঃসত্ত্বা অবস্থায় রাকা ও কিং এর শুটিং চালিয়ে যাবেন দীপিকা

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

‘ইমো হ্যাকার’ দম্পতিসহ আটক ৬ জন

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

১০

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

১১

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

১২

আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৩

কুমিল্লা নগরীতে ৮ হাজার ৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

১৪

এসএসসি ক্যালকুলেটর ও ঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা

১৫

মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

১৬

নিজের বাল্যবিয়ে ঠেকানো ছাত্রী পেল ‘কন্যা সাহসিকা’ সম্মাননা

১৭

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৮

হার্ট অ্যাটাকে দিনে ৭০০ মানুষের মৃত্যু

১৯

ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম

২০

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক চলছে ইইউয়ের ২৭ দেশের রাষ্ট্রদূতের

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক চলছে ইইউয়ের ২৭ দেশের রাষ্ট্রদূতের
সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি দেশের রাষ্ট্রদূতের বৈঠকে চলছে।

আজ সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তেজগাঁও কার্যালয়ে রাষ্ট্রদূতের সঙ্গে তার বৈঠক চলছে।

বৈঠকে সমসাময়িক ইস্যু অর্থনৈতিক খাতে সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য অংশীদারিত্ব সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেফতার

বন্ধুর বিয়েতে জুতা চুরি ঠেকিয়ে ভাইরাল শাহরুখপুত্র আরিয়ান খান

অন্তঃসত্ত্বা অবস্থায় রাকা ও কিং এর শুটিং চালিয়ে যাবেন দীপিকা

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

‘ইমো হ্যাকার’ দম্পতিসহ আটক ৬ জন

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

১০

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

১১

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

১২

আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৩

কুমিল্লা নগরীতে ৮ হাজার ৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

১৪

এসএসসি ক্যালকুলেটর ও ঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা

১৫

মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

১৬

নিজের বাল্যবিয়ে ঠেকানো ছাত্রী পেল ‘কন্যা সাহসিকা’ সম্মাননা

১৭

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৮

হার্ট অ্যাটাকে দিনে ৭০০ মানুষের মৃত্যু

১৯

ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম

২০

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা
সংগৃহিত ছবি

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে নিজ প্রতিষ্ঠানের সামনে নোয়াখালীর প্রবাসী ব্যবসায়ী আবু নাছের শামীমকে (৫০) গুলি করে হত্যা করেছে একদল সশস্ত্র সন্ত্রাসী। মঙ্গলবার (২১ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৫টায় জোহানেসবার্গের পার্শ্ববর্তী বারা এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত শামীম নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের মৃত আবদুর রশিদ মিয়ার ছেলে।

নিহতের স্বজনদের দাবি, একটি বড় দোকান বিক্রি নিয়ে এক ব্যবসায়িক অংশীদারের সঙ্গে শামীমের বিরোধ চলছিল। নিরাপত্তা শঙ্কার কারণে তিনি দোকানে বুলেটপ্রুফ গ্লাস স্থাপন এবং ব্যক্তিগত নিরাপত্তাকর্মীও নিয়োগ দিয়েছিলেন। ঘটনার দিন দোকানের সামনে নিরাপত্তাকর্মীর সঙ্গে কথা বলার সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে পরপর ৬-৭ রাউন্ড গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শামীম ২০০৭ সাল থেকে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে আসছিলেন। বর্তমানে সেখানে তার ৪-৫টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেফতার

বন্ধুর বিয়েতে জুতা চুরি ঠেকিয়ে ভাইরাল শাহরুখপুত্র আরিয়ান খান

অন্তঃসত্ত্বা অবস্থায় রাকা ও কিং এর শুটিং চালিয়ে যাবেন দীপিকা

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

‘ইমো হ্যাকার’ দম্পতিসহ আটক ৬ জন

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

১০

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

১১

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

১২

আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৩

কুমিল্লা নগরীতে ৮ হাজার ৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

১৪

এসএসসি ক্যালকুলেটর ও ঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা

১৫

মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

১৬

নিজের বাল্যবিয়ে ঠেকানো ছাত্রী পেল ‘কন্যা সাহসিকা’ সম্মাননা

১৭

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৮

হার্ট অ্যাটাকে দিনে ৭০০ মানুষের মৃত্যু

১৯

ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম

২০

কুমিল্লায় মহাসড়কে অভিযান: প্রাইভেটকার থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

কুমিল্লায় মহাসড়কে অভিযান: প্রাইভেটকার থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১
ছবি

নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি;

কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে মাধাইয়া বাজার ফুটওভার ব্রিজের পশ্চিম পাশে একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। খালেক মিষ্টান্ন ভাণ্ডারের সামনে সন্দেহজনক গাড়িটি থামিয়ে তল্লাশি করলে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

আটক রাসেল মিয়া (২৯) বরগুনা সদর উপজেলার সাহেরো হাওলা গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. রুহুল আমিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে এসআই (নিঃ) মো. মনিরুল ইসলাম চৌধুরী জব্দ তালিকা প্রস্তুত করেন। উদ্ধারকৃত মাদক ও ব্যবহৃত গাড়ি থানায় নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেফতার

বন্ধুর বিয়েতে জুতা চুরি ঠেকিয়ে ভাইরাল শাহরুখপুত্র আরিয়ান খান

অন্তঃসত্ত্বা অবস্থায় রাকা ও কিং এর শুটিং চালিয়ে যাবেন দীপিকা

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

‘ইমো হ্যাকার’ দম্পতিসহ আটক ৬ জন

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

১০

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

১১

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

১২

আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৩

কুমিল্লা নগরীতে ৮ হাজার ৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

১৪

এসএসসি ক্যালকুলেটর ও ঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা

১৫

মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

১৬

নিজের বাল্যবিয়ে ঠেকানো ছাত্রী পেল ‘কন্যা সাহসিকা’ সম্মাননা

১৭

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৮

হার্ট অ্যাটাকে দিনে ৭০০ মানুষের মৃত্যু

১৯

ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম

২০

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী
সংগৃহীত

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং আজ মঙ্গলবার ( ১৭ ফেব্রুয়ারি )বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দায়িত্ব গ্রহণ উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন এবং বাংলাদেশের নতুন সরকারের প্রতি বেইজিংয়ের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

মঙ্গলবার পাঠানো এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী লি ছিয়াং দায়িত্ব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ শুভেচ্ছা জানান।

লি বলেন, চীন ও বাংলাদেশ ঘনিষ্ঠ প্রতিবেশী এবং দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কভিত্তিক সমন্বিত কৌশলগত সহযোগী। তিনি উল্লেখ করেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ বিনিময় ও যোগাযোগের ইতিহাস কয়েক দশক পুরোনো।

তিনি স্মরণ করেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর গত ৫১ বছরে বেইজিং ও ঢাকা পরস্পরের প্রতি সম্মান দেখিয়ে, সমতার ভিত্তিতে আচরণ করে এবং পারস্পরিক লাভজনক সহযোগিতা ও উভয়পক্ষের জন্য ফলপ্রসূ অগ্রগতির পথে কাজ করে রাষ্ট্র-রাষ্ট্র সম্পর্কের এক উৎকৃষ্ট দৃষ্টান্ত স্থাপন করেছে।

চীনের প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেন যে, তাঁর সরকার বাংলাদেশের নতুন প্রশাসনকে সুশাসন নিশ্চিত করা এবং জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করার প্রচেষ্টায় সমর্থন দেবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে লি বলেন, তিনি দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নেওয়া, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় উচ্চমানের সহযোগিতা জোরদার করা এবং বিভিন্ন ক্ষেত্রে আদান-প্রদান সম্প্রসারণের প্রত্যাশা করছেন।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, যৌথ প্রচেষ্টায় চীন-বাংলাদেশ সমন্বিত কৌশলগত সহযোগিতা অংশীদারত্ব নতুন উচ্চতায় পৌঁছাবে এবং উভয় দেশের জনগণের জন্য আরও বেশি কল্যাণ বয়ে আনবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেফতার

বন্ধুর বিয়েতে জুতা চুরি ঠেকিয়ে ভাইরাল শাহরুখপুত্র আরিয়ান খান

অন্তঃসত্ত্বা অবস্থায় রাকা ও কিং এর শুটিং চালিয়ে যাবেন দীপিকা

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

‘ইমো হ্যাকার’ দম্পতিসহ আটক ৬ জন

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

১০

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

১১

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

১২

আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৩

কুমিল্লা নগরীতে ৮ হাজার ৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

১৪

এসএসসি ক্যালকুলেটর ও ঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা

১৫

মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

১৬

নিজের বাল্যবিয়ে ঠেকানো ছাত্রী পেল ‘কন্যা সাহসিকা’ সম্মাননা

১৭

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৮

হার্ট অ্যাটাকে দিনে ৭০০ মানুষের মৃত্যু

১৯

ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম

২০

একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন
ছবি

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ ৪৬ হাজার ৪১৯ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ২২টি প্রকল্প অনুমোদন দিয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩০ হাজার ৪৮২ কোটি ৪৯ লাখ টাকা, প্রকল্প ঋণ ১ হাজার ৬৮৯ কোটি ৬১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৪ হাজার ২৪৭ কোটি ৫৬ লাখ টাকা।

একনেক চেয়ারপারসন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প ১৪টি, সংশোধিত প্রকল্প ৫টি এবং মেয়াদ বৃদ্ধি প্রকল্প ৩টি। পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, খাদ্য এবং ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), শিল্প, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম এবং ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ সভায় অংশগ্রহণ করেন।

আজকের সভায় অনুমোদিত ২২টি প্রকল্প হলো: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ৩টি প্রকল্প। ১. ‘কর্ণফুলী টানেল (আনোয়ারা) হইতে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক (জেড- ১০৪০) উন্নয়ন প্রকল্প, ২. ‘দিনাজপুর সড়ক বিভাগাধীন হিলি (স্থলবন্দর)-ডুগডুগি ঘোড়াঘাট জাতীয় মহাসড়ক (এন- ৫২১) যথাযথ মানে উন্নীতকরণসহ ৩টি গুরুত্বপূর্ণ সড়কের বিদ্যমান সরু/জরাজীর্ণ কালভার্ট সমূহ পুনঃনির্মাণ এবং বাজার অংশে রিজিডপেভমেন্ট ও ড্রেন নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্প, ৩. ‘ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তর প্রকল্প: সাপোর্ট টু ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং উভয় পাশে পৃথক সার্ভিস লেন নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্প। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ‘নারায়ণগঞ্জস্থ আলীগঞ্জে সরকারি কর্মকর্তা/কর্মচারীদের জন্য ৮টি ১৫ তলা ভবনে ৬৭২টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ (২য় সংশোধিত)’ প্রকল্প।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ৫ টি প্রকল্প- ১. ‘ঢাকা ওয়াসা প্রশিক্ষণ এবং গবেষণা একাডেমি স্থাপন প্রকল্প, ২. ‘সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ ও অবকাঠামো নির্মাণ (২য় সংশোধিত)’ প্রকল্প, ৩. ‘জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়ন (সিআরএএলইপি)’ প্রকল্প, ৪. ‘পটুয়াখালী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প, ৫. ‘সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ২টি প্রকল্প: ১. ‘মোংলা কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট (কমফ্লোট ওয়েস্ট) এর অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত)’ প্রকল্প, ২. ‘সাভারে আর্মি ইনস্টিটিউট অফ ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশনের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প।

 বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ‘ইস্টার্ন রিফাইনারি লিমিটেড আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্প, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পুনঃনির্মাণ কোনাবাড়ি, গাজীপুর (১ম সংশোধিত)’ প্রকল্প, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ‘এডুকেশন অ্যান্ড রিচার্জ ক্যাপাসিটি বিল্ডিং অব ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্স নার্সিং এডুকেশন এন্ড রিচার্জ (এনআইএএনইআর)’ প্রকল্প।

শিক্ষা মন্ত্রণালয়ের ২টি প্রকল্প: ১. ‘হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প, ২. ‘বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর উন্নয়ন (৩য় সংশোধিত)’ প্রকল্প।

পানি সম্পদ মন্ত্রণালয়ের ৪টি প্রকল্প : ১. ‘রাঙ্গামাটি পার্বত্য জেলার কর্ণফুলী এবং সংযুক্ত নদীসমূহের (কাচালং, রাইখিয়ং ও শলকনদী) টেকসই পানি ব্যবস্থাপনা প্রকল্প, ২. ‘গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন প্রকল্প, ৩. ‘সুরমা-কুশিয়ারা নদী অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প (১ম পর্যায়)’ প্রকল্প, ৪. ‘ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট ইনহ্যান্সমেন্ট প্রকল্প।

কৃষি মন্ত্রণালয়ের ‘বগুড়া কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প, ধর্ম মন্ত্রণালয়ের ‘দারুল আরকাম ইসলামী শিক্ষা পরিচালনা ও সুসংহতকরণ (২য় পর্যায়)’ প্রকল্প অনুমোদন দিয়েছে।

সভায় পরিকল্পনা উপদেষ্টা কর্তৃক ইতোমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ১০টি প্রকল্প সম্পর্কে একনেক সভায় অবহিত করা হয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেফতার

বন্ধুর বিয়েতে জুতা চুরি ঠেকিয়ে ভাইরাল শাহরুখপুত্র আরিয়ান খান

অন্তঃসত্ত্বা অবস্থায় রাকা ও কিং এর শুটিং চালিয়ে যাবেন দীপিকা

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

‘ইমো হ্যাকার’ দম্পতিসহ আটক ৬ জন

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

১০

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

১১

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

১২

আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৩

কুমিল্লা নগরীতে ৮ হাজার ৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

১৪

এসএসসি ক্যালকুলেটর ও ঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা

১৫

মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

১৬

নিজের বাল্যবিয়ে ঠেকানো ছাত্রী পেল ‘কন্যা সাহসিকা’ সম্মাননা

১৭

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৮

হার্ট অ্যাটাকে দিনে ৭০০ মানুষের মৃত্যু

১৯

ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম

২০

নির্বাচনের আগে-পরে ৭ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

নির্বাচনের আগে-পরে ৭ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী
সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ বুধবার (৭ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এ-সংক্রান্ত পরিপত্র থেকে বিষয়টি জানা গেছে।

পরিপত্রে বলা হয়েছে, নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন হবে ৮ ফেব্রুয়ারি। নিয়োজিত থাকবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত, মোট সাতদিন।

এছাড়া মেট্রোপলিটন এলাকার বাইরে প্রতি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন ১৫১৬ জন। গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ১৭১৮ জন। মেট্রোপলিটন এলাকায় প্রতি সাধারণ ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন ১৬ জন। গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ভোটকেন্দ্রে থাকবে ১৭ জন।

দুর্গম ও বিশেষ এলাকায় সাধারণ ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন ১৬১৭ জন। আর গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে থাকবে ১৭ থেকে ১৮ জন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেফতার

বন্ধুর বিয়েতে জুতা চুরি ঠেকিয়ে ভাইরাল শাহরুখপুত্র আরিয়ান খান

অন্তঃসত্ত্বা অবস্থায় রাকা ও কিং এর শুটিং চালিয়ে যাবেন দীপিকা

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

‘ইমো হ্যাকার’ দম্পতিসহ আটক ৬ জন

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

১০

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

১১

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

১২

আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৩

কুমিল্লা নগরীতে ৮ হাজার ৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

১৪

এসএসসি ক্যালকুলেটর ও ঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা

১৫

মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

১৬

নিজের বাল্যবিয়ে ঠেকানো ছাত্রী পেল ‘কন্যা সাহসিকা’ সম্মাননা

১৭

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৮

হার্ট অ্যাটাকে দিনে ৭০০ মানুষের মৃত্যু

১৯

ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম

২০

উত্তাল জুলাই ছিল ১৬ বছরের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ: প্রধান উপদেষ্টা

উত্তাল জুলাই ছিল ১৬ বছরের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ: প্রধান উপদেষ্টা
ছবি

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আজ আমরা পুরো জাতি একসঙ্গে স্মরণ করছি এমন একটি দিন, যা এদেশের ইতিহাসে গভীর ছাপ রেখে গেছে। ৫ আগস্ট শুধু একটি বিশেষ দিবস নয়, এটি একটি প্রতিজ্ঞা, গণজাগরণের উপাখ্যান এবং ফ্যাসিবাদী শাসন থেকে জাতির পুনর্জন্মের দিন।২০২৪ সালের উত্তাল জুলাই ছিল বাংলাদেশের ইতিহাসে এক সংকটময় অধ্যায়, ষোল বছরের পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। বুকে গুলি চালিয়ে শেষ পর্যন্ত ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিল ফ্যাসিবাদি সরকার। তারা নির্বিচারে গুলি করেছে, গ্রেপ্তার করেছে, ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের তথ্য লুকাতে চেয়েছে, রাতের অন্ধকারে এলাকায় এলাকায় অভিযান চালিয়ে ছাত্রদের আটক করেছে।

তিনি দেশবাসীকে কোন ধরনের নিপীড়নের কাছে মাথা না নোয়াতে এবং গণতান্ত্রিক, বৈষম্যহীন ও জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান।

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (৫ আগস্ট) দেশজুড়ে জেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানে ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, জুলাই-আগস্টে গুলিবিদ্ধ আহতদের তারা হাসপাতালে চিকিৎসা নিতে দেয়নি। হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল যেন আহতদের ভর্তি না করা হয়। এ কারণে বহু মানুষ চিকিৎসা না পেয়ে চিরতরে দৃষ্টি হারিয়েছে, পঙ্গু হয়েছে। ২০২৪ সালের উত্তাল জুলাই ছিল বাংলাদেশের ইতিহাসে এক সংকটময় অধ্যায়, ষোল বছরের পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। দেশের বিপুল সংখ্যক তরুণ ১৬ বছর ধরে ক্রমাগত হতাশায় নিমজ্জিত হয়েছে। ভালো ফলাফল করেও চাকরির জন্য ক্ষমতাসীনদের দুয়ারে দুয়ারে ঘুরেছে। চাকরিকে ঘিরে তৈরি হয়েছিল দুর্নীতি-স্বজনপ্রীতি, তদবির বাণিজ্য। যে তরুণ ঘুষ দিতে পারেনি, এলাকার মাফিয়াদের সঙ্গে সখ্য গড়ে তুলতে পারেনি তার চাকরি হয়নি।  সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি, যেটা মূলত ছিল দুর্নীতি ও স্বজনপ্রীতির আরেকটা হাতিয়ার, এর বিরুদ্ধে তরুণ সমাজ দীর্ঘদিন ধরে প্রতিবাদ-বিক্ষোভ করলেও ফ্যাসিবাদী শাসকের টনক নড়েনি। দীর্ঘ এই সময় প্রতিটি সেক্টরে মাফিয়াতন্ত্র কায়েম করে একটি সুবিধাভোগী শ্রেণি তৈরি করা হয়েছিল, যারা আর্থিক ও অন্যান্য সুবিধার বিনিময়ে স্বৈরাচারের পক্ষে কথা বলবে, কাজ করবে। স্বৈরাচারের পক্ষের সঙ্গী হলেই তার চাকরি হবে, কাজ মিলবে। সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান এমনকি বিচার ব্যবস্থা, আইন-শৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম ও সাংস্কৃতিক মণ্ডলেও এই ধরনের সুবিধাভোগী শ্রেণি তৈরি হয়েছিল। এদেশের গরীব-মেহনতি মানুষের পয়সা লুট করে পতিত ফ্যাসিবাদ ও তাদের সহযোগীরা একেকজন টাকার পাহাড় গড়ে তোলে। সীমাহীন দুর্নীতির কবলে পড়ে অর্থনীতি ভেঙে পড়ে।

বিগত ১৬ বছরের নিপীড়নের প্রসঙ্গ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এই দেড় যুগে প্রতিটি নায্য দাবি, প্রতিবাদ, বিক্ষোভ চলাকালে পুলিশের পাশাপাশি দলীয় সন্ত্রাসীরা অস্ত্র হাতে আন্দোলনকারীদের পিটিয়েছে। গত ১৬ বছরে যারাই সরকারের সমালোচনা করেছে, নাগরিকদের অধিকারের পক্ষে কথা বলেছে তাদেরকে গ্রেপ্তার অথবা গুম করা হয়েছে। লাখ লাখ বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মীদের নির্বিচারে আটক-গ্রেপ্তার করা হয়েছে। ভয়াবহ এই পরিস্থিতিতে চব্বিশের জুলাইয়ে দেশের ছাত্রসমাজ, তরুণ প্রজন্ম, সাধারণ মানুষ—সবাই একত্রিত হয়েছে এক নতুন দিনের প্রত্যাশায়। সমস্বরে তারা বলে ওঠে, এবার ফ্যাসিবাদকে যেতে হবে। তবু দেশের মানুষের বুকে গুলি চালিয়ে শেষ পর্যন্ত ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছিল ফ্যাসিবাদী সরকার।

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে জাতির সূর্য সন্তান জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে  অধ্যাপক ড. ইউনূস বলেন, তাঁদের আত্মার মাগফেরাত কামনা করছি। জুলাইয়ে যারা আহত হয়েছেন, চিরতরে পঙ্গু হয়েছেন, দৃষ্টি হারিয়েছেন জাতির পক্ষ থেকে আমি তাঁদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এ জাতি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে। গত বছর ডিসেম্বর মাসে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের কল্যাণ এবং যাবতীয় বিষয়াদির প্রশাসনিক দায়িত্ব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওপর ন্যস্ত করা হয়েছিল। এখন পর্যন্ত ৮৩৬টি শহীদ পরিবারের মধ্যে ৭৭৫টি শহীদ পরিবারকে মোট ৯৮ কোটি ৪০ লাখ টাকার সঞ্চয়পত্র ও মাসিক ভাতা বাবদ ব্যাংক চেক দেওয়া হয়েছে। অবশিষ্ট যাঁরা আছেন, তাঁদেরও কয়েকটি বিষয় নিষ্পত্তি সাপেক্ষে সঞ্চয়পত্র দেওয়ার প্রক্রিয়া চলছে।

এর পাশাপাশি আহত ১৩ হাজার ৮০০ জন জুলাই যোদ্ধাকে তিনটি ক্যাটাগরিতে নগদ টাকা ও চেক বাবদ মোট ১৫৩ কোটি ৪ লাখ ২৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।

প্রধান উপদেষ্টা আরও জানান, এর মধ্যে ৭৮ জন অতি গুরুতর আহত জুলাইযোদ্ধাকে সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক এবং রাশিয়ায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং চিকিৎসা ব্যয় বাবদ এ পর্যন্ত ৯৭ কোটি ৫০ লাখ টাকা খরচ হয়েছে।

জুলাইযোদ্ধাদের চিকিৎসার বিষয়ে সরকারের সিদ্ধান্তের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের সকল সরকারি হাসপাতাল বা ক্লিনিক বা স্বাস্থ্য কেন্দ্র, মেডিকেল কলেজ হাসপাতাল এবং সরকার কর্তৃক নির্ধারিত বিশেষায়িত হাসপাতালগুলোতে সকল শ্রেণির আহত জুলাই যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সরকারের পক্ষ থেকে জুলাই শহীদ ও আহতদের জন্য আরও নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে জুলাইয়ের মহানায়কদের আত্মত্যাগ তখনই সার্থক হবে যখন এই দেশকে আমরা একটি সত্যিকারের জনকল্যাণকর দেশ হিসেবে গড়ে তুলতে পারব। আজ আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সকল বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ। ১৯৭১ সালে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশের জনগণ সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। লাখো প্রাণের বিনিময়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু স্বাধীনতার অর্ধশতাব্দী পরেও এদেশের মানুষ সুবিচার ও গণতন্ত্র থেকে বঞ্চিত রয়েছে।

বৈষম্যহীন ও জনকল্যাণকর রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়ে অধ্যাপক ড. ইউনূস বলেন, আজ আমরা কেবল অতীত স্মরণ করতে আসিনি,আমরা একটি শপথ গ্রহণ করতে এসেছি। শপথ এই যে—আমরা কোনো ধরনের নিপীড়নের কাছে মাথা নোয়াব না, আমরা প্রতিষ্ঠা করব একটি জবাবদিহিমূলক, মানবিক, গণতান্ত্রিক এবং বৈষম্যহীন রাষ্ট্র। এমন রাষ্ট্র, যা সবসময় জনকল্যাণে কাজ করবে। জুলাই শহীদদের আত্মত্যাগ আমরা বৃথা যেতে দেব না। তাঁদের আত্মত্যাগই হবে আমাদের পথচলার প্রেরণা। তাঁদের স্বপ্নই হবে আমাদের আগামী বাংলাদেশের নির্মাণরেখা, আজকের দিনে এটাই হোক আমাদের শপথ। 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেফতার

বন্ধুর বিয়েতে জুতা চুরি ঠেকিয়ে ভাইরাল শাহরুখপুত্র আরিয়ান খান

অন্তঃসত্ত্বা অবস্থায় রাকা ও কিং এর শুটিং চালিয়ে যাবেন দীপিকা

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

‘ইমো হ্যাকার’ দম্পতিসহ আটক ৬ জন

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

১০

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

১১

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

১২

আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৩

কুমিল্লা নগরীতে ৮ হাজার ৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

১৪

এসএসসি ক্যালকুলেটর ও ঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা

১৫

মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

১৬

নিজের বাল্যবিয়ে ঠেকানো ছাত্রী পেল ‘কন্যা সাহসিকা’ সম্মাননা

১৭

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৮

হার্ট অ্যাটাকে দিনে ৭০০ মানুষের মৃত্যু

১৯

ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম

২০

অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে: নাহিদ ইসলাম

অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে: নাহিদ ইসলাম
ছবি

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারে জুলাই বিপ্লবের দুইজন ছাত্র প্রতিনিধি রয়েছেন। যদিও তারা আমাদের নাগরিক পার্টির কেউ নয়। তারা জুলাই আন্দোলনের ছাত্র প্রতিনিধি। জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা কাজ করছেন। কিন্তু তাদেরকে অপসারণ করতে ষড়যন্ত্র করা হচ্ছে।

আজ বুধবার (৩০ জুলাই) বিকেলে নরসিংদীতে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ও সমাবেশে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আওয়ামী ফ্যাসিস্টের রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করতে দেয়া হয়নি। আমরা আবারও সংগঠিত হচ্ছি, আমাদের দাবি থেকে আমরা সরে দাঁড়াইনি। আবারও একই দাবি নিয়ে রাজপথে নামবো। দাবি আদায় করেই ছাড়বো। গত ১ বছরে আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়েছে, আমাদের জুলাইয়ের কার্যক্রমকে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। নতুন বাংলাদেশের নতুন সংবিধানকে প্রতিষ্ঠা করতে দেয়া হয়নি। তবে আমরা দাবি থেকে সরে দাঁড়াই নাই। আবারও সংগঠিত হয়ে দাবি আদায় করেই ছাড়বো। দেশে আওয়ামী লীগের সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে যে বিপ্লব হয়েছিল, সে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিপ্লবের পর আমাদের আবারও মাঠে নামতে হচ্ছে। নরসিংদীতে ভূমিদস্যুতা ও চাঁদাবাজি রয়েছে, আমরা তাদেরকে নরসিংদী থেকে  বিতাড়িত করেই ছাড়বো।

এ সময় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন নরসিংদী জেলার আহ্বায়ক আওলাদ হোসেন জনি, কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, মুখপাত্র সামান্তা শারমিন।