চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা পলাশ’

চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা পলাশ’
সংগৃহীত ছবি

রাজধানীর রামপুরায় দুর্বৃত্তদের গুলিতে আহত তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্যা পলাশ’ মারা গেছেন। শুক্রবার রাত পৌনে ১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয় বলে স্বজনরা নিশ্চিত করেছেন।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, পলাশের মৃত্যুর খবর তিনি শুনেছেন।

এর আগে ১২ জুন রামপুরা টিভি সেন্টারের বিপরীতে জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে তিনি দুর্বৃত্তদের গুলিতে আহত হন। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রোববার রাত সাড়ে ১২টার দিকে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আট দিন কোমায় থাকার পর শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কাইল্যা পলাশের ওপর হামলার নেপথ্যে আন্ডারওয়ার্ল্ডের আধিপত্য বিস্তার, পুরোনো দ্বন্দ্ব এবং অপরাধ জগতের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পলাশ গুলিবিদ্ধ হওয়ার পরদিন তার স্ত্রী মাহমুদা খানম বাদী হয়ে হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় আরেক শীর্ষ সন্ত্রাসী জিসানসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া আরও ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে দুজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, পদ হারালেন জামায়াত নেতা

১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

২

কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

৩

৩৯৬টি কবর খুঁড়ে চিরবিদায় নিলেন হাফেজ শিকদার, অপূর্ণ রয়ে গেল ৪০০ ছোঁয়ার ইচ্ছা

৪

এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসা শিক্ষক

৫

কুমিল্লায় হাসপাতালে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

৬

কুমিল্লায় বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

৭

কুমিল্লা কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজের পেছনের গলিতে ছিনতাই

৮

কুমিল্লায় ৫ লাখ টাকার পণ্যের কার্টনে মিলল ইট ও বাঁশ

৯

কুমিল্লায় দধি ও ফলের দোকানে অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা

১০

কুমিল্লায় থামল কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস

১১

কনকনে শীতেও কাজে ফাঁকি নয়, কর্মীদের BMW উপহার রেস্তরাঁ মালিকের

১২