ছুরিকাঘাতে আহত শিক্ষার্থীর মৃত্যু

ছুরিকাঘাতে আহত শিক্ষার্থীর মৃত্যু
ছবি

রাজধানীর কামরাঙ্গীরচরে ‘সিনিয়র–জুনিয়র’ দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে গুরুতর আহত রোমান (১৫) নামে এক পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলাম সাগরকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২২ ডিসেম্বর) কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কামরাঙ্গীরচর থানাধীন পূর্ব রসুলপুরের ৭ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। রোমান তার বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিল। এ সময় সাইফুল ইসলাম সাগর এসে তাকে ‘সিনিয়র মান্য না করা’ এবং অন্য গলিতে আড্ডা দেওয়ার বিষয় নিয়ে প্রশ্ন তোলে। এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সাগর উত্তেজিত হয়ে তার হাতে থাকা ছুরি দিয়ে রোমানের পেটে একাধিকবার, ডান বাহু ও বাম কবজিসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় রোমান দুই হাত দিয়ে পেট চেপে ধরলে সাগর তার পিঠে ছুরি ঢুকিয়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে পরিবারের অভিযোগ। পরে স্বজনরা তাকে প্রথমে কামরাঙ্গীরচর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তার পিঠ থেকে ছুরিটি বের করা হয়।

ওসি গোলাম ফারুক জানান, ২০ ডিসেম্বর রাতে রোমানের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে মালিবাগের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত রোমানের বাবা জালাল ফকির বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্ত সাইফুল ইসলাম সাগরকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত সাগর কামরাঙ্গীরচরের সান লাইট কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র এবং তার বাবা পেশায় রিকশাচালক।

ওসি আরও জানান, শিক্ষার্থীর মৃত্যু হওয়ায় পূর্বের মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সক্ষমতা বাড়াতে ড্রোন পাঠাচ্ছে রাশিয়া : গোয়েন্দা তথ্য

ফ্যাসিস্টমুক্ত পরিবেশেই স্বাধীনতা দিবসের তাৎপর্য বেড়েছে: মির্জা ফখরুল

কুমিল্লার ট্রেন দুর্ঘটনা মামলায় আরেকজন গেইটম্যান কাউসার আটক

যাত্রীবাহী বাস উল্টে আহত ১৯ জন

স্বাধীনতা দিবসে কুমিল্লা সেনানিবাসে ‘গো গ্রিন ইনিশিয়েটিভ’ বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি কুমিল্লা-৬ আসনের এমপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন

কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ফেরিতে উঠতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে

জামায়াত নেতার বাড়ি থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা

১০

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় গেইটম্যান হেলাল র‌্যাবের হাতে আটক

১১

জমির ভাগ কম পাওয়ার ক্ষোভে বাবার কবর ভাঙচুর ছেলের

১২

টিকটক ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা

১৩

দুই ভারতীয়কে বাঁচাতে প্রাণের ঝুঁকি নিলেন পাকিস্তানি যুবক

১৪

মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন ডা: জুবাইদা রহমান

১৫

কুমিল্লায় কুস্তি প্রতিযোগিতা চলাকালে হঠাৎ মাঠে খেলোয়াড়ের মৃত্যু

১৬

রমজানে ছুটির ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা

১৭

লাইসেন্স ও বৈধ কাগজ ছাড়া মোটরসাইকেলে জ্বালানি তেল দিচ্ছে না পাম্প

১৮

কুমিল্লায় সৎ মায়ের নির্যাতনের অভিযোগ, মায়ের কবরের পাশেই অঝোরে কাঁদছেন সন্তান

১৯

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং দুর্ঘটনা গেটম্যানদের ঘরে মাদকের আলামত

২০

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু আগামীকাল

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু আগামীকাল
সংগৃহীত

আগামীকাল শুক্রবার টঙ্গীর তুরাগ নদের তীরে প্রথম পর্বের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা  শুরু হচ্ছে। 

দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চল থেকে ইতিমধ্যে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমাস্থলে আসতে শুরু করেছেন। শুক্রবার বাদ ফজর থেকে ইজতেমার কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও অনানুষ্ঠাকিভাবে আজ বৃহস্পতিবার বাদ আসর থেকে আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার কাজ শুরু হয়েছে ।

প্রথম পর্বের ইজতেমায় মাওলানা জুবায়ের অনুসারী মুসল্লিরা অংশগ্রহণ করছেন। তারা ইজতেমা ময়দানে জেলাওয়ারি নির্দিষ্ট খিত্তা অনুসারে অবস্থান নিচ্ছেন। বিদেশি মুসল্লিদের জন্য ময়দানের পশ্চিমাংশে টিনের ছাউনিযুক্ত বিশেষ কামরার ব্যবস্থা করা হয়েছে। 

ইজতেমা ময়দান ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হচ্ছে নির্দিষ্ট পয়েন্টগুলোতে। ঢাকা ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সড়ক-মহাসড়কে যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এছাড়া প্রস্তুত করা হয়েছে মেডিক্যাল ক্যাম্প ও হাসপাতালের অতিরিক্ত বেড ও পর্যাপ্ত অ্যাম্বুলেন্স। ইজতেমায় আসা-যাওয়ার জন্য পাঁচ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। র‍্যাবের পক্ষ থেকে আকাশে হেলিকপ্টার টহল দেবে। সিসি ক্যামেরা ও সুউচ্চ ওয়াচ টাওয়ার থেকেও মনিটরিং করা হবে সবার গতিবিধি।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বুধবার দুপুরে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ পরিদর্শনে এসে বাংলাদেশ পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে শহিদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে স্থাপিত কন্ট্রোল রুমের সামনে প্রেস ব্রিফিংকালে বলেন, আমরা বিশ্ব ইজতেমায় প্রতিবার নিরাপত্তা ব্যবস্থা দিয়ে থাকি। এবারও বিশ্ব ইজতেমার ময়দান নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। যে কোনো ধরনের পরিস্থিতি চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা ও আস্থা রয়েছে। আমরা তাদের ব্রিফিং দিয়েছি, প্রশিক্ষণ দিয়েছি, কে কখন কোথায় কীভাবে তার দায়িত্ব পালন করবে সেভাবে তাদের প্রস্তুত করেছি। বর্তমান নিরাপত্তায় বোম ডিসপোজাল ইউনিট, সোয়াট টিম, ডগ স্কোয়াড, বিস্ফোরক প্রশিক্ষক টিম, ট্রাইম সিন, চুরি, ডাকাতি, ছিনতাই ও আমাদের প্রশিক্ষক টিম, নৌ বহর ও হেলিকপ্টার দিয়েও টহল ব্যবস্থা প্রস্তুত থাকবে।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, জিআইজি (অপারেশন) আনোয়ার হোসেন, ঢাকা রেঞ্জের ডিআইজি নূরুল ইসলাম উপস্থিত ছিলেন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন বুধবার সকালে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ইজতেমায় র‍্যাবের কন্ট্রোল রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেছেন, বিশ্ব ইজতেমায় কোনো ধরনের জঙ্গি হামলা বা জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই। আমরা এ ব্যাপারে সজাগ রয়েছি। আমরা আমাদের গোয়েন্দা নজরদারি ও সাইবার প্যাট্রলিংয়ের মাধ্যমে এ তথ্যগুলো সংগ্রহ করেছি।

৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের জোবায়েরপন্থি মুসল্লিদের অংশগ্রহণে শেষ হবে বিশ্ব ইজতেমা। 

এরপর চার দিন বিরতি দিয়ে ৯ ফেব্রুয়ারি দিল্লির নিজামউদ্দিন মারকাযের অনুসারী (সা’দ পন্থি) মুসল্লিরা বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেবেন। ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ পর্বের বিশ্ব ইজতেমা সমাপ্তি ঘটবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সক্ষমতা বাড়াতে ড্রোন পাঠাচ্ছে রাশিয়া : গোয়েন্দা তথ্য

ফ্যাসিস্টমুক্ত পরিবেশেই স্বাধীনতা দিবসের তাৎপর্য বেড়েছে: মির্জা ফখরুল

কুমিল্লার ট্রেন দুর্ঘটনা মামলায় আরেকজন গেইটম্যান কাউসার আটক

যাত্রীবাহী বাস উল্টে আহত ১৯ জন

স্বাধীনতা দিবসে কুমিল্লা সেনানিবাসে ‘গো গ্রিন ইনিশিয়েটিভ’ বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি কুমিল্লা-৬ আসনের এমপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন

কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ফেরিতে উঠতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে

জামায়াত নেতার বাড়ি থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা

১০

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় গেইটম্যান হেলাল র‌্যাবের হাতে আটক

১১

জমির ভাগ কম পাওয়ার ক্ষোভে বাবার কবর ভাঙচুর ছেলের

১২

টিকটক ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা

১৩

দুই ভারতীয়কে বাঁচাতে প্রাণের ঝুঁকি নিলেন পাকিস্তানি যুবক

১৪

মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন ডা: জুবাইদা রহমান

১৫

কুমিল্লায় কুস্তি প্রতিযোগিতা চলাকালে হঠাৎ মাঠে খেলোয়াড়ের মৃত্যু

১৬

রমজানে ছুটির ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা

১৭

লাইসেন্স ও বৈধ কাগজ ছাড়া মোটরসাইকেলে জ্বালানি তেল দিচ্ছে না পাম্প

১৮

কুমিল্লায় সৎ মায়ের নির্যাতনের অভিযোগ, মায়ের কবরের পাশেই অঝোরে কাঁদছেন সন্তান

১৯

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং দুর্ঘটনা গেটম্যানদের ঘরে মাদকের আলামত

২০

জামায়াত সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ১৫২টি ক্রিকেট স্ট্যাম্প উদ্ধার

রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে জামায়াতের এক সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ক্রিকেট খেলার ১৫২টি স্ট্যাম্প উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

স্থানীয় সুত্র খবর পেয়ে বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সূত্রাপুর থানা পুলিশ ১০তলা বাড়িটিতে অভিযান চালায়। তিন ঘন্টারও বেশি সময় উদ্ধার অভিযানে বাড়ির নিচতলা ও ওপরের একটি কক্ষ থেকে প্লাস্টিকের বস্তায় থাকা এসব স্ট্যাম্প জব্দ করা হয়।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ১৫২টি স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। এই ব্যাপারে সতর্ক করা হয়েছে বাড়ির মালিককে। তবে কাউকে গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। ১০তলা এই ভবনটিতেই কসমোপলিটন স্কুল অ্যান্ড কলেজ, এটি একটি ভোটকেন্দ্রও।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সক্ষমতা বাড়াতে ড্রোন পাঠাচ্ছে রাশিয়া : গোয়েন্দা তথ্য

ফ্যাসিস্টমুক্ত পরিবেশেই স্বাধীনতা দিবসের তাৎপর্য বেড়েছে: মির্জা ফখরুল

কুমিল্লার ট্রেন দুর্ঘটনা মামলায় আরেকজন গেইটম্যান কাউসার আটক

যাত্রীবাহী বাস উল্টে আহত ১৯ জন

স্বাধীনতা দিবসে কুমিল্লা সেনানিবাসে ‘গো গ্রিন ইনিশিয়েটিভ’ বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি কুমিল্লা-৬ আসনের এমপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন

কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ফেরিতে উঠতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে

জামায়াত নেতার বাড়ি থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা

১০

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় গেইটম্যান হেলাল র‌্যাবের হাতে আটক

১১

জমির ভাগ কম পাওয়ার ক্ষোভে বাবার কবর ভাঙচুর ছেলের

১২

টিকটক ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা

১৩

দুই ভারতীয়কে বাঁচাতে প্রাণের ঝুঁকি নিলেন পাকিস্তানি যুবক

১৪

মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন ডা: জুবাইদা রহমান

১৫

কুমিল্লায় কুস্তি প্রতিযোগিতা চলাকালে হঠাৎ মাঠে খেলোয়াড়ের মৃত্যু

১৬

রমজানে ছুটির ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা

১৭

লাইসেন্স ও বৈধ কাগজ ছাড়া মোটরসাইকেলে জ্বালানি তেল দিচ্ছে না পাম্প

১৮

কুমিল্লায় সৎ মায়ের নির্যাতনের অভিযোগ, মায়ের কবরের পাশেই অঝোরে কাঁদছেন সন্তান

১৯

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং দুর্ঘটনা গেটম্যানদের ঘরে মাদকের আলামত

২০

পাবর্ত্য চট্টগ্রামে দুর্গম পাহাড়ি সেনা ক্যাম্প পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি আজ (২৪ সেপ্টেম্বর) ২৪ পদাতিক ডিভিশন চট্টগ্রাম এরিয়া পরিদর্শন করেন। পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত সকল পদবির সেনাসদস্যদের উদ্দেশ্যে দরবার নেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অতঃপর তিনি আর্মি মেডিকেল কলেজের একটি বহুতল ভবনের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনসহ বৃক্ষরোপণ করেন। পরে তিনি সকল পদবির সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে 'অফিসার্স অ্যাড্রেস' গ্রহণ করেন। এসময় তিনি তাঁর মূল্যবান বক্তব্যের শুরুতেই শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন এর মৃত্যুতে মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি বলেন, দেশমাতৃকার সেবায় তরুণ সাহসী এই সেনা কর্মকর্তার আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধাভরে স্মরণ করবে এবং বাংলাদেশ সেনাবাহিনী তাঁর জন্য গর্বিত। এরপর সকলের উদ্দেশ্যে দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির উপর আলোকপাত করে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং যৌথ বাহিনীর অস্ত্র উদ্ধার কার্যক্রমের পাশাপাশি বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে নিরপেক্ষ পেশাদারিত্বের সাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। তিনি আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশ জনগণের আস্থার প্রতীক। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ প্রদানের পাশাপাশি সততা, সত্যনিষ্ঠা ন্যায়পরায়ণতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে সেনাবাহিনী প্রধান পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি রিজিয়নের নানিয়ারচর জোন সদর পরিদর্শন করেন। পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান স্থিতিশীলতা বজায় রাখা, সাধারণ জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা, জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা প্রদানসহ দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকার নির্দেশনা প্রদান করেন। দুর্গম পাহাড়ি সেনা ক্যাম্পে সেনাবাহিনী প্রধানের আগমন পার্বত্য চট্টগ্রামে মোতায়েনরত সেনাসদস্য এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের মনোবল উঁচু করেছে। এছাড়াও তিনি পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের পদস্থ অসামরিক কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন।

এসময় জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ২৪ পদাতিক ডিভিশন এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া, সেনাসদরের চিফ কনসালটেন্ট জেনারেল, অ্যাডহক সিএসসি'সহ সেনাসদর চট্টগ্রাম এরিয়ার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ, জুনিয়র কমিশন্ড অফিসার অন্যান্য পদবির সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সক্ষমতা বাড়াতে ড্রোন পাঠাচ্ছে রাশিয়া : গোয়েন্দা তথ্য

ফ্যাসিস্টমুক্ত পরিবেশেই স্বাধীনতা দিবসের তাৎপর্য বেড়েছে: মির্জা ফখরুল

কুমিল্লার ট্রেন দুর্ঘটনা মামলায় আরেকজন গেইটম্যান কাউসার আটক

যাত্রীবাহী বাস উল্টে আহত ১৯ জন

স্বাধীনতা দিবসে কুমিল্লা সেনানিবাসে ‘গো গ্রিন ইনিশিয়েটিভ’ বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি কুমিল্লা-৬ আসনের এমপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন

কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ফেরিতে উঠতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে

জামায়াত নেতার বাড়ি থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা

১০

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় গেইটম্যান হেলাল র‌্যাবের হাতে আটক

১১

জমির ভাগ কম পাওয়ার ক্ষোভে বাবার কবর ভাঙচুর ছেলের

১২

টিকটক ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা

১৩

দুই ভারতীয়কে বাঁচাতে প্রাণের ঝুঁকি নিলেন পাকিস্তানি যুবক

১৪

মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন ডা: জুবাইদা রহমান

১৫

কুমিল্লায় কুস্তি প্রতিযোগিতা চলাকালে হঠাৎ মাঠে খেলোয়াড়ের মৃত্যু

১৬

রমজানে ছুটির ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা

১৭

লাইসেন্স ও বৈধ কাগজ ছাড়া মোটরসাইকেলে জ্বালানি তেল দিচ্ছে না পাম্প

১৮

কুমিল্লায় সৎ মায়ের নির্যাতনের অভিযোগ, মায়ের কবরের পাশেই অঝোরে কাঁদছেন সন্তান

১৯

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং দুর্ঘটনা গেটম্যানদের ঘরে মাদকের আলামত

২০

সড়ক থেকে অভিনন্দন জানানো ব্যানার দ্রুত সরাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন সড়ক থেকে বিলবোর্ডে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো বিজ্ঞাপন এবং ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার (৩ মার্চ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশনা দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, ‘মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে বেরিয়ে হাতির ঝিলে পুলিশ প্লাজার সামনে তাঁর ছবি সম্বলিত ব্যানার এখনই সরিয়ে ফেলার নির্দেশ দেন এবং সেটা তৎক্ষণাৎ সরানো হয়।' এছাড়া রাজধানীর বিভিন্ন বিলবোর্ডে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন কোম্পানির যেসব বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছে সেগুলোও দ্রুত অপসারণ করতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। কয়েকদিন আগেও বিজয় সরণীর  সড়ক দিয়ে প্রধানমন্ত্রী যাওয়ার সময়ে একটি এলইডিতে অভিনন্দন জানিয়ে তাঁর ছবি প্রদর্শিত হচ্ছিল সেটা দেখে তিনি তখনই তা অপসারণের নির্দেশনা দিয়েছিলেন।

মঙ্গলবার প্রধানমন্ত্রী অফিস করেছেন সচিবালয়ে। সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী অফিসে আসেন। দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল জিয়াউল হক।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘উপকূলীয় ও বঙ্গোপসাগর এলাকায় জলদস্যুতা, ডাকাতি, অবৈধ পাচার ও মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত টহল বাড়ানো এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।'

ট্রাফিক সিগন্যাল মেনে চলায় রাজধানীর সড়কে যান চলাচলের গতি বেড়েছে। প্রধানমন্ত্রীর কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেয়া প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে রাজধানীর যানজট নিরসন এবং সড়কে যানবাহন চলাচলের গতি প্রকৃতি কেমন এই সংক্রান্ত একটি প্রতিবেদন আজ উপস্থাপন করা হয়েছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে যে প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভিভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণেই যানবাহনের গতি ১ কি.মি.বেড়েছে। '

তিনি আরো বলেন,‘রাজধানীতে আগে যানবাহনের স্বাভাবিক গতি ছিলো ৪ দশমিক ৫ কিলোমিটার যা কিনা পায়ে হাঁটা গতির সমান। প্রধানমন্ত্রী হিসেবে জনাব তারেক রহমান দায়িত্বভার গ্রহণের পরে তিনি ভিভিআইপি প্রটোকল কমিয়ে ট্রাফিক সিগন্যাল মেনে চলাচল করছেন।

প্রতিবেদনে গত ১৪ দিনের একটি পরিসংখ্যান দিয়ে বলা হয়েছে যে ভিভিআইপি প্রটোকলে যানচলাচল বাধাগ্রস্ত না হওয়ায় যানবাহনের গতি ৫ দশমিক ৩ কিলো মিটারে উন্নীত হয়েছে। কারণ প্রধানমন্ত্রীর পর রাষ্ট্রপতি, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা ট্রাফিক সিগন্যাল অনুসরণ করছেন।'

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রতিবেদনটি প্রধানমন্ত্রী দেখেছেন। এদিকে মোটা চালের মূল্য বাড়ার খবর শুনেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘গতকাল খুচরা বাজারে মোটা চালের মূল্য বাড়ার সংবাদ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টিগোচর হলে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এরফলে তাৎক্ষণিক এর ইতিবাচক প্রভাব বাজারে দেখা গেছে।'

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সক্ষমতা বাড়াতে ড্রোন পাঠাচ্ছে রাশিয়া : গোয়েন্দা তথ্য

ফ্যাসিস্টমুক্ত পরিবেশেই স্বাধীনতা দিবসের তাৎপর্য বেড়েছে: মির্জা ফখরুল

কুমিল্লার ট্রেন দুর্ঘটনা মামলায় আরেকজন গেইটম্যান কাউসার আটক

যাত্রীবাহী বাস উল্টে আহত ১৯ জন

স্বাধীনতা দিবসে কুমিল্লা সেনানিবাসে ‘গো গ্রিন ইনিশিয়েটিভ’ বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি কুমিল্লা-৬ আসনের এমপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন

কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ফেরিতে উঠতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে

জামায়াত নেতার বাড়ি থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা

১০

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় গেইটম্যান হেলাল র‌্যাবের হাতে আটক

১১

জমির ভাগ কম পাওয়ার ক্ষোভে বাবার কবর ভাঙচুর ছেলের

১২

টিকটক ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা

১৩

দুই ভারতীয়কে বাঁচাতে প্রাণের ঝুঁকি নিলেন পাকিস্তানি যুবক

১৪

মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন ডা: জুবাইদা রহমান

১৫

কুমিল্লায় কুস্তি প্রতিযোগিতা চলাকালে হঠাৎ মাঠে খেলোয়াড়ের মৃত্যু

১৬

রমজানে ছুটির ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা

১৭

লাইসেন্স ও বৈধ কাগজ ছাড়া মোটরসাইকেলে জ্বালানি তেল দিচ্ছে না পাম্প

১৮

কুমিল্লায় সৎ মায়ের নির্যাতনের অভিযোগ, মায়ের কবরের পাশেই অঝোরে কাঁদছেন সন্তান

১৯

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং দুর্ঘটনা গেটম্যানদের ঘরে মাদকের আলামত

২০

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত
সংগৃহীত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনার সুজানগরে স্থানীয় বিএনপি সমর্থিত দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ১০ জন। 

সোমবার (২৩ মার্চ) সকাল ৮টার দিকে সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের নাম চায়না খাতুন (৪০)। তিনি ওই গ্রামের শুকুর আলীর স্ত্রী। সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদিক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে হাটখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাফিউল ইসলাম রাজা গ্রুপের সঙ্গে মানিকহাট ইউনিয়নের ভিটবিলা গ্রামের বিএনপি সমর্থক ইসলাম প্রামাণিক গ্রুপের বিরোধ চলছে। রোববার রাতে দুপক্ষের মধ্যে মারামারি হয়।

এ নিয়ে গত রাত থেকেই উত্তেজনা চলছিল। এর জের ধরে সোমবার সকালে ইসলাম গ্রুপের লোকজন লাঠিসোঁটা নিয়ে এলাকায় জড়ো হন। এসময় রাজা গ্রুপ লাঠিসোঁটা অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপরে হামলা চালিয়ে গুলি ছোড়ে ও বাড়ি ভাঙচুর করে। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

এসময় গুলিতে গৃহবধূ চায়না খাতুন ঘটনাস্থলেই মারা যান। এছাড়া গুরুতর আহত হন অন্তত ১০ জন। তাদের উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এ বিষয়ে ইসলাম প্রামাণিক বলেন, আমার ভাগ্নে ফরহাদ আওয়ামী লীগ সমর্থক ছিল। এজন্য রোববার রাতে ভিটবিলা বাজারে তাকে মারধর করে রাজা গ্রুপের লোকজন।

আমি খবর পেয়ে তখনই সেখানে গিয়ে ঘটনা শুনে তাদের মারামারি না করার অনুরোধ করি। কিন্তু তারা উল্টো আমাকেও মারধর করে। খবর পেয়ে আমার গ্রামের লোকজন জড়ো হয়ে সবাই মিলে সিদ্ধান্ত নেয় মুরুব্বিদের সঙ্গে বসে আলোচনা করে এ বিষয়ে সমঝোতা করা হবে। সকালে আমরা বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় রাজার নেতৃত্বে তার গ্রুপের লোকজন আমাদের গ্রামের লোকজনের ওপর গুলি ছোড়ে ও হামলা চালায়। এতে গুলিতে স্পটে মারা গেছে চায়না খাতুন। এছাড়া আট-১০ জন আহত হয়েছে। 

অভিযুক্ত রাফিউল ইসলাম রাজা বলেন, ঘটনার বিষয়ে আমি কিছু জানি না। ঘটনার সময় আমি স্পটেও ছিলাম না। আমার এক আত্মীয়ের বিয়ের দাওয়াত খেতে আসছি। এখানে আমার নাম জড়ানো ষড়যন্ত্রমূলক। গুলিবর্ষণ হয়েছে কিনা বা গুলিতে চায়না খাতুন মারা গেছেন কিনা আমি জানি না। আমি শুনেছি, চায়না খাতুন স্ট্রোক করে মারা গেছেন। আপনারা ভালো করে তদন্ত করে দেখেন, আমি সেখানে ছিলাম কি না, আমার নেতৃত্বে হামলা হয়েছে কি না। আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। 

স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, দুই পক্ষই বিএনপি সমর্থক। ভিটবিলা পশ্চিমপাড়া বাজার এলাকা ও পূর্বপাড়া এলাকার দুপক্ষের মধ্যে গতরাতে ঝামেলা হয় শুনেছি। সেই ঘটনার পর পূর্বপাড়ার লোকদের (রাজা গ্রুপের) পশ্চিমপাড়া বাজারে যেতে দেবে না বলে ঘোষণা দেয় পশ্চিমপাড়ার (ইসলাম গ্রুপের) লোকজন। আজ সকালে লাঠিসোঁটা নিয়ে পাহারা বসাযন তারা এবং বাজারের উদ্দেশ্যে যাওয়া পূর্বপাড়ার লোকদের ফিরিয়ে দেন পশ্চিমপাড়ার লোকজন। পরে পূর্বপাড়ার লোকজন একজোট হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে এসে পূর্বপাড়ার লোকদের ওপর হামলা করলে সংঘর্ষ বেধে যায়। 

সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদিক আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরে বিস্তারিত জানানো যাবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সক্ষমতা বাড়াতে ড্রোন পাঠাচ্ছে রাশিয়া : গোয়েন্দা তথ্য

ফ্যাসিস্টমুক্ত পরিবেশেই স্বাধীনতা দিবসের তাৎপর্য বেড়েছে: মির্জা ফখরুল

কুমিল্লার ট্রেন দুর্ঘটনা মামলায় আরেকজন গেইটম্যান কাউসার আটক

যাত্রীবাহী বাস উল্টে আহত ১৯ জন

স্বাধীনতা দিবসে কুমিল্লা সেনানিবাসে ‘গো গ্রিন ইনিশিয়েটিভ’ বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি কুমিল্লা-৬ আসনের এমপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন

কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ফেরিতে উঠতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে

জামায়াত নেতার বাড়ি থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা

১০

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় গেইটম্যান হেলাল র‌্যাবের হাতে আটক

১১

জমির ভাগ কম পাওয়ার ক্ষোভে বাবার কবর ভাঙচুর ছেলের

১২

টিকটক ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা

১৩

দুই ভারতীয়কে বাঁচাতে প্রাণের ঝুঁকি নিলেন পাকিস্তানি যুবক

১৪

মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন ডা: জুবাইদা রহমান

১৫

কুমিল্লায় কুস্তি প্রতিযোগিতা চলাকালে হঠাৎ মাঠে খেলোয়াড়ের মৃত্যু

১৬

রমজানে ছুটির ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা

১৭

লাইসেন্স ও বৈধ কাগজ ছাড়া মোটরসাইকেলে জ্বালানি তেল দিচ্ছে না পাম্প

১৮

কুমিল্লায় সৎ মায়ের নির্যাতনের অভিযোগ, মায়ের কবরের পাশেই অঝোরে কাঁদছেন সন্তান

১৯

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং দুর্ঘটনা গেটম্যানদের ঘরে মাদকের আলামত

২০

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা রক্ষায় দেশব্যাপী জেলায় জেলায় সেনাবাহিনী মোতায়েন থেকে পূজামন্ডপ সমূহের নিরাপত্তা নিশ্চিতকল্পে সদা তৎপর রয়েছে। হিন্দু ধর্মাবলম্বী প্রত্যেক বাংলাদেশী অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করবেন এবং অন্যান্য সকল ধর্মাবলম্বীগণ সহযোগিতা ও সম্প্রীতি প্রদর্শনের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপন সার্থক ও সুন্দর করে তুলবেন- এই প্রত্যাশা বাংলাদেশ সেনাবাহিনীর।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সক্ষমতা বাড়াতে ড্রোন পাঠাচ্ছে রাশিয়া : গোয়েন্দা তথ্য

ফ্যাসিস্টমুক্ত পরিবেশেই স্বাধীনতা দিবসের তাৎপর্য বেড়েছে: মির্জা ফখরুল

কুমিল্লার ট্রেন দুর্ঘটনা মামলায় আরেকজন গেইটম্যান কাউসার আটক

যাত্রীবাহী বাস উল্টে আহত ১৯ জন

স্বাধীনতা দিবসে কুমিল্লা সেনানিবাসে ‘গো গ্রিন ইনিশিয়েটিভ’ বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি কুমিল্লা-৬ আসনের এমপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন

কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ফেরিতে উঠতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে

জামায়াত নেতার বাড়ি থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা

১০

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় গেইটম্যান হেলাল র‌্যাবের হাতে আটক

১১

জমির ভাগ কম পাওয়ার ক্ষোভে বাবার কবর ভাঙচুর ছেলের

১২

টিকটক ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা

১৩

দুই ভারতীয়কে বাঁচাতে প্রাণের ঝুঁকি নিলেন পাকিস্তানি যুবক

১৪

মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন ডা: জুবাইদা রহমান

১৫

কুমিল্লায় কুস্তি প্রতিযোগিতা চলাকালে হঠাৎ মাঠে খেলোয়াড়ের মৃত্যু

১৬

রমজানে ছুটির ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা

১৭

লাইসেন্স ও বৈধ কাগজ ছাড়া মোটরসাইকেলে জ্বালানি তেল দিচ্ছে না পাম্প

১৮

কুমিল্লায় সৎ মায়ের নির্যাতনের অভিযোগ, মায়ের কবরের পাশেই অঝোরে কাঁদছেন সন্তান

১৯

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং দুর্ঘটনা গেটম্যানদের ঘরে মাদকের আলামত

২০

ঋণ সুবিধা মানুষের অধিকার: প্রধান উপদেষ্টা

ঋণ সুবিধা মানুষের অধিকার: প্রধান উপদেষ্টা
সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক . মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষের জীবিকার সঙ্গে সম্পর্কিত হওয়ায় ঋণ প্রাপ্তি একটি মৌলিক অধিকার। জীবিকার অধিকার প্রতিষ্ঠা করতে হলে ঋণ পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (১২ নভেম্বর) আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত কপ-২৯ জলবায়ু সম্মেলনে একটি সাইডলাইন ইভেন্টে বক্তব্য দেওয়ার সময় কথা বলেন তিনি।

জলবায়ু সম্মেলনস্থলে বাংলাদেশে প্যাভিলিয়নে বাংলাদেশ নেদারল্যান্ডস যৌথভাবে "একটি বৈশ্বিক সংলাপ: ক্ষুদ্র কৃষকদের জন্য অর্থায়ন সুবিধা" শীর্ষক এই ইভেন্টের আয়োজন করে।

অতিরিক্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবং এতে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের জলবায়ু দূত বোরবোন-পারমার ডাচ প্রিন্স জেইম বার্নার্ডো।

ডাচ প্রিন্স উল্লেখ করেন কীভাবে ঋণ, বীমা, বিনিয়োগ, গবেষণা এবং অর্থায়ন কৃষি উৎপাদন বাড়াতে সহায়ক ভূমিকা রাখছে এবং জানান সারা বিশ্বের লাখ লাখ কৃষকের এখন এই সহায়তা প্রয়োজন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক ইভোন পিন্টো। তিনি বলেন, কৃষকদের জন্য ঋণ সহজলভ্য হওয়ার পর থেকে বিশ্বব্যাপী ধান উৎপাদন বেড়েছে।

ডাচ উদ্যোক্তা উন্নয়ন ব্যাংক এফএমও-এর পরিচালক জোরিম শ্রাভেন ঋণ প্রাপ্তির অধিকারের বিষয়ে নৈতিক সমর্থন দেওয়ায় অধ্যাপক ইউনূসের প্রশংসা করেন এবং জানান, এটি মানুষের তথ্য জানার অধিকার সম্পর্কিত।

ইন্টার প্রেস সার্ভিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং আইপিএস নোরামের নির্বাহী পরিচালক ফারহানা হক রহমান বলেন, বর্তমানে ৫৫ কোটি ক্ষুদ্র কৃষক পরিবার বিশ্বব্যাপী দুই বিলিয়ন মানুষের খাদ্যের যোগান দেয়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক . মুহাম্মদ ইউনূস বলেন, যদি একজন কৃষককে ঋণের সুবিধা দেওয়া হয় তবে সে উদ্যোক্তা হয়ে উঠতে পারে। প্রত্যেক ব্যবসায় টাকা এবং বিনিয়োগের প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, একজন কৃষক শুধুমাত্র ফসল উৎপাদন করেন না, তিনি তা বাজারে বিক্রি করেন। যদি একজন কৃষককে ঋণের সুযোগ দেওয়া হয়, তবে তিনি অন্য কৃষকদের কাছ থেকে ফসল কিনে বিক্রি করতে পারবেন এবং এভাবে তার জীবনমানের উন্নতি হবে। কৃষকদের জন্য ঋণ সহজলভ্য করতে দেশ দেশে গ্রামীণ ব্যাংক মডেল অনুসরণ করে ব্যাংকিং ব্যবস্থা পুনর্গঠন করা উচিত। প্রত্যেক দেশে সামাজিক ব্যবসা ব্যাংকিং আইন থাকা উচিত। বর্তমানে বিশ্বব্যাপী অন্তত ১১০টি বিশ্ববিদ্যালয়ে সামাজিক ব্যবসাকে কোর্স হিসেবে পড়ানো হচ্ছে। 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সক্ষমতা বাড়াতে ড্রোন পাঠাচ্ছে রাশিয়া : গোয়েন্দা তথ্য

ফ্যাসিস্টমুক্ত পরিবেশেই স্বাধীনতা দিবসের তাৎপর্য বেড়েছে: মির্জা ফখরুল

কুমিল্লার ট্রেন দুর্ঘটনা মামলায় আরেকজন গেইটম্যান কাউসার আটক

যাত্রীবাহী বাস উল্টে আহত ১৯ জন

স্বাধীনতা দিবসে কুমিল্লা সেনানিবাসে ‘গো গ্রিন ইনিশিয়েটিভ’ বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি কুমিল্লা-৬ আসনের এমপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন

কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ফেরিতে উঠতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে

জামায়াত নেতার বাড়ি থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা

১০

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় গেইটম্যান হেলাল র‌্যাবের হাতে আটক

১১

জমির ভাগ কম পাওয়ার ক্ষোভে বাবার কবর ভাঙচুর ছেলের

১২

টিকটক ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা

১৩

দুই ভারতীয়কে বাঁচাতে প্রাণের ঝুঁকি নিলেন পাকিস্তানি যুবক

১৪

মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন ডা: জুবাইদা রহমান

১৫

কুমিল্লায় কুস্তি প্রতিযোগিতা চলাকালে হঠাৎ মাঠে খেলোয়াড়ের মৃত্যু

১৬

রমজানে ছুটির ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা

১৭

লাইসেন্স ও বৈধ কাগজ ছাড়া মোটরসাইকেলে জ্বালানি তেল দিচ্ছে না পাম্প

১৮

কুমিল্লায় সৎ মায়ের নির্যাতনের অভিযোগ, মায়ের কবরের পাশেই অঝোরে কাঁদছেন সন্তান

১৯

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং দুর্ঘটনা গেটম্যানদের ঘরে মাদকের আলামত

২০

কতদিন ব্যাহত হবে ইন্টারনেট সেবা !

কতদিন ব্যাহত হবে ইন্টারনেট সেবা !
সংগৃহীত

গত শুক্রবার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১২টার পর থেকে ইন্টারনেট সেবা পেতে বিঘ্নতা পোহাতে হচ্ছে জনসাধারণকে ।

বাংলাদেশের পাশাপাশি আরও কয়েকটি দেশে একই অবস্থা তৈরি হয়েছে। ফলে গ্রাহকরা ইন্টারনেট সেবার ধীরগতির অভিযোগ করছেন।

দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (সিমিউই-৫) সংযোগ সরবরাহ বন্ধ থাকায় দেশের মধ্যে ইন্টারনেট ব্যবহারকারীরা সঠিকভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না যা আগামী দুই তিন দিনের আগে ঠিক হওয়ার কোনো সম্ভাবনা নেই ।

ইন্টারনেটের সেবা পেতে বিঘ্নতার কারণ নিয়ে জানা গেছে, সিঙ্গাপুরে ফাইবার ক্যাবল কাঁটা পড়ায় দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিমিউই-৫ দিয়ে ১৬০০ জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ব্যান্ডউইথ সরবরাহ স্বাভাবিক হতে দুই-তিন দিন লাগবে।

এ বিষয়ে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির এমডি মির্জা কামাল আহমেদ সংবাদ মাধ্যমকে জানান, সমস্যা মোকাবিলায় সিমিউই-৪ সাবমেরিন কেবল দিয়ে বিকল্পভাবে ব্যান্ডউইথ সরবরাহের চেষ্টা করা হচ্ছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সক্ষমতা বাড়াতে ড্রোন পাঠাচ্ছে রাশিয়া : গোয়েন্দা তথ্য

ফ্যাসিস্টমুক্ত পরিবেশেই স্বাধীনতা দিবসের তাৎপর্য বেড়েছে: মির্জা ফখরুল

কুমিল্লার ট্রেন দুর্ঘটনা মামলায় আরেকজন গেইটম্যান কাউসার আটক

যাত্রীবাহী বাস উল্টে আহত ১৯ জন

স্বাধীনতা দিবসে কুমিল্লা সেনানিবাসে ‘গো গ্রিন ইনিশিয়েটিভ’ বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি কুমিল্লা-৬ আসনের এমপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন

কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ফেরিতে উঠতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে

জামায়াত নেতার বাড়ি থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা

১০

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় গেইটম্যান হেলাল র‌্যাবের হাতে আটক

১১

জমির ভাগ কম পাওয়ার ক্ষোভে বাবার কবর ভাঙচুর ছেলের

১২

টিকটক ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা

১৩

দুই ভারতীয়কে বাঁচাতে প্রাণের ঝুঁকি নিলেন পাকিস্তানি যুবক

১৪

মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন ডা: জুবাইদা রহমান

১৫

কুমিল্লায় কুস্তি প্রতিযোগিতা চলাকালে হঠাৎ মাঠে খেলোয়াড়ের মৃত্যু

১৬

রমজানে ছুটির ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা

১৭

লাইসেন্স ও বৈধ কাগজ ছাড়া মোটরসাইকেলে জ্বালানি তেল দিচ্ছে না পাম্প

১৮

কুমিল্লায় সৎ মায়ের নির্যাতনের অভিযোগ, মায়ের কবরের পাশেই অঝোরে কাঁদছেন সন্তান

১৯

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং দুর্ঘটনা গেটম্যানদের ঘরে মাদকের আলামত

২০

কুমিল্লার সাক্কুকে ডেকে পাঠালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

কুমিল্লার সাক্কুকে ডেকে পাঠালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
ফাইল ছবি

নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির বহিষ্কৃত নেতা মো. মনিরুল হক সাক্কুকে ডেকে পাটিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৬ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর গুলশানে মহাসচিবের বাসায় তাকে ডেকে পাঠানো হয়। সেখানে সাক্কুকে নিয়ে বৈঠক করেন বিএনপি মহাসচিব। বৈঠকে মনিরুল হক সাক্কু কুমিল্লা-৬ আসনের রাজনৈতিক পরিবেশ মির্জা ফখরুলকে অবহিত করেন বলে জানা গেছে।

পরে বিকেলে মো. মনিরুল হক সাক্কু  বিষয়টি নিশ্চিত করেছেন।

মনিরুল হক সাক্কু বলেন, আমি কুমিল্লার আদি লোক। আদি বিএনপি। এখন যারা সবুজ সংকেত পেয়েছেন বলে মাঠে হইচই করছেন তারা বিএনপিতে আমার জুনিয়র। আগামী নির্বাচনে সদর আসনের সঠিক চিত্র কি হতে পারে, তা আমি মহাসচিবকে অবহিত করেছি। এ ছাড়াও কুমিল্লার বিভিন্ন বিষয় নিয়ে উনার সঙ্গে আলাপ হয়েছে।

এর আগে ২০২২ সালের মে মাসে বিএনপি থেকে মনিরুল হক সাক্কু আজীবনের জন্য বহিষ্কার হন। এরপরও তিনি দল থেকে দূরে না সরে সব কর্মসূচি পালন করছেন। কুমিল্লার ভোটের রাজনীতিতে সাক্কু বড় ধরনের ফ্যাক্টর বলে মনে করেন স্থানীয় সচেতন মহল।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সক্ষমতা বাড়াতে ড্রোন পাঠাচ্ছে রাশিয়া : গোয়েন্দা তথ্য

ফ্যাসিস্টমুক্ত পরিবেশেই স্বাধীনতা দিবসের তাৎপর্য বেড়েছে: মির্জা ফখরুল

কুমিল্লার ট্রেন দুর্ঘটনা মামলায় আরেকজন গেইটম্যান কাউসার আটক

যাত্রীবাহী বাস উল্টে আহত ১৯ জন

স্বাধীনতা দিবসে কুমিল্লা সেনানিবাসে ‘গো গ্রিন ইনিশিয়েটিভ’ বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি কুমিল্লা-৬ আসনের এমপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন

কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ফেরিতে উঠতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে

জামায়াত নেতার বাড়ি থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা

১০

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় গেইটম্যান হেলাল র‌্যাবের হাতে আটক

১১

জমির ভাগ কম পাওয়ার ক্ষোভে বাবার কবর ভাঙচুর ছেলের

১২

টিকটক ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা

১৩

দুই ভারতীয়কে বাঁচাতে প্রাণের ঝুঁকি নিলেন পাকিস্তানি যুবক

১৪

মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন ডা: জুবাইদা রহমান

১৫

কুমিল্লায় কুস্তি প্রতিযোগিতা চলাকালে হঠাৎ মাঠে খেলোয়াড়ের মৃত্যু

১৬

রমজানে ছুটির ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা

১৭

লাইসেন্স ও বৈধ কাগজ ছাড়া মোটরসাইকেলে জ্বালানি তেল দিচ্ছে না পাম্প

১৮

কুমিল্লায় সৎ মায়ের নির্যাতনের অভিযোগ, মায়ের কবরের পাশেই অঝোরে কাঁদছেন সন্তান

১৯

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং দুর্ঘটনা গেটম্যানদের ঘরে মাদকের আলামত

২০

নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহে: সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন।

আজ মঙ্গলবার ( ০৯ ডিসেম্বর ) দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক শেষ হওয়ার পর সিইসির কাছে একজন সংবাদিক জানতে চান জাতীয় সংসদ নির্বাচনের তফসিল কখন ঘোষণা করা হবে। জবাবে তিনি বলেন, ‘এই সপ্তাহে তফসিল হয়ে যাবে।

প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের বিষয়ে সিইসি বলেন, ‘প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি। উনি এ মাসে অবসরে যাবেন। আমরা এক সঙ্গে কাজ করেছি। সেজন্য উনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে এসেছি।

তিনি বলেন, ‘উনারা ইলেক্টরাল ইনকোয়ারি কমিটি (নির্বাচনি অনুসন্ধান কমিটি) ডেপ্লয় করবেন। আমাদের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে এই কাজটা যাতে উনি ত্বরান্বিত করেন, সে বিষয়ে উনাকে অনুরোধ জানিয়েছি।প্রধান বিচারপতি আশ্বাস দিয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘ইলেক্টরাল ইনকোয়ারি কমিটির যে ডেপ্লয়মেন্ট আছে, সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নেবেন, কোনো অসুবিধা হবে না বলে তিনি আশ্বস্ত করেছেন।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মামলা নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে কোনো কথা হয়নি।এর আগে মঙ্গলবার দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে প্রধান নির্বাচন কমিশনার সুপ্রিম কোর্টে আসেন। এ সময় সিইসিকে সুপ্রিম কোর্টে স্বাগত জানান রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। এরপর দুপুর ২টা ৫ মিনিটের দিকে প্রধান বিচারপতির সঙ্গে সিইসির বৈঠক শুরু হয়।