

ড্রেনে
শিশু পড়ে যাওয়ার ভুয়া অভিযোগ করে প্রশাসনকে দিয়ে নোংরা ড্রেন পরিষ্কার করানোর অভিযোগ
উঠেছে এক নারীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের মীরাট শহরে। এ ঘটনায়
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
স্থানীয়
সূত্র ও ভাইরাল হওয়া একটি ভিডিও অনুযায়ী, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক নারী জরুরি নম্বরে
ফোন করে দাবি করেন—একটি শিশু খোলা ড্রেনে পড়ে গেছে এবং
ভেতর থেকে কান্নার শব্দ শোনা যাচ্ছে। খবর পাওয়ার পর পুলিশ ও পৌরসভার কর্মীরা দ্রুত
ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে দমকল বাহিনী ও যন্ত্রপাতিও আনা হয়।
প্রায়
তিন ঘণ্টা ধরে জমে থাকা আবর্জনা, কাদা ও ময়লা সরিয়ে ড্রেন তল্লাশি চালানো হয়। তবে শেষ
পর্যন্ত কোনও শিশুর সন্ধান মেলেনি। পরবর্তীতে খোঁজ নিয়ে প্রশাসন নিশ্চিত হয়, ওই এলাকায়
কোনও শিশু নিখোঁজের ঘটনাই ঘটেনি।
তদন্তে
প্রাথমিকভাবে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপচে পড়া ও দুর্গন্ধযুক্ত ড্রেন পরিষ্কারের দাবি
জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ রয়েছে, নিয়মিত অভিযোগ সত্ত্বেও ড্রেনটি
পরিষ্কার করা হয়নি। সেই হতাশা থেকেই ওই নারী ইচ্ছাকৃতভাবে ভুয়া জরুরি পরিস্থিতি তৈরি
করেন, যাতে প্রশাসন বাধ্য হয়ে ব্যবস্থা নেয়।
তবে
প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ড্রেন পরিষ্কারের বিষয়ে আনুষ্ঠানিক লিখিত অভিযোগ
ছিল না। শিশু নিখোঁজের মতো গুরুতর অভিযোগ পাওয়ায় দ্রুত অভিযান চালানো হয়।
ঘটনাটি
প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ নারীর
কৌশলকে ‘চাতুর্যপূর্ণ’ বললেও অনেকে এটিকে দায়িত্বজ্ঞানহীন
আচরণ হিসেবে দেখছেন।
মন্তব্য করুন


শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনায় ঝালকাঠিতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার
বাদ জোহর শহরের কেন্দ্রীয়
ঈদগাহ মাঠে এ গায়েবানা
জানাজা অনুষ্ঠিত হয়। বিভিন্ন মসজিদ
থেকে আগত বিপুল সংখ্যক
মুসল্লি এতে অংশ নেন।
জানাজা শেষে মরহুম শরীফ
ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া
ও মোনাজাত করা হয়। এ
সময় ধর্মপ্রাণ মুসল্লিরা হাদি হত্যার সুষ্ঠু
তদন্ত, দোষীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির
দাবি জানান। গায়েবানা জানাজায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
শরিফ
ওসমান হাদির অকাল মৃত্যু শুধু
তার পরিবার কিংবা সহকর্মীদের জন্য নয়, বরং
পুরো সমাজের জন্যই এক অপূরণীয় ক্ষতি
বলে মনে করছেন জানাজায় অংশগ্রহণকারীরা।
মন্তব্য করুন


পাকিস্তান সামরিক একাডেমি (পিএমএ) থেকে প্রশিক্ষণ শেষে মর্যাদাপূর্ণ কমান্ড্যান্টস ওভারসিজ মেডেল অর্জন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাডেট “ জান্নাতুল মাওয় ” । প্রশিক্ষণে অসাধারণ সাফল্যের জন্য তার হাতে এ পদক তুলে দেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির।
গতকাল শনিবার (১৮ অক্টোবর) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানের অ্যাবোটাবাদের কাকুলে অনুষ্ঠিত পাসিং আউট প্যারেডে অংশ নেন ১৫২তম পিএমএ লং কোর্স, ৭১তম ইন্টিগ্রেটেড কোর্স, ২৬তম লেডি ক্যাডেট কোর্স এবং ৩৭তম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সের ক্যাডেটরা। জান্নাতুল মাওয়া অংশ নিয়েছিলেন ২৬তম লেডি ক্যাডেট কোর্সে। এই আয়োজনে বাংলাদেশসহ ইরাক, ফিলিস্তিন, কাতার, মালি, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ইয়েমেন ও নাইজেরিয়ার মতো বন্ধুপ্রতিম দেশের প্রশিক্ষণার্থীরাও অংশগ্রহণ করেন। পাকিস্তানে সম্মাননা পেলেন বাংলাদেশ সেনাবাহিনীর জান্নাতুল মাওয়া
প্যারেড শেষে সেনাপ্রধান কৃতিত্বপূর্ণ ক্যাডেটদের হাতে বিভিন্ন পুরস্কার তুলে দেন। ১৫২তম পিএমএ লং কোর্স থেকে একাডেমি সিনিয়র আন্ডার অফিসার আহমেদ মুজতবা আরিফ রাজা সোর্ড অব অনার এবং ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার জোহাইর হোসেন রাষ্ট্রপতির স্বর্ণপদক লাভ করেন।
মন্তব্য করুন


আগামীকাল জানা যাবে এ বছর বাংলাদেশে ফিতরার হার কত । ১৪৪৫ হিজরি সনের (২০২৪) সাদাকাতুল ফিতরের হার নির্ধারণে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটি সভায় বসছে বৃহস্পতিবার বেলা ১১টায়।
ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন জানিয়েছেন রাজধানীর বায়তুল মোকাররম সভাকক্ষে বিশিষ্ট মুফতি ও আলেমদের নিয়ে গঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সদস্যরা থাকবেন ।
সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন।
ইসলামী শরীয়াহ মতে, মুসলমানরা সামর্থ্য অনুযায়ী আটা, গম, খেজুর, কিসমিস, পনির ও যবের যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করেন।
নেছাব পরিমাণ (সাড়ে ৭ তোলা স্বর্ণ বা সাড়ে ৫২ তোলা রুপার সমপরিমাণ) মালের মালিক হলে মুসলমান নারী পুরুষের ওপর ঈদের দিন সকালে সাদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব হয়। ঈদের নামাজে যাওয়ার আগে ফিতরা আদায় করতে হয়।
গত বছর (২০২৩ সাল) এর নির্ধারিত ফিতরার হার ছিল উন্নতমানের আটা বা গমের ক্ষেত্রে ১১৫ টাকা, যবের ক্ষেত্রে ৩৯৬ টাকা, কিসমিসের ক্ষেত্রে এক হাজার ৬৫০ টাকা, খেজুরের ক্ষেত্রে এক হাজার ৯৮০ টাকা ও পনিরের ক্ষেত্রে ২ হাজার ৬৪০ টাকা। অর্থাৎ গত বছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৬৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
মন্তব্য করুন


ঘূর্ণিঝড়
ডিটওয়াহ ভারতের দক্ষিণ উপকূলের দিকে দ্রুত এগিয়ে আসছে। এ কারণে তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ
এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। উপকূলজুড়ে ইতোমধ্যেই
বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়েছে। পরিস্থিতির কারণে বিভিন্ন স্থানে ফ্লাইট বাতিল হয়েছে।
শুক্রবার
মধ্যরাতে এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) জানায়, ঘূর্ণিঝড়টি
রোববার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে উত্তর তামিলনাডু, পুদুচেরি ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ
উপকূলের কাছ দিয়ে অতিক্রম করবে।
তামিলনাডুর
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কে এস এস আর রামাচন্দ্রন বলেন, ঘূর্ণিঝড়টি চেন্নাইয়ের
কাছে আঘাত হানবে কি না এখনও নিশ্চিত নয়। তবে রাজ্য সরকার উদ্ধার ও ত্রাণ তৎপরতার জন্য
প্রস্তুত। চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া খারাপ থাকায় ৫৪টি ফ্লাইট
বাতিল হয়েছে। আইএমডির মহাপরিচালক মৃগুঞ্জয় মহাপাত্র জানান, তামিলনাডু ও পুদুচেরির উপকূলে
বাতাসের গতি ঘণ্টায় ৭০–৮৮ কিলোমিটার, দমকা হাওয়ায় যা ৯০ কিলোমিটার
পর্যন্ত উঠছে।
রবিবার
সকালে ঘূর্ণিঝড়টি উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূর দিয়ে যাবে, তবে এর প্রভাব সন্ধ্যা
পর্যন্ত থাকবে।
তিনি
বলেন, বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কম। তবে কৃষিজমির ফসল নষ্ট হতে পারে। ইতোমধ্যে তিন
রাজ্যে ভারী বৃষ্টি হয়েছে। কেরালাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয় মানুষকে
সতর্ক থাকতে এবং অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নিম্নাঞ্চলে জলাবদ্ধতার
ঝুঁকি রয়েছে। জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আইএমডি
জানায়, অন্ধ্র উপকূলে বাতাসের গতি ঘণ্টায় ৫০–৬০ কিলোমিটার, আর তামিলনাডু-পুদুচেরিতে
ঢেউয়ের উচ্চতা ৮ মিটার পর্যন্ত উঠছে। উপকূলের মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।
মন্তব্য করুন


স্বরাষ্ট্র
উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ।
বৃহস্পতিবার
(১৫ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে
সৌদি আরবে বসবাসরত ৬৯ হাজার রোহিঙ্গাদের (বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক) বাংলাদেশি পাসপোর্ট
প্রদানের অগ্রগতি, জনশক্তি রফতানি ও পারস্পরিক ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি, বাংলাদেশের জাতীয়
নির্বাচনের প্রস্তুতি, সৌদি আরবে অনুষ্ঠিতব্য 'বিশ্ব প্রতিরক্ষা প্রদর্শনী'-তে বাংলাদেশের
অংশগ্রহণের আমন্ত্রণপত্র বিনিময়সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা
করা হয়।
রাষ্ট্রদূতকে
স্বাগত জানিয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও সৌদি আরব ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম দেশ। তিনি বলেন,
সৌদি আরব বাংলাদেশি জনগণের হৃদয়ে এক বিশেষ স্থান অধিকার করে আছে। শুধু ইসলাম ধর্মের
পবিত্র ভূমি হিসেবে নয় বরং আমাদের ৩২ লক্ষেরও বেশি প্রবাসী কর্মীর দ্বিতীয় আবাসস্থল
হিসেবেও এটি বাংলাদেশিদের হৃদয়ের গভীরে আসীন রয়েছে। সৌদি প্রবাসীদের অবদান বাংলাদেশের
অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
উপদেষ্টা
এসময় বাংলাদেশ থেকে আরও অধিক হারে জনশক্তি আমদানির জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।
এর মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার হবে
বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত
উপদেষ্টাকে সৌদি আরবে বসবাসরত ৬৯ হাজার রোহিঙ্গাদের (বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক)
বাংলাদেশি পাসপোর্ট প্রদানের অগ্রগতি সম্পর্কে জানতে চান। এর জবাবে উপদেষ্টা বলেন,
এ বিষয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশন এবং বাংলাদেশের বহিরাগমন
ও পাসপোর্ট অধিদফতর এ বিষয়ে পুরোদমে কাজ করে যাচ্ছে। এটি ত্বরান্বিত করার জন্য স্বরাষ্ট্র
মন্ত্রণালয় থেকে কয়েকটি বিশেষ টিমও পাঠানো হয়েছে। তবে মিশনে আসা আবেদনের তুলনায় পাসপোর্টের
এনরোলমেন্টে উপস্থিতির হার অনেক কম রয়েছে। তিনি বলেন, এ বিষয়ে ইতোমধ্যে সৌদি আরবের
স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।
রাষ্ট্রদূত
জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, নির্বাচন পরিচালনার
মূল দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মূল দায়িত্ব হচ্ছে
জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। আর আমরা এ বিষয়ে সম্পূর্ণ প্রস্তুত
রয়েছি। তিনি বলেন, জাতীয় নির্বাচন উপলক্ষ্যে প্রথমবারের মতো বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীকে
প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন
সংক্রান্ত একটি পরিপত্রও জারি করা হয়েছে। অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধার অভিযান বেগবান
করা হয়েছে। 'ডেভিল হান্ট ফেইজ-২' সহ আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান চলছে।
রাষ্ট্রদূত
উপদেষ্টাকে আগামী ০৮-১৪ ফেব্রুয়ারি ২০২৬ মেয়াদে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিতব্য বিশ্ব
প্রতিরক্ষা প্রদর্শনী-তে অংশগ্রহণের আমন্ত্রণ জানান এবং এ সংক্রান্ত সৌদি স্বরাষ্ট্র
মন্ত্রণালয়ের একটি আমন্ত্রণপত্র উপদেষ্টার হাতে তুলে দেন। উপদেষ্টা বলেন, আগামী ১২
ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কারণে তিনি
এ ইভেন্টে অংশগ্রহণে অপারগতা প্রকাশ করেন এবং উপযুক্ত প্রতিনিধি প্রেরণের বিষয়টি নিশ্চিত
করেন।
বৈঠকে
আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ফয়সল
আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব মু. জসীম উদ্দিন খান।
মন্তব্য করুন


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বনভূমিতে গারোদের অধিকার সংরক্ষণে কাজ করছে সরকার।
আজ শুক্রবার (৮ নভেম্বর) বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ফসল কাটার উৎসব ‘ওয়ানগালা’ উদযাপন উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বনবাসীদের সাথে বন বিভাগের দ্বন্দ্ব নিরসনে কাজ করা হবে। এলক্ষ্যে সামাজিক বনায়ন বিধিমালার প্রয়োজনীয় সংশোধনের কাজ চলছে। গারোদের অধিকার প্রতিষ্ঠায় আদিবাসী পরিষদ কাজ শুরু করেছে। মধুপুর বনের বিরোধপূর্ণ সীমানা চিহ্নিত করতে জেলা প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে। স্থানীয় উন্নয়ন কার্যক্রমে বনবাসীদের বাইরে রেখে কিছু করা হবে না। বালু দস্যু ও পাথর খেকোদের বিরুদ্ধে ভূমি ও পানি মন্ত্রণালয় একসাথে কাজ করবে। ওয়ানগালা গারো সম্প্রদায়ের সংস্কৃতি ও ঐতিহ্যের বিশেষ প্রতীক। এটি আমাদের সমাজে সম্প্রীতির শক্তি বাড়ায়। ওয়ানগালা প্রকৃতি ও মানবসমাজের সম্পর্কের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করে। ফসল কাটার এই সময় প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মুহূর্ত। আমাদের সকলের উচিত পরিবেশ সুরক্ষায় গারোদের মতো প্রাকৃতিক সম্পদের যত্ন নেয়া।
ঢাকা ওয়ানগালা ২০২৪ উদযাপন অনুষ্ঠানে নকমা সীমান্ত চিসিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনবিআর সদস্য ফজলুল হক, সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সাংস্কৃতিক ঐতিহ্য) নাফরিজা শায়মা, লেখক ও গবেষক পাভেল পার্থ, কবি ও গবেষক পরাগ রিচিল, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি রেজিস্ট্রার মো. শাকির হোসেন, কারিতাস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এর পরিচালক থিওফিল নকরেক, উন্নয়ন গবেষক ড. বাপন মানখিন, বনানী বিদ্যানিকেতন স্কুল ও কলেজ অধ্যক্ষ ড. মশিউর রহমান, দ্য ক্রিশ্চিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন সভাপতি হেমন্টো করায়া প্রমুখ।
পরে উপদেষ্টা ওয়ানগালা উপলক্ষে প্রকাশিত বিশেষ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন।
মন্তব্য করুন


চাঁদপুরের মতলব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চরমুকন্দি এলাকায় একটি উন্মত্ত কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন। আহতদের বেশিরভাগই শিশু হওয়ায় এলাকাজুড়ে আতঙ্ক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে চরমুকন্দি এলাকার বিভিন্ন স্থানে ওই কুকুরটি শিশু, কিশোর ও প্রাপ্তবয়স্কদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১৮ জন আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সবাই চিকিৎসাধীন রয়েছেন।
আহতদের মধ্যে রয়েছেন—রাফি (৭), ফরহাদ (৮), আশরাফুল (৬), শান্ত (৬), হোসাইন (৬), নাফিজা আক্তার (১২), অর্পণ (৬), জাহিদ (২৬), নবীর (২২), হোসাইন (৩), আমির হামজা (৭), জিহানা (৮), জারা (৩) ও শাফায়াত (৫)। এছাড়াও আরও কয়েকজন চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা মিজান পাটোয়ারী ও শামীম দেওয়ানসহ একাধিক ব্যক্তি জানান, দীর্ঘদিন ধরেই এলাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। পৌরসভার পক্ষ থেকে নিয়মিত নিয়ন্ত্রণ বা নিধন কার্যক্রম না থাকায় কুকুরের উপদ্রব ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য পৌর কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।
এ বিষয়ে মতলব পৌরসভার সচিব সাইফুর রহমান বলেন, ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসনের নজরে এসেছে। তিনি বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রায়হান জানান, উপজেলা পর্যায়ে পর্যাপ্ত ভ্যাকসিন না থাকলেও আহতদের জরুরি চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
মন্তব্য করুন


ভূমিকম্পে
কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা।
বুধবার (২৯ মে) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
রাজধানী ঢাকার অনেক বাসিন্দা ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানিয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।
জানা গেছে,
ঢাকা, রাজশাহী, সিলেট,
যশোর ও চট্টগ্রাম অঞ্চলেও ভূমিকম্প হয়েছে।
তবে এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
মন্তব্য করুন


বৈশাখের প্রথম দিনে অন্যদিনের চেয়ে তাপমাত্রা একটু বেশি থাকবে আর সাথে সঙ্গী
হবে অস্বস্তি- এসব আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।
কিন্তু এমন পূর্বাভাসের মধ্যে সকালে কিছুটা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকলেও বেলা বাড়ার
সঙ্গে সঙ্গে রোদের তেজ বাড়তে থাকে আর এরইমধ্যে তাপপ্রবাহের বিস্তার ঘটতে পারে বলে পূর্বাভাস
মিলেছে।
রোববার (১৪ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর থেকে দেয়া পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের
বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ
দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
সারাদিনর আবহাওয়ার অবস্হা নিয়ে আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, আজকের দিনে এ অবস্থায়
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর নীলফামারি ও
নেত্রকোনা জেলাসহ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের ওপর দিয়ে
মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাবে।
এ সময় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা বাড়তে পারে।
সোমবার (১৫ এপ্রিল) একই ধরনের আবহাওয়া পরিস্থিতি থাকলেও মঙ্গলবার (১৬ এপ্রিল)
রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা
বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিরও
শঙ্কা রয়েছে। তবে তাপপ্রবাহ অন্যান্য এলাকায় অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


বর্তমান
সরকারের দায়িত্ব গ্রহণের পর ১৩ দিনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে
বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রবিবার (১ মার্চ) দুপুরে স্বরাষ্ট্র
মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন তিনি।
দেশের
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ যত চাঁদাবাজ ও সন্ত্রাসী
আছে তাদের চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। আইন-শৃঙ্খলা
পরিস্থিতি আগের চেয়ে ভালো, আরো উন্নতির চেষ্টা করা হচ্ছে।’
তিনি
বলেন, ‘সীমান্ত নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্যসহ নানা দ্বিপক্ষীয় বিষয় নিয়ে বাংলাদেশ নিযুক্ত
হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে। সীমান্তে যাতে আর কোনো বাংলাদেশি নাগরিক হত্যা করা
না হয় সে বিষয় তাদের বলা হয়েছে।’
সালাহউদ্দিন
আহমদ বলেন, ‘সশস্ত্র বাহিনী কবে ব্যারাকে ফিরে যাবে সে ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ে
সিদ্ধান্ত নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখেই এ সিদ্ধান্ত নেবে সরকার।’
চট্টগ্রামে
ব্যবসায়ের বাসায় গুলি বর্ষণের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শীর্ষ সন্ত্রাসীদের আইনের
আওতায় আনতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
লাইসেন্সকৃত
যেসব অস্ত্র এখনো জমা হয়নি সে ব্যাপারে একটি আইনি নির্দেশনা জারি করা হয়েছে জানিয়ে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক বিবেচনায় কোনো লাইসেন্স দেয়া হয়েছিল কি না তা নিশ্চিত
করতে একটি কমিটি করে দেওয়া হয়েছে।’
মন্তব্য করুন