

বিএনপি চেয়ারপারসন ও সাবেক “ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া” আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩ টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিএনপি মহাসচিব “মির্জা ফখরুল ইসলাম আলমগীর” আজ সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম দফায় ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। সংবাদ সম্মেলনে “মির্জা ফখরুল” বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম “খালেদা জিয়া” আসন্ন নির্বাচনে বগুড়া-৭, দিনাজপুর-৩ এবং ফেনী-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মন্তব্য করুন


ভূমিকম্প প্রস্তুতি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে তেজগাঁওয়ে সরকারপ্রধানের দপ্তরে এ বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, শুক্র ও শনিবার (২১-২২ নভেম্বর) দুদিনে ৪ দফা ভূমিকম্পে দেশে আতঙ্কিত পরিস্থিতি তৈরি হওয়ার পর প্রধান উপদেষ্টা এ বৈঠকে বসেছেন।গত শনিবার কয়েক ঘণ্টার ব্যবধানে ৩ বার ভূমিকম্প অনুভূত হওয়ার আগে শুক্রবার সকালে কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হানে বাংলাদেশে। এই ভূমিকম্পে ৩ জেলায় অন্তত ১০ জনের মৃত্যু হয় এবং ৬ শতাধিক মানুষ আহত হন। ঢাকার বহু ভবনে ফাটল দেখা দেয়, কোথাও কোথাও ভবন হেলে পড়ার ঘটনাও ঘটে।
রিখটার স্কেলে ৫.৭ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে এবং এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
মন্তব্য করুন


বিদ্যুৎ,
জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মাতৃভাষার গুরুত্ব বুঝতে
পারার মাধ্যমে দেশীয় জাতীয়তাবাদ শক্তিশালী করা গেলে দেশের উন্নয়ন করা সম্ভব। ভাষার
গুরুত্ব বুঝতে না পারলে দেশপ্রেম জাগ্রত হয় না, আর দেশ উন্নত হয় না।
তিনি
বলেন, বাংলাদেশ যখনই ক্রান্তিকাল অতিক্রম করেছে, তখনই ৫২’র
চেতনা জাগ্রত হয়েছে। ৫২’র চেতনায় মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছে, ২৪-এর ৫ আগস্ট সংঘটিত
হয়েছে, জনগণ আবার ভোটের অধিকার ফিরে পেয়েছে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লাভ করেছে।
আজ
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে
‘শহীদ দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবস’-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক
ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যুৎ
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেন, মাতৃভাষা দিবসে মাতৃভাষার কদর বুঝতে হবে। ভাষার
উৎকর্ষ সাধনের মাধ্যমে দেশ প্রেম বাড়াতে হবে এবং কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটাতে হবে।
তিনি
আরো বলেন, বিদেশি বহু ভাষার বহু শব্দ বাংলা ভাষাকে সমৃদ্ধ করলেও বর্তমান জেন জি-দের
(জেনারেশন জি) পক্ষ থেকে উচ্চারিত ‘ইনকিলাব’ শব্দ খুঁজে পাওয়া যায় না।
ইনকিলাব
শব্দের সমালোচনা করে তিনি বলেন, বর্তমানে জেন জি-দের ফিরে আসতে হবে মাতৃভাষার দিকে।
দেশের উন্নয়নের দিকে। ‘ইনকিলাব জিন্দাবাদ চলবে না’ বলে তিনি স্মরণ করিয়ে দেন।
মন্ত্রী
বলেন, সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ে শিল্প পার্ক ও ইন্ডাস্ট্রিয়াল এলাকা গড়ে তোলা হয়েছে।
কিন্তু প্রতিষ্ঠিতব্য শিল্প কারখানার বর্জ্য শোধনের জন্য সেন্ট্রাল ইটিপি (বর্জ্য পানি
শোধনাগার কারখানা) গড়ে তোলা হয়নি। শিল্প এলাকায় সরকারের পক্ষ থেকে সেন্ট্রাল ইটিপি
গড়ে তুলতে না পারলে আমাদের যমুনা দূষিত হবে। পাশাপাশি কৃষি ও মানুষ ক্ষতিগ্রস্ত হবে।
যমুনার
পানি দূষিত হয় এমন শিল্প কারখানা গড়ে তোলা যাবে না উল্লেখ করে পরিবেশের দিকে নজর দেওয়ার
জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
জেলা
প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের
ওপর নিবন্ধ উপস্থাপন করেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ভাষাবিজ্ঞানী প্রফেসর
করুণা রানী সাহা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার
সাইফুল ইসলাম শানতু।
এছাড়া
বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কামরুল ইসলাম, জেলা চেম্বার অফ কমার্স
এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু
এবং বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল।
মন্তব্য করুন


মন্তব্য করুন


বিএনপির
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের তরফ থেকে কোনো আপত্তি
বা বিধি-নিষেধ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
আজ
শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা
বলেন।
পোস্টে
তিনি উল্লেখ করেন, ‘তারেক রহমানের আজকের বক্তব্য যে, এখনই দেশে ফেরার বিষয় সিদ্ধান্ত
নেওয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়’,
এটা উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলমের কাছে জানতে চাওয়া হয় যে
তার বাংলাদেশ প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের তরফ থেকে কোনো ধরনের বিধি-নিষেধ রয়েছে
কি না?
তিনি
লিখেছেন, ‘প্রেসসচিব জানান যে এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধি-নিষেধ অথবা কোনো
ধরনের আপত্তি নেই।’ তিনি আরো উল্লেখ করেন, ‘খালেদা জিয়ার
শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে গভীর উদ্বেগ
প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এর
আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মায়ের অসুস্থতা ও দেশে ফেরা প্রসঙ্গে পোস্ট করেন তারেক
রহমান। সেখানে তিনি উল্লেখ করেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা
যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে
আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই
বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত।
মন্তব্য করুন


ইনকিলাব
মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টায়
জড়িতকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র
উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ
শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির
বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এমন তথ্য জানান।
ইনকিলাব
মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জন্য দোয়া চেয়ে উপদেষ্টা বলেন, ‘তাকে হত্যাচেষ্টায়
জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। সবাই তার জন্য দোয়া
করবেন। সবার দোয়ায় তিনি আমাদের মধ্যে আবার ফিরে আসতে পারবেন।’
তিনি
বলেন, ‘আসামি ধরার প্রক্রিয়া চলমান আছে। আশা করছি, সবার সহযোগিতায় খুব তাড়াতাড়ি তাকে
ধরতে পারব।’
উপদেষ্টা
বলেন, ‘ফ্যাসিস্টদের গ্রেপ্তারের সংখ্যা বাড়াতে হবে। এতদিন শুধু সরকারি কর্মচারীদেরই
হাতিয়ার দেওয়া হতো। এখন যারা নির্বাচনে অংশ নেবেন, তারাও যদি হাতিয়ার চান, তাহলে তাদের
লাইসেন্স দেওয়া হবে। তাদের কোনো হাতিয়ার আমাদের কাছে জমা থাকলে ফেরত দেওয়া হবে।’
তিনি
বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে সম্মুখসারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর।
সরকারের পক্ষ থেকে তাদের নিরাপত্তায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
মন্তব্য করুন


নির্বাচনের আগেই একটি গোষ্ঠী জনগণকে প্রতারণার মধ্যে ফেলছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এখনই যদি এই অবস্থা হয়, তাহলে নির্বাচনের পর পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে, তা সহজেই অনুমেয়। শুধু রাজনৈতিক প্রতারণাই নয়, মুসলমানদের শিরকের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নিজের প্রথম নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ সরকারের সময় অনুষ্ঠিত নির্বাচনগুলোর সমালোচনা করে তারেক রহমান বলেন, গত দেড় দশকে দেশে একের পর এক বিতর্কিত নির্বাচন হয়েছে। কোথাও ব্যালট ছিনতাই, কোথাও রাতের আঁধারে ভোট, আবার কোথাও ডামি প্রার্থীর মাধ্যমে ভোটের নাটক মঞ্চস্থ করা হয়েছে। এর ফলে সাধারণ মানুষের ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার হরণ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
বিএনপির লক্ষ্য দেশের প্রতিটি মানুষকে স্বনির্ভর করে তোলা—এ কথা উল্লেখ করে তিনি বলেন, মিথ্যা, কুফরি ও হঠকারিতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি দাবি করেন, দেশকে স্বৈরশাসন থেকে মুক্ত করা হয়েছে, এবার মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার পালা। শুধু ভোট দেওয়ার বা মত প্রকাশের অধিকার নিশ্চিত করলেই চলবে না, মানুষের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতাও জরুরি।
তারেক রহমান আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতির পরিবর্তন ঘটাতে বিএনপি কৃষকদের জন্য বিশেষ কার্ড চালু করতে চায় এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারকে আর্থিকভাবে শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে। বেকারত্ব দূর করতে কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং কর্মক্ষম মানুষদের উৎপাদনশীল কাজে যুক্ত করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
সিলেটের জনসভা শেষে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশে যাত্রা করেন। পথে সিলেট-ঢাকা মহাসড়ক ঘেঁষে ছয়টি জেলার ছয়টি পৃথক স্থানে আয়োজিত নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। এর মধ্যে মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুর এলাকার একটি মাঠ এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।
মন্তব্য করুন


পিরোজপুরে বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করে জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছেন মো. আতিকুর রহমান খান হৃদয়। তিনি স্ট্যাম্পে স্বাক্ষরিত একটি অঙ্গীকারনামার মাধ্যমে ছাত্রলীগ ত্যাগ এবং বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ার কথা জানান।বুধবার (১৪ জানুয়ারি) দেওয়া ওই লিখিত অঙ্গীকারনামায় হৃদয় উল্লেখ করেন, তিনি বাংলাদেশ ছাত্রলীগ থেকে অব্যাহতি গ্রহণ করেছেন এবং ভবিষ্যতে বিএনপির আদর্শ ও কর্মসূচির পক্ষে কাজ করবেন।মো. আতিকুর রহমান খান হৃদয় পিরোজপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বড় কলিশাখালী এলাকার বাসিন্দা। তিনি আব্দুল হান্নান খান ও আয়েশা সিদ্দিকার জ্যেষ্ঠ সন্তান।অঙ্গীকারনামা এবং গণমাধ্যমে দেওয়া বক্তব্যে হৃদয় জানান, ২০১৬–১৭ শিক্ষাবর্ষে তাকে অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশ ছাত্রলীগ পিরোজপুর পৌর শাখার কমিটিতে সহসভাপতি পদে অন্তর্ভুক্ত করা হয়। ২০১৯–২০ সাল পর্যন্ত তিনি কেবল নামমাত্রভাবে ওই কমিটিতে ছিলেন। এর পর থেকে ছাত্রলীগের কোনো কার্যক্রম বা সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই বলেও উল্লেখ করেন তিনি।হৃদয় বলেন, দীর্ঘদিন ধরেই ছাত্রলীগের সঙ্গে তার কোনো রাজনৈতিক বা সাংগঠনিক সম্পৃক্ততা নেই। বর্তমানে তিনি নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে এবং বিএনপিতে যোগ দিয়ে দলটির জন্য কাজ করতে আগ্রহী।এ বিষয়ে তার বাবা আব্দুল হান্নান খান বলেন, তার ছেলে কখনোই সক্রিয়ভাবে ছাত্রলীগ বা আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত ছিল না। তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে পরিবারটিকে নানা হয়রানির মুখে পড়তে হচ্ছে। প্রায়ই পুলিশ প্রশাসনের সদস্যরা তার ছেলেকে খোঁজ করতে বাড়িতে আসেন, যা পরিবারটির জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করছে।আব্দুল হান্নান খান আরও বলেন, তার ছেলে কোনো মামলার আসামি নন এবং তিনি কোনো আওয়ামী লীগ নেতাও নন। পরিবারটি দীর্ঘদিন ধরেই জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী বলে উল্লেখ করে তিনি বলেন, সেই বিশ্বাস থেকেই তার ছেলে এখন পুরোপুরি বিএনপির রাজনীতিতে যুক্ত হয়ে কাজ করতে চায়।
মন্তব্য করুন


বিএনপির
স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনীতিবিদরা রাষ্ট্রের চালক হলেও তাদের
দিক-নির্দেশনা দেন সাংবাদিকরা।
রোববার
(২১ ডিসেম্বর) রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত
চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে দেশের শীর্ষ গণমাধ্যমকর্মীদের সঙ্গে
একটি মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি অতীতের সব
তিক্ততা ভুলে যেতে চায়। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায়
গেলে বিগত ফ্যাসিবাদী সরকারের দমন-পীড়নের কথা মাথায় রেখে গণমাধ্যমকে পূর্ণ সহযোগিতা
দেবে।
বিএনপির
স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘সাংবাদিকদের মধ্যে অনেকের অনেক আদর্শে বিশ্বাস থাকতে পারে।
কিন্তু দেশের প্রশ্নে যেন নিরপেক্ষ না থাকি, দেশের পক্ষে থাকি। তারেক রহমানের প্রত্যাবর্তনে
গণতন্ত্রের খুঁটিটা যেন মজবুত হয়, সেই দিকে গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করি।’
দীর্ঘ
১৭-১৮ বছর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাধ্য হয়ে নির্বাসিত জীবন কাটিয়েছেন
জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘জনগণ আমাদের কাছে যে আশা করে সেই আশাগুলোকে-প্রত্যাশাগুলোকে
পরিপূরণের জন্য আমাদের একজন নেতা দরকার; সেই নেতা তারেক রহমান। তিনি বাধ্য হয়ে দীর্ঘ
১৭-১৮ বছর কষ্টকর নির্বাসিত জীবন কাটিয়েছেন। আমি নিজেও সাড়ে ৯ বছর নির্বাসনে ছিলাম।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘তিনি (তারেক রহমান) আসবেন বলে সাড়া জাতি অপেক্ষমাণ,
তার এই প্রত্যাবর্তনকে আমরা গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য কাজে লাগাতে চাই। ব্যক্তিকে
শক্তিশালী করার কোনো উদ্দেশ্য আমাদের নেই।
নেতৃত্ব
অবশ্যই থাকবে, কিন্তু ব্যক্তিতান্ত্রিক স্বৈরতান্ত্রিক করার কোনো প্রচেষ্টা আমরা করবো
না। এটা আমাদের অঙ্গীকার।’তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন
হিসেবে অভ্যর্থনা কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করা তার জন্য গৌরবের বলে মন্তব্য
করেছেন সালাহউদ্দিন আহমদ।
মতবিনিময়
সভায় দেশের শীর্ষ গণমাধ্যমগুলোর সম্পাদক এবং সিনিয়র সাংবাদিকরা উপস্থিত রয়েছেন। সভায়
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ‘তারেক রহমান–স্বদেশ প্রত্যাবর্তন কমিটি’র
আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলসহ
দলের শীর্ষ নেতারাও উপস্থিত আছেন।
মন্তব্য করুন


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সৈয়দা নীলিমা দোলা দল থেকে পদত্যাগ করেছেন। শনিবার বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। একই সঙ্গে তিনি তার পদত্যাগপত্রও প্রকাশ করেন।
পদত্যাগপত্রে সৈয়দা নীলিমা দোলা এনসিপির রাজনৈতিক অবস্থান ও সাম্প্রতিক সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন। তিনি লেখেন, দলের সব দায়িত্ব ও পদ থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন, কারণ এনসিপির মাধ্যমে আর মধ্যপন্থী রাজনীতির নতুন কোনো ধারা তৈরি সম্ভব নয় বলে তিনি মনে করেন।
তিনি উল্লেখ করেন, জুলাই পরবর্তী সময়ে রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্য নিয়ে কাজ করবে—এই প্রত্যাশা থেকেই তিনি এনসিপির সঙ্গে যুক্ত হয়েছিলেন। তবে সাম্প্রতিক সময়ে দলটির একাধিক সিদ্ধান্ত তার কাছে স্পষ্ট করে দিয়েছে যে এনসিপি ক্রমশ ডানপন্থী রাজনীতির দিকে ঝুঁকে পড়ছে এবং সেই ধারাকেই পৃষ্ঠপোষকতা দিচ্ছে।
জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনকেন্দ্রিক জোট প্রসঙ্গে তিনি বলেন, এটি কোনো কৌশলগত জোট নয়। তার মতে, যদি সত্যিই এটি কৌশলগত হতো, তাহলে একের পর এক নেতাকর্মীর পদত্যাগ দেখা যেত না। তিনি অভিযোগ করেন, নেতাকর্মীদের না জানিয়ে এবং বিভ্রান্ত করে এই জোট গঠন করা হয়েছে। মনোনয়নের নামে প্রতারণা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
পদত্যাগপত্রে সৈয়দা নীলিমা দোলা আরও বলেন, দলে থেকে যাওয়া অনেকেই প্রশ্ন তুলতে পারেন—ক্ষমতা বা গুরুত্ব পাওয়ার পরও কেন তিনি চলে গেলেন। এর জবাবে তিনি স্পষ্ট করে জানান, তাকে কোনো ধরনের ক্ষমতা দেওয়া হয়নি। বরং তার প্রগতিশীল মানসিকতা ও ব্যক্তিগত ক্যারিয়ারের পরিচয়ই এতদিন এনসিপিকে শক্তি জুগিয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, যারা দল ছাড়ছেন তাদের ‘বামপন্থী’ হিসেবে চিহ্নিত করাও একটি পরিকল্পিত কৌশলের অংশ। তার প্রশ্ন—যদি বামপন্থীরা বেরিয়ে যায়, তবে যারা থেকে গেলেন তারা কি সবাই ডানপন্থী? এনসিপি কি আদৌ একটি সেন্ট্রিস্ট দল?
পদত্যাগপত্রের শেষাংশে তিনি উল্লেখ করেন, এনসিপিতে যোগ দেওয়ার আগেও তিনি রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় ছিলেন এবং দলটিতে যুক্ত হওয়ার পরও সেই কাজ অব্যাহত রেখেছেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য গঠনের পর থেকেই এনসিপির একাধিক নেত্রী দল ছাড়ছেন। সৈয়দা নীলিমা দোলার পদত্যাগ সেই ধারাবাহিকতারই সর্বশেষ ঘটনা।
মন্তব্য করুন


প্রথমবারের মতো জাতীয়ভাবে বাংলাসহ অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ একসঙ্গে উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (১৯ মার্চ) প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয়,সরকার জাতীয়ভাবে বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ ১৪৩২ উদ্যাপন উপলক্ষে একটি আন্তঃমন্ত্রণালয় সভার আয়োজন করছে। এ বছর বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করে একটি অন্তর্ভূক্তিমূলক নববর্ষ শোভাযাত্রার আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
দেশের
সকল মানুষ যেন উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন করতে পারে সে লক্ষ্যে আগামী ২৩ মার্চ
রোববার দুপুর ১২টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সভাপতিত্বে
মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন