নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের

নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের
সংগৃহীত ছবি

নামাজ না পড়ায় নাতিন জামাইয়ের বিরুদ্ধে বরগুনা সদর থানায় অভিযোগ করেছেন নানাশ্বশুর। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বরগুনা সদর থানায় এ অভিযোগ দায়ের করেন নানাশ্বশুর।

অভিযুক্ত নাতিন জামাইয়ের নাম মো. রব্বানী গাজী। সম্পর্কে তিনি অভিযোগকারী মাওলানা সোহরাব হোসেনের মেয়ের ঘরের নাতিন জামাই।

অভিযোগ সূত্রে জানা যায়, মাওলানা সোহরাব হোসেন বরগুনা সদর থানাধীন লাকুরতলা সোনালীপাড়া এলাকার বাসিন্দা। তার বাসা সংলগ্ন এলাকায় বসবাস করেন অভিযুক্ত নাতি জামাই মো. রব্বানী গাজী।

অভিযোগে মাওলানা সোহরাব হোসেন উল্লেখ করেন, বেপরোয়া ও ইসলামবিরোধী জীবনযাপন করেন অভিযুক্ত রব্বানী গাজী। গত ১২ নভেম্বর (শনিবার) দুপুর ১২টার দিকে ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে তাকে নামাজ পড়ার কথা বললে, তিনি কোনো তোয়াক্কা না করে রেগে যান। এ সময় তিনি বৃদ্ধ নানার হাতের লাঠি কেড়ে নিয়ে তা ভেঙে চুরমার করেন। বর্তমানে বৃদ্ধ বয়সে হাঁটাচলা করতে চরম কষ্ট পাওয়া ওই ব্যক্তির ওপর এমন ঘটনায় তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।

এ ছাড়া অভিযুক্ত ব্যক্তি তাকে যেকোনো মুহূর্তে বড় ধরনের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভুক্তভোগী। বর্তমানে তিনি পথে-ঘাটে গালমন্দ ও অকথ্য ভাষায় গালাগাল করায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় আইনি সহায়তা চেয়ে মাওলানা সোহরাব হোসেন বরগুনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয়রা দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বরগুনা সদর থানার ওসি আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ জানান, ভুক্তভোগী মাওলানা সোহরাব হোসেন বরগুনা সদর থানায় হাজির হয়ে একটি অভিযোগ দাখিল করেছেন, আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার চকবাজারে বিরিয়ানিতে কাপড়ের রং ও নিষিদ্ধ গোলাপজল-কেওড়া জল ব্যবহার, নিউ হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা

১

নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের

২

ফেসবুকে পোস্ট ‘আর পারলাম না’, ৫ ঘণ্টা পর কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩

ভিডিও ভাইরাল হওয়ায় ক্ষুদ্ধ ঢাবি শিক্ষক মোনামি

৪

‘বৌদি-ভাবি’ ডাকার রীতি বন্ধ করতে হবে, বন্ধুদের বাড়ি আনা যাবে না: বিজেপি নেতা

৫

বাস ও কাউন্টার থেকে মুছে দেওয়া হলো ‘টুঙ্গিপাড়া’

৬

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে: পরীমনি

৭

বিয়ের দাবিতে এক তরুণের বাড়িতে আরেক তরুণ

৮

কুমিল্লা হাই স্কুলে দুই শতাধিক শিক্ষার্থী নিয়ে HIV/AIDS সচেতনতামূলক ক্যাম্পেইন

৯

কুমিল্লায় প্রাক্তণ স্বামীর ছুরিকাঘাতে নারী খুন

১০

পুরুষরা চায় বউ সফল হোক, তবে তার চেয়ে বেশি না: দীপা খন্দকার

১১