কুমিল্লা টুয়েন্টিফোর টিভি ডেস্ক:
২৮ দিন আগে , রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
কুমিল্লা টুয়েন্টিফোর টেলিভিশন

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী বাস, আহত ১৯

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী বাস, আহত ১৯
সংগৃহীত ছবি

পঞ্চগড়ের বোদা উপজেলায় ঢাকা থেকে পঞ্চগড়গামী সালকি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেছে। এতে আহত হয়েছেন শিশুসহ ১৯ যাত্রী।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে জেলার বোদা উপজেলার পাথরাজ মন্নাপাড়া এলাকায় জাতীয় মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে পঞ্চগড় যাচ্ছিল সালকি পরিবহনের বাসটি।

ভোরে মন্নাপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পাশের একটি পুকুরে উল্টে পড়ে। এতে বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শিশুসহ ১৯ জন আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত উদ্ধার অভিযান চালান। আহতদের কয়েকজন স্থানীয়ভাবে চিকিৎসা নেন।

পরে শিশুসহ নয়জনকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহতদের মধ্যে ফারুক হোসেন (২২), মনোয়ারা খাতুন (৪০), রাসেল রানা (২৮), সোহরাব (১৯), সৌরভ (১০), ইয়াবুক (৩৫), আলীভ হোসেন (৯), আব্দুল হামিদ (৬৫), আলম (৪৫), ইলিয়াস (২৭), সওকত (৫২), আব্দুর রউফ (৫০), আরিয়ান (২০), সাদেক আলী (৩০), আশরাফুল (৩০), কাদের (৩৫) ও জাহিদুল (৩৪) রয়েছেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মোট ১৯ জন আহত হলেও ১৭ জনের নাম পাওয়া গেছে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বাংলানিউজকে জানান, দুর্ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। স্থানীয়দের সহায়তায় দ্রুত বাসের যাত্রীদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার

১

কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালকে পরিচ্ছন্ন, আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের অঙ্গীকার

২

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা

৩

মসজিদে ‘অনৈতিক কাজ’, মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ

৪

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, মরদেহ ফেলা হয় খালে

৫

স্কুলের ছাদ ধসে ২৮ শিক্ষার্থী, ১ শিক্ষক নিহত

৬

রোগীর মাকে দিয়ে পরিষ্কার করানো হলো হাসপাতালের নোংরা মেঝে

৭

মায়ের বাসায় চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার

৮

১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর

৯

কুমিল্লা থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার: বাড়ি ছাড়ার নেপথ্যে অনলাইন পরিচয়

১০

আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ৩৯

১১