পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো হলো না, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লিয়ার

সংগৃহীত ছবি

ভোলার চরফ্যাশনে পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে। 

বুধবার (১ জুলাই) সকালে উপজেলার চেয়ারম্যান বাজার-শশীভূষণ সড়কের জলিল মাঝির বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত লিয়া বেগম (১৫) উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সফিকুল ইসলামের মেয়ে ও চেয়ারম্যান বাজার ইসলামিয়া আলিম মাদরাসার দশম শ্রেণির ছাত্রী ছিল। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে মাদরাসায় পরীক্ষা দিতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় লিয়া। পথে চেয়ারম্যান-শশীভূষণ সড়কের জলিল মাঝির বাড়ির সামনে পৌঁছালে একটি দ্রুতগতির টমটম তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর টমটমটি ঘটনাস্থলে রেখে চালক পালিয়ে যায়। 

স্থানীয় বাসিন্দা আহসান হাবীব টিটু জানান, লিয়া বেগমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘটনার বিচার এবং দায়ী চালকের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সপরিবারে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল বঙ্গভবনে

জাতীয় নাগরিক পার্টি–এনসিপি কুমিল্লা মহানগর আংশিক আহবায়ক কমিটি ঘোষণা,আহবায়ক- মো. সিরাজুল হক ও সদস্যসচিব- মাসুমুল বারী কাওসার

মেঝেতে খাবার পড়ে ময়লা, নিজের হাতেই পরিষ্কার করলেন ববি হাজ্জাজ

নেশাগ্রস্থ নাতিকে টাকা ধার না দিতে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করলেন দাদা

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে ইউপি সদস্যের যাবজ্জীবন, রায় শুনে জ্ঞান হারালেন আসামি

অজ্ঞাত মরদেহ ময়লার গাড়িতে বহন, গোসল-জানাজা ছাড়াই দাফন

ইন্দোনেশিয়ার জাকার্তায় মাদক ধ্বংস করতে গিয়ে বিপত্তি, গাঁজার ধোঁয়ায় নেশাগ্রস্ত স্থানীয়রা

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর এলাকায় ‘দাফন না করার’ ঘোষণা

পরিবারের অমতে ভালোবাসার টানে ঘরছাড়া, বিষপানে থামল জীবন

একই পরিবারের চারজনকে হত্যার পর বাসাতেই গোসল করেন খুনিরা, খান খেজুর ও শসা

১০

৬ বছর পর রোগীর বেশে চিকিৎসক স্ত্রীর চেম্বারে হাজির প্রবাসী স্বামী

১১

স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে কঠোর ব্যবস্থা: রাশেদ খাঁন

১২

কুমিল্লায় ৯২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার

১৩

কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কারাদণ্ড

১৪

১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী

১৫

কুমিল্লা ময়নামতিতে ডিবির অভিযানে ৬ মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

১৬

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

১৭

বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু

১৮

অর্থের লোভে প্রধান শিক্ষিকাকে ২৭ বার ছুরিকাঘাতে হত্যা, দুই শিক্ষার্থী গ্রেপ্তার

১৯

নিখোঁজ নারীকে খুঁজতে গিয়ে ফিল্টারের ছবিতে বিভ্রান্তি, পরে মিলল জীবিত

২০

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ১১ স্কাইডাইভারসহ নিহত ১২

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ১১ স্কাইডাইভারসহ নিহত ১২
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যে স্কাইডাইভার বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন স্কাইডাইভার এবং একজন পাইলট রয়েছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা।

বেটস কাউন্টি ইমার্জেন্সি ম্যানেজমেন্টের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রোববার (১৪ জুন) সকাল ১১টা ২০ মিনিটের দিকে বিমানটি উড্ডয়ন করে। একটি স্কাইডাইভিং প্রতিষ্ঠান বিমানটি ভাড়া নিয়েছিল।

কর্তৃপক্ষ জানায়, উড্ডয়নের পর বিমানটি প্রয়োজনীয় উচ্চতায় পৌঁছাতে পারেনি। একপর্যায়ে সেটি হঠাৎ বাম দিকে মোড় নিয়ে বাটলার মেমোরিয়াল বিমানবন্দর থেকে প্রায় ২০০ গজ দূরে ভূপাতিত হয়। দুর্ঘটনায় বিমানে থাকা সব আরোহীর মৃত্যু হয়েছে।

রোববার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেটস কাউন্টির শেরিফ চ্যাড অ্যান্ডারসন বলেন, ঘটনাটিকে বড় ধরনের প্রাণহানির দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

তিনি জানান, বিধ্বস্ত বিমানটি কোনো বাণিজ্যিক এয়ারলাইনের নয়; এটি স্থানীয়ভাবে পরিচালিত একটি বিমান ছিল এবং স্থানীয় বিমানবন্দর থেকেই উড্ডয়ন করেছিল।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, দুর্ঘটনায় পড়া বিমানটি ছিল প্যাসিফিক অ্যারোস্পেস পি৭৫০ মডেলের। বিমানবন্দর ছাড়ার কিছুক্ষণের মধ্যেই এটি বিধ্বস্ত হয়।

এফএএ আরও জানায়, দুর্ঘটনার সময় ওই এলাকায় বিমান চলাচল নিয়ন্ত্রণসেবা সক্রিয় ছিল না। তবে বিমানটি যে আকাশসীমা দিয়ে চলাচল করছিল, সেখানে নিয়মানুযায়ী নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে যোগাযোগ রাখা বাধ্যতামূলক ছিল না।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনার আগে কোনো স্কাইডাইভার বিমান থেকে লাফ দিয়েছিলেন কি না, তা নিশ্চিত হতে উদ্ধারকারীরা আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়েছেন।

শেরিফের ভাষ্য অনুযায়ী, নিহতদের কয়েকজন স্বজন ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন এবং দুর্ঘটনাটি প্রত্যক্ষ করেছেন। তবে এখন পর্যন্ত নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

কানসাস সিটি থেকে প্রায় ৫০ মাইল দক্ষিণে অবস্থিত বাটলার শহরে ঘটে যাওয়া এ দুর্ঘটনার তদন্তভার গ্রহণ করেছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সপরিবারে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল বঙ্গভবনে

জাতীয় নাগরিক পার্টি–এনসিপি কুমিল্লা মহানগর আংশিক আহবায়ক কমিটি ঘোষণা,আহবায়ক- মো. সিরাজুল হক ও সদস্যসচিব- মাসুমুল বারী কাওসার

মেঝেতে খাবার পড়ে ময়লা, নিজের হাতেই পরিষ্কার করলেন ববি হাজ্জাজ

নেশাগ্রস্থ নাতিকে টাকা ধার না দিতে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করলেন দাদা

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে ইউপি সদস্যের যাবজ্জীবন, রায় শুনে জ্ঞান হারালেন আসামি

অজ্ঞাত মরদেহ ময়লার গাড়িতে বহন, গোসল-জানাজা ছাড়াই দাফন

ইন্দোনেশিয়ার জাকার্তায় মাদক ধ্বংস করতে গিয়ে বিপত্তি, গাঁজার ধোঁয়ায় নেশাগ্রস্ত স্থানীয়রা

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর এলাকায় ‘দাফন না করার’ ঘোষণা

পরিবারের অমতে ভালোবাসার টানে ঘরছাড়া, বিষপানে থামল জীবন

একই পরিবারের চারজনকে হত্যার পর বাসাতেই গোসল করেন খুনিরা, খান খেজুর ও শসা

১০

৬ বছর পর রোগীর বেশে চিকিৎসক স্ত্রীর চেম্বারে হাজির প্রবাসী স্বামী

১১

স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে কঠোর ব্যবস্থা: রাশেদ খাঁন

১২

কুমিল্লায় ৯২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার

১৩

কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কারাদণ্ড

১৪

১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী

১৫

কুমিল্লা ময়নামতিতে ডিবির অভিযানে ৬ মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

১৬

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

১৭

বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু

১৮

অর্থের লোভে প্রধান শিক্ষিকাকে ২৭ বার ছুরিকাঘাতে হত্যা, দুই শিক্ষার্থী গ্রেপ্তার

১৯

নিখোঁজ নারীকে খুঁজতে গিয়ে ফিল্টারের ছবিতে বিভ্রান্তি, পরে মিলল জীবিত

২০

আজ জাতীয় লিপস্টিক দিবস

আজ জাতীয় লিপস্টিক দিবস
সংগৃহীত ছবি

নারীদের কাছে সবচেয়ে বেশি ব্যবহৃত ও জনপ্রিয় প্রসাধনী হচ্ছে লিপস্টিক। ঠোঁট রাঙাতে এই প্রসাধনীর জুড়ি মেলা ভার। অনেকের কাছে এটি শুধু ঠোঁট রাঙানোর উপকরণ নয়, বরং ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস ও ফ্যাশনেরও প্রতীক। এমন অসংখ্য মানুষ আছেন, যারা লিপস্টিক ছাড়া ঘর থেকেই বের হতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তবে এই লিপস্টিকের জন্যই যে একটি বিশেষ দিন রয়েছে, তা অনেক লিপস্টিকপ্রেমীই জানেন না। এই জনপ্রিয় প্রসাধনীকে ঘিরেই প্রতি বছর ২৯ জুলাই পালিত হয় লিপস্টিক দিবস। আজ বুধবার (২৯ জুলাই) বিশ্বজুড়ে লিপস্টিকপ্রেমীরা দিনটি উদযাপন করছেন।

লিপস্টিকের ইতিহাসও বেশ সমৃদ্ধ। ইতিহাসবিদদের মতে, প্রায় পাঁচ হাজার বছর আগে প্রাচীন মেসোপটেমিয়ায় নারীরা গুঁড়ো করা মূল্যবান পাথর দিয়ে ঠোঁট রাঙাতেন। প্রাচীন মিসরে লাল ঠোঁট ছিল সৌন্দর্য ও সামাজিক মর্যাদার প্রতীক। সে সময় নারী-পুরুষ উভয়েই ঠোঁটে রং ব্যবহার করতেন। ইতিহাসে উল্লেখ রয়েছে, মিশরের বিখ্যাত রানি ক্লিওপেট্রাও প্রাকৃতিক উপাদানে তৈরি লাল রঙের ঠোঁটের প্রসাধনী ব্যবহার করতেন।

প্রাচীন গ্রিস ও রোমেও ঠোঁট রাঙানোর প্রচলন ছিল। সময়ের পরিবর্তনে বিভিন্ন সমাজে এর জনপ্রিয়তায় ওঠানামা হলেও শেষ পর্যন্ত এটি বিশ্বজুড়ে সৌন্দর্যচর্চার অন্যতম অপরিহার্য অনুষঙ্গ হিসেবে প্রতিষ্ঠা পায়।

আধুনিক লিপস্টিকের বাণিজ্যিক যাত্রা শুরু হয় ১৮৮৪ সালে। তখন এটি কাগজে মোড়ানো অবস্থায় বিক্রি হতো। পরে ধাতব আবরণে লিপস্টিক তৈরি হলে ব্যবহার আরও সহজ হয়ে যায়।

বিশ শতকে চলচ্চিত্র, ফ্যাশন ইন্ডাস্ট্রি এবং বিজ্ঞাপনের প্রসারের সঙ্গে লিপস্টিকের জনপ্রিয়তা নতুন উচ্চতায় পৌঁছে যায়। হলিউড তারকা থেকে শুরু করে আন্তর্জাতিক ফ্যাশন আইকনদের হাত ধরে এটি হয়ে ওঠে সৌন্দর্য ও স্টাইলের অন্যতম প্রতীক।

বর্তমানে ম্যাট, গ্লসি, সাটিন, লিকুইড কিংবা টিন্টবিভিন্ন ধরনের লিপস্টিক বাজারে পাওয়া যায়। রঙের বৈচিত্র্যও এখন অসীম। তাই সৌন্দর্যচর্চার পাশাপাশি ব্যক্তিত্ব প্রকাশের মাধ্যম হিসেবেও লিপস্টিকের গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে।

শুধু একটি প্রসাধনী নয়, হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি ও ফ্যাশনের বিবর্তনের সাক্ষী এই লিপস্টিক। আর সেই দীর্ঘ পথচলাকেই স্মরণ করে প্রতিবছর ২৯ জুলাই বিশ্বজুড়ে পালিত হয় জাতীয় লিপস্টিক দিবস।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সপরিবারে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল বঙ্গভবনে

জাতীয় নাগরিক পার্টি–এনসিপি কুমিল্লা মহানগর আংশিক আহবায়ক কমিটি ঘোষণা,আহবায়ক- মো. সিরাজুল হক ও সদস্যসচিব- মাসুমুল বারী কাওসার

মেঝেতে খাবার পড়ে ময়লা, নিজের হাতেই পরিষ্কার করলেন ববি হাজ্জাজ

নেশাগ্রস্থ নাতিকে টাকা ধার না দিতে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করলেন দাদা

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে ইউপি সদস্যের যাবজ্জীবন, রায় শুনে জ্ঞান হারালেন আসামি

অজ্ঞাত মরদেহ ময়লার গাড়িতে বহন, গোসল-জানাজা ছাড়াই দাফন

ইন্দোনেশিয়ার জাকার্তায় মাদক ধ্বংস করতে গিয়ে বিপত্তি, গাঁজার ধোঁয়ায় নেশাগ্রস্ত স্থানীয়রা

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর এলাকায় ‘দাফন না করার’ ঘোষণা

পরিবারের অমতে ভালোবাসার টানে ঘরছাড়া, বিষপানে থামল জীবন

একই পরিবারের চারজনকে হত্যার পর বাসাতেই গোসল করেন খুনিরা, খান খেজুর ও শসা

১০

৬ বছর পর রোগীর বেশে চিকিৎসক স্ত্রীর চেম্বারে হাজির প্রবাসী স্বামী

১১

স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে কঠোর ব্যবস্থা: রাশেদ খাঁন

১২

কুমিল্লায় ৯২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার

১৩

কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কারাদণ্ড

১৪

১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী

১৫

কুমিল্লা ময়নামতিতে ডিবির অভিযানে ৬ মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

১৬

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

১৭

বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু

১৮

অর্থের লোভে প্রধান শিক্ষিকাকে ২৭ বার ছুরিকাঘাতে হত্যা, দুই শিক্ষার্থী গ্রেপ্তার

১৯

নিখোঁজ নারীকে খুঁজতে গিয়ে ফিল্টারের ছবিতে বিভ্রান্তি, পরে মিলল জীবিত

২০

২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন

২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন
সংগৃহীত

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে।

১৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বমোট ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সপরিবারে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল বঙ্গভবনে

জাতীয় নাগরিক পার্টি–এনসিপি কুমিল্লা মহানগর আংশিক আহবায়ক কমিটি ঘোষণা,আহবায়ক- মো. সিরাজুল হক ও সদস্যসচিব- মাসুমুল বারী কাওসার

মেঝেতে খাবার পড়ে ময়লা, নিজের হাতেই পরিষ্কার করলেন ববি হাজ্জাজ

নেশাগ্রস্থ নাতিকে টাকা ধার না দিতে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করলেন দাদা

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে ইউপি সদস্যের যাবজ্জীবন, রায় শুনে জ্ঞান হারালেন আসামি

অজ্ঞাত মরদেহ ময়লার গাড়িতে বহন, গোসল-জানাজা ছাড়াই দাফন

ইন্দোনেশিয়ার জাকার্তায় মাদক ধ্বংস করতে গিয়ে বিপত্তি, গাঁজার ধোঁয়ায় নেশাগ্রস্ত স্থানীয়রা

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর এলাকায় ‘দাফন না করার’ ঘোষণা

পরিবারের অমতে ভালোবাসার টানে ঘরছাড়া, বিষপানে থামল জীবন

একই পরিবারের চারজনকে হত্যার পর বাসাতেই গোসল করেন খুনিরা, খান খেজুর ও শসা

১০

৬ বছর পর রোগীর বেশে চিকিৎসক স্ত্রীর চেম্বারে হাজির প্রবাসী স্বামী

১১

স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে কঠোর ব্যবস্থা: রাশেদ খাঁন

১২

কুমিল্লায় ৯২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার

১৩

কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কারাদণ্ড

১৪

১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী

১৫

কুমিল্লা ময়নামতিতে ডিবির অভিযানে ৬ মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

১৬

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

১৭

বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু

১৮

অর্থের লোভে প্রধান শিক্ষিকাকে ২৭ বার ছুরিকাঘাতে হত্যা, দুই শিক্ষার্থী গ্রেপ্তার

১৯

নিখোঁজ নারীকে খুঁজতে গিয়ে ফিল্টারের ছবিতে বিভ্রান্তি, পরে মিলল জীবিত

২০

৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে
সংগৃহীত

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। সে কারণে সেসব এলাকার নদীবন্দরে তোলা হয়েছে সতর্কতা সংকেত।

শুক্রবার (২৫ অক্টোবর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ বজলুর রশিদ জানিয়েছেন, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রথমে ঘূর্ণিঝড় এবং পরে গভীর নিম্নচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

শনিবার (২৬ অক্টোবর) রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সপরিবারে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল বঙ্গভবনে

জাতীয় নাগরিক পার্টি–এনসিপি কুমিল্লা মহানগর আংশিক আহবায়ক কমিটি ঘোষণা,আহবায়ক- মো. সিরাজুল হক ও সদস্যসচিব- মাসুমুল বারী কাওসার

মেঝেতে খাবার পড়ে ময়লা, নিজের হাতেই পরিষ্কার করলেন ববি হাজ্জাজ

নেশাগ্রস্থ নাতিকে টাকা ধার না দিতে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করলেন দাদা

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে ইউপি সদস্যের যাবজ্জীবন, রায় শুনে জ্ঞান হারালেন আসামি

অজ্ঞাত মরদেহ ময়লার গাড়িতে বহন, গোসল-জানাজা ছাড়াই দাফন

ইন্দোনেশিয়ার জাকার্তায় মাদক ধ্বংস করতে গিয়ে বিপত্তি, গাঁজার ধোঁয়ায় নেশাগ্রস্ত স্থানীয়রা

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর এলাকায় ‘দাফন না করার’ ঘোষণা

পরিবারের অমতে ভালোবাসার টানে ঘরছাড়া, বিষপানে থামল জীবন

একই পরিবারের চারজনকে হত্যার পর বাসাতেই গোসল করেন খুনিরা, খান খেজুর ও শসা

১০

৬ বছর পর রোগীর বেশে চিকিৎসক স্ত্রীর চেম্বারে হাজির প্রবাসী স্বামী

১১

স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে কঠোর ব্যবস্থা: রাশেদ খাঁন

১২

কুমিল্লায় ৯২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার

১৩

কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কারাদণ্ড

১৪

১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী

১৫

কুমিল্লা ময়নামতিতে ডিবির অভিযানে ৬ মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

১৬

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

১৭

বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু

১৮

অর্থের লোভে প্রধান শিক্ষিকাকে ২৭ বার ছুরিকাঘাতে হত্যা, দুই শিক্ষার্থী গ্রেপ্তার

১৯

নিখোঁজ নারীকে খুঁজতে গিয়ে ফিল্টারের ছবিতে বিভ্রান্তি, পরে মিলল জীবিত

২০

২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন করা সম্ভব: আইন উপদেষ্টা

ফাইল ছবি

২০২৫ সালের মধ্যে নির্বাচন করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আভাস দেওয়ার পর এই প্রথম কোনো উপদেষ্টা বিষয়টি নিয়ে সরাসরি মন্তব্য করলেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে অংশ নিয়ে এ মন্তব্য করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। 

আলোচনা অনুষ্ঠানে ড. আসিফ নজরুল ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে বলে জানান। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো সাংবাদিকের বিচার হবে এমন কথা আগে বলেননি বলে তিনি উল্লেখ করেন।

দ্রবমূল্যের ঊর্ধগতির জন্য জনগণের কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, তরকারির এত দাম যে, বিক্রি কমে গেছে। বন্যার কারণে ডিমের সাপ্লাই কমে গেছে। গত সরকারের আমলে সব নিয়ন্ত্রণ হতো সিন্ডিকেটের মাধ্যমে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সপরিবারে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল বঙ্গভবনে

জাতীয় নাগরিক পার্টি–এনসিপি কুমিল্লা মহানগর আংশিক আহবায়ক কমিটি ঘোষণা,আহবায়ক- মো. সিরাজুল হক ও সদস্যসচিব- মাসুমুল বারী কাওসার

মেঝেতে খাবার পড়ে ময়লা, নিজের হাতেই পরিষ্কার করলেন ববি হাজ্জাজ

নেশাগ্রস্থ নাতিকে টাকা ধার না দিতে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করলেন দাদা

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে ইউপি সদস্যের যাবজ্জীবন, রায় শুনে জ্ঞান হারালেন আসামি

অজ্ঞাত মরদেহ ময়লার গাড়িতে বহন, গোসল-জানাজা ছাড়াই দাফন

ইন্দোনেশিয়ার জাকার্তায় মাদক ধ্বংস করতে গিয়ে বিপত্তি, গাঁজার ধোঁয়ায় নেশাগ্রস্ত স্থানীয়রা

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর এলাকায় ‘দাফন না করার’ ঘোষণা

পরিবারের অমতে ভালোবাসার টানে ঘরছাড়া, বিষপানে থামল জীবন

একই পরিবারের চারজনকে হত্যার পর বাসাতেই গোসল করেন খুনিরা, খান খেজুর ও শসা

১০

৬ বছর পর রোগীর বেশে চিকিৎসক স্ত্রীর চেম্বারে হাজির প্রবাসী স্বামী

১১

স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে কঠোর ব্যবস্থা: রাশেদ খাঁন

১২

কুমিল্লায় ৯২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার

১৩

কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কারাদণ্ড

১৪

১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী

১৫

কুমিল্লা ময়নামতিতে ডিবির অভিযানে ৬ মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

১৬

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

১৭

বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু

১৮

অর্থের লোভে প্রধান শিক্ষিকাকে ২৭ বার ছুরিকাঘাতে হত্যা, দুই শিক্ষার্থী গ্রেপ্তার

১৯

নিখোঁজ নারীকে খুঁজতে গিয়ে ফিল্টারের ছবিতে বিভ্রান্তি, পরে মিলল জীবিত

২০

দেশের আরও ১০ জেলা রেল যোগাযোগের আওতায় আসছে: রেলমন্ত্রী

দেশের আরও ১০ জেলা রেল যোগাযোগের আওতায় আসছে: রেলমন্ত্রী
সংগৃহীত ছবি

দেশের আরও ১০ জেলা রেল যোগাযোগের আওতায় আসছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান।

ঢাকার পার্শ্ববর্তী ও দেশের দক্ষিণাঞ্চলের ১০ জেলায় রেল সেবা সম্প্রসারিত হচ্ছে বলেও জানিয়েছেন মন্ত্রী।

তবে রেলপথ মন্ত্রণালয়ের থেকে জানা গেছে- শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও লক্ষ্মীপুর জেলা রেল যোগাযোগের আওতায় আসছে।

রেলমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর উদ্যোগে এবং সভাপতিত্বে আজ রেল মন্ত্রণালয়ের সর্বশেষ কার্যক্রম এবং সামগ্রিক কানেক্টিভিটি, সামগ্রিক সেবা কি পর্যায়ে আছে এবং উত্তরণের জন্য কি পদক্ষেপ নেওয়া হয়েছে, কি কার্যক্রম চলমান এবং আগামীতে কি কার্যক্রম গ্রহণ করা হয়েছে- সে বিষয়ে একটা মিটিং ছিল। প্রধানমন্ত্রী সেটা জেনেছেন, দেখেছেন, বুঝেছেন এবং তার মতামতও যুক্ত করেছেন। সেই সামগ্রিক যোগাযোগ কানেক্টিভিটি এবং সেবার মান নিয়ে পর্যালোচনাপূর্বক বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

তিনি বলেন, ‘এরই মধ্যে আমরা বড় কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করতে চলেছি। যেমন- আখাউড়া-সিলেট, সিরাজগঞ্জ-বগুড়া সেটা তো আছেই, অ্যাট দ্য সেম টাইম আমাদের ধীরাশ্রমে একটা আইসিডি কনটেইনারের প্রকল্প এরই মধ্যে পাস হয়েছে এবং ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার যে রাস্তা সেটা কিছু মিটারগেজ কিছু হচ্ছে আপনার ব্রডগেজ।

মিটারগেজ যেখানে আছে বিশেষ করে টঙ্গী থেকে আখাউড়া এবং লাকসাম থেকে সিলেট এতটুকু মিসিং লিংক আছে, সেটা ডুয়েলগেজ ডাবল লাইন হবে। সেই ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে, অ্যাট দ্য সেম টাইম ঢাকা থেকে কুমিল্লা একটা কর্ড লাইন এটাও খুব জরুরি সে ব্যাপারেও নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এটা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এবং প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করার তাগাদা এসেছে।

বর্তমানে দেশের ৪৯টি জেলার সঙ্গে রেল যোগাযোগ রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের নির্বাচনি ইশতেহারে ছিল ৬৪ জেলাকেই আমরা রেল যোগাযোগের সঙ্গে যুক্ত করতে চাই। সেই লক্ষ্যে নতুন আরও ১০টি জেলাকে কীভাবে রেল সংযোগ বা রেল যোগাযোগ বা রেল সেবা নিশ্চিত করা যায় সে ব্যাপারে রেললাইন এবং তার সার্ভিস প্রসারিত করার জন্য প্রকল্প গ্রহণের তাগাদা এসেছে। সেটা বাস্তবায়ন করার জন্য আগামী দিনের সম্ভাব্য প্রেজেন্টেশন, সম্ভাব্য রেললাইন আমরা উপস্থাপন করেছি। তার মানে আরও ১০টা জেলা যুক্ত করতে চাইবো।

শেখ রবিউল আলম বলেন, সরকার বাস্তবায়ন করার জন্য প্রকল্প গ্রহণ করবে। এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যেগুলো আছে সেটা তো আছেই। যেখানে একেবারেই নেই, যেমন- মানিকগঞ্জ, ঢাকার কাছে, নেই। তো আমরা চাচ্ছি যে যেহেতু কমিউটার ট্রেন চালুর একটা ব্যবস্থা আমাদের অঙ্গীকার আছে; যেমন- ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-টঙ্গী, জয়দেবপুর, অ্যাট দ্য সেম ঢাকা-মানিকগঞ্জ, ঢাকা-নরসিংদী, তো মানিকগঞ্জে ট্রেন যোগাযোগ নেই। তো আমরা ঢাকা-মানিকগঞ্জ এটা করার একটা সিদ্ধান্ত নিয়েছি যে কমিউটার ট্রেন, মানে ঢাকা থেকে মানুষ তার ব্যবসা, কর্ম সবকিছু ছেড়ে পাশের জেলাগুলোতে দ্রুত আসতে পারে এবং যেতে পারে কাজ সেরে। এ ধরনের একটা কানেক্টিভিটি করার চিন্তা আছে।

ঢাকা থেকে কুমিল্লা কর্ড লাইন নিয়ে নতুন করে কি সিদ্ধান্ত হয়েছে- জানতে চাইলে মন্ত্রী বলেন, এটা ভাবনা ছিল আর আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। এটা হলো পার্থক্য। কর্ড লাইনটা দরকার, প্রায় ৮০ থেকে ৮২ কিলোমিটার পথ কমে যায় এটা আমরা সবসময় শুনছি। কিন্তু এটা বাস্তবায়নের জন্য প্রকল্প গ্রহণের তাগাদা এসেছে, দিস ইজ দ্য ডিফারেন্স।

তিনি বলেন, বিগত আমলে যে কাজগুলো হয়েছে, সেখানে রেললাইন হয়েছে ক্যারেজ বা লোকোমোটিভের কোনো সন্ধানই নেই। আমরা এবার সেখান থেকে বেরিয়ে এসেছি সম্পূর্ণভাবে। ডিপিপি পাস হওয়ার সময়ই ট্রেন লাইন হবে, অ্যাট দ্য সেম টাইম লোকোমোটিভ এবং ক্যারেজ আয়োজন ওই ডিপিপির মধ্যেই থাকবে, এজন্য আলাদা প্রকল্প নয়, সমন্বিত প্রকল্প হবে। যাতে ট্রেন লাইনটা নির্মাণ শেষ হলো, একই সঙ্গে ট্রেন চলাচল শুরু করল এরকমভাবে হবে প্রজেক্ট। যেগুলো আসবে সবগুলো প্রজেক্টই ওই বিবেচনায় হবে, বিচ্ছিন্নভাবে হবে না। লাইন, ক্যারেজ (বগি) আর লোকোমোটিভ (রেল ইঞ্জিন) ভিন্ন ভিন্ন প্রকল্প, ভিন্নভাবে বাস্তবায়িত হবে না, সমন্বিতভাবে হবে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সপরিবারে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল বঙ্গভবনে

জাতীয় নাগরিক পার্টি–এনসিপি কুমিল্লা মহানগর আংশিক আহবায়ক কমিটি ঘোষণা,আহবায়ক- মো. সিরাজুল হক ও সদস্যসচিব- মাসুমুল বারী কাওসার

মেঝেতে খাবার পড়ে ময়লা, নিজের হাতেই পরিষ্কার করলেন ববি হাজ্জাজ

নেশাগ্রস্থ নাতিকে টাকা ধার না দিতে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করলেন দাদা

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে ইউপি সদস্যের যাবজ্জীবন, রায় শুনে জ্ঞান হারালেন আসামি

অজ্ঞাত মরদেহ ময়লার গাড়িতে বহন, গোসল-জানাজা ছাড়াই দাফন

ইন্দোনেশিয়ার জাকার্তায় মাদক ধ্বংস করতে গিয়ে বিপত্তি, গাঁজার ধোঁয়ায় নেশাগ্রস্ত স্থানীয়রা

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর এলাকায় ‘দাফন না করার’ ঘোষণা

পরিবারের অমতে ভালোবাসার টানে ঘরছাড়া, বিষপানে থামল জীবন

একই পরিবারের চারজনকে হত্যার পর বাসাতেই গোসল করেন খুনিরা, খান খেজুর ও শসা

১০

৬ বছর পর রোগীর বেশে চিকিৎসক স্ত্রীর চেম্বারে হাজির প্রবাসী স্বামী

১১

স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে কঠোর ব্যবস্থা: রাশেদ খাঁন

১২

কুমিল্লায় ৯২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার

১৩

কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কারাদণ্ড

১৪

১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী

১৫

কুমিল্লা ময়নামতিতে ডিবির অভিযানে ৬ মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

১৬

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

১৭

বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু

১৮

অর্থের লোভে প্রধান শিক্ষিকাকে ২৭ বার ছুরিকাঘাতে হত্যা, দুই শিক্ষার্থী গ্রেপ্তার

১৯

নিখোঁজ নারীকে খুঁজতে গিয়ে ফিল্টারের ছবিতে বিভ্রান্তি, পরে মিলল জীবিত

২০

শহিদ লেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় জড়িত আরও ১ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী

শহিদ লেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় জড়িত আরও একজনকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

গত ২৪ সেপ্টেম্বর কক্সবাজার জেলার চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযান পরিচালনার সময় বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) শহিদ হয়েছিলেন। হত্যাকাণ্ডের সাথে জড়িত মোঃ নাসির (৩৪) নামক একজনকে গতকাল (২৭ সেপ্টেম্বর ২০২৪) গ্রেফতার করা হয়েছে। এর মাধ্যমে হত্যাকাণ্ডের সাথে জড়িত ১৭ জনের মধ্যে এ পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গ্রেফতারকৃত ডাকাতদের নিকট হতে ৫টি দেশিয় তৈরি বন্দুক, বিভিন্ন ধরনের ১৪ রাউন্ড গুলি, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। ডাকাত দলের অন্যান্য জড়িত সদস্যদের গ্রেফতারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃতকে চকরিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। 

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সপরিবারে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল বঙ্গভবনে

জাতীয় নাগরিক পার্টি–এনসিপি কুমিল্লা মহানগর আংশিক আহবায়ক কমিটি ঘোষণা,আহবায়ক- মো. সিরাজুল হক ও সদস্যসচিব- মাসুমুল বারী কাওসার

মেঝেতে খাবার পড়ে ময়লা, নিজের হাতেই পরিষ্কার করলেন ববি হাজ্জাজ

নেশাগ্রস্থ নাতিকে টাকা ধার না দিতে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করলেন দাদা

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে ইউপি সদস্যের যাবজ্জীবন, রায় শুনে জ্ঞান হারালেন আসামি

অজ্ঞাত মরদেহ ময়লার গাড়িতে বহন, গোসল-জানাজা ছাড়াই দাফন

ইন্দোনেশিয়ার জাকার্তায় মাদক ধ্বংস করতে গিয়ে বিপত্তি, গাঁজার ধোঁয়ায় নেশাগ্রস্ত স্থানীয়রা

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর এলাকায় ‘দাফন না করার’ ঘোষণা

পরিবারের অমতে ভালোবাসার টানে ঘরছাড়া, বিষপানে থামল জীবন

একই পরিবারের চারজনকে হত্যার পর বাসাতেই গোসল করেন খুনিরা, খান খেজুর ও শসা

১০

৬ বছর পর রোগীর বেশে চিকিৎসক স্ত্রীর চেম্বারে হাজির প্রবাসী স্বামী

১১

স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে কঠোর ব্যবস্থা: রাশেদ খাঁন

১২

কুমিল্লায় ৯২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার

১৩

কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কারাদণ্ড

১৪

১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী

১৫

কুমিল্লা ময়নামতিতে ডিবির অভিযানে ৬ মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

১৬

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

১৭

বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু

১৮

অর্থের লোভে প্রধান শিক্ষিকাকে ২৭ বার ছুরিকাঘাতে হত্যা, দুই শিক্ষার্থী গ্রেপ্তার

১৯

নিখোঁজ নারীকে খুঁজতে গিয়ে ফিল্টারের ছবিতে বিভ্রান্তি, পরে মিলল জীবিত

২০

শিক্ষাখাতে ৯৯ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে ইউনেসকো-ইউনিসেফ

শিক্ষাখাতে ৯৯ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে ইউনেসকো-ইউনিসেফ
সংগৃহীত ছবি

বাংলাদেশের শিক্ষা খাতের সার্বিক উন্নয়নে ইউনেস্কো ও ইউনিসেফ থেকে ৯৯ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন অনুমোদন করা হয়েছে। একই সঙ্গে শিক্ষাব্যবস্থায় গতি আনতে এক লাখের বেশি নতুন শিক্ষক নিয়োগের সুসংবাদ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কো আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জোড়া এই সুখবর দেন।

শিক্ষামন্ত্রী জানান, গ্লোবাল পার্টনারশিপ ফর অ্যাডুকেশনের (জিপিই) আওতায় অনুমোদিত এই বিশাল অঙ্কের অর্থায়ন দেশের শিক্ষা ব্যবস্থার রূপান্তরে সরাসরি ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষক সংকট দূর করতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার ৫০০ জন প্রধান শিক্ষক এবং বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৭০ হাজার শিক্ষক-প্রভাষক নিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।

প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে তিনি জানান, আপিল বিভাগ সরকারের আপিল গ্রহণ করে রায় ঘোষণা করায় এই ৩২ হাজার ৫০০ জন প্রধান শিক্ষক নিয়োগের দীর্ঘদিনের আইনি বাধা পুরোপুরি কেটে গেছে। এর সাথে ৭০ হাজার এমপিওভুক্ত শিক্ষক যুক্ত হলে দেশের শিক্ষাক্ষেত্রে তা এক যুগান্তকারী পরিবর্তন আনবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই আন্তর্জাতিক অর্থায়ন এবং মেগা নিয়োগের উদ্যোগ দেশের শিক্ষার গুণগত মানোন্নয়নে নতুন দিগন্তের উন্মোচন করবে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সপরিবারে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল বঙ্গভবনে

জাতীয় নাগরিক পার্টি–এনসিপি কুমিল্লা মহানগর আংশিক আহবায়ক কমিটি ঘোষণা,আহবায়ক- মো. সিরাজুল হক ও সদস্যসচিব- মাসুমুল বারী কাওসার

মেঝেতে খাবার পড়ে ময়লা, নিজের হাতেই পরিষ্কার করলেন ববি হাজ্জাজ

নেশাগ্রস্থ নাতিকে টাকা ধার না দিতে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করলেন দাদা

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে ইউপি সদস্যের যাবজ্জীবন, রায় শুনে জ্ঞান হারালেন আসামি

অজ্ঞাত মরদেহ ময়লার গাড়িতে বহন, গোসল-জানাজা ছাড়াই দাফন

ইন্দোনেশিয়ার জাকার্তায় মাদক ধ্বংস করতে গিয়ে বিপত্তি, গাঁজার ধোঁয়ায় নেশাগ্রস্ত স্থানীয়রা

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর এলাকায় ‘দাফন না করার’ ঘোষণা

পরিবারের অমতে ভালোবাসার টানে ঘরছাড়া, বিষপানে থামল জীবন

একই পরিবারের চারজনকে হত্যার পর বাসাতেই গোসল করেন খুনিরা, খান খেজুর ও শসা

১০

৬ বছর পর রোগীর বেশে চিকিৎসক স্ত্রীর চেম্বারে হাজির প্রবাসী স্বামী

১১

স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে কঠোর ব্যবস্থা: রাশেদ খাঁন

১২

কুমিল্লায় ৯২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার

১৩

কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কারাদণ্ড

১৪

১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী

১৫

কুমিল্লা ময়নামতিতে ডিবির অভিযানে ৬ মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

১৬

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

১৭

বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু

১৮

অর্থের লোভে প্রধান শিক্ষিকাকে ২৭ বার ছুরিকাঘাতে হত্যা, দুই শিক্ষার্থী গ্রেপ্তার

১৯

নিখোঁজ নারীকে খুঁজতে গিয়ে ফিল্টারের ছবিতে বিভ্রান্তি, পরে মিলল জীবিত

২০

হামে আর যেন কোনো মায়ের বুক খালি না হয়: কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী

ছবি

নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি:

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘হামের টিকার বিষয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তত্ত্বাবধায়ক সরকারের যথেষ্ট গাফিলতি ছিল। তাদের সাতবার এ বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। তারা চেয়েছিল প্রাইভেটলি, টাকা খেতে। তবে বিএনপি সরকার ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে হাম নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নিয়েছে। বর্তমানে টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জনের হার ১২২ শতাংশে পৌঁছেছে। এখন পর্যন্ত দুই কোটিরও বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। প্রথম ধাপে যে ১৮টি উপজেলায় টিকাদান ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছিল, সেখানে হামের সংক্রমণের হার প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রথম অগ্রাধিকার হলো হামে আক্রান্ত শিশুদের রক্ষা করা এবং আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, তা নিশ্চিত করা।’

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা সদর হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। 

হাম সংক্রমণ ও মৃত্যু নিয়ে সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে স্বাধীন তদন্ত চেয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যদি ১০ জনকে ফাঁসি দিয়েও হাম সংক্রমণে মায়ের বুক খালি হওয়া থামাতে না পারি, তাহলে কি আমি রক্ষা পাব? আসলে শুধু শাস্তি দিলেই সমস্যার সমাধান হয় না।’

স্বাস্থ্যমন্ত্রী হামের টিকা প্রসঙ্গে বলেন, ‘দুই কোটির বেশি শিশুদের টিকা দেওয়ার পরও আমরা বসে থাকিনি, সারাদেশে মেডিকেল সেন্টারগুলোতে বলেছি, যে বাচ্চারা হামের টিকা পায়নি তাদের ডেকে ডেকে টিকা দিতে। এই দেশের পরিসংখ্যান ও পৃথিবীর সবদেশের পরিসংখ্যান ভুল আছে। পরিসংখ্যানের ওপর নির্ভর না করে যারা টিকা পায়নি তাদের সবাইকে দেব।’ 

এর আগে মন্ত্রী কুমিল্লার সদর হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে হাসপাতালের বিভিন্ন সংকট ও সমস্যার কথা শোনেন। খাবারের মান যাচাই করেন। এছাড়াও রোগীদের বিভিন্ন অভিযোগের কথা শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘আমরা ১০টি জেলায় পেডিয়াট্রিক ভেন্টিলেটর সেবা, অক্সিজেন কনসেনট্রেটরসহ বিভিন্ন সরঞ্জাম সাপ্লাই করেছি, আগামী কয়েকদিনের ভেতরে আমরা সেখানেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিও) চালু করব, পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলায় আমরা পেডিয়াট্রিক ভেন্টিলেটর (আইসিও) চালু করব। চিকিৎসকরা আগের থেকেও এখন বেশি উপস্থিত থাকছেন, আগে তো আসতেন না। আজকে এখানে সবার উপস্থিতি দেখলাম। এখানে জরুরি বিভাগ খোলা আছে, লেবার ওয়ার্ডে ডাক্তার আছে, সারাদেশব্যাপী উন্নত হইছে, তিন মাসে তো সব করতে পারব না। দোয়া করেন, আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই।’      

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নানা অনিয়ম ও দুর্নীতির প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘পাঠ খেত যখন পরিচর্যা শুরু করেন, কামলা নেন, শুরু করেই কি খেতের শেষ মাথায় যাইতে পারে? আস্তে আস্তে যেতে হবে। আমরা কাজ শুরু করেছি।’

তিনি আরও বলেন, আমরা প্রত্যেকটি উপজেলায় স্বাস্থ্য সেবার মান উন্নত করব, বেড সংখ্যাও আমারা বৃদ্ধি করব, যাতে মানুষ সঠিক চিকিৎসা পায়। 

এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা জেলা প্রশাসক রেজা হাসান, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মির্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলাম, জেলা সিভিল সার্জন আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ, ডেপুটি সিভিল সার্জন রেজা মো. সারোয়ার আকবর, কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের (ভারপ্রাপ্ত) পরিচালক ডা. মো. শাহজাহান প্রমুখ।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সপরিবারে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল বঙ্গভবনে

জাতীয় নাগরিক পার্টি–এনসিপি কুমিল্লা মহানগর আংশিক আহবায়ক কমিটি ঘোষণা,আহবায়ক- মো. সিরাজুল হক ও সদস্যসচিব- মাসুমুল বারী কাওসার

মেঝেতে খাবার পড়ে ময়লা, নিজের হাতেই পরিষ্কার করলেন ববি হাজ্জাজ

নেশাগ্রস্থ নাতিকে টাকা ধার না দিতে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করলেন দাদা

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে ইউপি সদস্যের যাবজ্জীবন, রায় শুনে জ্ঞান হারালেন আসামি

অজ্ঞাত মরদেহ ময়লার গাড়িতে বহন, গোসল-জানাজা ছাড়াই দাফন

ইন্দোনেশিয়ার জাকার্তায় মাদক ধ্বংস করতে গিয়ে বিপত্তি, গাঁজার ধোঁয়ায় নেশাগ্রস্ত স্থানীয়রা

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর এলাকায় ‘দাফন না করার’ ঘোষণা

পরিবারের অমতে ভালোবাসার টানে ঘরছাড়া, বিষপানে থামল জীবন

একই পরিবারের চারজনকে হত্যার পর বাসাতেই গোসল করেন খুনিরা, খান খেজুর ও শসা

১০

৬ বছর পর রোগীর বেশে চিকিৎসক স্ত্রীর চেম্বারে হাজির প্রবাসী স্বামী

১১

স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে কঠোর ব্যবস্থা: রাশেদ খাঁন

১২

কুমিল্লায় ৯২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার

১৩

কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কারাদণ্ড

১৪

১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী

১৫

কুমিল্লা ময়নামতিতে ডিবির অভিযানে ৬ মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

১৬

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

১৭

বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু

১৮

অর্থের লোভে প্রধান শিক্ষিকাকে ২৭ বার ছুরিকাঘাতে হত্যা, দুই শিক্ষার্থী গ্রেপ্তার

১৯

নিখোঁজ নারীকে খুঁজতে গিয়ে ফিল্টারের ছবিতে বিভ্রান্তি, পরে মিলল জীবিত

২০

পুলিশে চাকরি পাচ্ছেন আন্দোলনে আহত ১০০ জন: স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশে চাকরি পাচ্ছেন আন্দোলনে আহত ১০০ জন: স্বরাষ্ট্র উপদেষ্টা
সংগৃহীত

ছাত্র আন্দোলনে আহতদের মধ্যে ১০০ জন পুলিশের চাকরি পাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সিআইডির প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সিআইডিতে আজকে আমার একটা নরমাল ভিজিট ছিল। আমার সঙ্গে আইজিপি ছিলেন। আমরা অনেক বিষয়ে কথা বলেছি। আপনারা জানেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেকে নিহত এবং আহত হয়েছেন। যারা আহত হয়েছেন তাদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা কিভাবে করা যায় সে বিষয়ে আমরা আলোচনা করেছি। পুলিশের পক্ষ থেকে আমরা এই বিষয়ে একটা প্রপোজাল পাঠিয়েছি। যারা আহত হয়েছে তাদেরকে পুলিশে চাকরি দেওয়ার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। সবাইকেতো আর পুলিশে নেওয়া যাবে না, তবে একেকজন একেকভাবে আহত হয়েছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি আহতদের মধ্যে ১শ’ জনকে আমরা পুলিশ বাহিনীতে নিব। আমরা দ্রুত এই বিষয়ে কার্যক্রম শুরু করব। আমরা আপাতত ১শ’ জন আহতকে দিয়ে শুরু করতে যাচ্ছি, পরবর্তীতে আমরা এই সংখ্যাটা আরো বাড়াব। আমরা আপাতত পুলিশে শুরু করছি পরবর্তীতে আমরা আমার মন্ত্রণালয়ের অধীনে থাকা সকল ডিপার্টমেন্টে এটা করে দিব। ট্রাফিক ব্যবস্থার একটা সমস্যা রয়ে গেছে। ট্রাফিক নিয়ন্ত্রণে আমরা এক হাজার ছাত্রকে নিয়োগ দেওয়ার বিষয়ে প্রপোজাল পাঠিয়েছিলাম। এখন পর্যন্ত ৪শ’ জন শিক্ষার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা আরো একটি প্রপোজাল পাঠিয়েছিলাম যে, বিভিন্ন বাহিনীতে যারা অবসরে গিয়েছেন তাদের নিয়োগ দিয়ে ট্রাফিক শৃঙ্খলায় নিয়োজিত করা। তবে অবসরপ্রাপ্তরা এই বিষয়ে রেসপন্স খুব কম দিয়েছেন। আমি ভেবেছিলাম তারা অনেকে আসতে চাইবে। তবে আমরা আপাতত ৫০-৬০ জনের মত পেয়েছি। আমরা চেয়েছিলাম অন্তত ৫শ’ জন দিয়ে শুরু করি।

শিক্ষার্থীদের লেখাপড়ার সঙ্গে ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়টা কেমন হবে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা যেন পড়াশোনা ঠিক রাখতে পারে সেজন্য তাদেরকে আমরা সময়টা কম দিয়েছি। তারা যেন পড়াশোনাও করতে পারে এবং ট্রাফিক নিয়ন্ত্রণেও কাজ করতে পারে সেই ব্যবস্থা করেছি। তাদের সম্মানী দেওয়া হচ্ছে। তারা রাস্তায় ২-৩ ঘণ্টা কাজ করবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে সব থেকে বড় সমস্যা ছিল মানি লন্ডারিং। মানি লন্ডারিং নিয়ে আমি সিআইডি প্রধানকে সব থেকে বেশি ইন্সট্রাকশন দিয়েছি। আমি সিআইডি প্রধানকে বলেছি যে, তিনি যেন দ্রুত বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির ঘটনার প্রতিবেদন দেন। বিগত সরকারের আমলে মানি লন্ডারিং সব থেকে বেশি হয়েছে। আমি সিআইডিকে নির্দেশ দিয়েছি মানি লন্ডারিং এর মামলাগুলোর প্রতিবেদন যেন দ্রুত দেয়া হয়। তদন্তের নামে সময়ক্ষেপন করে লাভ নেই। আমি একটা রিপোর্ট চাই যে কারা কারা মানিলন্ডারিং এর সঙ্গে জড়িত। সেটা আমি সিআইডিকে বলেছি। যদি তদন্তের নামে দুই তিন বছর চলে যায় তাহলে তো এটার কোন কার্যকারিতা থাকে না।