

বরিশাল
অঞ্চলেও শিশুদের প্রাণঘাতী রোগ হাম ক্রমশ ছড়িয়ে পড়তে শুরু করেছে। ইতোমধ্যে স্বাস্থ্য
দপ্তরের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সন্দেহজনক ২০৬ শিশুর নমুনা সংগ্রহ করে ৫৪টি শিশুর হাম
শনাক্ত করেছে। সরকারি হাসপাতাল সমুহে ভর্তিকৃত হাম আক্রান্ত ৭ শিশুর প্রাণ প্রদীপ নিভে
গেছে ইতোমধ্যে। শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালেই ইতোমধ্যে ১৩০ ভর্তিকৃত হাম আক্রান্ত
শিশুর মধ্যে চলতি মাসেই ৮৯টি শিশু ভর্তি হয়েছে।
সোমবার
(৩০ মার্চ) দুপুর পর্যন্ত ৭৭ সন্দেহভাজন শিশু রোগী বরিশালে অঞ্চলের বিভিন্ন হাসপাতালে
চিকিৎসাধীন ছিল বলে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। বেশিরভাগ হাসপাতালেই
সাধারণ শিশু ওয়ার্ডে হাম আক্রান্তদেরও রাখা হচ্ছে। এমনকি এ অঞ্চলের সর্ববৃহৎ শের ই
বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেও হাম আক্রান্তদের আলাদা কোন ওয়ার্ডে রাখা সম্ভব হচ্ছে
না। অথচ হাম একটি সংক্রমক রোগ। এ হাসপাতালটির ৪১ শয্যার শিশু ওয়ার্ডে সোমবার দুপুর
পর্যন্ত ৪ শতাধিক শিশু চিকিৎসাধীন ছিল। ফলে হাম রোগীর বেডে অন্য রোগীকেও রাখতে হচ্ছে।
সারাদেশের
মত বরিশাল অঞ্চলে হাম ছড়িয়ে পড়তে শুরু করায় উদ্বেগ বাড়ছে অভিভাবক মহলেও। আক্রান্ত শিশুদের
বেশিরভাগই ইপিআই কার্যক্রমে টিকা গ্রহণ করেছে বলেও অভিভাবকগণ জানিয়েছেন। তবে কি কারণে
টিকা গ্রহণকারী শিশুরা হাম আক্রান্ত হচ্ছে, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বাস্থ্য
অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. শ্যমল কৃষ্ণ মন্ডল জানান, বিষয়টি নিয়ে মাঠ পর্যায়ে
তথ্য অনুসন্ধান প্রয়োজন। এ জন্য জাতীয় পর্যায়ে একটি কমিটি কাজ করছে। তারা নিশ্চই বরিশালেও
তথ্যানুসন্ধান করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তবে
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ খবর অনুযায়ী, বরিশাল অঞ্চলে ইতোমধ্যে ১৭৯টি শিশুর রক্ত
পরিক্ষায় ৫৪ জনের দেহে হাম শনাক্ত হয়েছে। যার মধ্যে ৫১টি শিশু মিজেল’স
আক্রান্ত। অপর ৩টি রুবেলা। তবে বরিশালে এখনো হাম শনাক্ত’র
মত কোন পরীক্ষা নিরীক্ষা সম্ভব হচ্ছে না। নমুনা সংগ্রহ করে তা ঢাকায় পাঠানোর পরে সেখনের
রিপোর্টের পরেই হাম আক্রান্ত রোগীর মূল চিকিৎসা শুরু করা সম্ভব হচ্ছে। এ জটিল প্রক্রিয়া
সম্পন্নের আগেই অনেক রোগীর জীবন বিপন্ন হয়ে পড়ছে।
বিভাগীয়
স্বাস্থ্য দপ্তরের মতে সমগ্র দক্ষিণাঞ্চলে হামের টিকাদান কার্যক্রম যোরদার করা হয়েছে।
শুধুমাত্র দ্বীপজেলা ভোলা ছাড়া অন্য কোথাও হামের টিকার সংকট নেই বলেও জানিয়েছে বিভাগীয়
স্বাস্থ্য দপ্তর।
মন্তব্য করুন


তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ১৯৭১ সালে স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। ২০২৪ সালের বিজয় আমাদের স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে।
আজ সোমবার (১৬ ডিসেম্বর) সাভারে জাতীয় স্মৃতিসৌধে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
দেশবাসীকে মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ২০২৪ এর বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদমুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে।
মহান স্বাধীনতা সংগ্রাম ও জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে উপদেষ্টা নাহিদ ইসলাম ফ্যাসিজম ও আধিপত্যবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য করুন


ঘন
কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে অন্তত ৪ জন নিহত এবং বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার
(২৫ ডিসেম্বর) রাত ২টার দিকে হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে এ ঘটনা
ঘটে। পরে দুর্ঘটনাকবলিত লঞ্চের হতাহত যাত্রীদের ঢাকার সদরঘাটে আনা হয়।
এ
বিষয়ে সদরঘাট নৌ থানার ওসি সোহাগ রানা কালবেলাকে বলেন, ‘লঞ্চে সংঘর্ষের ঘটনায় ৪ জনের
লাশ পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ৬-৭ জন। খোঁজখবর নিয়ে বিস্তারিত জানানো হবে।’
বিআইডব্লিউটিএ
সূত্রে জানা গেছে, দুর্ঘটনার কবলে পড়া লঞ্চ দুটি হচ্ছে ঢাকামুখী এমভি জাকির সম্রাট-৩
এবং ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালমুখী অ্যাডভেঞ্চার-৯।
প্রত্যক্ষদর্শীরা
জানান, তারেক রহমানের জনসভায় যোগ দিয়ে ঝালকাঠি বিএনপির নেতাকর্মীদের একটি অংশ অ্যাডভেঞ্চার-৯
লঞ্চে করে ঝালকাঠি ফিরছিলেন। রাতে ঘন কুয়াশার মধ্যে সম্রাট নামক একটি লঞ্চের সঙ্গে
মুখোমুখি সংঘর্ষ হয় ঝালকাঠিগামী অ্যাডভেঞ্চার-৯-এর সঙ্গে। এতে দুই লঞ্চের ৩০ যাত্রী
আহত হয়।
এ
বিষয়ে বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক বছির আলী বলেন, ‘ঘন কুয়াশায় এ দুর্ঘটনা ঘটতে
পারে প্রাথমিকভাবে ধারণা করছি। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের
মরদেহ নিয়ে দুর্ঘটনার পর জাকির সম্রাট লঞ্চটি ঢাকা সদরঘাটে চলে গেছে।’
মন্তব্য করুন


আজ শনিবার (১৩ এপ্রিল) চৈত্র মাসের শেষ দিন । এই দিনটিকে চৈত্রসংক্রান্তি হিসেবে উদযাপন করা হয়।
আগামীকাল রোববার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ, নতুন বাংলা বর্ষ ১৪৩১।
আবহমান বাংলার চিরায়িত বিভিন্ন ঐতিহ্যকে ধারণ করে আসছে এই চৈত্রসংক্রান্তি। বছরের শেষ দিন হিসেবে পুরাতনকে বিদায় ও নতুন বর্ষকে বরণ করার জন্য প্রতিবছর চৈত্রসংক্রান্তিকে ঘিরে থাকে বিভিন্ন অনুষ্ঠান-উৎসবের আয়োজন। চৈত্রসংক্রান্তি উপলক্ষে গ্রামগঞ্জে নানা ধরনের মেলা ও উৎসব হয়ে থাকে। বিশেষ করে হালখাতার জন্য ব্যবসাপ্রতিষ্ঠান সাজানো, লাঠিখেলা, গান, সংযাত্রা, রায়বেশে নৃত্য, শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় চৈত্রসংক্রান্তি।
মনে করা হয়, চৈত্রসংক্রান্তিকে অনুসরণ করেই পহেলা বৈশাখ উদযাপনের এত আয়োজন।
এদিকে পুরোনো বছরের সব জরাজীর্ণতা মুছে ফেলে আগামী রোববার (১৪ এপ্রিল) বাঙালি মিলিত হবে পহেলা বৈশাখের সর্বজনীন উৎসবে। এদিন জরাজীর্ণতা, ক্লেশ ও বেদনার সবকিছুকে বিদায় জানানোর পাশাপাশি সব অন্ধকারকে বিদায় জানিয়ে আলোর পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার থাকবে গোটা জাতির।
মন্তব্য করুন


অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে বিট্রিশ সরকারের সহযোগিতা চেয়েছেন।
বুধবার (২১ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত বিট্রিশ হাইকমিশনার সারাহ কুক প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় ড. ইউনূস পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে ব্রিটিশ সরকারের সহযোগিতা চান।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমরা বৈশ্বিক বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে জানি যে শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে প্রচুর টাকা পাচার হয়ে গেছে। যুক্তরাজ্যে বিপুল সংখ্যক মানুষ বড়িঘর করেছেন। পাচার হওয়া এই বিপুল পরিমাণ অর্থ কিভাবে ফেরত আনা যায় সে বিষয়ে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন ড. ইউনূস।’
তিনি বলেন, সরকার পাচার হওয়া অর্থ ফেরত এনে দেশ পুর্নগঠনের কাজে লাগাতে চায়।
বুধবার বিট্রিশ হাইকমিশনার সারাহ কুক ছাড়াও জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
মন্তব্য করুন


প্রায়
২৫ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তাঁর বান্ধবী তৌফিকা
করিমসহ চারজনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা দায়ের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ
(সিআইডি)। সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধিত
২০১৫) এর ৪(২) ধারায় নিয়মিত এ মামলা দায়ের করে।
আজ
রবিবার ( ১১ জানুয়ারি ) বিকালে সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) জসীম উদ্দিন খান
এ তথ্য জানান।
তিনি
জানান, সিআইডির অনুসন্ধানে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে
একটি সংঘবদ্ধ অপরাধ চক্র গঠন করে দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে চাঁদাবাজির মাধ্যমে বিপুল
পরিমাণ অবৈধ অর্থ আদায় করেছেন। অভিযোগ অনুযায়ী, চক্রটি ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান,
গুলশান শাখার মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতি মাসে ১০ লাখ টাকা
করে নিয়মিত চাঁদা আদায় করত।
সিআইডির
অনুসন্ধানে জানা যায়, মো. কামরুজ্জামান ২০১৫ সালে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের ব্যবস্থাপনা
পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি অভিযোগ সংশ্লিষ্ট তৌফিকা
করিমের ‘ল’ ফার্ম “সিরাজুল হক অ্যাসোসিয়েটস”-এর
সঙ্গে নামমাত্র আইনি পরামর্শ চুক্তির মাধ্যমে তৌফিকা করিমের ব্যক্তিগত ব্যাংক হিসাবে
নিয়মিত অর্থ স্থানান্তর করতেন। ২০২৪ সালের ৫ আগস্ট পলাতক হওয়ার পূর্ব পর্যন্ত শুধুমাত্র
ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান থেকেই চক্রটি মোট ১০ কোটি ৮০ লাখ টাকা আদায় করে বলে অনুসন্ধানে
উঠে এসেছে। এছাড়া তৌফিকা করিমের ব্যক্তিগত ব্যাংক হিসাবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের
কাছ থেকেও প্রায় ১০ কোটি ৬০ লাখ টাকা চাঁদা আদায়ের তথ্য পাওয়া গেছে।
অন্যদিকে,
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক মন্ত্রী হওয়ার পর তাঁর ঘনিষ্ঠ সহযোগী তৌফিকা করিম ও মো.
রাশেদুল কাওসার ভুঞা জীবনকে ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে নিয়োগ দেন। একই সঙ্গে তিনি
“লিগ্যাল অ্যাসিসটেন্স টু হেল্পলেস প্রিজনার অ্যান্ড পারসন্স”
নামে একটি এনজিও প্রতিষ্ঠা করেন। এনজিওটির চেয়ারম্যান ছিলেন তৌফিকা করিম, সেক্রেটারি
জেনারেল মো. রাশেদুল কাওসার ভুঞা জীবন এবং ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করতেন আনিসুল
হক। সোনালী ব্যাংক পিএলসি, সুপ্রিম কোর্ট শাখায় পরিচালিত ওই এনজিওর হিসাবের মাধ্যমে
বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করা হতো। ১১ মার্চ ২০১৫
থেকে ৩০ জুন ২০২৪ পর্যন্ত উক্ত এনজিওর মাধ্যমে সর্বমোট ২৪ কোটি ৫৩ লাখ ৬৯ হাজার ২১
টাকা চাঁদা আদায়ের তথ্য পাওয়া যায়। এদিকে, অনুসন্ধান চলাকালে অভিযোগ সংশ্লিষ্ট তৌফিকা
করিমের নামে বিভিন্ন ব্যাংকে থাকা মোট ২৬টি হিসাব নম্বরে জমাকৃত ২৪ কোটি ৫৩ লাখ ৬৯
হাজার ২১ টাকা ঢাকার মহানগর স্পেশাল জজ আদালতের আদেশে ফ্রিজ করা হয়েছে।
বর্তমানে
মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। অপরাধের
পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন, অজ্ঞাত অপর সদস্যদের শনাক্তকরণ ও অন্যান্য আইনানুগ প্রক্রিয়ার
স্বার্থে তদন্ত ও অনুসন্ধান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি।
সিআইডি
জানিয়েছে, অর্থপাচার ও আর্থিক অপরাধ দমনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে এবং
এ ধরনের অপরাধে জড়িত যে কাউকে আইনের আওতায় আনতে সংস্থাটির অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম
অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


যুব ক্রীড়া এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, দীর্ঘদিন ধরেই আমাদের দেশের বিভিন্ন সেক্টরে ইভিল প্র্যাকটিস হয়ে আসছিল। যার মধ্যে অন্যতম ছিল বাজার খাত। যে কারণে প্রতিবছরই কোনো না কোনো পণ্যের দাম বেড়ে যায়। এ বছরে ডিমের দাম আকাশছোঁয়া হয়ে গেছে। এর পেছনে মূলত দায়ী চাঁদাবাজি এবং সিন্ডিকেটের দৌরাত্ম। আমরা সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙার জন্য কাজ করে যাচ্ছি।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) টিসিবি কার্যালয়ের সামনে ফসল ডট কম কর্তৃক আয়োজিত ন্যায্যমূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, সাসটেইনেবল দামে পণ্য বিক্রি করায় ফসল ডটকমকে স্বাগত জানাচ্ছি। আমরা অন্যদেরও আহ্বান জানাব, তারা যেন এ ধরনের উদ্যোগ নিয়ে এগিয়ে আসে। প্রয়োজনে সরকারের পক্ষ থেকে লোনের ব্যবস্থাও করা হবে। যারা সিন্ডিকেট করে তারা ব্যবসা নিয়ে সারাক্ষণ চিন্তায় থাকে। এমনটা যাতে না হয়, সে জন্য আমরা উদ্যোক্তারদের পাশে থাকব।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের
সচিব এ এইচ এম
শফিকুজ্জামান, জাতীয় ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান প্রমুখ।
মন্তব্য করুন


সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি
আজ (১৩ সেপ্টেম্বর ২০২৪) ময়মনসিংহ জেলার গৌরীপুরে ৪০৩ ব্যাটেল গ্রুপ কর্তৃক
স্থাপিত আর্মি ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি গৌরীপুর আর্মি ক্যাম্পে
কর্তব্যরত সকল পদবির সেনাসদস্যদের সাথে মতবিনিময় করেন এবং তাদের প্রয়োজনীয়
দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় সেনাবাহিনী প্রধানকে ময়মনসিংহের ভালুকা ত্রিশাল
ইন্ডাস্ট্রিয়াল এলাকার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে অবগত করা
হয়। পাশাপাশি যৌথ বাহিনীর অস্ত্র উদ্ধার কার্যক্রম, আসন্ন দূর্গাপূজা উপলক্ষে
হিন্দু ধর্মাবলম্বীদের ৮৪১টি পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা, থানাসমূহে পুলিশ
সদস্যদের বর্তমান পরিস্থিতি ও কার্যক্রম সম্পর্কে তিনি বেসামরিক প্রশাসন ও
বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
এ সময় সেনাসদরের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ, বিভাগীয় কমিশনার ময়মনসিংহ, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


উৎপাদক,
পাইকারি ও খুচরা পর্যায়ে সোনালি ও ব্রয়লার মুরগি এবং ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে
সরকার।
রবিবার
(১৫ সেপ্টেম্বর) প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) ডা. মোহাম্মদ রেয়াজুল
হকের সই করা চিঠিতে সংশ্লিষ্টদের এ দাম বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে
বলা হয়েছে, ডিম উৎপাদক পর্যায়ে প্রতি পিস ১০ টাকা ৫৮ পয়সা, পাইকারি ১১ টাকা ০১ পয়সা
ও খুচরা পর্যায়ে ১১ টাকা ৮৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে সোনালি মুরগি উৎপাদক
পর্যায়ে কেজিপ্রতি ২৬০ টাকা ৭৮ পয়সা, পাইকারি ২৬৪ টাকা ৫৭ পয়সা ও খুচরা পর্যায়ে
২৬৯ টাকা ৬৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। ব্রয়লার মুরগি উৎপাদক পর্যায়ে কেজিপ্রতি
১৬৮ টাকা ৯১ পয়সা, পাইকারি ১৭২ টাকা ৬১ পয়সা ও খুচরা পর্যায়ে ১৭৯ টাকা ৫৯ পয়সা
নির্ধারণ করা হয়েছে।
এ
বিষয়ে ব্যবস্থা নিতে সব বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ছাড়া বাংলাদেশ পোলট্রি
ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ব্রিডার্স
অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ওয়ার্ল্ড পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পোলট্রি
ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল, বাংলাদেশ পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ, অ্যানিমেল
হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ অ্যাগ্রো ফিড ইনগ্রেডিয়েটস ইমপোর্টার্স
অ্যান্ড ট্রেডিং অ্যাসোসিয়েশনের সভাপতি/সাধারণকে চিঠি পাঠানো হয়েছে।
মন্তব্য করুন


রাজধানীর
মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার অভিযোগে করা মামলায় আসামি গৃহকর্মী আয়েশার স্বামী
রাব্বি শিকদার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
আজ
সোমবার ( ১৫ ডিসেম্বর ) ঢাকার মেট্রোপলিটন
ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত তার জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর আদেশ
দেন।
এদিন
রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর
থানার উপপরিদর্শক সহিদুল ওসমান মাসুম তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। এর আগে
১০ ডিসেম্বর সকালে ঝালকাঠির নলছিটি উপজেলার চরকয়া গ্রাম থেকে গৃহকর্মী আয়েশা ও তার
স্বামী রাব্বি সিকদারকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১১ ডিসেম্বর আয়েশার ছয় দিন ও রাব্বির
তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। নিহত লায়লা ফিরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম বাদী
হয়ে গত ৮ ডিসেম্বর মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা
হয়, ৫ ডিসেম্বর আসামি আয়েশা বাদী আজিজুল ইসলামের বাসায় খণ্ডকালীন গৃহকর্মী হিসেবে কাজ
শুরু করেন।
৮
ডিসেম্বর সকাল অনুমান ৭টার সময় তিনি নিজের কর্মস্থল উত্তরায় চলে যান। কর্মস্থল থেকে
তিনি স্ত্রীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরবর্তীতে
তিনি নিরুপায় হয়ে সকাল অনুমান ১১টার সময় বাসায় ফেরত আসেন। এসে দেখেন, তার স্ত্রীর গলাসহ
শরীরের বিভিন্ন জায়গায় কাটা রক্তাক্ত জখম হয়ে মৃত অবস্থায় পড়ে আছে এবং তার মেয়ের
গলার ডান দিকে কাটা। গুরুতর অসুস্থ অবস্থায় মেইন গেটের দিকে পড়ে আছে। তখন মেয়ের
ওই অবস্থা দেখে তাকে উদ্ধার করে পরিছন্নতাকর্মী মো. আশিকের মাধ্যমে শহীদ সোহরাওয়ার্দী
মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে
মৃত বলে ঘোষণা করেন।
এজাহারে
তিনি আরো উল্লেখ করেন, বাদী আজিজুল বাসার সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখতে পান, আসামি
গৃহকর্মী আয়েশা সকাল ৭টা ৫১ মিনিটে কাজ করার জন্য বাসায় আসেন এবং সকাল ৯টা ৩৫ মিনিটের
সময় তার মেয়ের একটি মোবাইল, একটি ল্যাপটপ স্বর্ণালংকার ও নগদ অর্থসহ অন্যান্য মূল্যবান
সামগ্রী নিয়ে যান। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বাদী নিশ্চিত হন যে, অজ্ঞাত কারণে
সকাল ৭টা ৫১ থেকে ৯টা ৩৫ মিনিটের মধ্যে যেকোনো সময় তার স্ত্রী ও মেয়েকে ছুরি অথবা অন্য
কোনো ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে হত্যা করা হয়েছে।
মন্তব্য করুন


ছুটিতে
গুলশানে বাসভবন থেকেই সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খোঁজ-খবর
নিয়েছেন বিভিন্ন সিটি করপোরেশনের সেবা কার্যক্রমেরও।
এ
তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি
বলেন, ঈদের সরকারি ছুটি শুরু হয়েছে। প্রধানমন্ত্রী গুলশান এভিনিউর বাসায় আছেন। সেখান
থেকে সরকারি জরুরি কাজ সারছেন। খোঁজ-খবরও নিয়েছেন কোথায় কী হচ্ছে।
সারাদেশে
খাল খনন কর্মসূচিগুলোর অবস্থা কী, খাল খনন কাজ চলছে কিনা সেগুলো সম্পর্কে তিনি তথ্য
নিচ্ছেন, সংশ্লিষ্ট মন্ত্রীদের সাথেও কথা বলছেন। তদারিক হচ্ছে কিনা জানছেন।
অতিরিক্ত
প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী সিটি করপোরেশনগুলোর পরিস্কার-পরিচ্ছন্নতা অব্যাহত রাখতে
সংশ্লিষ্ট মেয়র ও প্রশাসকদের সাথে কথা বলেছেন এবং তাগাদা দিচ্ছেন।
ঈদযাত্রা
বিষয়ে খোঁজখবর নিতে সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সাথে কথা বলেছেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার
(১৭ মার্চ) সরকারি ছুটি থাকলেও প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করেছেন। ফার্মার্স কার্ড
বাস্তবায়ন কমিটির সভাসহ মন্ত্রিসভার বৈঠকে করেছেন প্রধানমন্ত্রী। সরকারি ছুটি চলবে
২৩ মার্চ পর্যন্ত।
মন্তব্য করুন